20/01/2026
আজ আমাদের প্রিয়
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এর একজন অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
আজ বিদায় নিচ্ছেন সেই মানুষটি—
যাকে দেখলে আমরা কাঁপতাম, আর যার ক্লাসে ঢুকলে শিখতাম জীবন।
জসীম স্যার—😔
হ্যাঁ, স্যার ছিলেন কঠোর। কথা বলতেন কম,
শাসন করতেন বেশি। কিন্তু সময়ের সাথে আমরা বুঝেছি ওই কঠোরতার আড়ালেই ছিল নিঃস্বার্থ দায়িত্ববোধ,
ছিল শত শত ছাত্রের ভবিষ্যৎ গড়ার নিঃশব্দ লড়াই।
স্যার কখনো শুধু বই পড়াননি, শিখিয়েছেন শৃঙ্খলা,
শিখিয়েছেন সময়ের মূল্য, শিখিয়েছেন
“মানুষ” হয়ে ওঠার পাঠ।
আমরা হয়তো তখন ভয় পেতাম,কিন্তু আজ বুঝি—
এই ভয়টাই আমাদের গড়েছে, এই শাসনটাই আমাদের সঠিক পথে এনেছে।
আজ বিদায়ের দিনে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই—
স্যার, আপনি শুধু একজন শিক্ষক নন,
আপনি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়।
আপনার ক্লাস, আপনার কণ্ঠ, আপনার রাগ, আপনার ভালোবাসা , সবই রয়ে যাবে আমাদের স্মৃতির
সবচেয়ে শক্ত পাতায়।
বিদায় মানে শেষ নয়, স্যার। আপনি বেঁচে থাকবেন
আমাদের চরিত্রে,আমাদের সাফল্যে,
আমাদের জীবনের গল্পে।