Mithachara High School

Mithachara High School

Share

Mithachara High School. Since:1947

20/06/2024

আচ্ছালামুয়ালাইকুম /আদাব
মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের ২০/০৬/২৪ তারিখের প্রজ্ঞাপনের আলোক আগামী ২৬/০৬/২৪ তারিখ হইতে বিদ্যালেয়র শ্রেণী কার্যক্রম চলমান থাকবে।
মোহাম্মদ জামশেদ আলম
প্রধান শিক্ষক
মিঠাছরা উচ্চ বিদ্যালয়

Photos from Mithachara High School's post 21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে মিরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহির শাহরিয়ার চৌধুরীকে সনদ ও পুরস্কার তুলে দিচ্ছেন মিরসরাই আসনের মাননীয় সংসদ সদস্য, তরুণদের নির্ভরতার প্রতীক জনাব মাহবুব উর রহমান রুহেল। -অভিনন্দন মাহির শাহরিয়ার চৌধুরী

Photos from Mithachara High School's post 29/01/2024

আমার ছেলে বেলাকার প্রিয় পাঠশালা ‘মিঠাছরা উচ্চ বিদ্যাল’ এর পরিচালনা কমিটিতে দ্বিতীয়বারের মতো শিক্ষানুরাগী সদস্য মনোনীত করায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা এম সাইফুল্লাহ দিদার, প্রধান শিক্ষক মো. জামশেদ আলমসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং প্রিয় শিক্ষকমন্ডলী সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন, আমাদের প্রিয় এ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের সহযোগিতায় তার কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যায় এবং শিক্ষার মানদন্ড বিবেচনায় অত্র বিদ্যালয় সবসময় যেন থাকে খ্যাতির চূড়ায়.........

01/01/2023
08/09/2022

একজন শিক্ষককে সময়ের সাথে সাথে তার শেখানোর কৌশল অবশ্যই পরিবর্তন করতে হয় এবং এ-সম্পর্কিত বিভিন্ন দক্ষতায় তিনি সবসময় নিজেকে আরো উন্নত করে তোলেন। এতে শিক্ষার্থীরাও তার কাছ থেকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারে এবং নতুন কিছু শেখার বিষয়ে আগ্রহী হয়ে উঠে। তারা বুঝতে শিখে, কীভাবে নিজের যোগ্যতায় সেরা চেষ্টাটুকু করতে হয়। শিক্ষার্থীরা বুঝতে পারে পরীক্ষা মানে নিজের দক্ষতাকে সামনে তুলে ধরা, কাউকে টেক্কা দেওয়া না।

31/08/2022

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ৪৫, ৫৫ এবং ৫০ নম্বরে।

পরীক্ষা হবে না যে বিষয়গুলো-
★তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
★বিজ্ঞান
★বাংলাদেশ ও বিশ্বপরিচয়
★ধর্ম ও নৈতিক শিক্ষা

৪৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★পদার্থবিজ্ঞান
★রসায়ন
★জীববিজ্ঞান
★উচ্চতর গণিত
★গার্হস্থ্য বিজ্ঞান
★কৃষি শিক্ষা
৫৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★বাংলা প্রথম পত্র
★বাংলা দ্বিতীয় পত্র
★গণিত
★পৌরনীতি
★অর্থনীতি
★ইতিহাস
★ভূগোল
★হিসাব বিজ্ঞান
★ব্যবসায় উদ্যোগ
★ফিন্যান্স ও ব্যাংকিং

৫০ নম্বরের যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★ইংরেজি প্রথম পত্র
★ইংরেজি দ্বিতীয় পত্র

৪৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৩৬ নম্বর,
A ৩১.৫ নম্বর,
A- ২৭ নম্বর,
B ২২.৫ নম্বর,
C ১৮ নম্বর,
D ১৫ নম্বর পেতে হবে

৫০ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪০ নম্বর,
A ৩৫ নম্বর,
A- ৩০ নম্বর,
B ২৫ নম্বর,
C ২০ নম্বর,
D ১৬ নম্বর পেতে হবে।

৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪৪ নম্বর,
A ৩৮.৫ নম্বর,
A- ৩৩ নম্বর,
B ২৭.৫ নম্বর,
C ২২ নম্বর,
D ১৯ নম্বর পেতে হবে। সেই সাথে জানাচ্ছি...আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ৪৫, ৫৫ এবং ৫০ নম্বরে।

পরীক্ষা হবে না যে বিষয়গুলো-
★তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিজ্ঞান
★বাংলাদেশ ও বিশ্বপরিচয়
★ধর্ম ও নৈতিক শিক্ষা

৪৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★পদার্থবিজ্ঞান
★রসায়ন
★জীববিজ্ঞান
★উচ্চতর গণিত
★গার্হস্থ্য বিজ্ঞান

৫৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★বাংলা প্রথম পত্র
★বাংলা দ্বিতীয় পত্র
★গণিত
★পৌরনীতি
★অর্থনীতি
★ইতিহাস
★ভূগোল
★হিসাব বিজ্ঞান
★ব্যবসায় উদ্যোগ
★ফিন্যান্স ও ব্যাংকিং

