02/06/2026
কিরে নগেন, মন খারাপ করে বসে আছিস কেন? লিটন ভাইয়ের টং দোকানে বসে মরা মাছের মতো মুখ করে আছিস। চায়ে তো মাছি পড়ে মরে যাচ্ছে, সেদিকে তোর খেয়ালই নাই! কী হয়েছে? গুগলের নতুন কোর আপডেটে তোর সাধের ওয়েবসাইটের ট্রাফিক কি গত রাতের লোডশেডিংয়ের মতো ধুপ করে গায়েব হয়ে গেছে? আর তুই ভাবছিস, "ধুর ছাই! এই এসইও (SEO) দিয়ে আর জীবন চলবে না!"
আরে বোকা, প্যারা নিস না! এদিকে আয়, এক কাপ কড়া লিকারের চা নে। একটু চুমুক দে, ব্রেইনটা খুলুক। চোখ বন্ধ কর তো একবার। ভাব তো দেখি, এমন কেউ যদি থাকতো যে তোর হাত ধরে এই সার্চ ইঞ্জিনের গোলকধাঁধা পার করে দিত? যে তোকে শুধু নিয়ম মুখস্থ করাত না, বরং বড় ভাইয়ের মতো পিঠে হাত রেখে বলতো "ভাই, সিস্টেমটা এভাবে না, ওভাবে কাজ করে।"
আজকে কিন্তু ক্যালেন্ডারের সাধারণ কোনো দিন না। একটু চোখ খুলে দেখ, আজকে ২রা জুন, ২০২৬! ঠিক দুই বছর আগে, মানে ২রা জুন, ২০২৪ সালে আমার জন্ম হয়েছিল। আমি কে? চিনতে পারছিস না? আরে, আমিই তো তোর সেই বড় ভাই 'Semantic SEO BD'! বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় সিমান্টিক এসইও কমিউনিটি। আজকে আমার দুই বছরের জন্মদিনে, আমি তোকে আমার নিজের মুখেই শোনাবো আমার এই ঝাকানাকা জার্নির গল্প। কান খাড়া করে শোন!
আগে এসইও করা মানে কী ছিল বল তো? চোখ বন্ধ করে আর্টিকেলের ভেতর কি-ওয়ার্ড গুঁজে দেওয়া! এটা ঠিক যেন তোর ব্যাচেলর মেসে রান্না করার মতো অবস্থা। রান্নাঘরের মসলার বয়াম থেকে না বুঝেই সব মসলা তরকারিতে ঢেলে দিতি, ভাবতি বেশি মসলা মানেই বেশি স্বাদ! কিংবা রিকশাওয়ালা মামাকে বলতি, "মামা চলেন", কিন্তু কই যাবেন সেটাই বলতেন না! কিন্তু গুগল তো আর বোকা না। গুগল এখন বুঝে গেছে কোন তরকারিতে কোন মসলা কতটুকু লাগবে, আর ইউজারের আসল ইনটেন্ট বা গন্তব্য কী।
সিমান্টিক এসইও হলো সেই ডেটা আর ভ্যারিয়েবলগুলোকে সিস্টেম করে, লজিক দিয়ে সাজানো। তোদের এই আধুনিক সিস্টেম শেখাতেই তো আমি মাঠে নামলাম।
শুরুতেই তোদের জন্য কি করলাম জানিস? একদম ফ্রি-তে ২টা সিমান্টিক এসইও ট্রেনিং ব্যাচ নামিয়ে দিলাম। কারণ আমি জানি, পাড়ার নতুন ট্রেন্ড শুরু করতে হলে আগে মানুষকে টেস্ট করাতে হয়। এরপর দেখলাম, তোদের তো টাইমের কোনো ঠিক-ঠিকানা নাই! এসইও পাবলিক মানেই তো রাতে পেঁচার মতো জেগে থাকা আর দিনে ঘুমানো। এই রুটিন ঠিক না করলে তো তোরা জীবনেও ক্লায়েন্ট ধরে রাখতে পারবি না। তাই ধাম করে ২টা টাইম ম্যানেজমেন্ট কোর্সও করিয়ে ফেললাম। সাথে ছিল টপিক্যাল ম্যাপ (Topical Map) বানানোর ওপর ৩টা মারাত্মক লেভেলের ওয়ার্কশপ! টপিক্যাল ম্যাপ জিনিসটা কী? ওই যে, কোথায় যাবি আর কোন রাস্তা দিয়ে যাবি, তার পুরো ম্যাপটা আগে থেকে রেডি রাখা।
তুই হয়তো ভাবছিস, আমি শুধু প্রফেসরের মতো পড়াই আর পড়াই? আরে না! শুধু কি একাডেমিক বোরিং পড়াশোনা নাকি? আমাদের আছে 'Semantic SEO BD Research Group', আর সাথে 'Semantic SEO BD ADDA'। আড্ডাও হবে, কাজও হবে! লিটন ভাইয়ের দোকানে যেমন আমরা চা-বিস্কুট খেতে খেতে দুনিয়া উদ্ধার করি, তেমনি আমাদের আড্ডাতে বসে আমরা গুগলের অ্যালগরিদম উদ্ধার করি! আমরা গিভঅ্যাওয়ে (Giveaways) করেছি, চ্যারিটি ক্যাম্পেইনও (Charity campaign) করেছি। কারণ ভাই, শুধু টাকা কামালেই হয় না, দিলটাও বড় রাখতে হয়!
