24/02/2026
কৃষিপণ্য রপ্তানিতে প্রয়োজনীয় কাগজপত্র
✅ আমদানি রপ্তানি ব্যবসার গাইডলাইন- https://imex.bebshapath.com Join BebshaPath and embark on a journey towards achieving your dreams and aspirations.
At BebshaPath, we are dedicated to empowering individuals and businesses to reach their full potential. Our mission is to guide you through the intricacies of business development, personal growth, and wealth management, ensuring you have the tools and knowledge to succeed in every endeavor. Whether you're an aspiring entrepreneur looking to start your own business, a professional seeking to advan
24/02/2026
কৃষিপণ্য রপ্তানিতে প্রয়োজনীয় কাগজপত্র
21/02/2026
পাটের ব্যাগ নিয়ে এক্সপোর্ট বিজনেস শুরু করাটা যতটা না ‘ম্যানুফ্যাকচারিং’ গেম, তার চেয়ে বেশি ‘ডিজাইন আর মার্কেটিং’ গেম।
আমাদের দেশে সস্তায় পাটের ব্যাগ পাওয়া যায়, এই খবর দুনিয়ার সবাই জানে, তাই আপনি যদি সাধারণ একটা পাটের ব্যাগ নিয়ে বায়ারকে নক দেন, সে ঘুরেও তাকাবে না। আপনাকে কাজ করতে হবে ‘ভ্যালু অ্যাড’ নিয়ে।
শুরুতে নিজের ফ্যাক্টরি দেওয়ার কথা ভুলেও ভাববেন না। বরং নরসিংদী বা সাভারের ছোট ছোট কারিগরদের খুঁজুন যারা ফিনিশিং ভালো দেয়। তাদের কাছ থেকে প্লেইন ব্যাগ নিয়ে সেটার ওপর ব্লকের কাজ, এমব্রয়ডারি বা লেদারের হ্যান্ডেল লাগিয়ে একটা প্রিমিয়াম লুক দিন। ইউরোপ বা আমেরিকার একজন বায়ার যখন দেখবে ব্যাগের ডিজাইনটা ইউনিক এবং এটা পরিবেশবান্ধব, তখন সে ৫ ডলারের ব্যাগ ১৫ ডলারে কিনতেও দ্বিধা করবে না।
ফেসবুকে বা লিঙ্কডইনে বায়ার খোঁজার সময় একটা জিনিস মাথায় রাখবেন - সরাসরি বিক্রি করতে যাবেন না। বরং আপনার ব্যাগের পেছনের গল্পটা বলুন। একটা রিল বা ভিডিও বানান যেখানে দেখা যাচ্ছে পাটের আঁশ থেকে কীভাবে একটা নান্দনিক ব্যাগ তৈরি হচ্ছে। এই যে ‘বিহাইন্ড দ্য সিন’ বা মেকিং প্রসেস, এটাই বায়ারদের ইমোশনালি টাচ করে।
আর বড় বড় শিপমেন্টের চিন্তা বাদ দিয়ে শুরুতে Etsy বা Instagram-কে টার্গেট করুন। ছোট ছোট বুটিক শপ বা গিফট শপের মালিকদের পার্সোনালাইজড মেসেজ পাঠান। স্যাম্পল হিসেবে ৫-১০টা ব্যাগ পাঠানোর জন্য কোনো বিশাল লাইসেন্সের প্রয়োজন নেই; DHL বা FedEx-এর মতো কুরিয়ার দিয়ে ‘কমার্শিয়াল স্যাম্পল’ হিসেবে অনায়াসেই পাঠানো যায়। এভাবে যখন ৫-১০টা ছোট অর্ডার সাকসেসফুলি ডেলিভারি করবেন, তখন দেখবেন বড় বায়াররা আপনার ওপর অটোমেটিক ট্রাস্ট করছে।
পাশাপাশি পরিচিত সার্কেলেও বায়ার ফাইন্ড করার চেষ্টা চালাতে পারেন।
অনেকেই পেমেন্ট নিয়ে ভয় পান, কিন্তু ৫০০-১০০০ ডলারের পেমেন্ট এখন Wise বা রেমিট্যান্স হিসেবে ব্যাংকে আনা একদম ডালভাত। আপনার দরকার শুধু একটা ভ্যালিড পাসপোর্ট আর একটা ই-ট্রেড লাইসেন্স। বড় ইনভেস্টমেন্টের চেয়েও এখানে বড় ইনভেস্টমেন্ট হলো আপনার ধৈর্য আর প্রেজেন্টেশন। পাটের ব্যাগের ওপর একটা সুন্দর ট্যাগ লাগিয়ে দিন যেখানে লেখা থাকবে "Eco-friendly handmade craft from Bangladesh"—এই এক লাইনেই পণ্যের ব্র্যান্ড ভ্যালু কয়েক গুণ বেড়ে যাবে। বড় শিপিং বা কন্টেইনারের প্যারা না নিয়ে ছোট ছোট ‘বক্স’ পাঠিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করুন, এটাই এখনকার সবচেয়ে স্মার্ট আর সেফ রাস্তা।
19/02/2026
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!
সংযমের এই মাসে আমরা যেন নিজেদের আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আপনাদের জন্য রহমত ও বরকতময় একটি রমজানের শুভকামনা রইল।
#রমজান
15/02/2026
আপনিও চাইলে সহজেই "মাইক্রো-এক্সপোর্টার" হিসেবে জার্নি শুরু করতে পারেন। বিশ্বাস হচ্ছে না?
স্টেপ ১
প্রোডাক্ট সিলেকশনে "সেন্টিমেন্ট" খুঁজুন, "লজিক" না!
আলু-পটল বা গার্মেন্টস আইটেম এক্সপোর্ট করতে তুলনামুলক বাজেট বেশি প্রয়োজন হতে পারে। আপনি এমন কিছু খুজেঁ নিন যেটা কম বাজেটে শুরু করা যায়।
উদাহরণঃ হাতে সেলাই করা নকশি কাঁথা, পাটের শৌখিন ব্যাগ, বাঁশ/বেতের ল্যাম্পশেড, বা অর্গানিক সরিষার তেল।
টার্গেটঃ ইউরোপ-আমেরিকায় থাকা প্রবাসী বাঙালিরা। তারা দেশি জিনিসের জন্য দ্বিগুণ দাম দিতেও রাজি, শুধু অথেনটিক প্রোডাক্টটা পায় না।
স্টেপ ২
বায়ার খুঁজবেন কোথায়?
শুরুতেই আলিবাবাতে গিয়ে চাইনিজদের সাথে কম্পিট করা বুদ্ধিমানের কাজ না।
আপনার বায়ার আছে Linkedin, Instagram আর Etsy-তে। এমনকি পরিচিত সার্কেল বা রিলেটিভদের মধ্যেই!
সুন্দর করে আপনার কোম্পানির একটা প্রোফাইল তৈরি করুন। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেখানে আপনার কোম্পানি সম্পর্কে, প্রডাক্ট সম্পর্কে সবকিছু থাকবে। প্রোডাক্টের ছবি তুলুন, ক্যাটালগ, প্রডাকশন/সাপ্লাই ক্যাপাসিটি সহ সব লিখে ফেলুন।
ইনসটাগ্রামে পোস্ট করুন, লোকেশন ট্যাগ দিন "Jackson Heights, NY" বা "Brick Lane, London"। হ্যাশট্যাগ রিসার্চ করুন। বিশ্বাস করেন, ডিরেক্ট বায়ার নক দিবে।
স্টেপ ৩
শিপিং-এর গোপন হ্যাক (The Game Changer) 📦
সবাই এখানেই আটকে যায়। DHL/FedEx-এর অফিসে সরাসরি গেলে ১ কেজি পাঠাতে ৫-৬ হাজার টাকা চাবে। ব্যবসা ওখানেই শেষ!
সলিউশনঃ সরাসরি কুরিয়ারে না গিয়ে ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, ফকিরাপুল বা কারওয়ান বাজারের অথবা চট্টগ্রামের আগ্রাবাদ-চৌমুহনী, বারেক বিল্ডিং এলাকার "Freight Forwarding Agent" বা "Wholesale Courier Agent"-দের ধরুন।
এরা কর্পোরেট রেটে কাজ করে। যে প্যাকেট DHL-এ ৫০০০ টাকা, এদের মাধ্যমে পাঠালে সেটা ২৫০০-৩০০০ টাকায় পাঠানো সম্ভব। এটাকে বলে "স্যাম্পল মোড" শিপিং। তবে ফ্রেইট ফরওয়ার্ডার নির্বাচনে সাবধান থাকতে হবে।
স্টেপ ৪
টাকা আনবেন কীভাবে? 💸
শুরুতে এলসি (LC) খোলার প্যারা নেওয়ার দরকার নেই। তবে সিকিউরিটির জন্য এলসি সবচেয়ে বেস্ট চয়েস! সুযোগ থাকলে এটা নিয়ে আগান। না পারলে ছোট চালানের (৫০০-১০০০ ডলার) পেমেন্ট আনার জন্য Western Union, Wise বা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারই যথেষ্ট। তবে যেভাবে করলে নিরাপদ হবে সেভাবেই করবেন। স্যাম্পল বা গিফট হিসেবে পাঠিয়ে পেমেন্ট রিসিভ করা লিগ্যাল এবং সেফ।
এক্সপোর্ট করতে "ফ্যাক্টরি" লাগে না, লাগে "সোর্সিং" আর "মার্কেটিং"। আজ থেকেই নিজের এলাকার ইউনিক প্রোডাক্টটা নিয়ে একটু স্টাডি করুন। কে জানে, আপনার হাতের কাছের শীতলপাটি হয়তো ইতালির কোনো ড্রয়িং রুমের শোভা হতে পারে!
দক্ষিণ এশিয়ার অন্যতম বড় পাইকারি শুটকি পট্টি, যেখান থেকে সারা বাংলাদেশে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে শুটকি রপ্তানি হয়।
04/02/2026
আপনি কি জানেন, ইউরোপের অনেক ক্রেতা এখন প্লাস্টিক বাদ দিয়ে বাংলাদেশের হ্যান্ডমেড প্রোডাক্ট খুঁজছে?
বাংলাদেশের কোনো এক গ্রামের একজন কারিগর নিজের হাতে পাট দিয়ে একটি ব্যাগ বানালেন। স্থানীয় বাজারে সেটার দাম হয়তো ২০০ বা ৪০০ টাকার বেশি হবে না।
কিন্তু একই ব্যাগ যদি ইউরোপ বা আমেরিকার কোনো বুটিক স্টোরে পৌঁছায়, তখন সেটার দাম সহজেই ২০–৩০ ডলার কিংবা তারও বেশি হয়ে যেতে পারে। মাঝখানের এই বিশাল সুযোগটাই এখন কাজে লাগাচ্ছেন অল্প কিছু সচেতন উদ্যোক্তা।
অনেকেই মনে করেন রপ্তানি ব্যবসা মানেই বড় ফ্যাক্টরি, বিশাল টিম এবং কোটি টাকার ইনভেস্টমেন্ট দরকার। বাস্তবে এখন গ্লোবাল ই-কমার্স এবং ডিজিটাল সাপ্লাই চেইনের যুগে এই ধারণাটা অনেকটাই বদলে গেছে। বিশেষ করে বাংলাদেশের হস্তশিল্প খাত আন্তর্জাতিক বাজারে নতুন করে গুরুত্ব পাচ্ছে, কারণ ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতারা দ্রুত প্লাস্টিক বাদ দিয়ে সাসটেইনেবল এবং ইকো-ফ্রেন্ডলি পণ্যের দিকে ঝুঁকছেন।
পাটের ব্যাগ, হোগলা পাতার ঝুড়ি, বাঁশের তৈরি ডেকোর আইটেম বা নকশীকাঁথার মতো হ্যান্ডমেড প্রোডাক্টের জন্য তারা এখন প্রিমিয়াম মূল্য দিতে প্রস্তুত।
এই সেক্টরের সবচেয়ে বড় শক্তি হলো এটি তুলনামূলক স্বল্প পুঁজিতে শুরু করা সম্ভব। শুরুতেই বড় কন্টেইনার পাঠানোর প্রয়োজন নেই। ১০ থেকে ২০ কেজি পণ্য দিয়েও মার্কেট টেস্ট করা যায়, যা এয়ার কার্গো বা কুরিয়ারের মাধ্যমে সহজেই বিদেশে পাঠানো সম্ভব। স্থানীয় কারিগরদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করলে উৎপাদন খরচ কম থাকে, কিন্তু সঠিক ব্র্যান্ডিং, ফিনিশিং এবং প্রোডাক্টের স্টোরি তুলে ধরতে পারলে আন্তর্জাতিক বাজারে সেই একই পণ্যের মূল্য কয়েকগুণ বেড়ে যায়।
পাশাপাশি হ্যান্ডিক্রাফট পণ্য সাধারণত পচনশীল নয়, ফলে স্টোরেজ বা শিপিংয়ের কারণে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও তুলনামূলক কম থাকে, যা নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুবিধা তৈরি করে।
এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্দিষ্ট একটি নিশ বা ক্যাটাগরি নির্বাচন করা। একসাথে সব ধরনের পণ্য নিয়ে কাজ শুরু না করে নির্দিষ্ট একটি সেগমেন্টে ফোকাস করলে দ্রুত ব্র্যান্ড পরিচিতি তৈরি করা সম্ভব হয়।
আন্তর্জাতিক বায়াররা প্রোডাক্টের ফিনিশিং এবং প্যাকেজিংয়ের বিষয়ে খুব সচেতন থাকে, তাই কোয়ালিটি কন্ট্রোলের বিষয়ে কোনো ধরনের আপস করা উচিত নয়।
একইসাথে ডিজিটাল উপস্থিতি তৈরি করাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। Etsy, Amazon Handmade বা LinkedIn-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি বিদেশি বায়ার বা রিটেইলারদের সাথে পেশাদারভাবে যোগাযোগ করা যায় এবং ধীরে ধীরে একটি গ্লোবাল মার্কেট তৈরি করা সম্ভব।
রপ্তানি ব্যবসা শুধু অর্থ উপার্জনের একটি মাধ্যম নয়, এটি দেশের ঐতিহ্য, কারিগরদের দক্ষতা এবং লোকাল সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি শক্তিশালী সুযোগ তৈরি করে। সঠিক পরিকল্পনা, সোর্সিং এবং মার্কেটিং নিশ্চিত করতে পারলে স্বল্প বাজেট দিয়েও একটি টেকসই এক্সপোর্ট ব্যবসা দাঁড় করানো সম্ভব। অনেক বড় ব্যবসার যাত্রাও শুরু হয়েছিল ছোট একটি আইডিয়া দিয়ে। আপনার ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে, যদি আপনি সঠিকভাবে শেখেন এবং পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেন।
অপেক্ষা না করে সঠিক তথ্যের অনুসন্ধান শুরু করুন। আপনার একটি সুচিন্তিত পদক্ষেপই বদলে দিতে পারে আপনার আগামী দিনের ব্যবসায়িক পরিচয়।
30/01/2026
৭০-৮০ হাজার টাকাতেও যেভাবে শুরু করবেন আপনার গ্লোবাল বিজনেস!
"এক্সপোর্ট বা রপ্তানি" শব্দটা শুনলেই চোখের সামনে কী ভাসে? বিশাল সব কন্টেইনার, পোর্টে হাজারও ঝামেলার পেপারওয়ার্ক, আর কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। তাই না?
সত্যি বলতে, এই ধারণাটা ১০ বছর আগের। কিন্তু ২০২৫-২৬ সালে এসে যদি ভাবেন এক্সপোর্ট করতে বিশাল টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার ড্রয়িং রুমে বসেই আপনি এখন বিদেশের মার্কেটে পণ্য পাঠাতে পারেন।
আজকে একদম সহজ বাংলায় বলবো, কিভাবে বাংলাদেশ থেকে ছোট পরিসরে, কম বাজেটে এক্সপোর্ট শুরু করা যায়। কোনো তাত্ত্বিক কথা না, একদম প্রাকটিক্যাল গাইডলাইন।
১. কী এক্সপোর্ট করবেন? (Winning Products)
শুরুতেই চাল, ডাল বা বড় গার্মেন্টস আইটেমে যাবেন না। ওগুলোতে কম্পিটিশন বেশি, মার্জিন কম। নতুনদের জন্য "ইজি টু স্টার্ট" এবং হাই-ভ্যালু প্রোডাক্ট হলো:
হস্তশিল্প ও জুট প্রোডাক্ট: পাটের শৌখিন ব্যাগ, শতরঞ্জি, নকশি কাঁথা, বেতের ঝুড়ি। ইউরোপ আর আমেরিকায় এগুলোর ডিমান্ড আকাশছোঁয়া। ওরা এগুলোকে "ইকো-ফ্রেন্ডলি" লাক্সারি পণ্য মনে করে।
শুকনো খাবার ও মশলা: হাতে ভাজা মুড়ি, খাঁটি সরিষার তেল, অর্গানিক মধু, আচার বা ঘরে বানানো গুঁড়া মশলা। প্রবাসী বাঙালিরা এগুলোর জন্য পাগল।
টি-শার্ট ও কাস্টম অ্যাপারেল: ছোট ছোট লটে (৫০-১০০ পিস) হাই কোয়ালিটি টি-শার্ট বা হুডি। বিশেষ করে প্রিন্ট অন ডিমান্ড স্টাইলে।
এছাড়াও পেট টয়স ও এক্সেসরিজ, সুপারি পাতার তৈজসপত্র, চাপাতা, লেদারের ছোট আইটেম, গামছা ও খাদি পণ্যের ফিউশন, নারিকেলের খোসার পণ্য, হাতে বোনা শতরঞ্জি ও রাগস, ভ্যাকুয়াম প্যাকড শুঁটকি, নকশি কাঁথার ওয়াল ম্যাট এসব নিয়েও চেষ্টা করা যায়। চাহিদার শেষ নেই!