৫০ নম্বরের যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★ইংরেজি প্রথম পত্র
★ইংরেজি দ্বিতীয় পত্র

৪৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৩৬ নম্বর,
A ৩১.৫ নম্বর,
A- ২৭ নম্বর,
B ২২.৫ নম্বর,
C ১৮ নম্বর,
D ১৫ নম্বর পেতে হবে

৫০ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪০ নম্বর,
A ৩৫ নম্বর,
A- ৩০ নম্বর,
B ২৫ নম্বর,
C ২০ নম্বর,
D ১৬ নম্বর পেতে হবে।

৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪৪ নম্বর,
A ৩৮.৫ নম্বর,
A- ৩৩ নম্বর,
B ২৭.৫ নম্বর,
C ২২ নম্বর,
D ১৯ নম্বর পেতে হবে। সেই সাথে ...দোয়া ও শুভকামনা রইলো প্রিয় পরীক্ষার্থীদের জন্য। তোমরা তোমাদের বাবা,মা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে। ইনশাআল্লাহ।

16/06/2022

#এসএসসি_২০২২_পরীক্ষার্থীদের_গুরুত্বপূর্ণ_নির্দেশনা:
১) পরীক্ষার এডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে , যেন কোন কারনবশতঃ মূলকপি হারিয়ে গেলে ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যায়।
২) পড়ার টেবিলের সামনে সদ্য সংশোধিত পরীক্ষার রুটিনের এককপি লাগিয়ে রাখবে ।
৩) পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি নিবে । লোক মুখে শুনে কখনই প্রস্তুতি নিবে না।
৪) পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না । যথা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সকালে তাড়াতাড়ি উঠে রিভিশন দিবে ।
৫) পরীক্ষার বিষয় নিয়ে কোন অবস্থাতেই বাড়তি চাপ বা টেনশন নিবে না আর কোন কিছুতেই তাড়াহুড়া করবে না ।
৬) পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম পেনসিল ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে রেডি করে রাখবে।
স্কেল, পেন্সিল ও ক্যালকুলেটর সাথে রাখবে যাতে অন্যেরটা নিয়ে টানাটানি করা না লাগে।
৭) হালকা ব্যবহারকৃত কিছু কালো বলপয়েন্ট কলম রাখবে তাতে হাতের লিখার গতি পাবে যা নতুন কলমে কিছুটা সমস্যা হয় ।
৮) পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে ।
৯) রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড বক্সে অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে কালো বল পয়েন্ট কলম দ্বারা । কোন অবস্থাতেই নীল, পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
১০) সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়েও যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত পর্যবেক্ষককে অবশ্যই বলবে । উনি ঠিক করে দিবে । আর ভুল হওয়ার পরেও সঠিক নাম্বারটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে ।
১১) নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর সবার আগে সেট কোড দেখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে । সেট কোডের ভুল সংশোধন করা জটিল বিষয়।
১২) হিসাববিজ্ঞান ব্যতীত অন্যান্য বিষয়গুলোতে খাতার মার্জিন দিবে এবং এই মার্জিন কোন অবস্থাতেই এক স্কেলের যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে ।
১৩) পরীক্ষার্থীদেরকে অবশ্যই স্ব স্ব বিদ্যালয়ের নির্দিস্ট ইউনিফর্ম পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করবে & পরীক্ষার হলের পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে ।
১৪) পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের অর্জিত জ্ঞাণ আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে ।
১৫) পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এহেন কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে পড়ো এবং হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাতপ্রাপ্ত হয় ।
১৬) পরীক্ষার হলে তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা পর্যবেক্ষকের দৃষ্টিতে আনবে & তা পরিষ্কার করে ফেলবে।
১৭) প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দিবে না।
১৮) পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকবে।
পরিশেষে সকলের চূড়ান্ত সফলতা কামনা করি ।
মোহাম্মদ জামশেদ আলম
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)
মিঠাছরা উচ্চ বিদ্যালয়

08/01/2022

এতদ্বারা মিঠাছরা উচ্চ বিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রীর (যাদের বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৯/০১/২০২২ খ্রিস্টাব্দ(দশম শ্রেণী,এস,এস,সি '২২ এস,এস,সি '২১)ও ১০/০১/২১ ( ৮ম শ্রেণী,নবম শ্রেণী, ৭ম শ্রেণী ,৬ষ্ঠ শ্রেণী )সকাল ৯ টা থেকে বিদ্যালয়ে করোনার টিকা প্রদান করা হবে।
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শ্রেণি শিক্ষকের নিকট থেকে টিকা কার্ড সংগ্রহ করে আগামীকাল যথাসময়ে টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী অন্ততঃ এক ডোজ টিকা গ্রহণ না করলে তারা বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেনা।
বিষয়টি অতীব জরুরি।

Photos from Mithachara High School's post 16/12/2021
19/09/2021
Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Mithachara , Mirsarai
Chittagong
4320