15/08/2026
অদ্য ১৫ আগস্ট ২০২৬ রোজ শনিবার বায়তুশ শরফ ইসলামি গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে রাহবারে বায়তুশ শরফ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জা.আ)'র নির্দেশনা মোতাবেক পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, মজলিসুল ওলামা বাংলাদেশ, বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান, এলাকাবাসী ও বিভিন্ন শাখার প্রতিদিনদের নিয়ে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আইবার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ'র সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন আইবার সহ-সভাপতি এমএম সিরাজুল ইসলাম, সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুসলিম উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মুহম্মদ মাহফুজুর রহমান, সহ-সভাপতি হাফেজ এসএম ফোরকান আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবু ওসমান, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, ত্বরিকত সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ নূরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ূম ও বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান কেন্দ্রীয় কমিটি সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলমসহ অন্যন্যরা।
সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) আগমে মহিমান্বিত ১২ রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে আয়োজিত ৫দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা, ইাসলামী সাংস্কৃতিক পরিবেশনা, শানে মোস্তফা (সা.) মাহফিল, দেশবিখ্যাত ৪জন বিশিষ্ট ব্যাক্তিত্বকে 'বায়তুশ শরফ স্বর্ণপদক' প্রদান ও আজুমুশশান ওয়াজ ও দোয়া মাহফিল রাহবারে বায়তুশ শরফের নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতার করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানমালাকে বিগত বছরের চেয়ে এই বছর আরও ঝাঁক জমকপূর্ণ ও ভাবগাম্ভীর্য করার জন্য কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়।