Mehedi Hasan Shuvo

Mehedi Hasan Shuvo জীবন মানে ভূমিকাহীন এক ক্ষুদে গল্প, যার প্রতিটি লাইনের অর্থ বুঝা খুব কঠিন।

যেটাকে আমরা সামাজিক নিয়ম মেনে নিজেদের জন্য তৈরি করি সেটাই হলো জীবনের কারাগার। প্রতিটি মানুষই একদিন সেই কারাগারের কয়েদী ...
08/10/2024

যেটাকে আমরা সামাজিক নিয়ম মেনে নিজেদের জন্য তৈরি করি সেটাই হলো জীবনের কারাগার। প্রতিটি মানুষই একদিন সেই কারাগারের কয়েদী রূপে উপস্থিত হয় আর জীবনের মোড়টাই ঘুরিয়ে নেয়। কিন্তু মুক্তির আফসোসে গোটা ইহকাল কেটে যায়...

ছবি টা দেখে আপনি কী ভাবছেন?ছবির জিনিসগুলো প্রথমে ভালো করে দেখুন...এখন আপনি বলবেন, এইগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলে...
12/07/2024

ছবি টা দেখে আপনি কী ভাবছেন?
ছবির জিনিসগুলো প্রথমে ভালো করে দেখুন...
এখন আপনি বলবেন, এইগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট! অথচ সত্যটা একদমই আলাদা। যাকে আপনি ভাবছেন ফ্রেঞ্চ ফ্রাই বা আলু তা আসলে আপেল। আর অমলেট এটা ডিমের কুসুম নয়, এটা পীচফল। আর যেটা ডিমের সাদা অংশ ভাবছেন তা আসলে দই।
এজন্য সর্তক থাকুন! কোনো খবর শুনেই বা কারোর মুখের কথায় বিশ্বাস করবেন না বা এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনি নিশ্চিত নন! এমন ভুল আমরা সবাই প্রতিনিয়ত করে থাকি। তাই এখন আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং কোনো বিষয় ভালোভাবে না যেনে তা নিয়ে সমলোচনা করা বা অন্ধের মতো বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে।

"নারী সুদর্শন ও টাকাওয়ালা কাউকে চায় না, চায় মূলত যত্নশীল ও দায়িত্ববান একটি ছেলে।" এই কথাটি শতভাগ মিথ্যা। মূলত নারীরা বিয়...
02/07/2024

"নারী সুদর্শন ও টাকাওয়ালা কাউকে চায় না, চায় মূলত যত্নশীল ও দায়িত্ববান একটি ছেলে।" এই কথাটি শতভাগ মিথ্যা। মূলত নারীরা বিয়ের ক্ষেত্রে অর্থ-সম্পদ, পেশা ও উচ্চতাকেই প্রাধান্য দেয়। তবে প্রথম দুটি ঠিক থাকলে উচ্চতা বা সৌন্দর্যের ঘাততিতে ততটা সমস্যা হয় না। কিন্তু সংসার করতে গিয়ে যখন দেখে শুধু টাকা, সৌন্দর্য ও উচ্চতা দিয়ে সুখ হয় না। সুখ হয় আদর-যত্ন, মায়া ও প্রকৃত ভালোবাসা থেকে, আর তখনই তাদের মুখে বলতে শোনা যায়- আমি তো এতকিছু চাইনি, চেয়েছিলাম শুধু একটু আদর-যত্ন ও ভালোবাসা; অথচ তাই পেলাম না। আসলে এই উপলদ্ধিটা হয় বিয়ের পরেই। কিন্তু সেটা তারা স্বীকার করতে চায় না।
-সংগৃহীত

ভদ্রতা চেহারায় নয়, আচরণে প্রকাশ পায়। পৃথিবীতে এমন হাজারও মানুষ আছে যারা দেখতে সুন্দর, কিন্তু তাদের ব্যবহার শুনলে বমি আসা...
21/06/2024