২. প্রসেসটা আসলে কতটা কঠিন? (The Process)
ভয় পাবেন না। প্রসেসটা এখন অনেক ডিজিটাল। ধাপগুলো দেখুন:
ট্রেড লাইসেন্স: সাধারণ একটা ট্রেড লাইসেন্স করুন (ইমপোর্ট-এক্সপোর্ট মেনশন থাকলে ভালো, না থাকলেও শুরু করা যায়)।
ই-টিন ও বিন (BIN): এগুলো অনলাইনে ফ্রিতেই করা যায়।
ব্যাংক অ্যাকাউন্ট: ব্যবসার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলুন।
ERC (Export Registration Certificate): এটাই মেইন। অনলাইনে আবেদন করে ১০-১২ হাজার টাকার মধ্যেই এটা পাওয়া সম্ভব। কোনো দালালের দরকার নেই।
স্যাম্পল শিপমেন্ট: কুরিয়ার সার্ভিস (DHL, FedEx, Aramex) ব্যবহার করে প্রথমে ছোট স্যাম্পল পাঠান। ৫০ কেজির নিচে হলে অনেক ঝামেলার পেপারওয়ার্ক লাগে না।
৩. বায়ার বা ক্রেতা পাবো কই? (The Real Hustle)
লাইসেন্স করা সহজ, বায়ার পাওয়াটাই আসল চ্যালেঞ্জ।
লিংকডইন (LinkedIn): এখানে প্রফেশনাল বায়াররা থাকে। নিজের পণ্যের সুন্দর ছবি ও ভিডিও দিয়ে রেগুলার পোস্ট করুন। বায়ারদের কানেক্ট করুন।
প্রবাসী বাংলাদেশি: আপনার পরিচিত কেউ বিদেশে থাকলে তাকেই প্রথম ডিস্ট্রিবিউটর বানান। সে ওখানকার লোকাল গ্রোসারি শপে আপনার পণ্য অফার করবে।
B2B মার্কেটপ্লেস: আলিবাবা বা অন্যান্য সাইটে সেলার হিসেবে ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট লিস্টিং করুন।
৪. বাজেট কেমন লাগবে? (Budgeting)
শুনলে অবাক হবেন, ৫০ হাজার থেকে ১ লাখ টাকা হাতে থাকলেই ছোট স্কেলে এক্সপোর্ট শুরু করা সম্ভব।
বাকিটা আপনার স্মার্টনেস।
কিছু প্রো-টিপস (যা কেউ বলবে না):
❌ লোভ করবেন না: শুরুতেই বড় কন্টেইনার পাঠানোর চিন্তা বাদ দিন। ছোট কার্টন বা পার্সেল দিয়ে শুরু করুন।
✅ প্যাকেজিং ইজ কিং: আপনার পণ্যের কোয়ালিটি এভারেজ হলেও প্যাকেজিং হতে হবে বিশ্বমানের। বায়ার প্যাকেজিং দেখেই ইমপ্রেস হয়।
✅ কমিউনিকেশন: বায়ারের সাথে ইংরেজিতে চ্যাটিং বা মেইল চালাচালি করার মতো বেসিক দক্ষতা থাকতে হবে।
শেষ কথা: ডলারের যা রেট, এখন লোকাল মার্কেটে যুদ্ধ না করে গ্লোবাল মার্কেটে ছোট একটা জানলা খুলতে পারলেই আপনার লাইফ সেট। শুধু দরকার একটু সাহস আর লেগে থাকার মানসিকতা।
