Department of Chemistry, CUET

Department of Chemistry, CUET This is the official FB page of Chemistry CUET The Department of Chemistry at CUET is well furnished with a modern research laboratory.

The Department of Chemistry at Chittagong University of Engineering and Technology (CUET) provides an outstanding environment for studies in Chemistry, which is among the most research active Departments in Bangladesh. The Department's program of teaching and research spans the breadth of Chemistry. General field of studies are Organic Chemistry, Inorganic Chemistry, Physical Chemistry, and Industrial Chemistry and specialized areas are as Environmental Chemistry, Polymer Chemistry, Materials Science, Nanochemistry and Corrosion Chemistry. With the growing need of the world, Pollution control, Environmental effect, Toxicity in the environment, Spectroscopy, Chromatography and Chemical process industries have been included in the course contents. The teachers are all well-trained and equipped with the wealth of modern knowledge in Chemistry. They are all committed of their noble profession. The Department of Chemistry welcomes the interested student for research and study.

রসায়ন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. ইউনুছ আহমেদ এর দায়িত্ব গ্রহন, অভিনন্দন ও শুভকামনা।
01/09/2026

রসায়ন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. ইউনুছ আহমেদ এর দায়িত্ব গ্রহন, অভিনন্দন ও শুভকামনা।

Allotted ID’s for PG students of session 2025-26(July-2026).
01/09/2026

Allotted ID’s for PG students of session 2025-26(July-2026).

অভিনন্দন নতুন  বিভাগীয় প্রধান  অধ্যাপক ড. ইউনুছ আহমেদ.
31/08/2026

অভিনন্দন নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইউনুছ আহমেদ.

06/08/2026
For the postgraduate admission, Session 2025-26 (July- 2026).
23/07/2026

For the postgraduate admission, Session 2025-26 (July- 2026).

Eligible students list of PG studies for the Session 2025-26 (July-2026).
13/07/2026

Eligible students list of PG studies for the Session 2025-26 (July-2026).

Congrats to achieve M.Phil in Chemistry
05/07/2026

Congrats to achieve M.Phil in Chemistry

গবেষণাপত্রের Introduction কীভাবে লিখবেন?গবেষণাপত্রের Introduction অংশটিকে সহজভাবে বলা যায় পুরো গবেষণার মঞ্চ প্রস্তুতের ...
29/06/2026

গবেষণাপত্রের Introduction কীভাবে লিখবেন?

গবেষণাপত্রের Introduction অংশটিকে সহজভাবে বলা যায় পুরো গবেষণার মঞ্চ প্রস্তুতের অংশ। এখান থেকেই পাঠক প্রথমবারের মতো গবেষণার বিষয়, প্রেক্ষাপট এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পান।

ভালো একটি Introduction সাধারণত Funnel Structure অনুসরণ করে। অর্থাৎ, আলোচনা ধীরে ধীরে বিস্তৃত বিষয় থেকে নির্দিষ্ট গবেষণার দিকে এগিয়ে যায়। শুরুতে পুরো গবেষণা ক্ষেত্রের একটি বড় চিত্র তুলে ধরা হয়। এরপর ধাপে ধাপে আলোচনাকে সংকুচিত করে শেষ পর্যন্ত গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্যে পৌঁছানো হয়।

একটি ভালো Introduction-এর ধারাবাহিকতা:

বিষয়ের General Background ~ বিষয়টির গুরুত্ব ~ পূর্ববর্তী গবেষণা ~ Research Gap ~ আপনার গবেষণার নতুনত্ব (Novelty) ~ গবেষণার উদ্দেশ্য!

✍️ Funnel Structure-এর ধাপ

১। বিষয়ের সাধারণ প্রেক্ষাপট (Background)

Introduction-এর শুরুতেই গবেষণার বিষয়টির একটি Broad Background উপস্থাপন করা হয়। এটি Funnel Structure-এর সবচেয়ে বিস্তৃত অংশ। এখানে গবেষণার নির্দিষ্ট সমস্যা দিয়ে শুরু করা হয় না। বরং পুরো Research Area সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়া হয়। এরপর ধীরে ধীরে আলোচনাকে গবেষণার নির্দিষ্ট বিষয়ে নিয়ে আসা হয়।

২। বিষয়টির গুরুত্ব (Importance)

Background উপস্থাপনের পর বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করা হয়। শুধু বিষয়টি গুরুত্বপূর্ণ বললেই যথেষ্ট নয়। কেন এটি গুরুত্বপূর্ণ সেটিও যুক্তিসহ তুলে ধরা প্রয়োজন। বিষয়টির Scientific, Technological, Economic অথবা Social গুরুত্ব এই অংশে ব্যাখ্যা করা হয়।

