গ্লোরিয়াস্ কোচিং সেন্টার

গ্লোরিয়াস্ কোচিং সেন্টার We use a "GLORIOUS METHOD " to easy your lesson that's why you will be confident.

22/08/2018

সমাজের সর্ব স্তরের জনসাধারণকে জানায়

ঈদুল আযহার শুভেচ্ছা !!

 এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবার আগে দেখার জন্য ভিজিট করুনhttps://bdjobcircular24.com/hsc-result-2018-2/ .
18/07/2018



এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবার আগে দেখার জন্য ভিজিট করুন
https://bdjobcircular24.com/hsc-result-2018-2/ .

HSC Result 2018. Secondary School Certificate HSC Exam Result 2017 all education board will be published 03 August 2017. The exam was started from 02 April 2017 Sunday 10:00 am to 01:00 pm. Higher Secondary School Certificate (HSC) & Alim examination is now most important stage for every student. Ac...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনসাধারণকে জানাই  "  োবারক "
15/06/2018

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনসাধারণকে জানাই

" োবারক "

03/05/2018

প্রাথমিক সমাপনীর (পিইসি) পর এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়ও এমসিকিউ আর থাকছে না। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই দুই পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকের এই তথ্য জানিয়েছেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসিতে নৈর্ব্যত্তিক প্রশ্ন তুলে দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হবে। প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

সচিব বলেছেন, জেএসসি ও জেডিসিতে এমসিকিউ আর থাকছে না। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে আমরা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে অন্যান্য পরীক্ষায়ও বড় ধরনের পররিবর্ত আনা হবে।

এর আগে ওই সভায় সোহরাব হোসাইন বলেন, চলমান পদ্ধতিতে পাবলিক পরীক্ষা হলে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব হবে না। এ কারণে আমরা পাবলিক পরীক্ষাগুলোয় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। তার আলোকে চলতি বছর শুরু হতে যাওয়া জেএসসি-জেডিসি পরীক্ষায় পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, বিষয়টি চূড়ান্ত করতে সভা করা হবে। সেখানে অনেকের মতামত নিয়ে কী কী পরিবর্তন আনা যায়, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

চলতি বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষা হতে পারে।

গত ৩ এপ্রিল প্রশ্নফাঁস ঠেকাতে এ বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষায়ও এমসিকিউ থাকছে না বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।

আজকের সভায় জেএসসি ও জেডিসির প্রশ্নে পরিবর্তন আনার ইঙ্গিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও দিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগের সব প্রশ্নফাঁস হওয়ার ঘটনা যাচাই-বাছাই করে দেখা গেছে, শুধু নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষার আগে কিছু মানুষের হাতে তা চলে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে ভাবার বিষয় এসেছে। আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। আগামী জেএসসি-জেডিসি পরীক্ষায় বড় ধরনের সংস্কার ও পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, আগামী জেডিসি-জেএসসি পরীক্ষায় এমসিকিউতে নম্বর কমানো হতে পারে বা এককথায় উত্তর যুক্ত করা হতে পারে, অথবা সৃজনশীল আকারে প্রশ্ন দেয়া হতে পারে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অতিশিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, পুলিশ, র্যাব, এনএসআই, গোয়েন্দা সংস্থার কর্মকতা, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রমুখ।

পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল আজ: যেভাবে জানবেনএবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন এবং জেএসসি-জেডিসিতে ...
30/12/2017

পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল আজ: যেভাবে জানবেন

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন এবং জেএসসি-জেডিসিতে ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। আর জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে পাস করেছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী।

মোবাইলে ফল জানতে:
যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।

আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

অন্যদিকে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখতে এসএমএস করলে ফিরতি এসএমএসে জেএসসি/জেডিসির ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট:
www.dpe.gov.bdএবং টেলিটকের ওয়েবসাইট:
http://dpe.teletalk.com.bd থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

এছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট: http://www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। প্রয়োজনে এদের কাছ থেকেও ফলাফলের কপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

Directorate of Primary Education (Bengali: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) works to set a society which ensure primary education rights for every child in Bangladesh.

01/09/2017

পশু কুরবানির সময় কিছু কথা অবশ্যই মনে রাখবেন:

- ছুরি ধারালো রাখতে হবে। তবে পশুর সামনে ধার দেওয়া উচিত না।

- এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা উচিত না।

- কুরবানির নিয়ত মুখে বলার কোন দরকার নেই। মনে মনে ইচ্ছা পোষণ করাই নিয়ত।

- নিজের কুরবানি নিজে দেওয়া উচিত। অনেকে দুআ না পারার কারণে নিজে জবাই করতে চায় না। কিন্তু কুরবানীর জন্য অতিরিক্ত দুআ পড়ার কোন প্রয়োজন নেই।

পশু কে দক্ষিণ-উত্তরে রেখে বাম কাতে কিবলামুখী করে শোয়ানোর পর “বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার” বলে ছুরিটা চালিয়ে দিন।

এমন ভাবে ছুরি চালাতে হবে যাতে পশুর চারটি রগ- খাদ্যনালী, শ্বাসনালী, বাম ও ডানের দুই ক্যারোটিড আর্টারি যেন কেটে যায়।

এরপর অনেকে পশুর গলার কাছের মেরুদন্ডের ভেতরে স্পাইনাল কর্ড বা সাদা রগ চাকু দিয়ে খোঁচা দিয়ে দিয়ে কেটে দেয় দ্রুত মৃত্যু নিশ্চিত করতে। কিন্তু এটি করা নিষেধ। হানাফি মাজহাব এটি করা মাকরুহ।

স্পাইনাল কর্ডের সাথে ব্রেনের কানেকশন থাকে। স্পাইনাল কর্ড কেটে ফেললে ব্রেইন থেকে হার্ট পাম্পিং করার সিগন্যাল বন্ধ হয়ে যায়। ফলে, শরীর থেকে সব রক্ত বের হবে না।

ব্রেইন ফুসফুসও নিয়ন্ত্রণ করে। ফলে গরু জবাই হয়ে মারা যাওয়ার আগেই শ্বাসরোধ হয়ে মারা যায়।

এক কোপে বলি বা শিরচ্ছেদেও একই ঘটনা ঘটে, যা স্পাইনাল কর্ড কেটে ফেললে ঘটে। কিন্তু ইসলামে শ্বাসরোধ করে মারা কোন প্রাণীর গোশত খাওয়া জায়েজ নেই।

শ্বাসনালী ও রক্তনালী কাটাই পশু কুরবানিরর জন্য যথেষ্ট। সব রক্ত বের হয়ে ধীরে পশু এমনি মারা যাবে। বরং এভাবেই পশু সবচেয়ে কম কষ্ট পায়।

- সব রক্ত বের হয়ে যাওয়ার পর চামড়া ছেলা শুরু করতে হবে।

- সবার নিজের কুরবানি নিজের হাতে দেওয়া উচিত। হানফি মাজহাব মতে, যিনি বিসমিল্লাহ পড়তে পারেন ও যবেহ করতে সক্ষম, তিনি জবেহ করতে পারেন। তবে অনেক সালাফি স্কলারদের মতামত হল, যারা ফরজ নামাজ পরে না, তাদের জবাই করা জায়েজ নয়।

সবাই নিজের কুরবানি নিজ হাতেই দিবেন। আপনার বাবা কুরবানী দিলে তাকে নিজে জবাই করতে উৎসাহ দিন। ভাই দিলে ভাইকে বলুন। এটা রাসুলের সুন্নাত ও এর মধ্যেও কল্যাণ রয়েছে। আর এটা এমন কঠিন কিছুও না।

যিনি কুরবানি দিচ্ছেন, তিনি নিজ হাতে জবাই না করতে পারলে অন্তত দাঁড়িয়ে থেকে জবাই করা দেখবেন।

"আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য।" (আল আন-আমঃ ১৬২)

কোরবানি একটি ইবাদত, ঈদ একটি ধর্মীয় অনুষ্ঠান। সুতরাং ইবাদতকে ইবাদতের মত পালন করা উচিত। ধর্মীয় অনুষ্ঠানকে ধর্মীয়মতই পালন করা উচিত।

শো অফ বা রিয়া করলে কোন ইবাদতই কবুল হয় না। তাই কোরবানির পশু নিয়ে এমন কিছু করা উচিত না যেটাতে শো অফ প্রকাশ পায়। কারণ কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের পশুর আকার আকৃতি দেখেন না, তিনি দেখেন আমাদের তাকওয়া।

"এগুলোর (কুরবানি পশুর) গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কিন্তু তাঁর কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া"। (সূরা হাজ্জ্ব: ৩৭)

আর অবশ্যই চেষ্টা করবেন, কুরবানি স্থান পরিষ্কার ও বর্জ্যগুলো ঠিকমত অপসারণ করার। এতে পরিবেশ নোংরা হবে না ও রোগ জীবানুও ছড়াবে না। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরই অঙ্গ।

সবাইকে "ঈদ মোবারক"

 #গ্লোরিয়াস্_কোচিং  এর পক্ষ থেকে  সর্বস্তরের জনসাধারণকে জানাই...  ...   ...   োবারক
25/06/2017

#গ্লোরিয়াস্_কোচিং এর পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে জানাই... ... ...

োবারক

16/05/2017

নিচের কবিতাটি মুখস্থ করুন, পরীক্ষার হলে Article-এ ছক্কা মারুন

কবিতায় Article
মো: তানভীরুল হক

A/AN/ THE এগুলো আবার কী?
এই তিনটিকে আমরা Article বলি।
Singular Countable হলে; হয় A/AN
Uncountable- এ হয়না কোনো Article|
Uncountable-কে গুণতে পার কি?
তাহলে এর আগে Article ব্যবহারের দরকারটা কী?
তবুও কখন THE হয়, একটু সাবধান থাকতে হয় !
নির্দিষ্ট করে বোঝাতে THE হয়, এটুকু না বুঝলে কি হয় !!
A হবে না AN হবে, থাকবেনা কোনো Tension
যদি জানি ঐ শব্দের উচ্চারণ।
Consonant-এ A হয়; Vowel হলে AN
সঠিকভাবে ব্যবহার করলে Teacher, Full নম্বর দেন।
U যদি ইউ হয়, A ব্যবহার করতে হয়।
U যদি আ হয়, A দিলে ভুল হয়।
তাহলে বলতো, আ হলে কী হয়?
পারব না কেন? অবশ্যই AN হয়।
যদি বোঝ One and Only; The ব্যবহার কর Confidently
আজ শিখেছি The- এর ব্যবহার Carefully|
পাহাড়, পর্বত, নদীর পূর্বে হয় The
তাহলে এভাবে মুখস্থ করার প্রয়োজন আছে কি?
যদি কোন দেশের নামের সাথে যুক্ত থাকে S
The ব্যবহার করলে হবে বেশ বেশ!!
Sudan (একটি দেশের নাম অর্থাৎ The sudan)- এর শেষে নেই কোনো S
The ব্যবহার না করলে তবু হবে সব শেষ।
তারপরও কিছু কিছু বিষয় মুখস্থ করতে হয়
নইলে তুমি কীভাবে করবে Article- কে জয়!
The ছাড়া হয় না Superlative
মনে রেখো, দুইটি ক্ষেত্রে The- কে নেয় Comparative
অনির্দিষ্ট বোঝাতে (Indefinite)-এ A/AN
নির্দিষ্ট হলে (Definite)- এ The ( দা/দি)
হা হা হা... হি হি হি ...
এই কবিতাটি পড়ে Article মনে রেখেছি।

কবিতাটি নেয়া হয়েছে "গল্পে ও কবিতায় English Grammar by Md. Tanvirul Haque" বইটি থেকে...

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে। এবারো আগেরবারের মতো একসঙ্গে ১০টি কলেজে ভর্তির আবেদনের...
07/05/2017