25/01/2026
হ্যান্ডিক্রাফট বিজনেসের সবচেয়ে বড় সুবিধা কী জানেন? এখানে ‘মিনিমাম অর্ডার কোয়ান্টিটি’ (MOQ) এর কোনো বালাই নেই। গার্মেন্টস বায়ার আপনাকে বলবে ১০ হাজার পিস শার্ট দাও। কিন্তু ইতালির কোনো বুটিক শপের মালিক আপনাকে বলবে, “আমাকে ৫০টা এক্সক্লুসিভ নকশী কাঁথার ওয়ালম্যাট দাও।”
৫০ পিস পণ্য পাঠাতে জাহাজ লাগে না, কার্গো ফ্লাইট বা কুরিয়ারই যথেষ্ট। এটাকে বলে ‘মাইক্রো এক্সপোর্ট’।
আপনি যদি ঢাকার দোয়েল চত্বর বা আড়ংয়ের সাপ্লাই চেইনটা একটু দেখেন, মাথা নষ্ট হয়ে যাবে! আমাদের মাটির জিনিস, শতরঞ্জি, বা বাঁশের ল্যাম্পশেড - এগুলো এখন ‘Etsy’ বা ‘Amazon Handmade’-এ হট কেকের মতো বিক্রি হচ্ছে।
কারা বিক্রি করছে? আপনার মতোই কেউ একজন ল্যাপটপ নিয়ে ঘরে বসে এই পুরো অপারেশনটা চালাচ্ছে। সে সোর্স করছে গ্রাম থেকে, আর বিক্রি করছে গ্লোবাল প্ল্যাটফর্মে।
আপনার দরকার নেই বিশাল শোরুম। আপনার দরকার একটা সলিড ক্যাটালগ আর ইনস্টাগ্রামে একটু অ্যাক্টিভ থাকা। বিদেশের বায়াররা এখন আলিবাবার চেয়ে ইনস্টাগ্রাম বা পিনটারেস্ট (Pinterest) থেকে ইউনিক প্রোডাক্ট সোর্স করতে বেশি পছন্দ করে।
শুরুটা হোক ১০টা শতরঞ্জি দিয়ে। লস হলে কতই বা হবে? কিন্তু লাভ হলে? পুরো বিশ্ব আপনার মার্কেট।
এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কঠিন, এ কারনে কি শুরু না করা উচিত?
15/01/2026
আপনার এলাকার বাজারে সন্ধ্যাবেলা যে লাউটা ৩০-৪০ টাকায় বিক্রি না হয়ে গড়াগড়ি খায়, জানেন কি রিয়াদ কিংবা দুবাইয়ের সুপারশপে সেই লাউটাই বিক্রি হচ্ছে ৩০০-৫০০ টাকায় (টাকার অঙ্কে কনভার্ট করলে)?
বিশ্বাস হচ্ছে না? মিডল ইস্টের দেশগুলোতে মাটির নিচে তেল আছে অফুরন্ত, কিন্তু মাটির উপরে সবজি ফলানোর মতো যথেষ্ট উর্বর জমি নেই। অথচ সেখানে বসবাস করেন লাখ লাখ বাঙালি।
প্রবাসে হাড়ভাঙা খাটুনির পর দুপুরে বা রাতে যখন তারা খেতে বসেন, তখন চাইনিজ বা কন্টিনেন্টাল ডিশ তাদের টানে না। তাদের মন পড়ে থাকে দেশের কচি লাউ, জালি কুমড়া, শিমের বিচি আর কচুর লতির দিকে। তারা দ্বিগুণ-তিনগুণ দাম দিয়ে হলেও ‘দেশের স্বাদ’ কিনতে প্রস্তুত।
আর এখানেই আপনার সুযোগ!
কেন এই ব্যবসা এখন ‘হট কেক’? গার্মেন্টস বা বড় ফ্যাক্টরি দেওয়ার সামর্থ্য সবার থাকে না। কিন্তু নরসিংদী, বগুড়া বা যশোরের কৃষকের কাছ থেকে টাটকা সবজি কিনে সেটা প্যাকেট করে এয়ারপোর্টে পৌঁছানোর সামর্থ্য আপনার আছে।
ম্যাজিকটা কোথায় জানেন? এটা চাল-ডালের মতো মাসের পর মাস ফেলে রাখার ব্যবসা না। এটা ‘আজকের সবজি কালকের মধ্যে’ কাস্টমারের পাতে পৌঁছানোর ব্যবসা। টাকা রোটেট হয় ঝড়ের গতিতে।
আমাদের দেশ থেকে প্রতিদিন শত শত টন সবজি কার্গো বিমানে করে উড়ে যাচ্ছে। কেউ না কেউ তো পাঠাচ্ছে, তাই না? তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আপনার কি মনে হয় খুব রকেট সায়েন্স এটা? মোটেও না।
দরকার শুধু
১. সঠিক সোর্সিংঃ
একদম ফ্রেশ মালটা ক্ষেত থেকে তোলা।
২. প্যাকেজিংঃ যেন বিমানে নষ্ট না হয়।
৩. বায়ার কানেকশনঃ যারা ওপাশে আপনার মালের অপেক্ষায় বসে আছে।
আমরা অনেকেই বেকারত্বের দোহাই দিয়ে হতাশ হয়ে বসে থাকি। অথচ আমাদের চোখের সামনেই পড়ে আছে ‘সবুজ সোনা’। আপনি যখন ফেসবুকে স্ক্রল করছেন, তখন হয়তো আপনারই বয়সী কোনো তরুণ এয়ারপোর্টে দাঁড়িয়ে তার সবজির চালান বুকিং দিচ্ছে।
ভেবে দেখুন, আপনি কি শুধুই দর্শক হয়ে থাকবেন, নাকি নিজের রপ্তানি ব্যবসা শুরু করবেন?
নাকি অজুহাত দিয়েই জীবন পার করবেন? সিদ্ধান্ত আপনার।
রপ্তানিতে ভালো করতে নতুন মার্কেটে ইন করা এবং প্রডাক্টে ভ্যারিয়েশন আনার চেষ্টা করতে হবে।
05/01/2026
সারা বিশ্বে এখন প্লাস্টিকের বিকল্প হিসেবে 'ইকো-ফ্রেন্ডলি' বা পরিবেশবান্ধব পণ্যের জয়জয়কার। আর এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ। আমাদের পাটের ব্যাগ, ম্যাট বা হস্তশিল্পের চাহিদা এখন ইউরোপ ও আমেরিকার ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছে গেছে।
গ্রামে বা লোকাল লেভেলে যে পাটের শপিং ব্যাগ বা ঘর সাজানোর জিনিস আমরা ১০০-২০০ টাকায় তৈরি করি, বিদেশে এর শৈল্পিক মূল্যের কারণে তা ৫-১০ গুণ বেশি দামে বিক্রি সম্ভব।
ব্যবসাটি কেন সেরা? Eco-friendly Trend → High Value Addition → Low Raw Material Cost → Global Prestige.
শুরু করার গাইডলাইন:
ইউনিক ডিজাইন: বায়ারের রুচি অনুযায়ী আধুনিক ডিজাইনের ব্যাগ, ঝুড়ি বা কার্পেট তৈরি।
ফিনিশিং: পাটের রোয়া বা খসখসে ভাব দূর করে প্রিমিয়াম ফিনিশিং নিশ্চিত করা।
কমপ্লায়েন্স: পরিবেশবান্ধব ডাইং বা রঙের ব্যবহার।
অনলাইন প্রেজেন্স: ইনস্টাগ্রাম বা ইটসির (Etsy) মতো প্ল্যাটফর্মে নিজের পণ্যের ডিসপ্লে করা।
বায়ার নেটওয়ার্ক: ইকো-শপ এবং ফরেন সোর্সিং এজেন্টের সাথে যোগাযোগ।
সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? পাটের পণ্যের বায়াররা দামের চেয়ে কোয়ালিটি এবং পরিবেশের বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়। তাই এখানে ভালো প্রফিট মার্জিন রাখা সম্ভব। এটি শুধু একটি ব্যবসা নয়, এটি দেশের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি গর্বিত মাধ্যম।
ভয় কাটিয়ে সঠিক সিস্টেমটা জানলেই আপনিও হতে পারেন একজন সফল এক্সপোর্টার। ছোট থেকে শুরু করুন, বড় হওয়ার পথ আমরা তৈরি করে দেব।
আপনার রপ্তানি যাত্রাকে সহজ ও প্রফেশনাল করতে আজই যোগাযোগ করুন ব্যবসাপাঠ-এর সাথে।
#পাটপণ্য #উদ্যোক্তা #রপ্তানি_বাণিজ্য