Premier University Debating Society

Premier University Debating Society

Share

Premier University Debating Society (PUDS) is one of the most prominent debate clubs in Bangladesh.

20/03/2026

Eid Mubarak.
On behalf of the Premier University Debating Society (PUDS), we extend our heartfelt greetings and warm wishes to all our members, alumni, and well-wishers on the joyous occasion of Eid.
May this blessed Eid bring peace, harmony, and prosperity into your lives, and strengthen the bonds of compassion and unity among us all.
Wishing everyone happiness, good health, and continued success.

ঈদ মোবারক!! 🌙✨
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) এর পক্ষ থেকে পবিত্র ঈদের শুভক্ষণে আমাদের সকল সদস্য, প্রাক্তন সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি, এবং আমাদের মাঝে সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করুক।
সবার জন্য রইল সুখ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্যের কামনা।

17/03/2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক তন্ময় বড়ুয়ার প্রিয় পিতা জনাব মিন্টু বড়ুয়ার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তাঁর এই অকাল প্রয়াণে আমরা একজন স্নেহময় পিতা ও অভিভাবককে হারালাম। এই কঠিন সময়ে আমরা তন্ময় বড়ুয়া এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি যেন তিনি শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

Premier University Debating Society (PUDS)

16/03/2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS) আরো দুই গর্বিত প্রাক্তন সদস্যকে আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন পিইউডিএস-এর দুইজন কৃতি প্রাক্তন সদস্য,

অ্যাডভোকেট ওয়ারদা চৌধুরী
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৯ম কার্যনির্বাহী কমিটি
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS)

অ্যাডভোকেট ইসরাত ফারিয়া
সাবেক সহ-সভাপতি, ১০ম কার্যনির্বাহী কমিটি
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS)

পিইউডিএস পরিবারের পক্ষ থেকে তাদের পেশাগত জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

16/03/2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS)-এর পক্ষ থেকে আমাদের তিন গর্বিত প্রাক্তন সদস্যকে আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন পিইউডিএস-এর তিনজন কৃতি প্রাক্তন সদস্য—

অ্যাডভোকেট আত্তিহারুল কবির তিহার
সাবেক সাধারণ সম্পাদক, ৯ম কার্যনির্বাহী কমিটি
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS)

অ্যাডভোকেট ইমু বড়ুয়া
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৯ম কার্যনির্বাহী কমিটি
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS)

অ্যাডভোকেট মোহাম্মদ জুনায়েদ
সাবেক সহ-সভাপতি, ১০ম কার্যনির্বাহী কমিটি
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS)

তাদের এই অসাধারণ অর্জন পিইউডিএস পরিবারের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা তাদের মেধা, প্রজ্ঞা ও নৈতিকতার মাধ্যমে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

পিইউডিএস পরিবারের পক্ষ থেকে তাদের পেশাগত জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Photos from Premier University Debating Society's post 13/03/2026

দৃষ্টি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত “ডিবেট প্রিমিয়ার লীগ সিজন ১০” এ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (PUDS) বর্তমান কমিটির সদস্য কাজী মোহাম্মদ আলদিন ফারদিন।

এই প্রতিযোগিতায় তাদের দলের নাম ছিল “দেওয়ান বাজার স্পাইডারস”। দলের অন্যান্য সদস্য হিসেবে বিতর্ক করেছেন NSTUDS এর সাবেক সভাপতি মুবদি রাফিন এবং HTDCDS এর সাবেক বির্তাকীক রাতুল পল।

এবং এই দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত মডারেটর সঞ্জয় বিশ্বাস।

এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল বিতার্কিক সহ ম্যানেজার সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Photos from Premier University Debating Society's post 09/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (PUDS) আয়োজিত পাবলিক স্পিকিং কম্পিটিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ।

পাবলিক স্পিকিং প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল — “শিক্ষিত নারী, সমৃদ্ধ সমাজ”।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৩তম ব্যাচের প্রিয়াংকা দে।
প্রথম রানার-আপ হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের পূর্ণা মনি।
দ্বিতীয় রানার-আপ হন ইংলিশ অ্যান্ড লিটারেচার বিভাগের ৪৭তম ব্যাচের আয়মান ইবনাত।

এছাড়াও প্রতিযোগিতায়
চতুর্থ স্থান অর্জন করেন ইংলিশ অ্যান্ড লিটারেচার বিভাগের ৪৪তম ব্যাচের মুমতাহানা তাজরি এবং
পঞ্চম স্থান অর্জন করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৪৭তম ব্যাচের ফাহমিদা ইসলাম।

পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাঁদের বক্তব্যে শিক্ষিত নারীর গুরুত্ব ও সমাজ গঠনে তাঁদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি অতীতে নারীরা কতটা পিছিয়ে ছিলেন এবং তাদের অগ্রগতির পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই বিষয়গুলোও বিভিন্ন বক্তৃতায় উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিইউডিএস এর সাবেক সভাপতি তন্ময় তাহসিন এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ফজল আল মাহমুদ অয়ন, সিফাত নূর চৌধুরী, কাজী আলদিন ফারদিন ও মোশাররফা পারভীন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এমন গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন পিইউডিএস এর বর্তমান কমিটির সদস্যবৃন্দ।

08/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৯ মার্চ ২০২৬ তারিখে
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজন করতে যাচ্ছে একটি Public Speaking Competition।

আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। এই উপলক্ষে নারীদের চিন্তা, মতামত ও নেতৃত্বের কণ্ঠকে সামনে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে প্রিমিয়ার ইউনিভার্সিটির যেকোনো ছাত্রী।

কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি নেই।

🏆 ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের জন্য থাকছে পুরস্কার।

🗣 বিষয়: শিক্ষিত নারী, সমৃদ্ধ সমাজ

📍 আগ্রহী সকলকে আজ রাত ১১টার আগে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

লিংক:
https://forms.gle/kdFf7KuFSYTTnLuP8

📍 সকল আগ্রহী ছাত্রীদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

আয়োজনে:
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

08/03/2026

আজ International Women's Day বিশ্ব নারী দিবস।
এই দিনটি শুধু উদযাপনের নয়; বরং সম্মান, সমতা ও সম্ভাবনার কথা নতুন করে ভাবার একটি গুরুত্বপূর্ণ দিন।

নারী শুধু সমাজের অর্ধেক নন তিনি পরিবর্তনের চালিকাশক্তি। শিক্ষা, গবেষণা, নেতৃত্ব ও চিন্তার প্রতিটি ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ একটি সমতাভিত্তিক ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Premier University Debating Society বিশ্বাস করে,
একটি শক্তিশালী যুক্তি যেমন সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে, তেমনি একজন নারীর দৃঢ় ও সচেতন কণ্ঠও ভবিষ্যৎকে আলোকিত করতে পারে।

বিশ্ব নারী দিবসে সকল নারীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। 🌸

#বিশ্ব_নারী_দিবস
#নারীর_সমতা

06/03/2026

Premier University Debating Society (PUDS) এর উদ্যোগে গত ৫ মার্চ ২০২৬ তারিখে আয়োজন করা হয় ইফতার ও দো‘আ মাহফিল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার জনাব ইফতেখার মুনির এবং প্রক্টর জনাব সোলাইমান চৌধুরি। এছাড়াও উপস্থিত ছিলেন Premier University Debating Society এর চিফ মডারেটর জুলিয়া পারভিন, মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা, সাইফুদ্দিন মুন্না এবং ফারিয়া হোসেন বর্ষা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন PUDS এর সাবেক সভাপতি কাজী নুরুল হক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী রহমান নিকাশ, সাবেক সভাপতি তন্ময় তাহসিনসহ সংগঠনের এলামনীবৃন্দ।

এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন বিতর্ক সংগঠন থেকে উপস্থিত ছিলেন CUDS, DCU, CUSD এবং চট্টগ্রাম মা ও শিশু ডিবেটিং সোসাইটি-র বর্তমান সভাপতিবৃন্দ।

সকলের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণে ইফতার ও দো‘আ মাহফিলটি অত্যন্ত সুন্দর ও সাফল্যের সাথে সম্পন্ন হয়।

Photos from Premier University Debating Society's post 05/03/2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) এর আয়োজনে “৭ম পিইউডিএস গেইটওয়ে ২০২৬”-এর শুভ উদ্বোধন এবং দুটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ৫ই মার্চ, ২০২৬, প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সাদাত জামান খান।
আরো উপস্থিত ছিলেন পিইউডিএস এর সম্মানিত মডারেটর সঞ্জয় বিশ্বাস এবং সাইফুদ্দিন মুন্না।
তারা নতুন বিতার্কিকদের উৎসাহিত করেন এবং বিতর্কের মাধ্যমে যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

প্রথম ওয়ার্কশপটি পরিচালনা করেন মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহযোগী অধ্যাপক, প্রিমিয়ার ইউনিভার্সিটি, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি এবং পিইউডিএস এর সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ওয়ার্কশপের বিষয় ছিল “Basics of Asian Parliamentary Debate”, যেখানে নতুন বিতার্কিকদের এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের মৌলিক ধারণা, কাঠামো ও কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

দ্বিতীয় ওয়ার্কশপটি পরিচালনা করেন এমরানুল হক, Evercare Hospital Chattogram এর General Manager and Head of HR & Administration। তার ওয়ার্কশপের বিষয় ছিল “Role of Debate in Career Development”, যেখানে তিনি বাস্তব জীবনে ও পেশাগত ক্ষেত্রে বিতর্ক চর্চার গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণকারী নতুন সদস্যরা বিতর্কের মৌলিক ধারণা ও ক্যারিয়ার উন্নয়নে বিতর্কের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

03/03/2026

🎙 Workshop 103 | The Career Impact of Debate

Premier University Debating Society (PUDS) is pleased to Organize Workshop 103 “The Career Impact of Debate.”

This session will explore how debating develops critical thinking, leadership, communication skills, and professional excellence that shape a successful career.

👤 Speaker: Saber Shah
Former President, PUDS
Director, CTG Live.

📍 Venue: GEC Campus, Room 107
📅 Date: Thursday, 5th March
⏰ Time: 10:00 AM

All members and interested students are cordially invited to attend and gain valuable insights into how debate can influence your future career path.

02/03/2026

🎤 WORKSHOP 102

✨ Role of Debate in Career Development ✨

Debate is not just about arguments it builds leadership, confidence, critical thinking, and professional excellence.

Join us this Thursday, 5th March at 10:00 AM at GEC Campus (Room 107) for an insightful session on how debating skills can shape and accelerate your career growth.

🎙️ Session conducted by:
Emranul Haque,
General Manager & Head of HR & Administration, Evercare Hospital,Chattogram.

📍 Venue: GEC Campus, Room 107
🗓 Date: 5 March
⏰ Time: 10:00 AM

If you want to transform your communication skills into career success this workshop is for you.

See you there! 🔥

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Room No 601, BBA Faculty, Premier University Chattogram Dampara Campus
Chittagong
4000