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে। এবারো আগেরবারের মতো একসঙ্গে ১০টি কলেজে ভর্তির আবেদনের সুযোগ রয়েছে। তবে সবকয়টি কলেজ থেকে ভর্তির জন্যে ডাকা হবে না। এবারে ভর্তির যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধুমাত্র একটি কলেজের জন্যই নির্বাচন করা হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির খসড়া নীতিমালায় এভাবেই বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া পূর্বকোণকে বলেন, ভর্তির খসড়া নীতিমালায় বলা হয়েছে, একজন শিক্ষার্থী একটা আবেদন ফর্মে ১০টা কলেজ পছন্দক্রম হিসেবে দিতে পারবে। কিন্তু তার পছন্দক্রম এবং মেধা অনুসারে যে কলেজের সে যোগ্য সে ধরনের একটি মাত্র কলেজেই তাকে নির্বাচন করা হবে।
খসড়া নীতিমালা অনুযায়ী, আগামী ৯ মে থেকে ৩০ মে পর্যন্ত অনলাইনে (ওয়েবসাইট ও মুঠোফোনের এসএমএস’র মাধ্যমে) আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া শেষে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে ৫ জুন। ১ম মেধা তালিকায় মনোনীতদের নিশ্চায়ন করতে হবে ৬ থেকে ৮ জুন। ১ম দফায় মনোনীতদের নিশ্চায়নের পর ২য় পর্যায়ে ৯ ও ১০ জুন মাইগ্রেশনের আবেদন করতে পারবে সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা। ১২ জুন প্রকাশ করা হবে ২য় মেধা তালিকা। ১৩ ও ১৪ জুনের মধ্যে ২য় মেধা তালিকায় মনোনীতদের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ২য় তালিকায় মনোনীতদের নিশ্চায়নের পর ৩য় পর্যায়ে আবেদনের সুযোগ রয়েছে ১৫ থেকে ১৭ জুন। ১৮ জুন সর্বশেষ বা ৩য় মেধা তালিকা প্রকাশ করা হবে। ৩য় তালিকায় মনোনীতদের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে ১৯ ও ২০ জুনের মধ্যে। আর ২০ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। তবে ২৩ থেকে ২৭ জুন ঈদের ছুটির কারণে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। আর ক্লাস শুরু হবে ১ জুলাই। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা এবং মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে প্রতি আবেদনে ১২০ টাকা ফি দিতে হবে। ফি জমা হলে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে। ওই ট্রানজেকশন আইডি দিয়েই পরবর্তীতে ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। ওয়েবসাইটে আবেদনকারীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরের পাশাপাশি আবেদনকারীর জন্ম তারিখও দিতে হবে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, গতবারের মতো এবারও সর্বোচ্চ দশটি কলেজে আবেদনের সুযোগ থাকছে। অর্থাৎ অনলাইনে হোক আর মুঠোফোনের এসএমএস’র মাধ্যমে হোক সর্বোচ্চ দশটি কলেজেই আবেদন করা যাবে। এর বেশি সংখ্যক কলেজ পছন্দের সুযোগ থাকছে না। কিন্তু গতবার একজন শিক্ষার্থীকে যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করা প্রতিটি কলেজে মনোনীত করা হয়েছিল। কিন্তু এবার মনোনীত করা হবে একটি মাত্র কলেজে। ওই কলেজেই ভর্তি হতে হবে সশ্লিষ্ট শিক্ষার্থীকে। মেধা তালিকায় মনোনীত হওয়ার পর সংশ্লিষ্ট কলেজে (মনোনীত কলেজে) বোর্ডের রেজিস্ট্রেশন বাবদ ১৮৫ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। পরে মাইগ্রেশনের (অন্য কলেজে ভর্তি) আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

সূত্রঃ দৈনিক পূর্বকোণ
তারিখঃ- ০৬/০৫/২০১৭ইং

04/05/2017
04/05/2017

jsc ২০১৬ এর মতো ssc ২০১৭তে এর ধারা অব্যাহত. . . . . .!

#নাঈম_উদ্দীন_আকিব GPA-5
(পূ.ক.উ.বি. -রোল-০১)

আমরা তার নন্দিত ভবিষ্যৎ কামনা করছি।

03/05/2017

আগামী ৪ মে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের
রেজাল্ট.......
☞ ফলাফল অনলাইনে ঃ
www.educationboardresults.gov.bd/regular/index.php
☞ মোবাইলের SMS এর মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
ঢাকা সহ সকল বোর্ডের ফলাফলের জন্যঃ.
SSC (স্পেস) first 3 latter of your board name
(স্পেস)Roll No (স্পেস) Passing year পাঠিয়ে
দিন 16222 নাম্বারে।
মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ
DAKHIL (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ
SSC (স্পেস) TECH (স্পেস) Roll No (স্পেস)Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

Address

Charandwip, Boalkhali
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্লোরিয়াস্ কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category