13/04/2017
সংগৃহিত
নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন ।
13/04/2017
সংগৃহিত
সবাই কেমন আছেন?
অনেক দিন পর এই পেইজে ...........।
অনেক দিন পর কোন কিছু লিখতেছি।
এই পেইজে অনেকেই ইনবক্স করেছেন
কেন এই পেইজে আপডেট দেয়া হচ্ছে না
আসলে পেইজের নামটা পরিবর্তন করা যাচ্ছে না
তাই কোন আপডেট দিতে ইচ্ছেও করে না।
এটাই আর কিছুই না
চাচ্ছিলাম পেইজের নামটা পরিবর্তন করে
35th BCS Preparation
কিন্তু Re-name করা যাচ্ছে না।
লিখতে বসছি তাই কিছু না লিখে উঠে পড়তে
ভাল লাগতেছে না তাই কয়েকটা বিপরিত শব্দ
দিলাম হয়ত অনেকেই জানেন তারপরও.........
শব্দ---------- বিপরীত শব্দ
হক------------ নাহক
হত--------------জীবিত
হরন ----------- পূরন
হাল ----------- সাবেক
হরদম -------- কদাচিৎ
হর্তা ----------- ভর্তা
আজ সেই ঐতিহাসিক ৭ই জুন
বাঙালি জাতি চির দুর্বার, চির দুর্মর। যুগে যুগে তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। শক্তিবলে অসম হলেও তারা ব্রিটিশদের সামনেও কভু মাথা নত করেনি। পাকিস্তানী শোষকগোষ্ঠীর দুঃশাসন,অত্যাচারে জর্জরিত বাঙালি দৃঢ়কন্ঠে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। ৫২’র হার না মানা আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে নিজেদের মাতৃভাষার অধিকার । ধীরে ধীরে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গেছে স্বাধিকার আন্দোলনের দিকে। এ সংগ্রামের ধারাবাহিকতায় বাংলার মাটিকে চিরতরে স্বাধীন করার বীজ বপন করা হয় ১৯৬৬ সালের ছয় দফার দাবীর মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবী বাঙালী জাতির স্বাধীকার আন্দোলনের ভিত্তিস্তম্ভ স্বরূপ। ছয় দফা বাঙালীর “মুক্তির সনদ”। বহুকাল থেকে অন্যায়, অবিচার ও বৈষম্যের শিকার বাঙালী জাতি “ছয় দফা দাবী” প্রস্তাবের মধ্য দিয়ে নতুন দিক নির্দেশনা পেয়েছিল।
১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ হলঃ
•প্রথম দফা :
শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি: ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সরকারের বৈশিষ্ট্য হবে Federal বা যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির; তাতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হবে।
•দ্বিতীয় দফা :
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা: কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ে সীমাবদ্ধ। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।
•তৃতীয় দফা :
মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা: পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দু'টি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময়যোগ্য।এ ক্ষেত্রে দু'অঞ্চলে স্বতন্ত্র বা পৃথক পৃথক ষ্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রার পরিচালনা ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। অথবা, এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা-ব্যবস্থা চালু থাকতে পারে এই শর্তে যে, একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে। বিশেষ করে পূর্ব পাকিস্থান থেকে পশ্চিম পাকিস্থানে মূলধন পাচার বন্ধ করার জন্য সংবিধানে কার্যকর ব্যবস্থা থাকতে হবে।
•চতুর্থ দফা :
রাজস্ব কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা: সকল প্রকার রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। কেন্দ্রীয় তথা প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান আঞ্চলিক তহবিল হতে সরবরাহ করা হবে। সংবিধানে নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। এহেন সাংবিধানিক বিধানে এমন নিশ্চয়তা থাকবে যে, কেন্দ্রীয় সরকারের রাজস্বের প্রয়োজন মেটানোর ব্যাপারটি এমন একটি লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ হতে হবে যেন রাজস্বনীতির উপর নিয়ণ্ত্রন ক্ষমতা নিশ্চিতভাবে প্রাদেশিক সরকারের হাতে থাকে।