৩। পূর্ববর্তী গবেষণা (Literature Review)

একই বা কাছাকাছি বিষয়ে পূর্বে প্রকাশিত গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এর মাধ্যমে পাঠক Current State of Knowledge সম্পর্কে একটি clear ধারণা পান। এই অংশের উদ্দেশ্য সব গবেষণা আলোচনা করা নয়। বরং বর্তমান গবেষণার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত গবেষণাগুলো যুক্তিসংগতভাবে উপস্থাপন করা।

৪। Research Gap

Research Gap হলো একটি ভালো Introduction-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কারণ এখান থেকেই বর্তমান গবেষণার যৌক্তিকতা তৈরি হয়। বর্তমান গবেষণাটি কেন প্রয়োজন এবং এটি কোন সমস্যার সমাধান করতে চায় তার যৌক্তিক ব্যাখ্যা এখানেই দেওয়া হয়।

৫। গবেষণার নতুনত্ব (Novelty)

এই অংশে গবেষণার Novelty স্পষ্টভাবে তুলে ধরা হয়। অর্থাৎ, বর্তমান গবেষণাটি পূর্ববর্তী গবেষণার তুলনায় কী নতুন অবদান রাখছে সেটি ব্যাখ্যা করা হয়। এই Novelty বিভিন্নভাবে আসতে পারে। যেমন নতুন Method, নতুন Dataset, নতুন Approach, নতুন Technology, নতুন Model, অথবা কোনো সমস্যার নতুন ব্যাখ্যা বা সমাধান। কখনো কখনো এটি নতুন Population, Species, Environment বা Research Question নিয়েও হতে পারে।

৬। গবেষণার উদ্দেশ্য (Objective)

এটিই Funnel Structure-এর সবচেয়ে সরু অংশ। অর্থাৎ, সাধারণ আলোচনা শেষ হয়ে এখানে গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্যে পৌঁছানো হয়। এই অংশ পড়েই পাঠক বুঝতে পারেন গবেষণাটি ঠিক কী অর্জন করতে চায়।

✍️ একটি ভালো Introduction অংশে যা যা থাকা উচিত

১। সাধারণ বিষয় থেকে নির্দিষ্ট বিষয়ে যাওয়ার ধারাবাহিকতা

২। গবেষণার বিষয় ও প্রেক্ষাপট

৩। বিষয়টির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

৪। সাম্প্রতিক ও প্রাসঙ্গিক গবেষণার সংক্ষিপ্ত পর্যালোচনা

৫। বিদ্যমান গবেষণার সীমাবদ্ধতা বা Research Gap

৬। গবেষণার Novelty ও সম্ভাব্য অবদান

৭। গবেষণার উদ্দেশ্য, লক্ষ্য এবং গবেষণা প্রশ্ন বা Hypothesis (যদি প্রযোজ্য হয়)

৮। সহজ, পরিষ্কার ও যুক্তিপূর্ণ ভাষা

৯। অনুচ্ছেদগুলোর মধ্যে স্বাভাবিক সংযোগ (Logical Flow)

১০। প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ও সাম্প্রতিক রেফারেন্স

✍️ যেসব ভুল এড়িয়ে চলা উচিত

১। শুরুতেই গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্য বা ফলাফল উল্লেখ করা

২। এক বিষয় থেকে আরেক বিষয়ে হঠাৎ চলে যাওয়া

৩। অতিরিক্ত দীর্ঘ Background বা Literature Review লেখা

৪। Research Gap স্পষ্টভাবে উল্লেখ না করা

৫। গবেষণার Novelty ব্যাখ্যা না করা

৬। রেফারেন্স ছাড়া সাধারণ দাবি উপস্থাপন করা

৭। অপ্রাসঙ্গিক বা পুরোনো রেফারেন্স ব্যবহার করা

৮। অতিরিক্ত জটিল ভাষা বা প্রযুক্তিগত পরিভাষা ব্যবহার করা

৯। ব্যক্তিগত মতামত বা অতিরঞ্জিত ভাষা ব্যবহার করা

১০। একই তথ্য বারবার উল্লেখ করা বা অনুচ্ছেদের মধ্যে ধারাবাহিকতা না রাখা

— Azizul Haque

Address

Chittagong University Of Engineering And Technology
Chittagong
4349

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8802334459738

Alerts

Be the first to know and let us send you an email when Department of Chemistry, CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department of Chemistry, CUET:

Shortcuts

Share