Special Care Chittagong

Special Care Chittagong শিক্ষক/শিক্ষিকা
প্রয়োজন?
আভিজ্ঞ ও সৃজ?

শিক্ষক/শিক্ষিকা
প্রয়োজন?
আভিজ্ঞ ও সৃজনশীলে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত Tution Media.BD স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো CU, CUET, CMC, NU…….. এর মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষক হিসেবে চট্টগ্রামে সর্বত্র সার্বক্ষনিক সহায়তা পেতে আজই যোগাযোগ করুন……
01636-070707

09/05/2017
30/10/2014

Re-submission of application for the candidates who have applied for correction regarding tribal and physically challenged information

http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_general_1030103640.pdf

07/06/2014

আজ সেই ঐতিহাসিক ৭ই জুন

বাঙালি জাতি চির দুর্বার, চির দুর্মর। যুগে যুগে তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। শক্তিবলে অসম হলেও তারা ব্রিটিশদের সামনেও কভু মাথা নত করেনি। পাকিস্তানী শোষকগোষ্ঠীর দুঃশাসন,অত্যাচারে জর্জরিত বাঙালি দৃঢ়কন্ঠে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। ৫২’র হার না মানা আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে নিজেদের মাতৃভাষার অধিকার। ধীরে ধীরে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গেছে স্বাধিকার আন্দোলনের দিকে। এ সংগ্রামের ধারাবাহিকতায় বাংলার মাটিকে চিরতরে স্বাধীন করার বীজ বপন করা হয় ১৯৬৬ সালের ছয় দফার দাবীর মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবী বাঙালী জাতির স্বাধীকার আন্দোলনের ভিত্তিস্তম্ভ স্বরূপ। ছয় দফা বাঙালীর “মুক্তির সনদ”। বহুকাল থেকে অন্যায়, অবিচার ও বৈষম্যের শিকার বাঙালী জাতি “ছয় দফা দাবী” প্রস্তাবের মধ্য দিয়ে নতুন দিক নির্দেশনা পেয়েছিল।

১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ হলঃ

•প্রথম দফা :
শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি: ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সরকারের বৈশিষ্ট্য হবে Federal বা যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির; তাতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হবে।

•দ্বিতীয় দফা :
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা: কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ে সীমাবদ্ধ। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।

•তৃতীয় দফা :
মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা: পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দু'টি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময়যোগ্য।এ ক্ষেত্রে দু'অঞ্চলে স্বতন্ত্র বা পৃথক পৃথক ষ্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রার পরিচালনা ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। অথবা, এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা-ব্যবস্থা চালু থাকতে পারে এই শর্তে যে, একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে। বিশেষ করে পূর্ব পাকিস্থান থেকে পশ্চিম পাকিস্থানে মূলধন পাচার বন্ধ করার জন্য সংবিধানে কার্যকর ব্যবস্থা থাকতে হবে।

•চতুর্থ দফা :
রাজস্ব কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা: সকল প্রকার রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। কেন্দ্রীয় তথা প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান আঞ্চলিক তহবিল হতে সরবরাহ করা হবে। সংবিধানে নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। এহেন সাংবিধানিক বিধানে এমন নিশ্চয়তা থাকবে যে, কেন্দ্রীয় সরকারের রাজস্বের প্রয়োজন মেটানোর ব্যাপারটি এমন একটি লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ হতে হবে যেন রাজস্বনীতির উপর নিয়ণ্ত্রন ক্ষমতা নিশ্চিতভাবে প্রাদেশিক সরকারের হাতে থাকে।

•পঞ্চম দফা :
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: পঞ্চম দফায় বৈদেশিক বাণিজ্য বিষয়ে নিম্নরূপ সাংবিধানিক বিধানের সুপারিশ করা হয়:
(ক) ফেডারেশনভুক্ত প্রত্যেকটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে।
(খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর এখতিয়ারে থাকবে এবং অঙ্গরাজ্যের প্রয়োজন অঙ্গরাজ্য কর্তৃক ব্যবহৃত হবে।
(গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মতনির্দিষ্ট হারে অঙ্গরাজ্যগুলো মিটাবে।
(ঘ) অঙ্গরাজ্যের মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন বাধা থাকবে না।
(ঙ) সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণের এবং স্ব স্ব স্বার্থে বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে।

•ষষ্ঠ দফা :
আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা:
(ক) আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা-সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে।
(খ) কেন্দ্রীয় সরকারের সকল শাখায় বা চাকরি ক্ষেত্রে প্রতিটি ইউনিট থেকে জনসংখ্যার ভিত্তিতে জনবল নিয়োগ করতে হবে।
(গ) নৌ-বাহিনীর সদর দপ্তর করাচি থেকে চট্টগ্রামে স্থানান্তর করতে হবে।

21/05/2013

৩৪তম BCS এর প্রিলিমিনারী Exam এর আসন ব্যবস্থা,সময়সূচী ও নির্দেশাবলী

http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_seatplan_0520114335.pdf

07/05/2013

দেশের সর্বশেষের স্থানের নাম :

* বাংলাদেশের সর্ব দক্ষিনের স্থান বা দ্বীপ ছেডাদ্বীপ(প্রশ্নে ছেডাদ্বীপ না থাকলে সেন্টমার্টিন হবে)।

* বাংলাদেশের সর্ব উত্তরের স্থান জায়গীরজোত(প্রশ্নে জায়গীরজোত বাংলাবান্দা,পঞ্চগড)।

* বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।

* বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকশা।

02/05/2013

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
> বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার।
> প্রথম সার্থক নাট্যকার।
> প্রথম প্রহসন রচয়িতা।
> প্রথম পত্রকাব্যকার।
> বাংলা সনেটের প্রবর্ত্নকারী।

• ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাইকেল খ্রিস্টধর্ম গ্রহণ করেন।

• মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ‘মেঘনাদ বধ (১৮৬১)’ রচনা করেন। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এ কাব্যে সর্গ সংখ্যা ৯ টি। এটি একটি বীররসের কাব্য।

• মাইকেলের রচিত নাটকগুলো হল-
> শর্মিষ্ঠা (১৮৫৯)- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক,
> পদ্মাবতী- বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি,
> কৃষ্ণকুমারী- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি,
> মায়াকানন।

• মাইকেলের রচিত কাব্যগ্রন্থ হল-
> দি ক্যাপটিভ লেডি (১৮৫৯)- মাইকেলের প্রথম কাব্যগ্রন্থ,
> ভিসন অব দি পাস্ট,
> তিলোত্তমাসম্ভব (১৮৬০)- মাইকেলের প্রথম বাংলা কাব্যগ্রন্থ,
> চতুর্দশপদী কবিতাবলী- বাংলা সাহিত্যের প্রথম সনট সংকলন, এই গ্রন্থে ১০২টি সনেট রয়েছে,
> বীরাঙ্গনা কাব্য - বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, ১১টি পূর্নপত্রে রচিত,
> ব্রজাঙ্গনা কাব্য - বৈষ্ণব পদাবলীর আধুনিক পরিণতি।

• মাইকেলের রচিত প্রহসন হল-
> বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)- এটি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন,
> একেই কি বলে সভ্যতা।

02/05/2013

Errors in Nouns

আমাকে একটু জায়াগা দিন তো – Please make a little room for me. (place নয় )
আমার একটি জরুরি কাজ আছে – I have an urgent piece of business. (an urgent business নয় )
আমার চুল কোঁকড়ানো – I have curly hair.
(hairs নয় )
আমার ধন্যবাদ গ্রহণ করুন – Please accept my thanks. (thank নয়)
আমি ফল খাই না – I do not take fruit. (fruits নয়)
তুমি কখন আহার কর - When do you take your meals. (meal নয়)
তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? – Why do you neglect your studies? (study নয়)

-----Collected

02/05/2013

পুরাতন নাম

ঢাকাঃ জাহাঙ্গীরনগর
চট্টগ্রামঃ ইসলামাবাদ
খুলনাঃ জাহানাবাদ
বাগেরহাটঃ খলিফাবাদ
ফরিদপুরঃ ফাতেহাবাদ
বরিশালঃ ইসমাইলপুর/ চন্দ্রদ্বীপ
নোয়াখালীঃ সুধারাম/ভুলুয়া
কুমিল্লাঃ ত্রিপুরা
ময়মনসিংহঃ নাসিরাবাদ
সিলেটঃ জালালাবাদ
যশোরঃ খিলাফাতাবাদ
কুষ্টিয়াঃ নদীয়া

Address

Agrabad Badamtoli Circle
Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01636070707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Special Care Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Special Care Chittagong:

Shortcuts

Share