Iqra Academy

Iqra Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iqra Academy, Education, Aman Bazar, Hathazari Road, Chattogram, Chittagong.

"শুধুমাত্র শিক্ষিত নয়,আদর্শবান ও চরিত্রবান মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের পথচলা।"
আমরা নৈতিকতা সম্পন্ন, মানবিক,সৎ, দক্ষ,যোগ্য আগামীর প্রজন্ম গড়ে তুলতে চাই।আমরা শিক্ষাকে সেবা হিসেবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

16/10/2025

এইচএসসি/আলিম এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ সকলের আগামীর পথচলা সুন্দর ও কল্যাণময় হোক

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।
21/07/2025

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।

10/07/2025

এস এস সি/দাখিল এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ দের আগামীর পথচলা সুন্দর ও কল্যাণময় হোক।

09/07/2025

ব্রেকিং নিউজ
বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বিস্তারিত কমেন্টে

        ব্রেকিং~এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই দুপুর ২:০০টায় প্রকাশ করা হবে।
08/07/2025





ব্রেকিং~এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই দুপুর ২:০০টায় প্রকাশ করা হবে।

26/06/2025

ব্রেকিং~নিউজ।
এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির রেজাল্ট প্রকাশ।

26/06/2025





এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।
সকলের আগামীর পথচলা সুন্দর ও কল্যাণময় হোক।

আসসালামু আলাইকুম।সম্মানিত অভিভাবকগণ!আপনারা যারা কন্যা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, ইক্বরা একাডেমি নিয়ে এসেছে একটি নিরা...
10/06/2025

আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবকগণ!
আপনারা যারা কন্যা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, ইক্বরা একাডেমি নিয়ে এসেছে একটি নিরাপদ, মানসম্মত ও পরিপূর্ণ শিক্ষার পরিবেশ — শুধুমাত্র ছাত্রীদের জন্য!

#আমাদের_বিশেষত্ব:

★অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান

★আমানবাজার এলাকায় একমাত্র কোচিং সেন্টার যা শুধুমাত্র ছাত্রীদের জন্য

★নিরাপদ ও মনোরম পরিবেশ

#আমাদের_কোর্সসমূহ:

🔶একাডেমিক কোচিং:

🔹৩য়–১০ম শ্রেণি: ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি।

🔹১১–১২শ: আইসিটি, ইংরেজি, বাংলা

🔹অনার্স/ডিগ্রি: ইংরেজি

#বিশেষ_কোর্স:

🔹সহীহ কুরআন শিক্ষা ও মাসআলা-মাসায়েল (শিশু ও বয়স্ক নারী)

🔹কিডস ইংলিশ (১ম–৬ষ্ঠ শ্রেণি)

🔹স্পোকেন ইংলিশ (৬ষ্ঠ–১২শ)

🔹বেসিক ইংলিশ গ্রামার (৪র্থ–১২শ)

🔹শুধুমাত্র গণিত (৬ষ্ঠ–১০ম)

🔹শুধুমাত্র ইংরেজি (৬ষ্ঠ–১২শ)

🔹শুধুমাত্র আইসিটি (১১–১২শ)

আপনার কন্যার ভবিষ্যৎ গঠনে আমরা আছি সর্বদা সহযাত্রী।
আজই যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়।

যোগাযোগ:
01864829243 / 01516543542

ঠিকানা:
সানোয়ারা কনভেনশন হলের বিপরীতে, আমানবাজার, হাটহাজারী, চট্টগ্রাম।

07/06/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক🌙

🌈✨শিশুদের জন্য বিশেষ ইংলিশ কোর্স!✨🌈📚 Learn with Fun, Grow with Confidence! 🧒👧🎉 আপনার ৪-১২ বছর বয়সী শিশুর জন্য নিয়ে এসেছি...
01/06/2025

🌈✨শিশুদের জন্য বিশেষ ইংলিশ কোর্স!✨🌈
📚 Learn with Fun, Grow with Confidence! 🧒👧

🎉 আপনার ৪-১২ বছর বয়সী শিশুর জন্য নিয়ে এসেছি এক চমৎকার ইংলিশ লার্নিং কোর্স — যেখানে শেখা হবে মজায় মজায়!

🎈 কোর্সে যা থাকছে:
🔤 বর্ণমালা ও উচ্চারণ
🗣️ সহজ শব্দ ও বাক্য গঠন
🎶 ছড়া, গান, গল্প ও ছবি দিয়ে শেখা
✍️ হাতের লেখা ও ছোট ছোট বাক্য লেখার অনুশীলন
🎲 শিক্ষামূলক গেম ও ফান অ্যাক্টিভিটিজ

🎁 রেজিস্ট্রেশন চলছে! আসন সংখ্যা সীমিত!

শিশুর প্রথম শেখার সঙ্গী হোক আনন্দ! 💖
ইংলিশ শেখা হোক মজার খেলা! 🎈

যোগাযোগ:01864829243,01516543542

অথবা সরাসরি আসতে পারেন আমাদের অফিসে :
সানোয়ারা কনভেনশন হলের বিপরীতে, আমানবাজার, হাটহাজারী, চট্টগ্রাম।

23/05/2025





পড়াশোনায় সবার চেয়ে এগিয়ে থাকার কার্যকরী পদক্ষেপ :-

১)সঠিক স্থান নির্বাচন করুন :-
কোন জায়গায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা প্রত্যেকের পছন্দের ওপর নির্ভর করে। কেউ নিরিবিলি পরিবেশে পড়লে পড়া মনে রাখতে পারে, কেউ আবার কোলাহলের শব্দেও পড়তে পারে। আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা জানতে হবে আগে।
বিশেষজ্ঞদের মতে, পড়ায় মনোযোগী হতে চাইলে এমন স্থান নির্বাচন করতে হবে, যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। এতে চোখের ওপর চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে। এ ছাড়া, পড়ার স্থান গুছিয়ে রাখার পরামর্শও দেন অনেকে। কেননা পড়ার জায়গায় বই-খাতা এলোমেলো থাকলে মনও অস্থির হয়ে ওঠে কিছু সময় পর। তাই পড়তে বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যে পরিপাটি করে রাখতে হবে।

পড়ার জন্য নির্দিষ্ট স্থান থাকাটাও জরুরি। প্রতিদিন একই স্থানে পড়তে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে। তাই যে স্থানে বসে খাওয়া-দাওয়া করা হয় কিংবা বিশ্রাম, আড্ডা দেওয়া হয়, সেখানে পড়তে না বসাই ভালো।

