Darul Uloom Islamia Madrasha Bayzid

Darul Uloom Islamia Madrasha Bayzid দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

19/07/2026
26/05/2026

আজ ফজর নামাজ থেকে আগামী রবিবার আসর নামাজ পর্যন্ত তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।এটা আপনার ফ্যামিলির মহিলাদেরকেও জানিয়ে দিন,কারণ তাদের উপরও ওয়াজিব।

আলহামদুলিল্লাহ ❤️আজ দারুল উলুম ইসলামিয়া মাদরাসা বায়েজিদ এর ১ম সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।এই ফলাফল...
25/05/2026

আলহামদুলিল্লাহ ❤️
আজ দারুল উলুম ইসলামিয়া মাদরাসা বায়েজিদ এর ১ম সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই ফলাফল শুধুমাত্র কিছু নম্বরের হিসাব নয়; বরং এটি শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার একটি প্রতিফলন। যারা ভালো ফলাফল অর্জন করেছে, তাদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও দোয়া। আর যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের জন্য রইলো সাহস ও উৎসাহ—কারণ ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা।
আমরা বিশ্বাস করি, আজকের এই ছোট ছোট অর্জনই আগামী দিনের বড় সফলতার ভিত্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ।
অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা রইলো।
আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে দ্বীনি ইলমের পাশাপাশি উত্তম আখলাক, আদব ও তাকওয়ার অধিকারী হিসেবে কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন 🤲

24/05/2026

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের মাদরাসার কিতাব বিভাগের উদ্যোগে “কুরবানীর ফাযায়েল ও মাসায়েল” শীর্ষক এক সুন্দর ও ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে মাদরাসার কিতাব বিভাগের ছাত্ররা অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জলভাবে কুরবানীর গুরুত্ব, ফযীলত এবং প্রয়োজনীয় মাসায়েল তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত মুহতামীম সাহেব ও আসাতিযায়ে কিরামগণ। তাঁদের দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ অনুষ্ঠানের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।

সর্বশেষে সম্মানিত মুহতামীম সাহেবের গুরুত্বপূর্ণ নসীহত ও দুআর মাধ্যমে আমাদের আজকের মুবাহাসা অনুষ্ঠান সমাপ্ত হয়।

আল্লাহ তাআলা এ আয়োজনকে কবুল করুন এবং সকলকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও আমল করার তাওফীক দান করুন। আমীন।

18/05/2026

যাদের দু'আ কবুল হচ্ছে না, তারা জিলহজ্জের প্রথম ১০ দিন কোমর বেঁধে নামুন!

জিলহজ্জের প্রথম ১০ দিন আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় দিনগুলোর একটি।

এই দিনগুলো রহমত, মাগফিরাত আর দু'আ কবুলের বিশেষ সময়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ
“আল্লাহর নিকট জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক মহান ও অধিক প্রিয় কোনো আমল নেই।”
(সহিহ বুখারি)

তাই চাঁদ দেখা যাওয়ার পর থেকে ৯ জিলহজ্জ পর্যন্ত নফল রোজা রাখুন।

১,তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ুন
২,বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন
৩,তাসবিহ, তাহলিল ও তাকবির পাঠ করুন
৪,দরুদ শরিফ ও তওবা-ইস্তিগফারে মশগুল থাকুন
৫,মন খুলে দু'আ করুন

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি ﷺ বলেন—
مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ، يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ، وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ

“জিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় অধিক প্রিয়।প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার সমান,আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো।”
(জামে তিরমিজি)

আরেক হাদিসে এসেছে,
مَا مِنْ عَمَلٍ أَزْكَى عِنْدَ اللَّهِ وَلَا أَعْظَمَ أَجْرًا مِنْ خَيْرٍ يَعْمَلُهُ فِي عَشْرِ الْأَضْحَى

“এই দশ দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক পবিত্র ও মর্যাদাপূর্ণ কোনো আমল নেই।”
(সুনানে দারিমি)

,বিশেষ করে আরাফার দিনের রোজা সম্পর্কে রাসূল ﷺ বলেছেন,

صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

“আমি আল্লাহর কাছে আশা রাখি, আরাফার দিনের রোজা পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে।( সহিহ মুসলিম)

তাই আসুন, এই বরকতময় দিনগুলোকে অবহেলায় না কাটাই।হয়তো এই দশ দিনই বদলে দিতে পারে আমাদের তাকদীর, কবুল হয়ে যেতে পারে বহুদিনের অশ্রুসিক্ত দু'আ।

اللهم بلغنا عشر ذي الحجة ووفقنا فيها للطاعات وتقبل منا صالح الأعمال

আজ চট্টগ্রাম "দারুল উলুম ইসলামিয়া মাদরাসা বায়েজিদে" অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার উত্তরপত্র অডিট কার্য...
16/05/2026

আজ চট্টগ্রাম "দারুল উলুম ইসলামিয়া মাদরাসা বায়েজিদে" অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার উত্তরপত্র অডিট কার্যক্রম।