ভদ্রতা চেহারায় নয়, আচরণে প্রকাশ পায়। পৃথিবীতে এমন হাজারও মানুষ আছে যারা দেখতে সুন্দর, কিন্তু তাদের ব্যবহার শুনলে বমি আসার উপত্রম হয়।

বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না। আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। এটা মানুষের জীবনে একটা ভয়ংকর মুহূর্ত...
15/06/2024

বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না। আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। এটা মানুষের জীবনে একটা ভয়ংকর মুহূর্ত, যা জীবনের সমস্ত রং মুছে দেয়। অতঃপর বাস্তবতার কড়াল গ্রাসে মানুষ কল্পনার রঙিন জগত থেকেও ছিটকে পড়ে...

দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ এমনিতেই বদলে যাবে। কারণ সমাজ হচ্ছে মনুষ্য তৈরি একটি মায়াজাল, যেখানে ভালো কাজের সাহায্য না মিললেও...
13/06/2024

দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ এমনিতেই বদলে যাবে। কারণ সমাজ হচ্ছে মনুষ্য তৈরি একটি মায়াজাল, যেখানে ভালো কাজের সাহায্য না মিললেও খারাপ কাজের নিন্দা করতে সবাই ছুটে আসবে...

সবকিছু জানা কারও জন্য আবশ্যক নয়, কিন্তু নিজে যাহা বলছো তার সবটুকু সম্পর্কে তোমার শতভাগ জ্ঞান থাকা আবশ্যক। তুমি কী করছো ত...
05/05/2024

সবকিছু জানা কারও জন্য আবশ্যক নয়, কিন্তু নিজে যাহা বলছো তার সবটুকু সম্পর্কে তোমার শতভাগ জ্ঞান থাকা আবশ্যক। তুমি কী করছো তাতে কারও কিছু আসে-যায় না, কিন্তু অপরকে কী করতে বলছো সে সম্পর্কে নিজে পূর্ণাঙ্গ জ্ঞানার্জনের পূর্বেই যদি অন্যকে জ্ঞান দিতে যাও তাহলে নিশ্চিত থাকো; লোকে তোমায় মূর্খ ছাড়া ভালো কিছু বলবে না।

🖋️মেহেদী হাসান শুভ

01/04/2024

"আজ আপনার সম্পর্ক ভালো যাচ্ছে বলে সেটা নিয়ে গর্ব করতে যাবেন না। সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানাতে যাবেন না, সে মানুষটার সাথে আপনার খুব ভালো বন্ডিং, ভালো আন্ডারস্ট্যান্ডিং। কেউ দিনরাত আপনাকে প্রায়োরিটি দিচ্ছে, স্পেশাল ফীল করাচ্ছে তার মানে এই না যে আজীবন আপনিই তার প্রায়োরিটির লিস্টে থাকবেন। মানুষের প্রায়োরিটি লিস্ট বদলায়, প্রায়োরিটি লিস্টে নতুন নাম যুক্ত হয়। কললিস্টে নতুন মানুষের আনাগোনা শুরু হয়। 'GOOD MORNING' থেকে 'GOOD NIGHT' বলার মাঝামাঝি সময়টুকু অন্য কারো জন্য বরাদ্দ থাকে। সম্পর্ক সবসময় এক থাকে না।

জানুয়ারিতে হওয়া পরিচয় ডিসেম্বরের মাঝেই কয়েক মাসের মাথায় ফিকে হতে থাকে। যোগাযোগের পরিমাণ কমে, ব্যস্ততা বাড়ে, ভুল বুঝাবুঝি বাড়ে, অভিযোগের পরিমাণ বাড়ে, অপেক্ষা বাড়ে।

প্রথম দিকে সম্পর্কগুলো শরতের প্রথম শিশির ভেজা শিউলির মতো স্নিগ্ধ থাকে কিন্তু আস্তে আস্তে এর স্নিগ্ধতা কমে গিয়ে চৈত্রের খরা শুরু হয়ে যায়। এটা হয়তো অস্বাভাবিক কিছু না। আর যাইহোক ভুলেও কখনো সম্পর্ক নিয়ে গর্ব করতে যাবেন না। গর্ব করে বলতে যাবেন না আমরা আজীবন এমনই থাকবো। এই গর্বটাই একদিন আপনাকে চুরমার করে দিয়ে যাবে আর আপনার তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না। আপনি, না নিজেকে অভিযোগ করতে পারবেন আর না অন্য কাউকে।

একটা সময় যখন আপনার সত্যিই কাউকে ভীষণ দরকার পড়বে আর যখন আশেপাশে কেউ থাকবে না তখন শুনতে হবে, "ওর সাথে না তোমার কত ভালো বোঝাপড়া ছিলো? খুব তো বড় গলায় বলতে, এখন আবার কী হলো?" আর এই লাইনগুলো তখন আঘাত করে, একটু বেশিই করে। আপনি তখন অন্তর থেকে এই আঘাতগুলো ফীল করবেন আর রিয়েলাইজ করবেন সত্যিই কোথাও কেউ নেই।" :)

-সংগৃহীত

31/03/2024

কেউ ডাকলেই সাড়া দেওয়া, ন্যানো সেকেন্ডের মাথায় টেক্সটের রিপ্লাই করা এগুলো খুব সুন্দর মনের বহিঃপ্রকাশ। তবে জটিল দুনিয়ার গোলকধাঁধায় ব্যাপারটা উল্টো, সহজেই সাড়া দিলে পাবলিক আপনাকে সস্তা ভাবতে শুরু করে। এখানে পশ ভাবা হয় যারা মেসেজ ঠিকমতো সিন করে না, ঠিকমতো রিপ্লাই করে না। যারা বৃহৎ অনুভূতির বিপরীতে Hae, Hum, Okay টাইপের শর্ট ফিডব্যাক করে তারাই পশ, তারাই এলিট ক্লাস। শেষ মেসেজটা সিন না করাকে এখানে আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয়।

যারা যে-কোনো সম্পর্কের মূল্য দিতে জানে, দ্রুত সাড়া দেয়, বিপদে এগিয়ে আসে, ইগো না দেখিয়ে যে-কোনো ঝামেলায় নিজেই সরি বলে; দিনশেষে তারাই বড্ড একা হয়। সবাই তাদের "সস্তা মানুষ" ভাবতে থাকে। তবে এই সস্তা গোছের মানুষগুলো একবার বেঁকে বসলে, একবার পরিবর্তন হয়ে গেলে; পুরোপুরি ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়। কেউ তাদের মন থেকে একবার উঠে গেলে, তার দিকে আর ফিরেও তাকায় না।

তই তো সঠিক সময়ে সঠিক মানুষের মূল্যায়ন করতে হয়।

মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। বাহ্যিক রূপ নিছক ছলনা মাত্র। রূপ মানুষকে আকর্ষণ করার প্রাথমিক এবং ক্ষণস্থায়ী একটি ধাপ মা...
21/03/2024

মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। বাহ্যিক রূপ নিছক ছলনা মাত্র। রূপ মানুষকে আকর্ষণ করার প্রাথমিক এবং ক্ষণস্থায়ী একটি ধাপ মাত্র, কিন্তু মনের সৌন্দর্য ছাড়া কেউ কারও সাথে দীর্ঘকাল এটাচটেড থাকতে পারে না... ☺️

মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। বাহ্যিক রূপ নিছক ছলনা মাত্র। রূপ মানুষকে আকর্ষণ করার প্রাথমিক এবং ক্ষণস্থায়ী একটি ধাপ শু...
19/03/2024

মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। বাহ্যিক রূপ নিছক ছলনা মাত্র। রূপ মানুষকে আকর্ষণ করার প্রাথমিক এবং ক্ষণস্থায়ী একটি ধাপ শুধু, কিন্তু মনের সৌন্দর্য ছাড়া কেউ কারও সাথে দীর্ঘকাল এটাচটেড থাকতে পারে না... ☺️

Address

Rangamati
Chittagong
5470

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mehedi Hasan Shuvo:

Shortcuts

Share

Category