শিক্ষা সংবাদ

শিক্ষা সংবাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিক্ষা সংবাদ, Education, Chittagong.

তথ্য প্রযুক্তির এই যুগে কারো পিছিয়ে থাকার সুযোগ নেই। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সবার কাছে বাংলা ভাষায় দেশ বিদেশের শিক্ষা বিষয়ক সর্বশেষ সংবাদ ও তথ্য উপস্থাপন করাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

27/07/2026
12/07/2026

📢 আজ প্রকাশিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল! 🎉

ফলাফল প্রকাশের পর ঘরে বসেই, যে কোনো অপারেটর থেকে SMS-এর মাধ্যমে সহজে জেনে নিন আপনার রেজাল্ট।

📱 SMS ফরম্যাট:
DPE Roll
উদাহরণ: DPE 1234567

📩 পাঠিয়ে দিন: 16222

11/07/2026

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

15/04/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা কার্যকর থাকছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। সাইলেন্ট এক্সপেল কী?
পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরে পরীক্ষার হলে নিয়মের ব্যত্যয় (যেমন: কথা বলা, ঘাড় ঘোরানো, দেখাদেখি) বা অসদুপায় অবলম্বনের কারণে দায়িত্বরত পরিদর্শকের মাধ্যমে ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ করা হয়। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিক বুঝতে পারেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু পরবর্তীতে পরীক্ষার খাতা বাতিল করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষককের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করে বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হবার সাথে সাথে উক্ত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র আলাদা প্যাকেট করে প্যাকেটের ওপরে লাল কালি দ্বারা স্পষ্টাক্ষরে রিপোর্টেড লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে/বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।এতে আরও বলা হয়, নীরব বহিষ্কারের ক্ষেত্রে নীরব বহিষ্কারের কারণ সুস্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদেরকে সঙ্গত কারণেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিতে হবে। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষায় সে অসদুপায় অবলম্বন না করলেও তার পরবর্তী সকল বিষয়ের সৃজনশীল উত্তরপত্র (কভার পৃষ্ঠার ১ম অংশ না ছিঁড়ে) ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র প্রত্যেক বিষয় ও পত্রের সাথে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখপূর্বক প্রতিবেদনসহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রের বাক্সে/বস্তায় পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এসএসসি রুটিন দেয়ার পরে অনেকেই বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর নিয়ে জানতে চেয়েছে । আমরা একটা লিস্ট দিচ্ছি , এগুলোই বোর্ড অনুমো...
16/01/2026

এসএসসি রুটিন দেয়ার পরে অনেকেই বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর নিয়ে জানতে চেয়েছে । আমরা একটা লিস্ট দিচ্ছি , এগুলোই বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর , এগুলোই ব্যবহার করতে পারবে ।

📢 SSC 2026 বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে 👇👉 শুরু: ২১ এপ্রিল, ২০২৬
15/01/2026

📢 SSC 2026 বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে 👇
👉 শুরু: ২১ এপ্রিল, ২০২৬

28/12/2025

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

MBBS & BDS admission test question 25-26
12/12/2025

MBBS & BDS admission test question 25-26

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, নিয়মাবলী দেখুনআজ শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশের সরকারি- বেসরকারি মাধ্যমিক বিদ্...
21/11/2025

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, নিয়মাবলী দেখুন

আজ শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশের সরকারি- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে। এদিন সকাল ১১টা থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

নিয়মাবলীতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও Teletalk Pre-paid Mobile নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি দিয়ে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যে সব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক (✔) চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে Upload করবেন।

আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র সাবমিট করা শেষ হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবি Applicant's copy পাবেন। প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এ ছাড়া আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন পাঠানোর আগেই সরবরাহকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

এসএমএসের মাধ্যমে আবেদন ফি দেওয়ার নিয়মাবলী হিসেবে বলা হয়েছে, Applicant's কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী উল্লিখিত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি এসএমএস করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দেবেন। প্রথম এসএমএসে GSAUser ID (Web Application থেকে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে। উদাহরণ: GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটি করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ভর্তি কমিটি-প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে। কোনো আবেদনকারী অসদুপায় অবলম্বন করে একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

লগইন করার পর স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য ইনপুট দেয়ার পর সেভ করে 'Summary' বাটনে ক্লিক করলে পূরণকৃত সব তথ্য প্রদর্শিত হবে যা প্রিন্ট করে রাখা যাবে। কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে পুনরায় সঠিক তথ্য সেভ করে পুনরায় 'Summary' বাটনে ক্লিক করে তথ্যের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

School Admission-2026

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শিক্ষা সংবাদ:

Shortcuts

Share

Category