Katirhat Mohila Degree College

Katirhat Mohila Degree College ১৯৮৫ সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্?


উত্তর চট্টলার হাটহাজারী উপজেলাধীন ২ নং ধলই ইউনিয়নে দিশেহারা চেতনার যুদ্ধে সচেতন এক মানব। নাম যাঁর ডাঃ মাহমুদুল হক। জাহেলিয়াত যুগ চক্ষুপল্লবে ভাসতে থাকল যাঁর চক্ষুশূলে। নারীর অসহায়ত্ব নাড়া দিচ্ছিল যাঁকে বারবার। নারীদের অসহায়ত্ব নিবারণের চিন্তায় বিভোর ঊনি অসহায়ত্বের কারণ খুঁজে পেলেন পরনির্ভরশীলতা। আর সেই পরনির্ভরশীলতা দূরীকরণে অস্ত্র হিসেবে বেচে নিলেন শিক্ষা। থেমে থাকা হল না ঊনার আর

। ঊনি যে থেমে থাকার পাত্রই ছিলেন না। এলাকার বিচক্ষণ মানবের সাথে বিষয়টা শেয়ার করে এগিয়ে চললেন নব উদ্যোগে। সেইদিন ছিল ১৮ ডিসেম্বর ১৯৮৫। উক্ত এলাকা যেন ফিরে পেল প্রাণ। রাতের অন্ধকার সরে গিয়ে যেন ভোরের আলো ফুটতে থাকল উক্ত এলাকায়। বাঁশের কুঁড়েঘরে স্থাপিত হওয়া কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ যেন উক্ত এলাকার প্রাণ ফিরিয়ে দিল। শুরু পথচলা। নব জন্ম নেওয়া শিশু যেমন মা-বাবার ভালবাসায় হাটি হাটি পা পা করে পথচলা শিখে, তেমনি ঊনার (ডঃ মাহমুদুল হক) উদ্যম, ইচ্ছাশক্তি, সচেতনতায় আর এলাকার বিচক্ষণ সহকর্মীর সহযোগীতায় পথ চলা শিখতে থাকল উক্ত প্রতিষ্ঠান।

সেইদিনের সেই উচ্চ মাধ্যমিক একাদশ থেকে পথ শুরু করে অত্র প্রতিষ্ঠান বর্তমানে ডিগ্রী (পাস) কোর্সে উন্নীত। ছাত্রী সংখ্যা ২০০০ (দুই হাজার) এ পৌঁছেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি (মানবিক) টিউটোরিয়াল কেন্দ্র বর্তমানে অত্র প্রতিষ্ঠান। চলছে অনার্স কোর্স চালুর প্রক্রিয়া। ঊনার (ডাঃ মাহমুদুল হক) সেই দিনের সেই সৎ ইচ্ছার জয়ধ্বনি আজ প্রান্তরে প্রান্তরে। একদিন অত্র প্রতিষ্ঠান বিশ্ব সভায় নারী শিক্ষার অগ্রযাত্রার পথিক হয়ে ঠায় নিবে এই প্রত্যাশা। যেভাবে পাশে ছিলেন সবাই, পাশে থাকবেন ঐভাবে। দেখবেন অত্র এলাকার সূর্য হবে অত্র প্রতিষ্ঠান।

২০২৫ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি👇
23/08/2026

২০২৫ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি👇

ছাত্রী ভর্তি চলছে ডিগ্রি ১ম বর্ষ ২০২৫-২৬কাটিরহাট মহিলা কলেজ, হাটহাজারী,চট্টগ্রাম।
23/08/2026

ছাত্রী ভর্তি চলছে
ডিগ্রি ১ম বর্ষ ২০২৫-২৬
কাটিরহাট মহিলা কলেজ, হাটহাজারী,চট্টগ্রাম।

নতুন ক্লাস রুটিন কার্যকর এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি বিশেষ নির্দেশনা👇
19/08/2026

নতুন ক্লাস রুটিন কার্যকর এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি বিশেষ নির্দেশনা👇

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি👇
18/08/2026

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি👇

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ভর্তির প্রাথমিক আবেদন ও ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্ত...
17/08/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ভর্তির প্রাথমিক আবেদন ও ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি👇

২০২৫ সালের ডিগ্রি (পাস) ২য় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি👇
17/08/2026

২০২৫ সালের ডিগ্রি (পাস) ২য় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি👇

Degree  Session: 2025-2026 , admission going on..
15/08/2026

Degree Session: 2025-2026 , admission going on..

অনার্স ৪র্থ বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা-২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি👇
11/08/2026

অনার্স ৪র্থ বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা-২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি👇

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে কলেজ বন্ধের বিজ্ঞপ্তি👇
11/08/2026

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে কলেজ বন্ধের বিজ্ঞপ্তি👇

কাটিরহাট মহিলা কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বাংলা বিভাগের উদ্যোগে "কবিগুরু রবীন্দ্রনাথ এর কবিতা ও গান" শীর্ষক ...
10/08/2026

কাটিরহাট মহিলা কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বাংলা বিভাগের উদ্যোগে "কবিগুরু রবীন্দ্রনাথ এর কবিতা ও গান" শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের আইসিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সুললিত কান্তি দে ও দর্শন বিভাগের প্রভাষক সালামুন কাওলা সানির সঞ্চালনায় শুরু হ‌ওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ ও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানা। রবীন্দ্রনাথ এর কালজয়ী গান , কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন কলেজের সাংস্কৃতিক ফোরাম। গান পরিবেশনে সহযোগিতা করেন সংগীত পরিচালক টিটু বড়ুয়া। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অর্পিতা নাথ চৈতি,অন্তিকা দেবী, অর্পা দেবী ও দীপা। নৃত্য পরিবেশন করেন নাসরিন জান্নাত নাদিয়া ও রাহেনা আক্তার ঝুমাইরা। কবিতা আবৃত্তি করেন সাদিয়া ইসলাম ও ফারিয়া কালাম। কবি গুরু রবীন্দ্রনাথ এর জীবনী উপর মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শন করেন অধ্যাপক প্রনব কুমার নাথ।

Address

Katirhat, Hathazari
Chittagong
4333

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801716430402

Alerts

Be the first to know and let us send you an email when Katirhat Mohila Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Katirhat Mohila Degree College:

Shortcuts

Share

Category