Principal BAF Shaheen College Chattogram

Principal BAF Shaheen College Chattogram

Share

এই পেইজটি বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রাম এর অফিসিয়াল পেজ হিসেবে ব্যাবহৃত হচ্ছে।
শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের পেজ ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ করা হল।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 10/06/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, চট্টগ্রামের এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজজীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরে স্মৃতিচারণ করে। শিক্ষকদের স্নেহ, দিকনির্দেশনা এবং সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের কথা স্মরণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টা ও অবদানের জন্য তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ তসলিমা বেগম। তিনি আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 22/05/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামে দশম শ্রেণির শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দশম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রদান করা হয়। একইসাথে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন, শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা ও আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে আন্তরিক মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক বিকাশে প্রতিষ্ঠানের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 11/05/2026

আজ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রাম-এ উদযাপিত হলো এক গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত। কলেজের মাননীয় অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শ্রেণির ক্যাপ্টেনদের আনুষ্ঠানিকভাবে আর্ম ব্যান্ড পরিয়ে দেন।
এই সম্মাননা শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও শৃঙ্খলার প্রতীক হিসেবে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। আর্ম ব্যান্ড গ্রহণের মাধ্যমে ক্যাপ্টেনরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানটিকে ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মাঝে আনন্দ, গর্ব ও উদ্দীপনার এক অনন্য আবহ সৃষ্টি হয়, যা কলেজের নেতৃত্ব বিকাশ ও মূল্যবোধ চর্চার ধারাকে আরও সমৃদ্ধ করেছে।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 10/05/2026

“অটল মানবতার এক নাম — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি”
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি।
অনুষ্ঠানে বক্তারা মানবকল্যাণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অনন্য অবদান, দুর্যোগ ও সংকটময় সময়ে তাদের নিরলস সেবামূলক কার্যক্রম এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ সংগঠনের ভূমিকার উপর আলোকপাত করেন। শিক্ষার্থীদের মাঝে মানবতা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 30/04/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামের জনপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক শংকর কুমার মন্ডলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

তিনি ১৯৯৪ সালের ৫ নভেম্বর অত্র কলেজে শরীরচর্চা শিক্ষক (কলেজ শাখা) হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার অক্লান্ত পরিশ্রম, স্নেহময় দিকনির্দেশনা ও আদর্শিক শিক্ষায় অসংখ্য শিক্ষার্থী আজ সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠেছে।
গত ৫ মার্চ ২০২৬ তারিখে তিনি তাঁর কর্মজীবনের শেষ অধ্যায় সম্পন্ন করেন। আজ এই নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও কর্মবীর ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সকল সদস্য বিদায়ী এই গুণী শিক্ষকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা জ্ঞাপন করেন।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 28/04/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামে আজ এক আন্তরিক ও গৌরবময় পরিবেশে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিএসআরএম শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও প্রেরণা যোগাতে আয়োজিত এ মহতী উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় নতুন আশার আলো জ্বালায় এবং অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 16/04/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা হয়, যেখানে তাদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানানো হয়। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। শেষে সকলের সম্মিলিত শুভকামনায় শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 14/04/2026

নববর্ষ উদযাপন
১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রাম

Photos from Principal BAF Shaheen College Chattogram's post 08/04/2026

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬ উদযাপিত হয় বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রাম-এ।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি।

দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এয়ার স্কাউট গ্রুপের সদস্যরা শৃঙ্খলা, দেশপ্রেম ও সেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করেন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Patenga
Chittagong
4204