17/05/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগীয় শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও একটি সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে রায়ানুল ইসলাম সিফাত (ID- 2507011021), আল হাসান (ID-2507011035) এবং নানজিবা রসিদ (ID-2507011047) কে সর্বসম্মতিক্রমে বিভাগ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
তাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগসমূহঃ
১। সিফাত কর্তৃক ব্যাচমেটের সাথে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের অভিযোগ।
২। সিফাত কর্তৃক ২২ ব্যাচের এক মেয়ে সিনিয়রের প্রতি ইঙ্গিতপূর্ণ অশোভন আচরণের অভিযোগ, যা যৌন হয়রানির শামিল।
৩। নানজিবা, হাসান কর্তৃক ব্যাড টাচ ঘটনার পক্ষে অবস্থান নেওয়া এবং ভুক্তভোগীকে স্লাট-শেম করার চেষ্টা।
৪। ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ, মিথ্যা অভিযোগ, অশালীন ভাষা ব্যবহার এবং অপ্রয়োজনীয়ভাবে বিষয়টি সিনিয়রদের কাছে নিয়ে গিয়ে মানসিকভাবে হেনস্তা ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ।
৫। সহপাঠী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে মানসিক ট্রমা ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা।
৬। সিনিয়র ও ছাত্রীদের প্রতি অশোভন আচরণ ও দৃষ্টিভঙ্গি।
৭। পাবলিক প্লেসে অশোভন আচরণ ও অনুপযুক্ত বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন।
৮। ব্যাচ ২৩-এর সিনিয়রদের প্রতি অশ্লীল ভাষায় গালাগালি ও অসম্মানজনক আচরণ। ৯। নিজেদের ব্যাচমেটদের সাথে গালাগালি ও হ্যারাসমেন্ট।
১০। "CSECU Family" গ্রুপে সিনিয়রদের সাথে অমার্জিত ভাষায় তর্ক ও অসৌজন্যমূলক আচরণ।
১১। সিনিয়র ও ব্যাচমেটদের শারীরিক গঠন নিয়ে বডি-শেমিংমূলক মন্তব্য করা।
১২। ফেসবুকে আপলোডকৃত ভিডিওতে অশ্লীল ও গালিসূচক মন্তব্যের মাধ্যমে একজন শিক্ষার্থীকে অসম্মান করা।
১৩। লাইব্রেরিতে ব্যাচ ২৩-এর শিক্ষার্থী অনিকের সাথে বেয়াদবি।
১৪। CSEPL 2026 - এ অশালীন ভাষা ব্যবহার।
১৫। স্টাডি রুমের নিয়ম একাধিকবার ভঙ্গ করা।
১৬। বিভাগীয় বিষয় রাজনৈতিকভাবে মীমাংসার চেষ্টা, যা বিভাগের সংস্কৃতির পরিপন্থী।
এছাড়াও ভুক্তভোগীদের একাধিক জবানবন্দি, স্ক্রিনশট, সাক্ষ্যপ্রমাণ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আমরা বিশ্বাস করি, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হয়রানি, মানসিক নিপীড়ন, যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ, স্লাট-শেমিং, বডি-শেমিং ও অসম্মানজনক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। একটি নিরাপদ, সম্মানজনক ও সহনশীল বিভাগীয় পরিবেশ নিশ্চিত করার স্বার্থেই এই অবস্থান গ্রহণ করা হয়েছে।