Toon School

Toon School Toon School is An Online Based Learning Platform Where Learners Can Learn Any Particular Topic In Di

প্রিয় শিক্ষার্থীরা,আসসালামু আলায়কুম। আশা করি সকলে ভাল আছো, সুস্থ আছো।আজকের পোস্টটি মূলতঃ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী...
22/12/2020

প্রিয় শিক্ষার্থীরা,
আসসালামু আলায়কুম। আশা করি সকলে ভাল আছো, সুস্থ আছো।
আজকের পোস্টটি মূলতঃ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ আসন্ন ভার্সিটি এডমিশন পরীক্ষার্থীদের জন্য।
২০২০ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট করোনার কারণে অটোপাশ করে দেয়া হয়েছে আমরা সবাই জানি। কিন্তু এরপরেই আমাদের সকলের চিন্তা, টার্গেট অনুযায়ী একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে। যদি কেও মনে করে থাকো পাবলিক বিশ্ববিদ্যালয়েও এইচএসসির মতো অটোপাশ পেয়ে যাবে, তবে তা ভুলে যাওয়াই ভাল।
এবার আসি মূল কথায়,
সচরাচর পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হয়ে থাকে। তবে এবছর করোনার কারণে বেশ কিছু পরিবর্তন আমরা ইতিমধ্যেই লক্ষ করেছি। যার মধ্যে অন্যতম একটি হলো গুচ্ছ পরীক্ষা। গুচ্ছ পরীক্ষা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করা যাবে। আপাতত অন্য প্রসঙ্গে না যাই আমরা। যারা একটু ঘাটাঘাটি করেছো এডমিশন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে, তারা হয়তো জানো যে এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আইসিটি বিষয় থেকে প্রশ্ন করা হতো না (ক্ষেত্র বিশেষে ২/১ টি বিশ্ববিদ্যালয়ে অপশনাল ছিলো)। আর এবছর গুচ্ছ পরীক্ষায় আইসিটি বিষয় থেকে প্রশ্ন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। তবে একাদশ-দ্বাদশ শ্রেনীতে আমরা বেশিরভাগ শিক্ষার্থীই আইসিটি বিষয়টি এত গুরুত্ব সহকারে পড়ি না যার কারণে এডমিশনে পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি।
করোনার কারণে অনেকেই পারিবারিকভাবে আর্থিক অসচ্ছলতার সম্মুক্ষীন হচ্ছো অথবা কোন না কোন কারণে কোচিং করতে পারছো না। তাই আমরা Toon School এসেছি তোমাদের সাহায্য করতে। খুব শীঘ্রই আমরা ভার্সিটি এডমিশনের জন্য আইসিটি কোর্স ওপেন করতে যাচ্ছি যা হবে সম্পূর্ণ অনলাইনে। তবে তোমাদের প্রিপারেশন যেন সঠিক ভাবে হয় তার জন্য আমরা পরীক্ষার ব্যবস্থাও রাখবো।
কিছু সাধারণ প্রশ্নঃ

কেন এই কোর্সটি করাচ্ছি আমরা।

নিজেদের দায়বদ্ধতা থেকেই এই কোর্সটি করানোর সিদ্ধান্ত নেই আমরা। এর মাধ্যমে দুইটি ভাল কাজ করা হবে বলে আমাদের বিশ্বাস। একটি হলো এডমিশন পরীক্ষার্থীদের সাহায্য করা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন যারা নিতে চাও তারা যেন দিকনির্দেশনার কারণে পিছিয়ে না পরো - তার কারণেই আমরা এই উদ্যোগটি নেই।

পরীক্ষাগুলো কিভাবে হবে?

যেহেতু কোর্সটি সম্পূর্ণ অনলাইন - তাই আমরাও অনলাইনভিত্তিক পরীক্ষাই নিবো তবে তা হবে আমাদের নিজেদের তৈরি ওয়েবসাইটে। আর এডমিশন পরীক্ষায় যেহেতু MCQ প্রশ্ন থাকবে, তাই আমরাও পরীক্ষাগুলো MCQ আকারেই নিবো এবং নির্দিষ্ট সময়েই নিবো। তবে চাইলে তোমরা পরে একই প্রশ্নের উপর নিজেরা পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে পারো।

এই কোর্সের ফি আছে কি?

নাহ। আমাদের এই কোর্সটি বিনামূল্যেই তুমি করতে পারবে। তবে আমাদের এই কোর্সের মাধ্যমে টার্গেট করা দ্বিতীয় ভাল কাজটি সম্পর্কে জানা উচিৎ।
এই কোর্স থেকে আমরা নিজেরা কোন ফি নিচ্ছি না। তবে আমাদের অনুরোধ থাকবে মাত্র ৫০ টাকা অন্তত আমাদের পাঠাতে যা দিয়ে আমরা শীঘ্রই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী করবো। তবে এখানে কারো উপর আমরা জোর চাপাতে ইচ্ছুক না। যদি মনে করো এই কোর্স করে তোমার উপকার হবে তবে তুমি আমাদের মাধ্যমে এই ভাল কাজটিতে অংশগ্রহণ করতে পারো।

কোর্সের সময়সূচী?

কোর্সের সময়সূচী এখনো ঠিক হয়নি। তবে আমরা অন্তত ১০০ জন ছাত্রের রেসপন্স পেলেই কোর্স শুরু করবো। তাই এই পোস্টটি নিজের বন্ধুদের কাছে শেয়ার করে রাখতে পারো।

ক্লাস কিভাবে হবে?

ক্লাস হবে সম্পূর্ণ অনলাইনে। গুগল মিট, জুম এবং আমাদের ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস চলতে থাকবে এবং ক্লাস শেষে ভিডিও ইউটিউবে পাবলিশ করা হবে যেন কেউ মিস করলেও পরে সবাই আবার দেখতে পারে। ক্লাস চলাকালীন সময়ে যে কেউ প্রশ্ন করতে পারবে, এবং ক্লাস শেষেও আমাদের গ্রুপে যেকোন সমস্যার সমাধান করে দেয়ার জন্য ২৪ ঘন্টাই মেন্টররা থাকবেন।

এছাড়াও যেকোন প্রশ্ন থাকলে আমাদের ইনবক্স বা গ্রুপে সরাসরি জিজ্ঞাসা করতে পারো অথবা এই পোস্টের নিচে কমেন্ট করতে পারো।
কোর্সটি করতে চাইলে নিচের এই ফর্মটি পূরণ করে রাখো এবং অন্য সকলের সাথে শেয়ার করো।
তাহলে, শীঘ্রই দেখা হচ্ছে।
ভাল থাকো, সুস্থ থাকো।

ফেসবুক গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/toonschoolofficial
কোর্স ফর্ম লিঙ্কঃ https://forms.gle/b8TMtJ2ser6SoBm29
Page Link: Toon School

14/11/2017

Address

Chawk Bazar
Chittagong
4203

Telephone

+8801741933447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toon School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Toon School:

Shortcuts

Share

Category