ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ

ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ, School, Chittagong.

ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রবৃন্দ কতৃক আয়োজিত ব্যার্চ ভিত্তিক নাইট শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫  এর প্রথম ...
04/12/2025

ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রবৃন্দ কতৃক আয়োজিত ব্যার্চ ভিত্তিক নাইট শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডে প্রথম এবং দ্বিতীয় খেলায় সফলতার সাথে জয় লাভ করায়! ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ এর পক্ষ থেকে (ব্যার্চ ২০২০ ) এর সকল খেলোয়াড় এবং সাপোর্টারকে অভিনন্দন জানাচ্ছি!

এবং অংশগ্রহণকারী সকল দলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা!

দলের সকল খেলোয়াড় এবং প্রথম ও দ্বিতীয় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত মুহাম্মদ মামুন,মুহাম্মদ আদিত কে অভিনন্দন আশা করি পরবর্তী ম্যাচ গুলোতে দলের সকল খেলোয়াড় নিজের ভালো খেলা উপহার দিবে!🥰

শুভেচ্ছান্তে: ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ব্যার্চ ২০২০ প্রবাসী পরিষদ

কারও মুখে একটুখানি হাসি ফিরিয়ে দিতে পারা মানে জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করা। অসহায় মানুষকে সাহায্য করাই আসল বীরত্...
10/09/2025

কারও মুখে একটুখানি হাসি ফিরিয়ে দিতে পারা মানে জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করা। অসহায় মানুষকে সাহায্য করাই আসল বীরত্ব।

মানবতার সেবাই আমরা সবসময় প্রস্তুত ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ

একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না—তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক, নৈতিকতার শিক্ষক ও আত্মবিশ্বাসের ভিত্তি। একজন আদর...
31/08/2025

একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না—তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক, নৈতিকতার শিক্ষক ও আত্মবিশ্বাসের ভিত্তি। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মনে অমলিন ছাপ ফেলে যান, যাঁর কথা, শিক্ষা ও ব্যবহার আজীবন স্মরণীয় হয়ে থাকে। কিন্তু কোনো এক সময় বিদায় নিতে হয়! সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।সময় কত দ্রুত চলে যায়!! হাসি মাখা মিষ্টি কথা বলা মানুষটার বিদায়ের দিন চলে আসলো! ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানছেন। প্রিয় শিক্ষক, শ্রী সুধীর চক্রবর্তী (পন্ডিত) স্যার আপনার এই বিদায় আমাদের জন্য কষ্টকর! শিক্ষক চলে যান ঠিকই, কিন্তু তিনি রেখে যান এমন কিছু শিক্ষা, যা আমাদের সারাজীবন পথ দেখায়।”আপনার শেখানো প্রতিটি শব্দ, প্রতিটি উপদেশ আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলো হয়ে জ্বলছে।“আপনার বিদায় মানে শুধু ক্লাসরুম থেকে বিদায় নয়—এটা এক সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি।“যারা সত্যিকারের শিক্ষক, তারা কখনো বিদায় নেন না—তারা মিশে থাকেন প্রতিটি শিক্ষার্থীর চিন্তা-চেতনায়।“আজ আপনার বিদায়ে চোখে জল আসলেও মন ভরে আছে কৃতজ্ঞতায়, কারণ আপনি ছিলেন আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক।“বিদায়ের এই মুহূর্তে বুঝতে পারছি, আপনি ছিলেন শুধু শিক্ষক নন—ছিলেন একজন জীবন্ত অনুপ্রেরণা।”

স্যারের হাত ধরে কত শত ছাত্রছাত্রী তাদের জীবনের পথ খুঁজে পেয়েছে, তার কোনো হিসেব নেই। স্যারকে ধন্যবাদ জানাই, শুধু অক্ষর জ্ঞান নয়, একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। আপনার প্রস্থান আমাদের জন্য কষ্টের, কিন্তু আপনার দেখানো পথে আমরা সবসময় এগিয়ে যাব। ভালো থাকবেন স্যার। শুভকামনা আপনার অবসর জীবনের জন্য! স্যার এর অবসর গমণ উপলক্ষে (বিদায় সংবর্ধনা )

শুভেচ্ছান্তে : ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ

#সুধীরচক্রবর্তী #শিক্ষক #অবসর #শ্রদ্ধা #বিদায় #শুভকামনা #ফরহাদাবাদ_উচ্চ_বিদ্যালয়_ব্যাচ_২০২০_প্রবাসী_পরিষদ!

আলহামদুলিল্লাহ ফরহাদাবাদ ইউনিয়ন বাসীর জন্য একটি আনন্দঘন ও গৌরবের সংবাদ! আমাদের প্রাণের বিদ্যাপীঠ ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয...
28/07/2025

আলহামদুলিল্লাহ

ফরহাদাবাদ ইউনিয়ন বাসীর জন্য একটি আনন্দঘন ও গৌরবের সংবাদ!