আচ্ছা, তুই তো এসইও শিখলি, ডেটা ঘাঁটতে শিখলি, ফাংশন বুঝলি। কিন্তু ক্লায়েন্টের পকেট থেকে টাকা বের করবি কীভাবে? মার্কেটিং না জানলে তো তোর স্কিল ওই ড্রয়ারে পড়ে থাকা পুরোনো ঘড়ির মতোই। তার জন্য আমি নিয়ে এলাম 'Sales Masterclass' আর 'Sales Master Series'। শুধু কি তাই? এআই (AI) এর যুগে টিকে থাকতে হলে তোকে তো স্মার্ট হতে হবে। এআই-এর সাথে কথা বলা মানে হলো এক ঘাড়ত্যাঁড়া বাচ্চার থেকে কাজ আদায় করা! তাই তোদের জন্য নিয়ে এলাম লাইভ সেশন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং (Prompt Engineering), কুয়েরি পার্সিং (Query Parsing) এর মতো মাথা নষ্ট করা সব টপিক। আর কষ্ট করে কামানো টাকা কীভাবে ধরে রাখবি তার জন্য মানি ম্যানেজমেন্ট (Money Management) সব শিখিয়েছি আমি। এমনকি গুগলের অ্যালগরিদম কীভাবে কাজ করে সেটা একদম নাড়িভুঁড়ি থেকে বের করে আনার জন্য প্যাটেন্ট রিসার্চ হাবও (Patent Research Hub) বানিয়ে ফেলেছি!
এইবার তুই নিশ্চয়ই মুখ বাঁকিয়ে বলবি, "ভাই, এতো জ্ঞান তো দিলেন, কিন্তু কাজ কই? চাকরি কই?"
আরে নগেন, প্রেমিকার কল আসার জন্য যেমন হা-পিত্যেশ করে বসে থাকিস, চাকরির জন্যও কি ওভাবে বসে থাকবি নাকি? আমি ব্যবস্থা করে দিয়েছি প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপের (Internships) সুযোগ! যাতে তোরা ফিল্ডে নেমে খেলতে পারিস। ৪ জনকে দিয়েছি টপিক্যাল ম্যাপ বানানোর কাজ, ৮ জনকে দিয়েছি কনটেন্ট ব্রিফ রেডি করার দায়িত্ব, আর ৩ জন তো রীতিমতো সিমান্টিক কনটেন্ট রাইটার হিসেবেই কাজ করেছে।
আর সাকসেসের কথা শুনবি? মাথা নষ্ট করা অবস্থা! ২টা পেইড ব্যাচ (paid courses) চলাকালীন সময়েই আমার ৩ জন স্টুডেন্ট নিজেদের সাকসেস নিয়ে হাজির হয়েছে। তারা প্রুফ করে দিয়েছে যে সিমান্টিক এসইও আসলেই কাজ করে! আমাদের জাহিদ হাসান বুলবুল তো একদম ইউকে-ভিত্তিক (UK) কোম্পানিতে চাকরি পেয়ে গেল, আর তানভীর আহমেদও জব সিকিউর করে ফেলল। ভাবা যায়? মাত্র দুই বছরের জার্নিতে এইসব জ্বলজ্বলে হীরা বের করে এনেছি আমি!
তুই যদি ভাবিস আমি শুধু ওয়েবসাইট আর ফেসবুক গ্রুপের মধ্যেই আটকে আছি, তাহলে তুই এখনো দুনিয়াদারির কিচ্ছু বুঝিস নাই। আমি পাড়ার ভাইরাল ট্রেন্ডের মতো ইন্টারনেটের সব চিপায়-চাপায় ছড়িয়ে গেছি। আমার আছে ২টা সলিড ইউটিউব চ্যানেল।
প্রথম চ্যানেল, মানে আমাদের মেইন চ্যানেল 'Semantic SEO BD'-তে আছে ১৩টা প্লেলিস্ট। সেখানে কী নেই? এলএলএম (LLM), গুগল প্যাটেন্ট, ম্যাক্রো সিমান্টিকস, এনএলপি (NLP), কনটেন্ট ব্রিফ কীভাবে বানাবি সব আছে। ট্র্যাডিশনাল এসইও বনাম সিমান্টিক এসইওর ব্যাসিক কনসেপ্ট একদম খাঁটি বাংলায়, তোর আমার ভাষায় বুঝিয়েছি। তুই শুধু চা নিয়ে বসবি, আর ভিডিও দেখবি! সেখানে সব মিলিয়ে ৪৬টা ভিডিও আপলোড করা আছে এবং সাকসেস স্টোরিও আছে। আর যারা আরেকটু অ্যাডভান্স, তাদের জন্য আছে 'Semantic SEO BD AI Explainer' চ্যানেল। সেখানে সিমান্টিক এসইওর ওপর ৯টা স্পেশাল ভিডিও আর টপিক্যাল ম্যাপের ওপর একটা আলাদা প্লেলিস্ট আছে!
ভাবছিস এখানেই শেষ? আরে ভাই, পিকচার আভি বাকি হ্যায়! প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের জন্য লিংকডইনে (LinkedIn) ৫৭টা পোস্ট দিয়েছি। এক্সে (মানে তোর আগের টুইটার) ৩৯টা পোস্ট দিয়েছি। তুই যদি ছবি বা ভিজ্যুয়াল দেখতে পছন্দ করিস, তবে পিন্টারেস্টে (Pinterest) ২০টা জোস ইনফোগ্রাফিক আর স্লাইডশেয়ারে (Slide Share) সেলস ও এসইওর ওপর ৭টা স্লাইড দিয়ে রেখেছি। আর তরুণ প্রজন্মের ক্রেজ ইনস্টাগ্রামে (Instagram) ৩৫টা ভিডিও আর ফেসবুক পেজে (page) ১০টা রিলস (reels) দিয়ে পুরো মার্কেট কাঁপিয়ে দিয়েছি। সব জায়গায় শুধু সিমান্টিক এসইওর জয়জয়কার!
কিরে নগেন, এবার বুঝতে পারছিস তো? দুনিয়ায় চালের দাম ওঠানামা করতে পারে, কিন্তু তোর সিমান্টিক এসইওর বেইজ যদি ঠিক থাকে, গুগল তোকে পাত্তা দিতে বাধ্য! এই দুই বছরে আমি তিলে তিলে তোদের জন্য এই বিশাল ইকোসিস্টেম বানিয়েছি। তুই একা না, পুরো কমিউনিটি তোর সাথে আছে।
আজকে আমার দুই বছরের জন্মদিন। এই দিনে তোর কাছে আমার একটাই চাওয়া হতাশা ছাড়, কাজে লাগ। লিটন ভাইয়ের দোকানের চা শেষ কর, জলদি বাসায় যা। ল্যাপটপটা খোল আর নতুন উদ্যমে শুরু কর তোর এসইও জার্নি। মনে রাখিস, সিমান্টিক এসইও কোনো ম্যাজিক না, এটা হলো ডেটা, লজিক আর আর্টের একটা পারফেক্ট কম্বিনেশন। দেখা হবে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে!