31/12/2025
স্মৃতির মায়ায় আবদ্ধ প্রাক্তনদের হৃদয়,
সাবেকীন ও লাহেকীনদের মাঝে প্রবাহিত উত্তরাধিকারের নিরব সেতু,
আর সাবেকীনদের সঙ্গে মাদরাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও
শ্রদ্ধেয় শিক্ষক–কর্মচারীদের আন্তরিকতার সুষম বন্ধনে—
আমরা গড়ে তুলতে চাই ঐক্যের এক অনুপম উপাখ্যান।
সেই ঐক্যের আলোয় আলোকিত হয়ে
মাদরাসা হয়ে উঠুক দেশের শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান—
জ্ঞান, আদর্শ ও আমলের এক দীপশিখা।
আর এই সমস্ত প্রয়াসের শেষ ঠিকানা,
এই পথচলার একমাত্র অভিপ্রায়—
মহান আল্লাহ তাআলার সন্তোষ লাভ;
কেননা তাঁর সন্তুষ্টিতেই নিহিত
আমাদের সব সাধনা, সব স্বপ্ন ও সব সাফল্যের পরম পরিণতি।
হে আল্লাহ, তুমি আমাদের নিয়ত কবুল করো,
আমাদের প্রচেষ্টা সহজ করে দাও,
এবং এই প্রতিষ্ঠানকে দ্বীন ও উম্মাহর জন্য
কল্যাণের এক অবিনশ্বর মিনারে পরিণত করো—আমিন।