আমাদের প্রাণের বিদ্যাপীঠ ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় অবশেষে কলেজের জন্য অনুমোদন হয়েছে! এটি আমাদের এলাকার শিক্ষার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক! আমরা ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যাক্তিবর্গ বিশেষ করে বিদ্যালয়ের বর্তমান সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী শ্রদ্ধেয়
প্রধান শিক্ষক জনাব মাহাবুল আলম স্যার ,জনাব মজিবুল আলম চৌধুরী ,জনাব শাহজাহান তালুকদার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি!

আসুন সকলে মিলে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় পাশে ,থাকি সহযোগিতা করি এবং ফরহাদাবাদের শিক্ষাকে আরও সমৃদ্ধ করি!

আসছে ৪ ও ৫ জুলাই (শুক্র ও শনিবার) — ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রবৃন্দ,কর্তৃক আয়োজিত ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ...
02/07/2025

আসছে ৪ ও ৫ জুলাই (শুক্র ও শনিবার) — ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রবৃন্দ,কর্তৃক আয়োজিত
ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট!
এই আয়োজনে অংশ নিচ্ছে ১৬ থেকে ২৪ ব্যাচের সাহসী ও প্রতিভাবান খেলোয়াড়রা — মাঠ কাঁপাতে, পুরনো স্মৃতি জাগাতে, আর বন্ধুদের সঙ্গে মুহূর্তগুলো উপভোগ করতে এই আয়োজনকে আমরা স্বাগত জানাই!

এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ কারী ১৬থেকে ২৪ ব্যাচের সকলকে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি

আশা করি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, উৎসবের আমেজে, খেলার চেতনায় সবাই সুশৃঙ্খলভাবে অংশ নিবেন এবং উপভোগ করবেন!

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
27/05/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

গত ১৫/০৪/২০২৫ ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০২০ প্রবাসী পরিষদ এর বাংলাদেশ প্রতিনিধি আবদুল আল নাহিদ এর মমতাময়ী মা মৃত্যু...
18/04/2025

গত ১৫/০৪/২০২৫ ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০২০ প্রবাসী পরিষদ এর বাংলাদেশ প্রতিনিধি আবদুল আল নাহিদ এর মমতাময়ী মা মৃত্যুবরণ করেন
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ওনার মৃত্যুতে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০২০ প্রবাসী পরিষদ গভীর ভাবে শোক প্রকাশ করছি!

আজ পবিত্র খতমে কুরআন শরীফ এবং শ্রদ্ধাঞ্জলি মাধ্যমে মরহুমার ইছালে সাওয়াব এবং বিদেহী আত্মার মাগফেরাত এর জন্য দোয়ার মাধ্যমে মহান রবের দরবারে ফরিয়াদ করছি! এবং

আলহামদুলিল্লাহ ৪র্থ অনুদান! ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদের পক্ষ থেকে হিম্মত মুহরী বাড়ির ক্যান্সারে ...
04/10/2024

আলহামদুলিল্লাহ ৪র্থ অনুদান!
ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদের পক্ষ থেকে হিম্মত মুহরী বাড়ির ক্যান্সারে আক্রান্ত অহিদুল আঙ্কেলকে আমাদের পক্ষ থেকে ১০,০০০ টকার ক্ষুদ্র ভালোবাসা পৌঁছাতে পেরে আমরাও খুশি। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক।

ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ এর সকল বন্ধু ও দেশে থেকে যারা সাহায্য করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনুদান গ্রহণ করায় হিম্মত মুহরী বাড়ী সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি!

***/ আমাদের ২য়,৩য় অনুদান গত বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ফরহাদাবাদের দুইটি পরিবারের মাঝে দেওয়া হয়েছিল!

https://www.facebook.com/share/p/kWz75mX6UVLSoiwz/?mibextid=oFDknk

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সহায়তায় ফরহাদাবাদের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রাথমিকভাবে সফল হয়েছি। বন্...
25/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সকলের সহায়তায় ফরহাদাবাদের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রাথমিকভাবে সফল হয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ব্যাবস্থায় ফরহাদাবাদের সর্বস্তরের জনসাধারণ সকলেই এগিয়ে আসছে।ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ২০ ব্যাচের সাধারণ শিক্ষার্থী এবং ২০২০ব্যার্চ প্রবাসী পরিষদ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বন্যা পরবর্তী পুর্নবাসন নিয়ে কাজ করবো।

আশা করছি, আমরা সবাই একসাথে কাজ করলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে।

ডোনেশন পাঠানোর মাধ্যম:

আব্দুল্লাহ আল নাহিদ : 01615850044 (বিকাশ/নগদ)
জাহিদ আলম হৃদয় : 01822517638 (বিকাশ/নগদ)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ২০২০ ব্যাচ প্রবাসী পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category