Just Travel

Just Travel

Share

Your Tourism Guide

18/06/2015

বাংলা সাহিত্য হতে এগুলো প্রায় আসে
১. 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা? উত্তর : উপন্যাস
২. 'কাঞ্চনমালা' উপন্যাসটি কার রচনা? উত্তর : শামসুদ্দিন আবুল কালাম
৩. আবু ইসহাকের বিখ্যাত 'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর : ১৯৫৫ সালে
৪. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? উত্তর : তরঙ্গভঙ্গ
৫. উপন্যাস The ugly Asian এর লেখক কে? উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ ৬. 'চাঁদের অমাবস্যা' ও 'কাঁদো নদী কাঁদো' কোন ধরনের রচনা? উত্তর : উপন্যাস
৭. স্মৃতিকথা 'রাজবন্দীর রোজনামচা' এর লেখক কে? উত্তর : শহীদুল্লাহ কায়সার ৮. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন গল্পগ্রন্থের জন্য আদমজী পুরস্কার পান? উত্তর : দুই তীর ও অন্যান্য গল্প
৯. Tree without roots সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ? উত্তর : লালসালু
১০. 'কোথাও কেউ নেই' ও 'এইসব দিনরাত্রি' কার লেখা উপন্যাস? উত্তর : হুমায়ূন আহমেদ
১১. 'এলেবেলে' হুমায়ূন আহমেদের কোন ধরনের রচনা? উত্তর : রম্য রচনা
১২. কোনটি বায়ান্নের ভাষা আন্দোলনভিত্তিক রচনা? উত্তর : 'আরেক ফাল্গুন' ১৩. জহির রায়হান কোন চলচ্চিত্রের জন্য নিগার পুরস্কার লাভ করেন? উত্তর : কাঁচের দেয়াল
১৪. 'এলেবেলে' নাটকটির লেখক কে? উত্তর : জিয়া হায়দার
১৫. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? উত্তর : মতিচুর (প্রবন্ধ)
১৬. সুফিয়া কামালের শিশুতোষ রচনা কোনটি? উত্তর : ইতল বিতল ১৭. 'একালে আমাদের কাল' কার আত্মজীবনী ? উত্তর : সুফিয়া কামালের
১৮. কোনটি সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ? উত্তর : সাঝের মায়া ১৯. 'ইস্তাম্বুলের যাত্রীর পথ' কোন ধরনের রচনা? উত্তর : ভ্রমণকাহিনী
২০. 'ফুড কনফারেন্স' কোন ধরনের রচনা? উত্তর : রম্য

Mobile uploads 15/06/2015
Mobile uploads 15/06/2015

Primary School teacher recruitment test 27 June

15/06/2015

ভাল চাকুরী চাই?
দরকার ভাল প্রস্তুতি (শুধুমাত্র নবীনদের জন্য)

১. ভাল প্রস্তুতির অর্থ কি?
২. কতদিন লাগবে ভাল প্রস্তুতি নিতে?
৩. কিভাবে নিজেকে ভালভাবে প্রস্তুত করব?

১. ভাল প্রস্তুতি মানে হলো নিজেকে সর্বোত্তমভভাবে তৈরী করা, এমনভভাবে যা আপনাকে যেকোন কম্পটিটিভ এক্সামে অন্য সবার থেকে এগিয়ে রাখবে। সেটা লিখিত পরীক্ষা হোক আর ভাইবা, একটি আদর্শ প্রস্তুতি আপনাকে মানসিকভাবে সবার থেকে এগিয়ে দিবে। আমি বলি ৩৬০ ডিগ্রি প্রস্তুতি। প্রস্তুতিটা এমন হবে যাতে যেকোন পরীক্ষা সেটা বিসিএস, সরকারী /বেসরকারী ব্যাংক, মাল্টিন্যাশনাল কোন কোম্পানি, আইবিএ'র এমবিএ এ্যাডমিশন, বিআইবিএম'র এমবিএম এ্যাডমিশন, জিআরই /জ়িম্যাট অথবা এরকম যাই হোক না কেন আপনি যেন ভাল করতে পারেন। ভাল মানেআপনি সবখানেই ভাল।