•পঞ্চম দফা :
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: পঞ্চম দফায় বৈদেশিক বাণিজ্য বিষয়ে নিম্নরূপ সাংবিধানিক বিধানের সুপারিশ করা হয়:
(ক) ফেডারেশনভুক্ত প্রত্যেকটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে।
(খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর এখতিয়ারে থাকবে এবং অঙ্গরাজ্যের প্রয়োজন অঙ্গরাজ্য কর্তৃক ব্যবহৃত হবে।
(গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মতনির্দিষ্ট হারে অঙ্গরাজ্যগুলো মিটাবে।
(ঘ) অঙ্গরাজ্যের মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন বাধা থাকবে না।
(ঙ) সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণের এবং স্ব স্ব স্বার্থে বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে।
•ষষ্ঠ দফা :
আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা:
(ক) আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা-সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে।
(খ) কেন্দ্রীয় সরকারের সকল শাখায় বা চাকরি ক্ষেত্রে প্রতিটি ইউনিট থেকে জনসংখ্যার ভিত্তিতে জনবল নিয়োগ করতে হবে।
(গ) নৌ-বাহিনীর সদর দপ্তর করাচি থেকে চট্টগ্রামে স্থানান্তর করতে হবে।
▂ ▃ English part ▃ ▂
Solution of 34th BCS question
সেট ১ কোডঃ বেলী
21) Who is known as the ‘lady of the lamp’?
c.Florence Nightingale
22) For which of the following disciplines Noble Prise is awarded?
d.All of the above
23) Lunar eclipse occurs on----
b.A full moon Day(অনেকে বলতেছে d. A moonless day)
24) World ‘No-Tobaco Day’ is observed on---
d.May 31
25) Which one of the following ecosystems covers the largest area of the earth’s sirface?
d.Marine ecosystem
26) In cricket game the langth of pitch between the two wickets is -------------
c.22 yards
27) IMF(International Monitary Fund) is the result of—
d.Breton wood conference
28) Dengue fever is spread by ----
a.Ades Aegypti mosquito
29) The International Court Justics located in----
d.Hague
30) squre root of 169---
b.13
31) Badminton is the national sport of---
a. Malaysia
32) EURO is the currency of----
b.Europe
33) Photosynthesis takes place in----
c.Green Parts of the plants
34) The term PC means-----
c.personal computer
35) If I ____ a king!
c.Were
36) Tiger:Zoology::Mars:____
c.Astronomy
37) Maiden speech means----
a.First Speech
38) N.B. stands for-----
d.Nota bene
39) What is the masculine gender of ‘mare’?
c.Stallion
40) Botany is to plants as Zoology is to -----
d.Animals
▂ ▃ সাধারন জ্ঞান অংশের সমাধান ▃ ▂
৩৪তম বি সি এস এর সাধারন জ্ঞান প্রশ্নের সমাধান
সেট ১ কোডঃ বেলী
৪১। ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
c. ১০এপ্রিল ১৯৭১
৪২। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম তারিখ
b. ১৭ই মার্চ ১৯২০
৪৩। মহুরীর চর কোন জেলায় ?
b. ফেনী
৪৪। বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরূ করে
c. ১৯৬৪
৪৫। বাংলাদেশের জাতীয় সংসদের ১ম নির্বাচন কবে
a.৭মার্চ ১৯৭৩
৪৬। চিরস্থায়ী বন্দোবস্থ প্রবর্তন হয় কত সনে
d.১৭৯৩
৪৭।বাংলাদেশের উন্নয়ন ফোরামে সমন্বয়কারী কোন সংস্থা?
b.বিশ্বব্যংক
৪৮। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
c. নাফ
৪৯। বাংলাদেশ শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রন করে?
d. সিকিউরিটি একচেঞ্জ কমিশন
৫০। জামাল নজরূল ইসলাম কে?
d. বৈজ্ঞানিক
৫১। কোন সংস্থা ২১শে ফেব্রূয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা …
b. UNESCO
৫২। ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
c. কায়রো
৫৩। কোনটি D-8 ভূক্ত দেশ নয়?
b. ভারত
৫৪। অ্যামনেস্টি ইন্টারনেশনাল এর সদর দপ্তর কোথায়?
a. লন্ডন
৫৫। ‘আরব বসন্ত’ বলতে কি বুঝায়?
a. আরবের বিভিন্ন দেশে গনজাগরন
৫৬। আয়তনে পৃ্থিবীর সবচেয়ে ছোট দেশ?
b. ভ্যাটিকান
৫৭। এশিয়ার হিন্দু রাষ্ট কোনটি?
a.নেপাল
৫৮। ‘লয়জিরগা’ কোন দেশের আইন্সভা?
d.আফগানিস্তান
৫৯। কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
a.ডেনমার্ক
৬০। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
d.থাইল্যান্ড
▂ ▃ গনিত অংশের সমাধান ▃ ▂
৩৪তম বি সি এস এর গনিত প্রশ্নের সমাধান
সেট ১ কোডঃ বেলী
81) কোন সংখার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০, হলে সংখাটি কত?
c.৯০
82)একটি আয়তকার কক্ষে ক্ষেত্রফল ১৯২বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪মিটার কমালে প্রস্থ ৪ মিটার বাডালে …….
d.196বর্গমিটার
83) b.8
84) b. 2xবর্গমিিটার
85) a.{1,2,3}
86) a.8
87) d.4
88) b.৪২সেন্টিমিটার
89) c.75
90) c.15টি
91) b.৬ সমকোণ
92) d.120°
93) a. ৭ তারিখ। (অনেকে বলতেছে ৮ তারিখ)
94) c.1.92
95) c.৮ ফুট
96) c.সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন
97) c.11. জন
98) a.ক এর মামা চ
99) d.অশ্ব
100) a.T X
তবে শেষ ২টা প্রশ্নের উত্তর আমি confirm না
▂ ▃ বিজ্ঞান অংশের সমাধান ▃ ▂
৩৪তম বিসিএস প্রশ্নের বিজ্ঞান অংশের সমাধানঃ
১. ইউরিয়া সার থেকে উদ্ভিদ গ্রহণ করে?
খ) নাইট্রোজেন।
২. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক) নিউট্রন ও প্রোটন।
৩. রক্তে হিমোগ্লোবিনের কাজ?
ক) অক্সিজেন পরিবহণ করা।
৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
খ) ৬টি।
৫. ইনসুলিন নিঃসৃত হয়?
ক) অগ্ন্যাশয় হতে।
৬. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়?
গ) শুশুক।
৭. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার?
ক) গ্লাইকোজেন।
৮. প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যা?
গ) ইভোলিউশন।
৯. কোন খাদ্যে প্রোটিন বেশি?
খ) গরুর মাংস।
১০. হাড় ও দাঁতকে মজবুত করে…..
ঘ) ক্যালসিয়াম ও ফসফরাস।
১১. সুনামির কারণ হল ….
ঘ) সমুদ্র তলদেশে ভূমিকম্প।
১২. ডায়াবেটিস রোগ সম্পর্কে সঠিক নয় তা হল …..
খ) চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
১৩. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?
ঘ) বৃষ্টিপাত।
১৪. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
ক) পরমাণু শক্তি।
১৫. জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
খ) পানি সেচ।
১৬. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
খ) রূপা।(আমি জানি তামা কিন্তু অনেকে বলতেছে রূপা। রূপা না থাকলে তখন তামা হইত।)
১৭. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
গ) খেসারী।
১৮. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস …
গ) শ্বসন।(আমি জানি ‘খাদ্য গ্রহন’ কিন্তু….. )
১৯. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ….
খ) ঘনত্ব বেশি।
২০. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
খ) সালফিউরিক।
▂ ▃ বাংলা অংশের সমাধান ▃ ▂
৩৪তম বিসিএসের প্রশ্নের বাংলা অংশের সমাধানঃ
১. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়:
গ ১৯০৭
২.বাংলা সাহিত্যের পঠ-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের তিনটি যুগের প্রাচীন যুগ:
গ ৬৫০-১২০০
৩. মধ্যযুগের কবি নন:
ক জয়নন্দী
৪. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ:
খ ১২০১-১৩৫০
৫. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ:
ক উইলিয়াম কেরী
৬. বাংলা সাহিত্যের জনক:
ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(আমি Sure না। তবে অনেকে বলতেছে এইটা হবে,)
৭.মাইকেল মধুসুদন দত্তের রচনা নয়ঃ
গ বেতাল পঞ্চবিংশতি
৮. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা:
গ রামনারায়ন তর্করত্ন
৯.নীল দর্পন নাটকটির বিষয়বস্তু:
ক নীলকরদের অত্যাচার
১০.ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা:
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
১১.সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ:
ক পঞ্চতন্ত্র
১২. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন:
ক অক্ষয়কুমার দত্ত
১৩.ভাষা আন্দোলনভিত্তিক নাটক:
ক কবর
১৪. ভানুসিংহ ঠাকুর ছদ্মনাম:
খ রবীন্দ্রনাথ ঠাকুর
১৫.জসীম উদ্দীনের রচনা:
খ রাখালী
১৬.তুমি আসব বলে হে স্বাধীনতা-কার কবিতা:
ঘ শামসুর রাহমান
১৭.দেয়াল কার রচনা:
ক হুমায়ুন আহমেদ
১৮.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
গ হাঙর নদী গ্রেনেড
১৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার:
ঘ আব্দুল লতিফ
২০. ১৯৮৫ সালে নাসির উদ্দীন স্বর্ণপদক বিজয়ী:
ক সৈয়দ আলী আহসান
৩৪তম বিসিএস এর প্রিলিমিনারী (MCQ Type ) টেস্ট অনুষ্ঠানের আসন ব্যবস্থা,সময়সূচী ও নির্দেশাবলী
http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_seatplan_0520114335.pdf
http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_seatplan_0520114335.pdf
▂ ▃ চলচিত্র ▃ ▂
* উপমহাদেশের চলচ্চিত্রের জনক - হীরালাল সেন ।
* উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র - জামাই ষষ্ঠী ।
* সর্ব প্রথম চলচ্চিত্র নির্মান করা হয় - ১৮৯৫ সালে ।
* বাংলাদেশের চলচ্চিত্রের জনক -আব্দুল জব্বার খান ।
* বাংলাদেশের প্রথম সবাক চলচিত্র - মুখ ও মুখোশ ।
* বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার - জহির রায়হান ।
▂ ▃ ইন্টারনেট নিয়ে ▃ ▂
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
▂ ▃ মাইকেল মধুসূদন দত্ত ▃ ▂
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
> বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার।
> প্রথম সার্থক নাট্যকার।
> প্রথম প্রহসন রচয়িতা।
> প্রথম পত্রকাব্যকার।
> বাংলা সনেটের প্রবর্ত্নকারী।
• ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাইকেল খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
• মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ‘মেঘনাদ বধ (১৮৬১)’ রচনা করেন। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এ কাব্যে সর্গ সংখ্যা ৯ টি। এটি একটি বীররসের কাব্য।
• মাইকেলের রচিত নাটকগুলো হল-
> শর্মিষ্ঠা (১৮৫৯)- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক,
> পদ্মাবতী- বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি,
> কৃষ্ণকুমারী- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি,
> মায়াকানন।
• মাইকেলের রচিত কাব্যগ্রন্থ হল-
> দি ক্যাপটিভ লেডি (১৮৫৯)- মাইকেলের প্রথম কাব্যগ্রন্থ,
> ভিসন অব দি পাস্ট,
> তিলোত্তমাসম্ভব (১৮৬০)- মাইকেলের প্রথম বাংলা কাব্যগ্রন্থ,
> চতুর্দশপদী কবিতাবলী- বাংলা সাহিত্যের প্রথম সনট সংকলন, এই গ্রন্থে ১০২টি সনেট রয়েছে,
> বীরাঙ্গনা কাব্য - বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, ১১টি পূর্নপত্রে রচিত,
> ব্রজাঙ্গনা কাব্য - বৈষ্ণব পদাবলীর আধুনিক পরিণতি।
• মাইকেলের রচিত প্রহসন হল-
> বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)- এটি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন,
> একেই কি বলে সভ্যতা।