২)বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন:-
আমরা অনেক সময় অতি উৎসাহে বড় বড় পরিকল্পনা করে ফেলি, পরে তা পূরণ করতে না পারলে আফসোস করি। এতে মনোবল তো বাড়েই না, বরং আত্মবিশ্বাস আগের চেয়ে কমে যায়। তাই শুরুতেই কঠিন পদক্ষেপ না নেওয়ার চেষ্টা করতে হবে।
সবচেয়ে ভালো হয়, আপনার লক্ষ্যকে যদি কয়েকটি খণ্ডে ভাগ করে ফেলতে পারেন। এতে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্য পূরণ করা সহজ হবে। যেমন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় ৮০ নম্বর পাওয়া আপনার প্রধান লক্ষ্য। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ধেক পাঠ্যপুস্তক পড়ে ফেলার সিদ্ধান্ত নিন।
সে অনুযায়ী পড়ার রুটিন আরও কয়েকটি ভাগে ভাগ করুন। সেটি হতে পারে প্রতিদিন তিনটি বিষয় পড়া কিংবা এক সপ্তাহে বিগত বছরের দুটি প্রশ্নের সমাধান করা। এভাবে আপনার বড় লক্ষ্যগুলো অর্জন করা আরও সহজ ও বাস্তবসম্মত হয়ে উঠবে।
৩)বিরতি নিয়ে পড়ুন:-
একটানা পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। কিছুক্ষণ পরপর বিরতি নিলে মস্তিষ্কের ধারণক্ষমতা বাড়ে এবং পড়া মনে থাকে। তাই ২৫ মিনিট পরপর ৫-১০ মিনিটের জন্য ছোট বিরতি নিন। এভাবে চারবার পুনরাবৃত্তি করুন। তারপর একটি দীর্ঘ বিরতি নিন। বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম, মেডিটেশন, হালকা ঘুম কিংবা হাঁটাহাঁটি করতে পারেন। এরকম অনেক কৌশল রয়েছে। আপনার জন্য কোনটি উপকারী তা জানুন এবং মেনে চলুন।
৪)বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিন :-
পড়তে বসার আগে বিষয়ের অগ্রাধিকার অনুযায়ী তালিকা তৈরি করুন। এতে কোনটি আগে, কোনটি পরে পড়তে হবে সে সিদ্ধান্ত নেওয়া যাবে। এজন্য গুরুত্বপূর্ণ পড়ার বিষয়গুলো আগে চিহ্নিত করুন, এতে আরও কার্যকরভাবে সময় কাজে লাগাতে পারবেন। প্রথমে কী করা উচিত সে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে, আপনার লক্ষ্য অনুযায়ী কোনটির ডেডলাইন আগে সেটি দেখুন। এভাবে ক্লাস টাস্ক থেকে কোর্সওয়ার্ক সম্পন্ন করতে গুগল ক্যালেন্ডার, ক্লিকআপের মতো অ্যাপ সাহায্য করতে পারে।
৫)কিছু কৌশল মেনে চলুন :-
পড়ায় মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস এবং কৌশল মেনে চললে দ্রুত পড়া মনে থাকে। যেমন, আলাদা অধ্যায় বা বিষয়ের জন্য আলাদা রঙের ফ্ল্যাশকার্ড তৈরি করে নিজের ভাষায় সংক্ষেপে তথ্য লিখে রাখা। পড়া অন্য কাউকে বুঝিয়ে দেওয়া। বড় তথ্য ছোট ছোট অংশে ভাগ করা। নির্দিষ্ট সময় পরপর পুনরায় পড়া। একই বিষয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা চিন্তা করা এবং তার উত্তর জানা।
৬)ফোন থেকে দূরে থাকুন:-
পড়ার সময় মনোযোগ ধরে রাখার প্রধান শত্রু হয়ে উঠেছে হাতে থাকা ফোন। সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন বা বন্ধুদের বার্তা পেলে মনোযোগ নষ্ট হতে আর কিছু লাগে না। পরিসংখ্যান অনুযায়ী, একজন সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী গড়ে প্রতিদিন ২ ঘণ্টা ৫০ মিনিট অ্যাপ স্ক্রল করেই ব্যয় করে। অথচ এই সময়টুকু পড়ায় ব্যয় করতে চায় না কেউ। তাই পড়ার সময় এমন অ্যাপ ব্যবহার করুন যাতে নির্দিষ্ট সময় পর্যন্ত ফোন নিজে থেকেই বন্ধ থাকে।
৭)নিজেকে পুরস্কার দিন:-
প্রতিটি লক্ষ্য অর্জনের পর কোনো কিছু পেলে আগ্রহ অনেকগুণ বাড়ে। তাই কিছু আনন্দ পাওয়ার আশায় পড়ায় মনোযোগ ধরে রাখতে পারলে মন্দ কী! পুরস্কার যে সবসময় বড় হতে হবে এমন তো কথা নেই। ছোটোখাটো উদযাপন দিয়েও আনন্দ উপভোগ করা যায়। সেটি হতে পারে আপনার প্রিয় অনুষ্ঠানের একটি সিজন দেখা, টেক-আউট খাবারের অর্ডার দেওয়া বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। তবে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু এগিয়েছেন সেটি মাথায় রাখতে ভুলবেন না।

Address

Aman Bazar, Hathazari Road, Chattogram
Chittagong
4335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category