২. চাকুরীর জন্য প্রস্তুতি শুরুর আদর্শ সময় হলো অনার্স দ্বিতীয় /তৃতীয় বর্ষ। কারণ আদর্শ প্রস্তুতির জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে। সেটা একেক জনের জন্য একেক রকম হবে। তবে সেরা প্রস্তুতি নিতে আপনার হাতে ২/৩ বছর সময় থাকা চাই। তবে যারা এলাম, দেখলাম, জয় করলাম ধরনের মেধাবী, তাদের জন্য এই লেখাটা প্রযোজ্য নয়। আর যারা একাডেমীক পড়াশুনা শেষ করে ফেলেছেন, প্রস্তুতি নিচ্ছেন, অথচ হাতে এতটা সময় নেই, তারা সিম্পলি ১ বছর কে ৩ বছর বানিয়ে ফেলুন। সেটা খুব সোজা, জাস্ট আপনাকে স্বাভাবিক তিন দিনের কাজ একদিনে করতে হবে। মনে রাখবেন, আপনি নিজেকে যত পুওর মেধার ভাবেন না কেন, সময় - চেষ্টা - একাগ্রতা - জেদ থাকলে আপনার পক্ষে এমনকি বিসিএস এ ফার্স্ট হওয়াও পসিবল।

৩. কিন্তু কিভাবে নিতে হবে এরকম প্রস্তুতি? এটা একটা মিলিয়ন টাইমস আক্সড কোশ্চেন। আর এর উত্তরটা ততটাই সহজ, করাটা যতটা কঠিন। বিশ্বাস করুন, এখানে আপনার মেধা/ব্যাকগ্রাউন্ড, সচ্ছলতা, পারিবারিক অবস্থা, ধর্ম /গোত্র, কোটা - এগুলোর কোন মূল্য নেই। আপনার দরকার দাতে দাত চাপা জেদ। নিজেকে নিয়ে এমন স্বপ্ন, যা আপনাকে রাতে /দিনে ঘুমাতে দেয়না, স্বস্তি দেয়না। শুধু এটুকু থাকলে আপনি পারবেন, না হলে নয়। ৩ বছর আগেই এই স্বপ্ন দেখুন, আপনি তিন বছর পর বিসিএস এ ফার্স্ট হবেন অথবা আইবিএ তে এমবিএ করবেন, বা জ়িম্যাট এ এক্সট্রা অর্ডিনারি স্কোর করে আমেরিকায় গিয়ে এমবিএ করবেন।

আপনার লক্ষ্য যাই হোক, কিছু কমন বিষয়ে আপনাকে অসাধারণ লেভেলের প্রস্তুতি নিতে হবে। খুব কমন বিষয়গুলো হল :

ক. ম্যাথ : আপনি যে পরীক্ষাই দেন না কেন, ম্যাথ অবধারিত আইটেম। আপনার সব দূর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং আস্তে আস্তে ম্যাথের মাস্টারপিস হতে হবে। এমনভাবে ম্যাথ শিখুন যাতে এমন একটা সময় আসে যখন আপনি সমস্ত ধরনের ম্যাথ করতে পারেন। যেন আপনার মনে হয় এমন কোন ম্যাথ নাই যা আমি পারিনা।

খ. ইংলিশ : এটাও অবধারিত আইটেম। আর ইংলিশে ভাল করার পূর্বশর্ত ভোকাবুলারিতে মাস্টার হওয়া। এমন প্রস্তুতি নিন যাতে আপনি সব বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ এবং ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ জানেন। যত বেশি শব্দ শিখবেন, ইংলিশে তত ভাল হবেন আপনি। তবে ইংরেজি পত্রিকা পড়া বাধ্যতামুলক। যেকোন ভাষায় দক্ষতার জন্য একাধারে পড়া ও লেখা জরুরি। অবসরে হলিউডের সিনেমা দেখুন, সাবটাইটেলসহ। উচ্চারণ গুলো খেয়াল করুন, নিজে নিজে আওড়ান। উচ্চারণের আঞ্চলিকতা নিয়ে আলাদাভাবে কাজ করুন। সামগ্রিকভাবে আপনি যেন ইংরেজীতে ভালভাবে পড়তে, বলতে ও লিখতে পারেন। ইংলিশে এই তিনটি জিনিস রপ্ত করতে পারলে আপনি সেরাদের খুব কাছে পৌঁছে যাবেন নিশ্চিতভভাবে।

গ. সাধারন জ্ঞান: সবাইকে দেখি সাধারন জ্ঞান বই পড়ে মুখস্ত করতে। আদতে এটি বই থেকে পড়ার জিনিস না এবং কোনভাবেই মুখস্ত করার বিষয় ও না। সাধারন জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিষয়াদির খুটিনাটি এবং অতীতের ঘটনাপুঞ্জির সারসংক্ষেপ। মনযোগ দিয়ে পত্রিকা পড়া আর নিয়ম করে বিবিসি/ভয়েস অব আমেরিকা/ডয়চে ভেলের বাংলা প্রগ্রাম শুনুন। এগুলোই যথেষ্ট। তবে কিছু মৌলিক বিষয়ে বিস্তারিত জেনে নিবেন যেমন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপুঞ্জী, মধ্যপ্রাচ্য জটিলতা, আমেরিকা, চীন ও রাশিয়া বিষয়াদি ইত্যাদি। সাধারন জ্ঞান নিয়ে এতটা সিরিয়াস না হলেও চলে। আসলে আপনাকে সবার থেকে পার্থক্য করে দিবে ম্যাথ আর ইংলিশ।

ঘ. বাংলা : সাধারন জ্ঞানের মতই বাংলা নিয়ে এতটা ভাবার কিছু নেই। মাধ্যমিক লেভেলের বাংলা টেক্সট ও গ্রামার ঠিকমতো শিখুন।

ঙ. অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি : ব্যাংক জব, আইবিএ 'র এমবিএ, জিআরই /জ়িম্যাট এর জন্য এটি অত্যাবশ্যকীয়। কনটেন্টগুলো জেনে নিয়ে নিজেকে প্রস্তুত করুন নিখুঁতভাবে।

যারা আগেভাগেই চাকরির প্রস্তুতি নিতে চান, তারা প্রথমে ম্যাথ, ইংলিশ আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে শুরু করুন। এই তিনটি বিভাগে নিজেকে আউটস্ট্যান্ডিং করে তুলুন, কোথাও আপনাকে কেউ আটকাতে পারবে না। যেখানেই পরীক্ষা দিবেন, সেখানেই টিকবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কয়েকটি সু-অভ্যাস গড়ে তুলুন :

(ক) শুধু ইংলিশ পেপার পড়ুন, প্রথমদিকে দাত-মুখ ভেঙে যাবে। একসময় পড়তে ভাল লাগবে। শুরুর কষ্টটা যিনি নিতে পারবেন, তিনি নিশ্চিতভাবে জীবনে একটি ভাল অভ্যাস রপ্ত করতে পারবেন যার রিঅয়ার্ড সারাজীবন ধরে পেতে থাকবেন। এভাবে একসময় সাহস করে ইংলিশ নভেলটা ধরে ফেলুন।

(খ) নিজে নিজে ইংরেজীতে কথা বলুন। নিজেকে নিজে প্রশ্ন করবেন, আবার উত্তর ও দিবেন। পত্রিকা পড়ার সময় নিউজপ্রেজেন্টারের মত উচ্চারণ করে জোরে জোরে রিডিং পড়ুন। আপনি অজান্তে নিজের জন্য কতটা ভালকাজ করছেন সেটা কিছুদিন পরেই বুঝতে পারবেন।

(গ) প্রতিদিন সকালে তিনটি নতুন ইংরেজী শব্দ শিখুন। সারাদিন কমপক্ষে ৫ বার শব্দগুলো ব্যবহার করুন। দিনশেষে শব্দগুলো আপনার সম্পত্তি।

(ঘ) নিজেকে সেরা ভাবুন, তবে অবশ্যই সেটা ব্যবহারে প্রকাশ করবেন না। আপনাকে নিয়ে আপনার বিশ্বাস একদিন আপনাকে সত্যিই সেরাদের কাতারে নিয়ে যাবে।

বলা হয় 'Success is a journey, not a destination'. আসলে সাফল্য একটা ধারাবাহিক প্রক্রিয়া। দিনের পর দিন ধৈর্য ও মনযোগ ধরে রাখতে পারলেই কেবল আপনি সেরা হওয়ার পথে পা রাখবেন। পরিশ্রম ছাড়া সেরা হওয়ার আসলেই আর কোন শর্টকাট নেই।

এত দীর্ঘ লেখাটা শেষ করেই আপনি আমার প্রফাইল ঘাটবেন সেটা আমি জানি। না ভাই, এত পরামর্শ দেয়ার মত বিশাল ক্যারিয়ার আমার নাই। যে পরামর্শগুলো দিলাম সেগুলো ঠকে শিখেছি, কিন্তু কাজে লাগানোর সময় আর হয়ে ওঠেনি। যারা আগামীর স্বপ্নবাজ, তারা যেন আমার মত ঠকে না শিখেন সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

শুভকামনা, আগামীর পথচলায়।

15/06/2015

১৯৭১ সংক্রান্ত রচনাবলী

১। একাত্তরের দিনগুলিঃ জাহানারা ইমাম
২। একাত্তরের ডায়েরিঃ সুফিয়া কামাল
৩। একাত্তেরর কথামালা: বেগম নূরজাহান
৪। একাত্তরের নিশানঃ রাবেয়া খাতুন
৫। একাত্তরের বর্ণমালাঃ এম আর আখতার মুকুল
৬। একাত্তরের বিজয়গাঁথাঃ মেজর রফিকুল ইসলাম
৭। একাত্তরের রণাঙ্গনঃ শামসুল হুদা চৌধুরী
৮। একাত্তরেন যীশুঃ শাহরিয়ার কবির।

অবসরে পড়তে শেয়ার করে টাইম লাইনে রাখুন ।

15/06/2015

বাংলা সাহিত্যের ছন্দ নিয়ে যত সব

#পোষ্টটি_আপনার_কাছ_গুরুত্বপূর্ণ_মনে_হলে_লাইক_কমেন্ট_ও_শেয়ার_করবেন।

১/ বাংলা ছন্দ প্রধানত = তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
২/ বাংলা সাহিত্যের প্রথম সনেট রচনা করেন= মাইকেল মধুসুদন দত্ত।
৩/ মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট = বঙ্গভাষা।
৪. সনেটের প্রবর্তক = ইটালীর কবি পেত্রার্ক।
৫/ ধ্বনির প্রধান ছন্দ বলা হয = মাত্রাবৃত্ত ছন্দকে।
৬/ ছন্দের যাদুকর কাকে বলা হয়= সত্যেন্দ্রনাথ দত্ত।
৭/ স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক করেন = সত্যেন্দ্রনাথ দত্ত।
৮/ ছান্দসিক কবি বলা হয় = কবি আব্দুল কাদিরকে।
৯/ পয়ার ছন্দে থাকে = অন্তমিল।
১০/ লৌকিক ছন্দ কাকে বলে = স্বরবৃত্ত ছন্দকে।
১১/ গৈরিশ ছন্দের প্রবর্তন করেন = গিরিশচন্দ্র।
১২/ গদ্য ছন্দের প্রবর্তন করেন = সত্যেন্দ্রনাথ দত্ত।
১৩/ তানপ্রধান ছন্দ বলে = অক্ষরবৃত্ত ছন্দকে।
১৪/ মুক্তক ছন্দের প্রবর্তন করেন = কাজী নজরুল ইসলাম।
১৫/ সমিল মুক্তক ছন্দের প্রবর্তন করেন = রবীন্দ্রনাথ ঠাকুর।

15/06/2015

ইংরেজি পত্রিকা থেকে সংগ্রহ করা অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ড বাংলা অর্থসহ

✬ A New Era→নতুন দিগন্ত ।
✬ Aegis→ আয়ত্তে, অধীনে
✬Aftermath→পরিনাম ,ফলাফল
✬ Amid Disillusionment → অনাকাঙিক্ষত পরিস্থিতির মাঝে
✬ Austere Fiscal Measure →কঠোর অর্থনৈতিক পদক্ষেপ
✬ Bid→প্রতিশ্রুতি,আহ্বান
✬ Borrow→ঋণ নেয়া
✬ Breach→লঙ্ঘন
✬ Carve Out→গঠন করা
✬ Carve Out→গঠন করা
✬ Client→গ্রাহক
✬ Commensurate → সমপরিমাণ
✬ Concerned Source → সংশ্লিষ্ট সূত্রে
✬ Contemporary Commercial Bank → সমসাময়িক বাণিজ্যিক ব্যাংক
✬ Corresponding Year → একই বছর
✬ Decline→হ্রাস পাওয়া,পড়ে যা ওয়া
✬ Deficit Financing →আর্থিক ঘাটতি
✬ Deflation → মুদ্রাস্ফীতি কমানো
✬ Delayed→বিলম্বিত
✬ Depleting Trend →হ্রাসের প্রবনতা

15/06/2015

বিসিএস প্রস্তুতি (এক নজরে বাংলাদেশ)

#পোষ্টটি_আপনার_কাছ_গুরুত্বপূর্ণ_মনে_হলে_লাইক_কমেন্ট_ও_শেয়ার_করবেন।

১/ নাম= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (People's Republic Of Bangladesh)।
২/ বাংলাদেশের সংবিধান কার্যকর হয় = ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৩/ আয়তন= ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (৫৬ হাজার বর্গমাইলের দেশ বলা হয়)।
৪/ বিভাগ =৭ টি ( দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে = ময়মনসিংহ বিভাগ)।
৫/ জেলা= ৬৪ টি (দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব)।
৬/ বর্তমানে দেশে উপজেলার সংখ্যা = ৪৮৯টি।
৭/ বর্তমানে দেশে থানার সংখ্যা =৬৩৬টি।
৮/ বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা = ৩১৯টি।
৯/ সমুদ্র বন্দর = ৩ টি (৩য় সমুদ্র বন্দর = পায়রা)।
১০/ শেয়ার বাজার = ২ টি (৩য় শেয়ার বাজার হবে
= খুলনায় ), শেয়ার বাজার নিয়ন্ত্রনকারী সংস্থার বর্তমান নাম= BSEC (Bangladesh Security &
Exchange Commission).
১১/ বর্তমানে মাথাপিছু আয় = ১৩১৪মার্কিন ডলার।
১২/ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০১৫ জন।
১৩/ জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা = ১.৩৭% শতাংশ।
১৪/ সর্ব উত্তরের জেলা = পঞ্চগড়
(থানা =তেঁতুলিয়া)।
১৫/ সর্ব দক্ষিণের জেলা = কক্সবাজার (থানা = টেকনাফ)।
১৬/ সর্ব পশ্চিমের জেলা = চাঁপাই-নবাবগঞ্জ (থানা = শিবগঞ্জ)।
১৭/ সর্ব পূর্বের জেলা = বান্দরবান (থানা = থানচি)।
১৮/ সর্ব দক্ষিণের স্থান = ছেঁড়া দ্বীপ(সেন্টমার্টিন দ্বীপ)।
১৯/ আয়তনে সবচেয়ে বড় জেলা = রাঙামাটি।
২০/ আয়তনে সবচেয়ে ছোট জেলা = নারায়ণগঞ্জ।
২১/ জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা = ঢাকা।
২২/ জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা = বান্দরবান।
২৩/ বৃহত্তম পাহাড় = গারো পাহাড় (ময়মনসিংহ জেলায়)।
২৪/ উচ্চতম পর্বতশৃঙ্গ =তাজিনডং বা বিজয় (বান্দরবান জেলায়)।
২৫/ বাংলাদেশের পাহাড়গুলো গঠিত= টারশিয়ারি যুগে।
২৬/ বাংলাদেশের উপর দিয়ে গেছে = কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)।
২৭/ সোয়াচ অব নো গ্রাউন্ড = বঙ্গোপসাগরের একটি খাদ।
২৮/ বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী = তাজ-উদ্দিন আহমেদ।
২৯/ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি = বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
৩০/ বাংলাদেশের ১ম অস্থায়ী রাষ্ট্রপতি = সৈয়দ নজরুল ইসলাম।
৩১/ প্রথম মহিলা প্রধানমন্ত্রী = বেগম খালেদা জিয়া।
৩২/সর্বমোট গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে= ২৬ টি।
৩৩/ মোট স্থল বন্দর = ২১ টি।
৩৪/ সর্বমোট চা-বাগান = ১৬৩ টি।
৩৫/ বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক = এ.কে.এম শহীদুল হক (দায়িত্ব গ্রহন ১লা জানুয়ারি- ২০১৫)।

