07/06/2026
🌱 ধারাবাহিক উন্নয়ন – প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া
অনেকে একদিনেই বড় পরিবর্তন চায়—
কিন্তু সফলতা সাধারণত ছোট ছোট উন্নতির ফল।
সেখান থেকেই আসে গুরুত্বপূর্ণ মানসিকতা—
👉 “Continuous Improvement”
মানে,
গতকালের চেয়ে আজকে একটু ভালো হওয়া
এবং প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করা।
সফল মানুষরা জানে—
ছোট অগ্রগতিগুলোই একসময় বড় সফলতায় পরিণত হয়।
💬 শিক্ষা—
👉 প্রতিদিনের ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন আনে।
👉 নিজেকে হারানোর নয়, নিজেকে উন্নত করার প্রতিযোগিতা করো।
06/06/2026
আসসালামু আলাইকুম।
আগামীকাল রবিবার হতে ঈদের ছুটির পর স্কুল আবার খুলছে।
অত্যধিক গরমে সবাই হাঁসফাঁস করছে।
বাচ্চাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার।
✔️বাচ্চাদের সাথে পর্যাপ্ত খাবার পানি দিবেন।
✔️সুতি রুমাল দিবেন।
✔️ভোরে ঘুম থেকে উঠাবেন।
✔️পেটে সহনশীল ঠান্ডা খাবার খাওয়াবেন।
বেশি ফল খাওয়াবেন।
✔️টিফিনে বাসার ভালো খাবার দিবেন।
✔️প্রতিদিন মোজা ও গেঞ্জি ধুয়ে দিবেন।
✔️ছেলেদের চুল ছোটো রাখবেন।
01/06/2026
আপনার বাচ্চা পড়তে বসতে চায় না?
বারবার বলার পরও মনোযোগ ধরে রাখতে পারে না?
তাহলে আগে বলুন —
👇 এগুলোর মধ্যে কোনটা আপনার বাচ্চার সাথে মিলে?
❌ পড়তে বসলে ৫ মিনিটেই উঠে যায়।
❌ মোবাইল ছাড়া থাকতে চায় না।
❌ পড়া বুঝলেও মনে রাখতে পারে না।
❌ নতুন কিছু শিখতে আগ্রহ কম।
❌ পড়ার সময় খুব অস্থির হয়ে যায়।
👉 যদি ২টা বা তার বেশি মিলে যায়, তাহলে চিন্তার কিছু নেই।
আজ থেকেই এই সহজ ট্রিকটা ব্যবহার করুন।👇
✅ “30-10 Rule”
👉 ৩০ মিনিট পড়া + ১০ মিনিট ব্রেক
👉 ব্রেকের সময় মোবাইল নয়, হালকা খেলাধুলা বা হাঁটা।
👉 প্রতিদিন একই রুটিন রাখুন।
💡 এই রুল কেন কাজ করে?
এতে বাচ্চার ব্রেইন ক্লান্ত হয় না, বরং আগ্রহ বাড়ে এবং পড়া বেশি মনে থাকে।
💬 এখন বলুন—আপনার বাচ্চার কোন সমস্যা সবচেয়ে বেশি?
কমেন্টে লিখুন👇
28/05/2026
আসসালামু আলাইকুম।
ঈদ মুবারক। 🌙
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
আল্লাহ ও তার রাসুলের (সা) ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়।
আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে মনের পশুত্ব ও অহংকার বিসর্জন হোক।
পারিবারিক বন্ধন সুদৃঢ় হোক।
দেশাত্মবোধে জাগ্রত হোক বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়।
10/05/2026
আরবিতে প্রশিক্ষণ প্রাপ্ত
জুনিয়র শিক্ষিকা প্রয়োজন।
এই সপ্তাহের মধ্যে সরাসরি এসে সিভি জমা দিন।
07/05/2026
আসসালামু আলাইকুম।
নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত ১ম পর্ব শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ।
আগামী রবিবার ১০ মে থেকে ২য় পর্বের ক্লাস শুরু। রবি ও সোমবার এসেম্বলি হবে না। তাই ৮:৪৫ এর মধ্যে প্রবেশ করা যাবে। মঙ্গলবার হতে ৮:৩০ এর আগে পৌঁছতে হবে।
ঈদুল আজহার ছুটি অল্প কিছুদিন পরই। তাই নিয়মিত স্কুলে পাঠাবেন। বেড়ানোর প্রোগ্রাম একাডেমিক ক্যালেন্ডার দেখে বন্ধের মধ্যে রাখবেন।
প্রতিটি পর্বের শুরু থেকেই পড়াশোনা করলে শিক্ষার্থী ও অভিভাবকের উপর চাপ আসে না।
তাছাড়া যারা শীর্ষস্থানে থাকতে চায় তারা ছুটিতেও পড়াশোনা করে এগিয়ে থাকে।
পরীক্ষার সময় রিলাক্স থাকে।
বাচ্চাকে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করান। ভোরের কাজ বরকতময় হয়ে ওঠে। রাসুল (সা:) নিজে তাঁর উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে সময়ের এই বরকত চেয়ে নিয়েছেন।
মেডিকেল সায়েন্সেও এটা প্রমাণিত।
আসুন, আমরা আমাদের ও আমাদের প্রিয় সন্তানদের জন্য আল্লাহর কাছে ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে দোয়া করি। 🤲
04/05/2026
প্রতি মাসের ১ - ১০ তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধ করুন।
02/05/2026
ছোট ছোট হাতে মেধা আর একাগ্রতার পরীক্ষা।
প্রস্ফুটিত ফুলেরা আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় অবতীর্ণ।