জামিয়া ইবনে আব্বাস রা. লোহাগাড়া Jamia Ibne Abbas R. Lohagara Ctg Bangladesh

জামিয়া ইবনে আব্বাস রা. লোহাগাড়া Jamia Ibne Abbas R. Lohagara Ctg Bangladesh

Share

JAMIA IBNE ABBAS R. MADRASAH & YATIMKHANA,LOHAGARA, CHITTAGONG,BANGLADESH. জামিয়া ইবনে আব্বাস রা.

(মাদরাসা) হেফজখানা ও এতিমখানা। উকিলের পাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম, বাংলাদেশ।

09/06/2026

জরুরী নোটিশ

এতদ্বারা লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইবনে আব্বাস রা. (মাদরাসা)'র সকল শুভাকাঙ্ক্ষীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি বছরের আগামী ০৩ই ডিসেম্বর'২০২৬ রোজ বৃহস্পতিবার জামিয়ার বার্ষিক দ্বীনি মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত তারিখে বাদে ফজর হতে আমাদের জামিয়ার বার্ষিক সভার কার্যক্রম আরম্ভ হবে ইনশাআল্লাহ।

অতএব উপর্যুক্ত তারিখে পার্শ্ববর্তী কোনো মাদরাসা কিংবা প্রতিষ্ঠানের সভার তারিখ না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ রইলো।

প্রচারে:
দা'ওয়াহ্ বিভাগ
জামিয়া ইবনে আব্বাস রা. (মাদরাসা)
লোহাগাড়া, চট্টগ্রাম।

08/06/2026

জরুরী নোটিশ

এতদ্বারা লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইবনে আব্বাস রা. (মাদরাসা)'র সকল ছাত্র ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদুল আযহা পরবর্তী মাদরাসা খোলার তারিখ: ০৮-০৬-২০২৬ সোমবার।

ক্লাশ আরম্ভ: ০৮ ই জুন'২৬ সোমবার।
সকাল ১০:৩০ টা হতে।

উপর্যুক্ত সময় হতে জামিয়ার সকল বিভাগে পুরোদমে নিয়মিত ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ।

বিশেষ সতর্কতা:
উল্লিখিত তারিখে কোনো ছাত্র অনুপস্থিত থাকলে তাকে পুণরায় নতুনভাবে ভর্তি হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: সকল ছাত্রকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রচারে:
শিক্ষা বিভাগীয় কার্যালয়
জামিয়া ইবনে আব্বাস রা. (মাদরাসা)
লোহাগাড়া, চট্টগ্রাম।

08/05/2026

𒆜𒆜শোক সংবাদ𒆜𒆜
▬▬▬▬●◈●▬▬▬▬
দক্ষিণ চট্টগ্রামের পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়াতুল ইসলাম (পদুয়া মাদরাসা)'র মুহতামিম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সম্মানিত আমীর, বর্ষীয়ান আলেম ও রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজি রহ. অদ্য সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

❝ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন❞
▬▬▬▬●◈●▬▬▬▬
রাব্বে কারীম তাঁকে জান্নাতের আ'লা মাকাম দান করুন-আমীন।

তাঁর ইন্তেকালে আমাদের জামিয়ার মুদীরে মুহতারাম ও শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
سقى الله ثراه و جعل الجنة مثواه
▬▬▬▬●◈●▬▬▬▬
মহান আল্লাহ তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ছবরে জামিল দান করুন।
▬▬▬▬●◈●▬▬▬▬
➥জানাজার তারিখ ও স্থান :
আগামীকাল ৯'মে ২০২৬ ঈসায়ী,
স্থান: পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়াতুল ইসলাম (পদুয়া মাদরাসা) প্রাঙ্গন। সময়: বাদে জোহর ২টা।

25/04/2026

*নিয়োগ বিজ্ঞপ্তি*
লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইবনে আব্বাস রা. (মাদরাসা)'র জন্য নিম্নোক্ত পদে আগ্রহীপ্রার্থী নিয়োগ দেয়া হবে।

*পদসমূহঃ*
১. একজন দক্ষ হাফেজে কুরআন
(হেফজ বিভাগের জন্য)।

২. একজন বাবুর্চি

*যোগ্যতাঃ*
হাফেজ পদে নিয়োগপ্রাপ্ত হতে আবেদনকারীকে অবশ্যই সহীহ্ তেলাওয়াত, মাশক প্রশিক্ষণপ্রাপ্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

* বাবুর্চি পদে আগ্রহীকে ভালো রান্নায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

*বেতন ও সুবিধাসমূহঃ*
উভয় পক্ষের আলোচনা ও সন্তুষ্টি সাপেক্ষে নির্ধারিত হবে।

*যোগাযোগঃ*
01817783987
01812337316
আগ্রহী প্রার্থীগণকে উপর্যুক্ত নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

02/04/2026
Photos from জামিয়া ইবনে আব্বাস রা. লোহাগাড়া Jamia Ibne Abbas R. Lohagara Ctg Bangladesh's post 09/03/2026

মহান আল্লাহর অশেষ রহমতে
কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ'র তত্ত্বাবধানে অনুষ্ঠিত ২০২৬ সনের কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের
জামিয়া ইবনে আব্বাস রা. (মাদরাসা) হতে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের মধ্য হতে জামাতে শ্বশুমে ১ জন, হাস্তুমে ১ জন, মুতাফাররাকায় ৪ জনসহ সর্বমোট ৬ জন ছাত্র
মারকায তথা বোর্ড স্টারমার্ক গ্রেডে উত্তীর্ণ হয়ে জামিয়ার সুনাম ও সফলতার ধারা অক্ষুণ্ন রেখেছে আলহামদুলিল্লাহ।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Jamiahibneabbaslohagaractg
Chittagong