06/09/2026
২২ রবিউল আউয়াল, ০৫ সেপ্টেম্বর,শনিবার আহলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল অনুষ্ঠিত।
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ও আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় জশনে জুলুস এবং ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল যথাযোগ্য মর্যাদায়, সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শুরুতে আহলা দরবার শরীফের অন্যতম অলিয়ে কামেল কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহ.), হাযত রাওয়া, মুশকিল কোশা, সুলতানুল মুনাজেরীন, হযরত আল্লামা শাহসূফী সৈয়দ আবুল মোকারমে মোহাম্মদ নূরুল ইসলাম (নূরী বাবা) আল্ কাদেরী, আল্ চিশতী (রহঃ) ও হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী (রহ.)-এরঁ রওজা মোবারক জিয়ারত করে। জশনে জুলুস আরম্ভ হয় জুলুসটি সকাল ১০টায় আহলা দরবার শরীফ হইতে বোয়ালখালী ও পটিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আহলা দরবার শরীফে শেষ হয়। মাহফিল প্রাঙ্গণে জোহরের নামাজ আদায় করে। ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল শুরুতে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত, হামদ-নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।
উক্ত নূরানী জুলুস ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ছদারত করিবেনঃ
রাজধানীতে সর্বপ্রথম যিনি বৃহত্তর পরিস্বরে ১২ রবিউল আউয়াল শরীফের মূল দিবসে জশনে জুলুস সহকারে ঈদ-এ-মিলাদুন্নবী (দ) উদযাপন করেছেন, আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সাধক, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী প্রকাশ সেহাব বাবা (রহঃ)'র সাহেবজাদা
হযরত শাহ্সূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্-ক্বাদেরী,আল্-চিশতি (মা.জি.আ.)
সাজ্জাদানশীন- আহলা দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম।
এতে আরো দেশবৈরন্য ওলামায়ে কেরাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হযরত মাওলানা মোহাম্মদ হাসান আজহারী, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দীন আল কাদেরীসহ অসংখ্য আলেম, প্রসাশনিক কর্মকর্তা, সাংবাদিক ও রাসূল প্রেমিক আশেকী রাসূল গণ উপস্থিত ছিলেন।
তত্ত্বাবধানে-আঞ্জুমানে আসাসীয়া নূরীয়া সেহাবীয়া,
আহলা দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম।