Ta-Allamul Quran Online Institute

Ta-Allamul Quran Online Institute This page is created to teach Muslimah The Holy Quran

29/05/2026

"কত আদরে কাছে টেনে নিলো মালিককে।কাধে মাথা রাখলো!একটা পশু যদি দয়া বুঝে তাহলে আমাদের রব্ব আর কত দয়াবান হবেন?"

27/05/2026

আজ আরাফার দিন!
২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত (৯ জিলহজ্জ/আরাফার দিন) " আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। আরাফার দিন। দোয়া কবুলের দিন। ইচ্ছা মতো দোয়া করতে থাকেন। হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে। জুতার ফিতাটা হইলেও চান। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই। আপনার কেউ আছে ভাবতেছেন। কালকে হয়তো সে নাও থাকতে পারে। কাজেই দিল খুলে দোয়া করেন।

আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া। দোয়া কবুলের দিন। যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন। এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন।

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর।'

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই। এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন। এর বেশি পড়লে আরো ভালো। যত পড়া যায় এই দোয়া।

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন।

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

বিঃদ্রঃ ৯ জিলহজ্ব হিসেবে বাংলাদেশে আরাফার রোজা হবে বুধবার। তবে যেহেতু জিলহজের শুরুর দশক পুরোটাই ইবাদাতের তাই কেউ চাইলে বাংলাদেশ মঙ্গলবার/বুধবার দুই দিনই রেখে দিতে পারেন। ইখতিলাফ থেকেও বাঁচা গেল, রোজাও বেশি রাখা হলো।

11/05/2026

আপনি বিসিএস ক্যাডার কিন্তু আপনি ফজরের নামাজ পড়েন না

আপনি অনেক বড় ব্যবসায়ী, হাজার হাজার মানুষ প্রতিদিন আপনাকে বস ডাকে আর উঠতে বসতে সালাম দেয় কিন্তু আপনি ফজরে নাক ডেকে ঘুমান

আপনি অনেক বড় একজন খেলোয়াড়, সারা বিশ্বের কোটি কোটি মানুষ আপনাকে চেনে তবে আপনি ফজরের সময় নামাজটা পড়েন না কিন্তু ঐ একই সময়ে প্রতিদিন আপনার খেলার অনুশীলন করতে একদমই ভুলেন না

আপনি কর্পোরেট চাকরিজীবী মাস শেষে মোটা অংকের স্যালারি পান খুব সুন্দর জীবন যাপন করছেন কিন্তু কখনো ফজরের দুই রাকাত সুন্নতের শান্তি উপভোগ করেন নাই

আপনি রিক্সা চালক খুব ভোরে ঘুম থেকে উঠেন কারণ সকাল সকাল টিপ না মারতে পারলে সারাদিন পরিবাররে খাওয়াইতে পারবেন না, আফসোস সকালে একটা বিড়ি ফুঁকার কথা মনে থাকলেও ফজর পড়ার কথা কখনোই মনে ছিল না

আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম ব্যস্ততার কারণে আমরা নামাজ পড়তে অবহেলা করি , নামাজকে রাখি ইম্পরট্যান্ট ক্যাটাগরির সবার শেষে, একটা জরিপে দেখা গিয়েছে মুসলিমরা সব থেকে বেশি এভোয়েড করে ফজরের নামাজ আর সেখানে ফজরের নামাজের ফজিলত সবচাইতে বেশি। হায় আফসোস! আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক আমিন ❤️

11/05/2026

সাত-আট বছর আগের ঘটনা। কিন্তু আজও ভুলতে পারিনি। কয়েকজন ক্লাসমেট ঘুরতে গিয়েছিলাম রাঙামাটির রাজবন-বিহারে। সেখানে এক বৌদ্ধ পণ্ডিতের লাশ মমি করে রাখা। মমি দেখতে যাওয়ার সময় দেখলাম একটা নোটিশ টানানো- "টুপি, বোরখা ও জুতা পরে প্রবেশ নিষেধ"। নোটিশটার পাশে বোরখা পরা এক মেয়ে দাঁড়ানো। তার হাসব্যান্ড মমি দেখতে গেছে। কিন্তু বোরখা খোলা লাগবে বলে তিনি আর জাননি। তো আমরা সবাই ফটাফট টুপি খোলে পকেটে ভরে ঢুকে পড়লাম। টুপি পরা তো আর ফরজ কিছু না। সুন্নাত মাত্র! কিন্তু একটু পর পেছনে তাকিয়ে দেখলাম, বোরখা পরা মেয়েটা বোরখা খুলে আমাদের পিছু পিছু আসছে! তার হাসব্যান্ড তার দিকে জিজ্ঞাসুক নেত্রে তাকালে সে বলল- হুজুররা টুপি খুলতে পারলে আমার বোরখা খুলতে সমস্যা কী?

সেদিন বুঝেছিলাম- দ্বীনের দায়ীরা সুন্নাত ছেড়ে দিলে জাতি ফরজ ছেড়ে দেয়।

লিখেছেনঃ Masud Alimi

03/05/2026

"যারা মাদ্রাসায় পড়েছেন তারা নিশ্চয়ই ছুটি শেষে ছন্দে ছন্দে দোয়া পড়েছেন,শৈশবের কথা মনে পড়ে গেলো।"

আমার ক্লাস শেষে শিক্ষার্থীদের অবস্থার আংশিক.....

03/05/2026

"ক্ষুদে শিক্ষার্থীকে মাত্রই নামাজ শিখানো হচ্ছে,হযরত সুরা ফাতিহা পড়েই সুরা না মিলিয়ে নামাজ শেষ করে দিচ্ছেন।মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ।
বারাকাল্লাহু ফি হায়াতি।"

Ta-Allamul Quran Online Institute

18/04/2026

আলহামদুলিল্লাহ অফলাইন শাখায় গত ৩দিনে ২জনের ভর্তি কনফার্ম করা হলো।মাদ্রাসা ও দ্বীন শিক্ষা নিয়ে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক যারা দ্বীনের বুঝ রাখেন তারা অবশ্যই দ্বীন শিক্ষাকে বেছে নেন।

18/04/2026

1st Terminal Exam -(1st Exam-Sub-Bangla)

Allmost Done....

আলহামদুলিল্লাহ ১ম সমায়িক পরিক্ষার ১ম পরিক্ষা বাংলা ক্লাস শেষ।অনেকেই পরিক্ষার জন্য উপযুক্ত না হওয়াই পরিক্ষায় অংশগ্রহণ করানো হয়নি।

Ta-Allamul Quran Online Institute অফলাইন ব্রাঞ্চ।

"আলহামদুলিল্লাহ গতকাল আমাদের তা-আল্লামুল কোরআন মহিলা মাদ্রাসা মহিলা শাখায় ৮জন শিক্ষার্থী সবক নিয়েছেন।তাই সবক প্রদান অনুষ...
12/04/2026

"আলহামদুলিল্লাহ গতকাল আমাদের তা-আল্লামুল কোরআন মহিলা মাদ্রাসা মহিলা শাখায় ৮জন শিক্ষার্থী সবক নিয়েছেন।তাই সবক প্রদান অনুষ্টান ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।"
প্রায় ৬০জনের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সু শৃঙ্খল ভাবে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়।"

Ta-Allamul Quran Online Institute

Address

Chittagong, Hathazari
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Ta-Allamul Quran Online Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ta-Allamul Quran Online Institute:

Shortcuts

Share