25/01/2026
রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন ও উপহার প্রদানের মাধ্যমে নতুন বছরের অভিযাত্রা শুরু হল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহিয়া আকতার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও শিক্ষকমন্ডলীদের ক্যালেন্ডার উপহার ও সৌজন্য সাক্ষাৎ করা হয়।
13/01/2026
অভিনন্দন ও শুভেচ্ছা জনাব Emran Emuভাইয়া
নব নিয়োগ প্রাপ্ত প্রভাষক-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
সাবেক সভাপতি-রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
10/01/2026
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে আজও ফ্রী বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, 'বি ইউনিট এর ভর্তি পরীক্ষায় উৎসবমুখর পরিবেশে পরিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। তাদের সাফল্য ও কৃতিত্ব কামনা করছি।
03/01/2026
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে আজ দ্বিতীয় দিনও ফ্রী বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিন 'ডি' ইউনিট এর ভর্তি পরীক্ষায় উৎসবমুখর পরিবেশে পরিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। তাদের সাফল্য ও কৃতিত্ব কামনা করছি। বাকী পরীক্ষায়ও অনুরূপ ফ্রী বাস সার্ভিস কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।
02/01/2026
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চবি
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে ফ্রী বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, প্রথম দিন 'এ' ইউনিট এর ভর্তি পরীক্ষায় উৎসবমুখর পরিবেশে পরিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। তাদের সাফল্য ও কৃতিত্ব কামনা করছি। বাকী পরীক্ষায়ও অনুরূপ ফ্রী বাস সার্ভিস কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।
01/01/2026
আজ ০২/০১/২০২৬ খ্রি. সকাল ৭টায় A ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নির্ধারিত বাস মরিয়মনগর চৌমুহনী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিবে ইনশা-আল্লাহ।
ফোরামের সদস্যদের মধ্যে যাদের পক্ষে সম্ভব এসময় মরিয়মনগর চৌমুহনীতে এসে একটু সময় দিতে পারেন এবং যারা ক্যাম্পাসে আছেন, বাস ক্যাম্পাসে পৌছানোর পর আপনারাও সময় দিতে পারেন।
- রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ
01/01/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)'র যত আয়োজন:
▪️অভিভাবক প্যাভিলিয়ন: ৬টি
▪️তথ্য কেন্দ্র: ৬টি
▪️মেডিকেল বুথ: ২টি
▪️ভ্রাম্যমান মেডিকেল টিম: প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে
▪️খাবার দোকান ও যানবাহন ভাড়া পরিদর্শনে টহল টিম: ৩টি
খাবার দোকান ও যানবাহনে অতিরিক্ত মূল্য আদায় বা যেকোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য নির্ধারিত নম্বর :
📞 খাবার দোকান পরিদর্শন: ০১৬১০-৩৪৭৭১২
📞 যানবাহন পরিদর্শন: ০১৮২২-১৫৭২৯৬
শিক্ষার্থী ও অভিভাবকগণের যেকোনো সাহায্যে সর্বদা পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
30/12/2025
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক, আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তা'আলা মরহুমাকে ক্ষমা করুন ও জান্নাত দান করুন, আমীন।