আখফা কোচিং হোম

আখফা কোচিং হোম শিক্ষা বিষয়ক পেইজ

28/11/2022

এসএসসির ফল জানা যাবে যেভাবে

বাংলার মুকুর ডেস্ক :
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংবাদ সম্মেলনের পর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

যেভাবে জানবেন এসএসসির ফল

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -তে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যেমন ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২
12/10/2022

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২

14/09/2022

আগামাীকাল ১৫-৯-২০২২ ইং তারিখে এস এস সি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

02/09/2022
29/08/2022

Vowel ( A, E, I, O, U) & Consonant এর উপর ভিত্তি করে The এর উচ্চারণ কখনো "দ্য " আবার কখনো " দি " হয়।
সাধারণত শব্দের উচ্চারণ Vowel sound দিয়ে শুরু হলে the ( দি)
, Consonant sound দিয়ে শুরু হলে the ( দ্য) ।
The ( দি ) orange
The (দ্য ) blue

01/08/2022

পড়ার* টেবিলে* দীর্ঘ সময়* কাটানোর* জাদুকরী* কিছু* কৌশলঃ*

👉পড়ার টেবিলে যাওয়ার আগে আগের দিন ঠিক করে রাখুন আপনি কি পড়বেন। প্লান করুন, কাজে নেমে পড়ুন। কথায় আছে, ❝A better plan half the done❞👇🏿👇🏿👇🏿

১। গুরুত্বপূর্ণ সব বই থাকবে আপনার টেবিলে। যে বইগুলো দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর রুটিনটা চোখের সামনে থাকে যেন।।

২। টেবিলের ওপর দেয়ালে বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র টাঙ্গাবেন। আর টেবিলের ওপর বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র রেখে পড়বেন।

৩। হাতের কাছে পানির বোতল রাখবেন। ক্লান্ত হলেই পানি খাবেন। এটা পড়ায় মনোযোগ ধরে রাখতে খুব কাজে দেয়।

৪। আপনি নিজের কাছে একটা পুরস্কার ঘোষণা করুন ৩/৪ ঘন্টা পড়ার পর নিজেকে একটা চকলেট / প্রিয় কুকিজ খেতে দিবেন।

৫। আপনি নিজেকে কথা দিন ৩ ঘন্টার আগে মোবাইল হাতে নিবেন না। আপনি এমন গুরুত্বপূর্ণ হয়ে যাননি ৩ ঘন্টা ফোন হাতে না নিলে মহা ভারত অশুদ্ধ হয়ে যাবে না। এটা আপনার জন্য কঠিন যুদ্ধ।

৬। পাঁচ নাম্বার আবার পড়ুন।

৭। একটানা এক সাব্জেক্ট পড়বেন না। কঠিন সাব্জেক্ট পড়ার পর সহজ সাব্জেক্ট পড়ুন। যেমন ইংরেজি / গণিত পড়ার পর বাংলা সাহিত্য পড়ুন।
পড়ায় বিরক্ত লাগলে পেপার পড়ুন।

৮। পড়ায় ব্রেক দিন। জানেন তো? ❝বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা❞। যদি মাথা ধরে ১০/১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে ধ্যান করুন।

৯। আমার মতে রাত জেগে পড়ে সারাদিন ঝিমিয়ে পড়ায় আপনার লোকশান। এমন ভাবে পড়ুন আপনার ঘুম যেন ঠিক থাকে। পড়াও ক্ষতি হয়না। ধরুন ২ টায় ঘুমিয়ে ৮ টায় উঠেন। এটা এমন হতে পারে ১২ টায় ঘুমিয়ে ৬ টায় উঠলেন। সকালে পর্যাপ্ত ঘুমে মানুষের মাথা ঠান্ডা থাকে পড়া ক্যাচ করে
বেশি। ব্যক্তিগত মতামত।।

১০। ১০ ঘন্টা মোবাইল টিপে পড়ার চেয়ে ২ ঘন্টা মনযোগ দিয়ে পড়া উত্তম। জানেন তো যে যতো বেশি মনযোগী সে তত বেশি মেধাবী।।

প্রতিদিন অন্তত ১০/১২ ঘন্টা পড়ার ট্র‍্যাকে থাকুন। ৬ মাস পর আপনি হবেন সুপার সাইক্লোন। বই দেখেও কেউ আটকাতে পারবে না। গ্যারেন্টেড।।

শুভ কামনা.....
সংগৃহীত

17/06/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষাবোর্ড।

01/03/2022

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আখফা কোচিং হোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category