15/06/2015

Important Correct Spelling

এগুলো থেকেই আসে। প্রতিটি না থেমে একটানা ৩০ বার পড়ে পেলুন
অটোমেটিক মুখস্ত হয়ে যাবে

*Guerrilla→(গেরিলা যুদ্ধ)
*Accommodation→(বাসস্থান)
*Diarrhoea→(ডায়রিয়া)
*Restaurant→(রেস্তোরাঁ)
*Cigarette→(সিগরেট)
*Commission→(কমিশন)
*Committee→(কমিটি)
*Burglar→(চোর)
*Brilliant→(মেধাবী)
*Challenge→(চ্যালেন্জ)
*Colonel→(কর্নেল)
*Lieutenant→(লেপ্টেন্যান্ট)
*Leisure→(অবসর)
*Millennium→(সহস্রাব্দ)
*Maintenance→(ভরণপোষণ)
*Misspell→(ভুল বানান করা)

15/06/2015

আপনার জানা কিছু সহজ প্রশ্নের প্রতি চোখ বুলিয়ে নিন। কারন এগুলোতেই মানুষ ভুল করে এবং চিন্তা করে পরিক্ষার হলে সময় নষ্ট করে।

১/ সীসমোগ্রাফ → ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
২/ ব্যারোমিটার →বায়ুর চাপ মাপার যন্ত্র।
৩/ সেক্সট্যান্ট → অক্ষাংশ মাপার যন্ত্র।
৪/ ক্রোনোমিটার → সময় মাপার যন্ত্র।
৫/ থার্মোমিটার → তাপমাত্রা মাপার যন্ত্র।
৬/ ক্যালরিমিটার → তাপ মাপার যন্ত্র।
৭/ ল্যাক্টোমিটার → দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র।
৮/ ভেলাডোমিটার → বেগ মাপার যন্ত্র।
৯/ স্পিডোমিটার → দ্রুতি মাপার যন্ত্র।
১০/ এক্সিলারোমিটার → ত্বরণ মাপার যন্ত্র।
১১/ হাইড্রোমিটার → পানির ঘনত্ব মাপার যন্ত্র।
১৩/ রিখটার স্কেল → ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র।
১৩/ ওডোমিটার/Rain Gauge → বৃষ্টিপাত মাপার যন্ত্র।
১৪/টেকোমিটার → উড়োজাহাজের গতি মাপার যন্ত্র।
১৫/ পাইটোমিটার → জল জাহাজের গতি মাপার যন্ত্র।
১৬/ এনিমোমিটার → বায়ুর গতি মাপার যন্ত্র।
১৭/ এটিনোমিটার → শব্দের গতি মাপার যন্ত্র।
১৮/ ফটোটেলিগ্রাফ → আলোর গতি মাপার যন্ত্র।

পরবর্তী পোষ্টটি পেতে লাইক, কমেন্ট করুন।

15/06/2015

একনজরে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট

১/ বাজেটের আকার -- ২৯৫১০০ কোটি টাকা
২/ এটি বাংলাদেশের -- ৪৫তম বাজেট
৩/ আওয়ামীলীগ সরকারের -- ১৬ তম বাজেট
৪/ অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের-- ৯ম বাজেট।
৫/ বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে -- ৭%
৬/ মূল্যস্ফীতি ধরা হয়েছে -- ৬.২%
৭/ বাজেটে এডিপি খাতে বরাদ্দ -- ৯৭ হাজার কোটি টাকা।
৮/ বাজেটের ঘাটতি ধরা হয়েছে -- ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।
৯/ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ -- জনপ্রশাসনে খাতে ১০২৭৮১ কোটি টাকা (১৯.০২%)।
১০/ বাজেটে কর মুক্ত আয়ের সীমা ধারা হয়েছে :--
পুরুষ : ২৫০০০০ টাকা
নারী ও ৬৫ বছর+ : ৩০০০০০ টাকা
প্রতিবন্ধী : ৩৭৫০০০ টাকা
মুক্তিযোদ্ধা : ৪২৫০০০ টাকা

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chittagong
4636