Holy Child School and College, Chittagong

Holy Child School and College, Chittagong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Holy Child School and College, Chittagong, High School, Chittagong.

এদের একেকজন এক সময় হলিচাইল্ডের কৃতি শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত হবে। হলি চাইল্ডের গত ২৭ বছরের প্রাক্তন শিক্ষার্থীদের মধ...
10/06/2024

এদের একেকজন এক সময় হলিচাইল্ডের কৃতি শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত হবে। হলি চাইল্ডের গত ২৭ বছরের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চাই। কারা বিভিন্ন স্বনামধন্য জায়গায় আছেন, গবেষক, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব, উচ্চপদস্থ সরকারি বা বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার ইত্যাদি।

প্রত্যেককে নিয়ে প্রাক্তন কৃতি শিক্ষার্থী গল্প শেয়ার করা হবে।

আমাদের প্রিন্সিপাল স্যার Mridul Barua বেশ স্মার্ট একজন মানুষ। তাঁকে নিয়ে কোন অভিজ্ঞতা, স্মৃতি বা সুন্দর মুহুর্ত শেয়ার কর...
07/06/2024

আমাদের প্রিন্সিপাল স্যার Mridul Barua বেশ স্মার্ট একজন মানুষ। তাঁকে নিয়ে কোন অভিজ্ঞতা, স্মৃতি বা সুন্দর মুহুর্ত শেয়ার করুন।

07/06/2024

স্টুডেন্ট স্টোরি ১:

মজুমদার স্যার।
স্যার এসেই চশমার ফাঁক দিয়ে তাকাতেন।। আর আমরা যারা বেশী গল্প করতাম তাদের সীট চ্যাঞ্জ করে দিতেন।।আর পানিশমেন্ট দিলে খুব আস্তে মারতেন যদিও দেখাতেন অনেক জোরে আঘাত করবেন।
স্যার ভাল থাকুক সবসময়।

দ্বিপ্তী ম্যাম।

দিপ্তী ম্যাম,
ম্যাম আর যায় হোক প্রতিদিন জ্ঞান মূলক প্রশ্ন নিতেন রিডিং থেকে।।
আর একটি করে সৃজনশীল লিখাতেন।
যার কারণে এখনো আমার লিখার এত স্পিড।খুব টাইম মেইন্টেইন করে প্রতিটা পরীক্ষায় বলেন আর ক্লাসের নোট।।সবকিছুতে সবার আগে থাকি আলহামদুলিল্লাহ ।

আল্লাহ সবসময় প্রিয় স্যার ম্যাম দের ভাল রাখুন।।🥰

- রাইসা সানজিদা, শিক্ষার্থী, হলি চাইল্ড

01/06/2024

১৯৯৭ থেকে ২০০৫ সালে হলি চাইল্ডের প্রাক্তন শিক্ষার্থী কে কে আছেন? সবাইকে ট্যাগ করুন, কোন আয়োজন করা যায় কিনা সবাই মিলে আলোচনা করি।

গত ২৭ বছরের ইতিহাসে হলি চাইল্ডের কোন শিক্ষক বা শিক্ষিকাকে বিশেষভাবে স্বরণ করবেন? নতুন বা পুরনো, বা প্রাক্তন। তার ব্যাপার...
26/05/2024

গত ২৭ বছরের ইতিহাসে হলি চাইল্ডের কোন শিক্ষক বা শিক্ষিকাকে বিশেষভাবে স্বরণ করবেন? নতুন বা পুরনো, বা প্রাক্তন। তার ব্যাপারে দুই লাইন লিখে যান। কত সালে ছিলেন তাও লিখবেন।

❤️

হলিচাইল্ডের শিক্ষার্থীরা কে কোথায় কর্মরত আছেন এখন??❤️
23/11/2023

হলিচাইল্ডের শিক্ষার্থীরা কে কোথায় কর্মরত আছেন এখন??

❤️

ATTENTION Everyone!রি-ইউনিয়ন নিয়ে সবার আগ্রহ দেখে আমরা কয়েকবার বসেছি। তবে প্রথমে প্ল্যান হয়েছিল স্কুলের বর্তমান-প্রাক্তন...
05/08/2017

ATTENTION Everyone!

রি-ইউনিয়ন নিয়ে সবার আগ্রহ দেখে আমরা কয়েকবার বসেছি।
তবে প্রথমে প্ল্যান হয়েছিল স্কুলের বর্তমান-প্রাক্তন সবাইকে নিয়ে একটা বড় আয়োজন করা হবে। কিন্তু এত বড় আয়োজন শুরুতেই করা সম্ভব নয়। তাই আমাদের পূর্বের প্ল্যান অনুযায়ী হলি চাইল্ড থেকে এসএসসি পাশ করা সব ব্যাচকে নিয়ে আমরা একটা রি-ইউনিয়ন করব আগামী দু মাসের মধ্যে। সেই প্রোগ্রামে সব সিনিয়রদের সাথে বসে আমরা হলি চাইল্ডের ২০ বছর পূর্তি নিয়ে একটা বড় প্রোগ্রাম করার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিব। পরের সেই বর্ষপূর্তিতে হলিচাইল্ডের সব ব্যাচ, বর্তমান এবং প্রাক্তন যেকোন স্টুডেন্ট আসতে পারবে।

