Halishahar Ahmed Meah City Corporation Girls' High School

Halishahar Ahmed Meah City Corporation Girls' High School Welcome to official Page-Halishahar Ahmed Meah City Corporation Girls' High School. page: hamccghs.ctg

হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম। বিদ্যালয়টি চট্টগ্রাম জেলার বন্দর থানার অন্তর্গত ৩৮ নং ওয়ার্ড মধ্য হালিশহর এলাকায় অবস্থিত। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি অত্র এলাকার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

আলহামদুলিল্লাহ!*চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অত্র বিদ্যালয় চতুর্থ স্থান অধিকার কর...
10/07/2025

আলহামদুলিল্লাহ!

*চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অত্র বিদ্যালয় চতুর্থ স্থান অধিকার করেছে |*

উক্ত কৃতিত্বপূর্ণ গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য সকল শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক অভিনন্দন ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি |
অত্র বিদ্যালয়ের ইতিহাসে সিটি কর্পোরেশন রেংকিং এ এই প্রথম *ফলাফলের দিক দিয়ে চতুর্থ স্থান* অর্জন করেছে |

কৃতজ্ঞতায়
মোঃ জাহাঙ্গীর আলম সিকদার |
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত )
হালিশহর আহমদ মিয়া চিঠি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় |

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHATTOGRAM
RESULTS OF SSC EXAMINATION, 2025

INSTITUTE NAME : HALISHAHOR AHMED MIAH CITY CORP. GIRLS' HIGH SCHOOL(104242)
ZILLA : CHATTOGRAM(18)
THANA : BANDAR(184)
APP : 168
PASS : 147
PERCENT : 87.50%
GPA5 : 14
Link : https://drive.google.com/file/d/1jd_mKo6bcKzpIJZtkKPI2pa95aUPDKW4/view?usp=sharing

ইনস্টিটিউট অব মেরিন সাইন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনায়  *" সম্প্রদায় ভিত্তিক প্লাস্টিক দূষণ হ্রাস *" স্কু...
22/04/2025

ইনস্টিটিউট অব মেরিন সাইন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনায়

*" সম্প্রদায় ভিত্তিক প্লাস্টিক দূষণ হ্রাস *"

স্কুল ভিত্তিক শিক্ষা মূলক কার্যক্রম হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় | উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স বিভাগের সম্মানিত প্রভাষক বৃন্দ | অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী | তাদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতা নেওয়া হয়। উক্ত প্রতিযোগিতায় ০৩ ইভেন্টে নয় জন পুরস্কারপ্রাপ্ত হন |
সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি |
আসুন সবাই প্লাস্টিক পণ্য যতটুকু সম্ভব বর্জন করি | এই নগর কে গ্রীন, ক্লিন ,হেলদি নগরী রূপে গড়ে তুলতে মাননীয় মেয়র ডঃ শাহাদাত হোসেন মহোদয়ের অঙ্গীকার পূরণে এগিয়ে যাই |

'বর্ষবরণ ১৪৩২ বঙ্গাব্দ'পহেলা বৈশাখের শুভ লগ্নে অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকেই জানাই...
14/04/2025

'বর্ষবরণ ১৪৩২ বঙ্গাব্দ'
পহেলা বৈশাখের শুভ লগ্নে অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকেই জানাই 'শুভ বাংলা নববর্ষ'।

নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি!

'শুভ নববর্ষ ১৪৩২ বাংলা' উদযাপন
আয়োজনে : হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম।

***বিশেষ বিজ্ঞপ্তি***এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ,৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অত্য...
26/03/2025

***বিশেষ বিজ্ঞপ্তি***
এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ,৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বিদ্যালয়ের যাবতীয় বেতন-ফি (টিউশন ফি ও অন্যান্য) জমা দেওয়ার জন্য ডাটাবেজের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এখন থেকে ঘরে বসে শিক্ষার্থীরা/অভিভাবকরা যেকোন ধরনের ঝামেলাবিহীন ভাবে ও শতভাগ নিরাপদে সপ্তাহের ০৭ দিন (২৪/৭) Edu Expert (Student) App এ গিয়ে নিজ নিজ User ID (Student ID) ও Password ব্যবহার করে নিম্নে দেওয়া নির্দেশনা অনুযায়ী জানুয়ারী-ফেব্রুয়ারী মাসের বেতন জমা দিতে পারবে। বেতন-ফিস জমা দেয়ার জন্য বিদ্যালয় আসার প্রয়োজন নেই।

***User ID : বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া আছে অথবা কারো প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখলে অনলাইনে সরবরাহ করা হবে।

***Password হিসেবে 123456 অথবা বিদ্যালয়ে দেওয়া প্রদত্ত Mobile Number ব্যবহার করতে হবে (যেটি দিয়ে Open হয়)।
বি.দ্র. : Password পরবর্তীতে নিজের পছন্দ মতো পরিবর্তন করে নেওয়া যাবে।

****Appsটি Open করে অবশ্যই Profile এ ক্লিক করে নিজ নিজ তথ্য চেক করে নিতে হবে। যেমন- নাম, শ্রেণি, রোল, শাখা, গ্রুপ ইত্যাদি। নিশ্চিত হয়ে তারপর বেতন জমা দিতে হবে। App Link : https://play.google.com/store/apps/details?id=com.edu.edu_student_app&pcampaignid=web_share

'ভয়াল ২৫শে মার্চ ১৯৭১'গণহত্যার কাল রাত্রিতে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা হালিশহর আহমদ মিয়া স...
25/03/2025

'ভয়াল ২৫শে মার্চ ১৯৭১'
গণহত্যার কাল রাত্রিতে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ০২:০০ টায় অনুষ্ঠিত হয়।

বিকাল ০৪:০০ টায় বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ও গাইড দলের উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসএসসি ২০২৫ এর পরীক্ষার্থী ও সবার জন্য দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

***জরুরী বিজ্ঞপ্তি [বেতন-ফি আদায় সংক্রান্ত]***
23/03/2025

***জরুরী বিজ্ঞপ্তি [বেতন-ফি আদায় সংক্রান্ত]***

22/03/2025

***জরুরী বিজ্ঞপ্তি [বেতন-ফি আদায় সংক্রান্ত]***

👉এতদ্বারা অত্র বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের জানুয়ারি'২৫ ও ফেব্রুয়ারি'২৫ মাসের টিউশন ফি/মাসিক বেতন অনলাইনের মাধ্যমে আদায় কার্যক্রম ফেব্রুয়ারি'২৫ থেকে শুরু হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী/অভিভাবকরা ইতিমধ্যে মাসিক বেতন অনলাইনে EDU EXPERT (STUDENT) APP এর মাধ্যমে পরিশোধ করেছে।

👉যে সকল শিক্ষার্থীরা এখনো মাসিক বেতন পরিশোধ করেনি তাদেরকে ৩১শে মার্চ'২৫ এর মধ্যে অনলাইনে EDU EXPERT (STUDENT) APP ব্যবহার করে মাসিক বেতন পরিশোধ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

অন্যথায়, ৩১শে মার্চ'২৫ এর পরে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন + বিলম্ব ফি(Late Fine) এবং মার্চ- এপ্রিল মাসের বেতনসহ একত্রে চার মাসের বেতন পরিশোধ করতে হবে।
তাই, শিক্ষার্থী/ অভিভাবকদের চলতি মাসের মধ্যে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের বেতন বিলম্ব ফি (Late Fine) ছাড়া পরিশোধ করার জন্য পরামর্শ দেয়া গেল।

👉উল্লেখ্য, অনলাইনে বেতন-ফি পরিশোধ করতে কোন অসুবিধার সম্মুখীন হলে 01816062435 (অ্যাডমিন, বেতন-ফি আদায় কার্যক্রম) এই নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া গেল।

নিবেদক
জাহাঙ্গীর আলম সিকদার
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত )
হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
বন্দর, চট্টগ্রাম।
[বি. দ্র. : নোটিশটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। ]

নোটিশ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি (সংশোধিত) :
20/03/2025

নোটিশ
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি (সংশোধিত) :

["অনলাইনে বেতন-ফি জমা-দান সংক্রান্ত সমস্যার সমাধান "]https://drive.google.com/file/d/1ZgqwbeLu20Rs3AjonmD3QV_MGX3xMsxU/v...
13/03/2025

["অনলাইনে বেতন-ফি জমা-দান সংক্রান্ত সমস্যার সমাধান "]
https://drive.google.com/file/d/1ZgqwbeLu20Rs3AjonmD3QV_MGX3xMsxU/view?usp=sharing

উপলব্ধি : অনেক শিক্ষার্থী ও অভিভাবকের অনলাইনে বেতন/টিউশন ফি জমা দিতে গিয়ে যে সাধারণ ভূল গুলো হচ্ছে -

১. Username এর ঘরে শিক্ষার্থীর নিজের নাম লিখে দিচ্ছে ;
প্রকৃতপক্ষে, এখানে শিক্ষার্থীর Student ID হবে (আইডি অবশ্যই 10 ডিজিটের হবে, যেমন-2500014124)।

২. অনেকে বেতন প্রদান করতে গিয়ে App এ শুধু এক মাসের বেতন দেখছে (কিছু কিছু শিক্ষার্থীর, সবার নয়), তাই সে শুধু এক মাসের বেতন পরিশোধ করছে ;
প্রকৃতপক্ষে, একমাসের বেতন পরিশোধ করার পর App রিফ্রেশ করলে পরবর্তী মাসের বকেয়া বেতন প্রদর্শিত হবে।

৩। অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের একের অধিক সহোদর ভিন্ন ভিন্ন শ্রেণিতে বা একই শ্রেণিতে অধ্যয়ন করছে; সেক্ষেত্রে তাদের প্রশ্ন একটি মোবাইল ফোন দিয়ে সকলের বেতন-ফি পরিশোধ করতে পারবে কি-না? ; প্রকৃতপক্ষে, একটি মোবাইল ফোন দিয়ে সকলের বেতন-ফি পরিশোধ করা যাবে।
সেক্ষেত্রে, যে কাজটি করতে হবে, প্রথমে এক জনের বেতন পরিশোধ করে Edu Expert এ্যাপ 'Sign out' করতে হবে। তারপর Edu Expert App-এ পূর্বের মতো আরেকজন শিক্ষার্থীর User Name এর ঘরে Student ID এবং Password এর ঘরে পাসওয়ার্ড লিখতে হবে। এভাবে Sign out/Login করে একের অধিক শিক্ষার্থীর বেতন-ফি পরিশোধ করতে পারবে।

ধন্যবাদ।

“বেতন-ফি জমা-দান সম্পর্কিত”
08/03/2025

“বেতন-ফি জমা-দান সম্পর্কিত”

***নোটিশ***২০২৫ সালে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি :
02/03/2025

***নোটিশ***
২০২৫ সালে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি :

Address

চট্টগ্রাম
Chittagong
4100

Opening Hours

Monday 09:30 - 16:00
Tuesday 09:30 - 16:00
Wednesday 09:30 - 16:00
Thursday 09:30 - 16:00
Saturday 09:30 - 16:00
Sunday 09:30 - 16:00

Telephone

+8801671304060

Alerts

Be the first to know and let us send you an email when Halishahar Ahmed Meah City Corporation Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Halishahar Ahmed Meah City Corporation Girls' High School:

Shortcuts

Share

Category