21/01/2020
সুপ্রিয়,
আগামী ২৪শে জানুয়ারী,২০২০ ইংরেজী তারিখে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সকাল ১০টা হইতে দুপুর ১২টা পর্যন্ত সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপস্থাপন এবং কার্যনির্বাহী কমিটি'র নাম ঘোষণা করা হইবে। উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। কারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র প্রণয়ন এবং এর পরিচালনা করা একার পক্ষে সম্ভব না। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতার ভিত্তিতে উক্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশন টি পরিচালনার মুল ভিত্তি হিসেবে গণ্য হবে। আর তাই, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর প্রাক্তন সকল ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে উক্ত গঠনতন্ত্র উপস্থাপন এবং কার্যনির্বাহী কমিটি'র নাম ঘোষণা করা হবে। আপনার/আপনাদের মূল্যবান সময় থেকে উক্ত দিনে কিছুক্ষণ সময় বরাদ্দ করলে আমরা সবাই উপকৃত হবো।
-সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন