Mishuk Mizan Official

Mishuk Mizan Official

Share

Content Creator, Passionate Traveler, Explorer! WellCome To my Page!

16/12/2025

#মহানবিজয়দিবস #বাংলাদেশ

08/12/2025

Fresh morning with my balcony plant!

21/11/2025

আজকের ভুমিকম্প জাতির কাছে অনেক প্রশ্ন রেখে গেছে!
ভেবে দেখেছেন কি?
🔥

05/11/2025

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে!

১. ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন: কারো ব্যক্তিগত জীবন (বিয়ে, সন্তান, চাকরি বা বেতন) নিয়ে কৌতূহলী প্রশ্ন করবেন না। মনে রাখবেন, কিছু প্রশ্ন একান্তই অপ্রাসঙ্গিক।

২. চেহারা নিয়ে মন্তব্য নয়: কেউ কালো হয়ে গেছে, মোটা হয়ে গেছে বা চেহারা খারাপ হয়েছে—এই কথাগুলো কাউকে বলবেন না। আপনার অপ্রয়োজনীয় মন্তব্য কাউকে বিব্রত করতে পারে। আপনি তার বিউটিশিয়ান নন।

৩. উপদেশ তখনই দিন, যখন চাওয়া হয়: কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না। যতক্ষণ না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নীরব থাকুন।

৪. গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন: কেউ পাসওয়ার্ড টাইপ করার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। আর কেউ ছবি দেখানোর জন্য ফোন দিলে গ্যালারিতে প্রবেশ করবেন না।

৫. মনোযোগ দিন, স্মার্টফোন নয়: কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটিপি করা থেকে বিরত থাকুন। আপনার সম্পূর্ণ মনোযোগ তার প্রাপ্য।

৬. টাকা ধার করলে পরিশোধ করুন: কারো কাছ থেকে টাকা ধার করলে অবশ্যই সময়মতো ফেরত দিন। ঋণদাতার মনে না থাকলেও আপনার সততা বজায় রাখুন।

৭. যাচাই করুন আপনার রসিকতা: আপনি যখন কাউকে নিয়ে মজা করেন, তখন সে যদি সেটা উপভোগ না করে, তবে তৎক্ষণাৎ আপনার থামা উচিত এবং ভবিষ্যতে আর কখনো সেই রসিকতা করবেন না।

৮. সোশ্যাল মিডিয়ায় অতি-প্রচার নয়: আপনার বিলাসবহুল জীবনযাত্রা (দামি গাড়ি, রেস্টুরেন্ট, গহনা) নিয়ে প্রতিনিয়ত পোস্ট করে অন্যকে বিরক্ত করবেন না। এতে উল্টো ফল হতে পারে।

৯. ধর্মীয় বিশ্বাসে সম্মান: কারো ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট করবেন না। অন্যের বিশ্বাস এবং মতামতকে সম্মান জানাতে শিখুন।

১০. কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না: কারো নিকট থেকে কোনোভাবে উপকৃত হলে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার অবদানের যথাযথ মূল্যায়ন করুন।

এই সাধারণ নিয়মগুলো মেনে চললে আপনি শুধু ভালো মানুষই হবেন না, বরং সবার প্রিয় হয়ে উঠবেন। আপনার জীবনে আপনি কতটা সফল, সেটা আপনার আচরণেই বোঝা যায়।

কেমন লাগলো এই টিপসগুলো? আপনার মতে আর কোন অভ্যাসটি জরুরি, কমেন্টে জানাতে পারেন!

#সংগৃহীত

08/10/2025

23/08/2025

Refreshing with natural beauty

Photos from Mishuk Mizan Official 's post 28/07/2025

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে-

প্রধান অতিথি : জনাব ড. মোঃ জিয়াউদ্দীন,
বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম
বিশেষ অতিথি : জনাব মোঃ আহসান হাবিব পলাশ
বিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
: জনাব ফরিদা খানম
জেলা প্রশাসক চট্টগ্রাম
: জনাব সাইফুল ইসলাম সানতু
বিপিএম(বার),পুলিশ সুপার চট্টগ্রাম
সভাপতি : জনাব ড. মোল্ল্যা রেজাউল করিম
বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল

আয়োজনে: চট্টগ্রাম উত্তর বন বিভাগ
সহযোগিতায়: জেলা প্রশাসন, চট্টগ্রাম

Photos from Mishuk Mizan Official 's post 21/07/2025

রক্তের জন্য ফোন করুন নিন্মলিখিত নাম্বারে -
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা-
হে আরশের মালিক আল্লাহ...
তুমি রক্ষা করো 🤲

15/06/2025

বউ জামাইকে রিলস দেয়, জামাইও বউকে রিলস দেয়। বউ পাঠায় স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বের ভিডিও, জামাই খুঁজে খুঁজে পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য।

কেউ কারোরটা দেখে না! বাচ্চার দিকে খেয়াল নেই তাদের কারো। বাচ্চাও সারাদিন মোবাইল দেখে — কখনো বাপেরটা, কখনওবা মায়েরটা। সে এখন মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে ঘুমায় না, মোবাইল না দিলে বাথরুমও করে না।

এভাবেই চলছে জামাই বউয়ের সংসার!

07/06/2025
19/04/2025

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না; বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান।
চলুন জেনে নিই, কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে:

১. আগে নিজের জন্য রাখুন।

ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন, তারা খরচের আগে সঞ্চয় করেন। মাস শেষের অপেক্ষা নয়, বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন।
অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন, যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায়। সঞ্চয় করার কাজে তারা অ্যাপ, নোটবুক বা এক্সেল শীট ব্যবহার করেন, কিন্তু মূল লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো।

২. জ্ঞানে বিনিয়োগ করুন।

শুধু চাকরির আয়েই তারা সন্তুষ্ট নন। তারা নিজেদের দক্ষতা বাড়াতে, ট্রেন্ড জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন।
বিভিন্ন কোর্স, ব্লগ, বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান । ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন।

৩. ধৈর্য ধরুন।

এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন।
তারা জানেন, এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে, লাভটা অনেক বড় হতে পারে। নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন।

৪. আয়ের উৎস বাড়ান।

একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে— এই সত্যটা তারা মেনে নেন।
ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান।
একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে, এতে আর্থিক চিন্তা কম হয়।

৫. স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন।

তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী। এতে তারা নতুন নতুন ধারণা, তথ্য বা সুযোগ পেয়ে যান।
সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয়।

৬. সাধ্যের মধ্যে জীবনযাপন করুন।

দেখানোর জন্য নয়, নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না। তারা সাধারণ গাড়ি চালান, কম খরচে ঘুরতে যান, এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন।
এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে।

৭. উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন।

তারা ইনকাম, খরচ, সঞ্চয়, বিনিয়োগ—সবকিছুর হিসেব রাখেন। ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করেন।
স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ, ট্র্যাকিংয়ের অভ্যাস তাদের আরও আত্ম-সচেতন করে তোলে।

৮. এখনি শুরু করুন।

ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই- এই সত্যটা তারা বুঝেন।
সুযোগ এলেই কাজ শুরু করেন। ছোট হলেও পদক্ষেপ নেন। নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি।

ধনী হওয়া মানে বড়সড় কিছু নয়, বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা।
নিজেকে প্রাধান্য দেন, শেখার আগ্রহ রাখেন, ধৈর্য ধরেন, আয় বাড়ান, সঠিক পরিবেশে থাকেন, হিসেব রাখেন, এবং সুযোগ এলে কাজে লাগান।

এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব। উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে।
________________
সূত্র: দৈনিক জনকণ্ঠ

Photos from Mishuk Mizan Official 's post 09/04/2025

এসএসসি পরীক্ষা-২০২৫ সর্বশেষ সংশোধিত সময়সূচি।
শুভকামনা রইল!

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Agrabad
Chittagong
4100