এখন আমাদের প্রত্যেক এসএসসি ব্যাচ (২০০৩-২০১৭) এর একজন রিপ্রেজেন্টেটিভ দরকার, যার নিজের ব্যাচের সবার সাথে যোগাযোগ আছে।

আগামী ১৫ আগস্ট, ৫টায় মাতৃছায়া কমিউনিটি সেন্টারে একটা মিটিং হবে, শুধু রিপ্রেজেন্টেটিভদের সাথে।
যারা রিপ্রেজেন্টেটিভ হতে চান, তারা ব্যাচের নাম এবং ফোন নাম্বার কমেন্ট করুন। যোগাযোগ করা হবে।

যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবেন, তারা মিটিং এর আগে নিজ নিজ ব্যাচের সাথে রি-ইউনিয়ন নিয়ে আলোচনা করে কোন সাজেশন থাকলে নিয়ে আসবেন।

যোগাযোগঃ
01674956909 (Shanjidul Alam Seban Shaan)
01676845253 (Sahdad Abhyq)
01817207830 (Jarif Junaid Ornob)

অনেক স্কুলের রি-ইউনিয়ন স্কুলের বাইরে আয়োজন করা হয়। যেহেতু স্কুলের আগ্রহ নেই, আর স্কুলকে প্রয়োজনও নেই, তাই আয়োজন বাইরেই ক...
20/07/2017

অনেক স্কুলের রি-ইউনিয়ন স্কুলের বাইরে আয়োজন করা হয়। যেহেতু স্কুলের আগ্রহ নেই, আর স্কুলকে প্রয়োজনও নেই, তাই আয়োজন বাইরেই করা যাবে। স্কুল এর স্যারদের ইনভাইটেশন লেটার দিয়ে ইনভাইট করলেই হবে।

অনেকদিন ধরে অনেকেই ভাবছিল আয়োজন করার কথা, বা আয়োজন করা হলে ভাল হত। আমরাও ভাবছিলাম, কিন্তু দায়িত্ব নিচ্ছিল না কেউ।
সেদিন কেউ একজন পেইজে মেসেজ দিল রি-ইউনিয়ন নিয়ে পোস্ট দিতে। আমি (Shanjidul Alam Seban Shaan) পোস্ট দিলাম, দেখি ভালই রেসপন্স।
তারপর Habibur Rahaman বলল আরেকটা পোস্ট দিতে, দিলাম কিছু পরামর্শ চেয়ে।

সবাই আপাতত ট্যাগ করে জানানোতে ব্যস্ত, এর পরের কিছু ধাপ নিয়ে হাবিব আর আমি বসেছিলাম।

এরকম ইভেন্টের মূল চ্যালেঞ্জ সব ব্যাচ খুজে বের করা। প্রত্যেক ব্যাচের রিপ্রেজেন্টেটিভ দিয়ে দেয়া, আর একটারি-ইউনিয়ন আয়োজন কমিটি করে ফেলা।

ফী ৫০০-৮০০ করে রাখা গেলে ভাল বেশ কয়েকটি রেস্টুরেন্টে বড় করে দিনব্যাপী একটা গেট-টুগেদার করা যায়। ফী এর বাইরে কেউ চাইলে স্পন্সর করতে পারে, এতে আরও সুন্দর করে করা যাবে।

খাওয়া-দাওয়া, আড্ডা, গেট-টুগেদার গেইম, এন্টার্টেইনমেন্ট (ব্যান্ড) অনেক কিছুই করা যায়।

সবাইকে রি-ইউনিয়ন টি-শার্ট, স্যুভিনার দেয়া যায়।
২০ বছর রি-ইউনিয়নের ম্যাগাজিন বের করা যায়, যেখানে সবার লিখা, প্রতি ব্যাচের সবার ছবি ইত্যাদি থাকবে।

কে কে রিপ্রেজেন্টেটিভ হতে চান ব্যাচ আর ফোন নাম্বার দিন।
আমরা সবাই আলোচনা করে একদিন বসব।

উদ্যোগ নিতে পারব, কিন্তু সবার সাথে থাকতে হবে।

ধন্যবাদ,
Shanjidul Alam Seban Shaan

16/07/2017

হলি চাইল্ড রিইউনিয়ন!!!

- যারা নিজ ব্যাচের রিপ্রেজেন্টেটিভ হতে চান, তারা কমেন্ট করুন ব্যাচের নাম, এবং ব্যাচের সবাইকে ট্যাগ করুন!
- প্রতিজন কত করে ফি নিলে ভাল হয়?
- কোথায় এবং কখন করলে ভাল হয়?

14/07/2017

হলি চাইল্ডের বয়স ২০ বছর। ১৫টির বেশি ব্যাচ পাশ করেছে।

আমরা সবাই মিলে একটা রিইউনিয়ন (পুনর্মিলনী) করতে পারিনা?

কারা কারা করতে চান, আর নিজের ব্যাচের সবাইকে চেনেন ব্যাচের নাম সহ কমেন্ট দিন!

13/02/2015

এই স্কুলে কে কে পড়েছেন? এখানে কমেন্ট করুন দেখি।

Address

Chittagong
4213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Child School and College, Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category