তবে এই অডিট কার্যক্রম শুধু এ বছরের প্রথম সাময়িক পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রতি বছর প্রতিটি পরীক্ষার উত্তরপত্র অত্যন্ত গুরুত্ব ও স্বচ্ছতার সঙ্গে অডিটের মাধ্যমে মূল্যায়ন করা হয়ে থাকে।

মাদরাসার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন এবং নিরপেক্ষ ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে জেনারেল ও দ্বীনি শিক্ষার জন্য পৃথকভাবে অডিট কার্যক্রম পরিচালিত হয়।

জেনারেল বিভাগের অডিট কার্যক্রম পরিচালনা করেন হলিহক স্কুলের প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল ও অত্র মাদরাসার সম্মানিত সভাপতি জনাব সুমন আল মামুন সাহেব এবং চট্টগ্রাম নাজির হাট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও হলিহক স্কুলের ভাইস প্রিন্সিপাল জনাব ডাঃ নুরুল ইসলাম সাহেব।

অপরদিকে দ্বীনি বিভাগের অডিট কার্যক্রম পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম মুহতারাম হাফেজ মাওলানা আবদুল মান্নান হাফিযাহুল্লাহ, শিক্ষা সচিব মুহতারাম মাওলানা মাহবুবুর রহমান যিদা মাজদুহু এবং অত্র মাদরাসার সিনিয়র উস্তাদ হাফেজ মাওলানা আয়াত উল্লাহ হাফিযাহুল্লাহ।

তাঁদের বিচক্ষণ তত্ত্বাবধান, আন্তরিক পরিশ্রম ও দায়িত্বশীল মূল্যায়নের মাধ্যমে আজকের অডিট কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

আল্লাহ তাআলা এই দ্বীনি ও শিক্ষামূলক খেদমতকে কবুল করুন এবং প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিন, আমীন।

আলহামদুলিল্লাহ, দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সম্মানিত শিক্ষকদের জন্য মাদরাসার পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রী কক্সবাজার ভ্রমণের...
24/01/2026

আলহামদুলিল্লাহ,
দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সম্মানিত শিক্ষকদের জন্য মাদরাসার পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রী কক্সবাজার ভ্রমণের আয়োজন করা হয়েছে গতকাল।

ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত আমাদের প্রিয় শিক্ষকমণ্ডলীর নিরলস ত্যাগ, আন্তরিকতা ও নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সাগর,নীরবতার মাঝে কিছু প্রশান্ত সময় কাটানো, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি অর্জনএই ভ্রমণের মূল উদ্দেশ্য।

সম্মানিত শিক্ষকবৃন্দ মাদরাসার এই সুন্দর উদ্যোগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আল্লাহ তায়ালা দারুল উলুম ইসলামিয়া মাদরাসাকে কবুল করুন, ইলম ও আমলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর উন্নতি দান করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করুন। আমিন।

ওয়েল কাম টু কক্সবাজার ❤️
23/01/2026

ওয়েল কাম টু কক্সবাজার ❤️

মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল উন্মোচন। আলহামদুলিল্লাহ!মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার বার্ষিক পরীক্ষার ফ...
01/01/2026

মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল উন্মোচন।

আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। এই দিনটি আনন্দ, কৃতজ্ঞতা ও সফলতার এক অনন্য উপলক্ষ।

পরীক্ষার্থীদের সংখ্যা:
এ বছর মাদরাসার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৮০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ফলাফলের চিত্র:
পাশের হার: ৯৫%
ফেল-এর হার: মাত্র ৫%
এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী: ৩০০ জনেরও বেশি।

এই সাফল্য শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকমণ্ডলীর আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার ফল।

ভর্তি বিজ্ঞপ্তি:
পুরাতন ও নতুন ছাত্রদের জন্য ভর্তি কার্যক্রম চলমান। দ্বীনি ও নৈতিক শিক্ষার আলোয় সন্তানকে গড়ে তুলতে আগ্রহী অভিভাবকদের আন্তরিক আমন্ত্রণ।

আমাদের বিভাগসমূহ:
নূরানী বিভাগ(বালক ও বালিকা)
হিফজ বিভাগ(বালক)
কিতাব বিভাগ (হিদায়াতুন্নাহু পর্যন্ত) বালক ও বালিকা অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত।

প্রতিটি বিভাগে রয়েছে সুসংগঠিত পাঠ্যক্রম, অভিজ্ঞ শিক্ষক এবং আদর্শ মানুষ গড়ে তোলার নিরলস প্রয়াস।

🤲 দোয়া ও কামনা:
আল্লাহ তায়ালা আমাদের এই ইলমী প্রচেষ্টাকে কবুল করুন, শিক্ষার্থীদের ইলমে নাফে‘ দান করুন এবং দ্বীন ও উম্মাহর খেদমতে কবুল করুন—আমিন।

Address

Bayezid
Chittagong
4211

Telephone

+8801646667411

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Uloom Islamia Madrasha Bayzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Uloom Islamia Madrasha Bayzid:

Shortcuts

Share