21/02/2026
নগরীর চট্টেশ্বরীস্থ স্কলার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ যথাযথ মর্যাদায় আলোচনা সভা ও দোয়া-মাহফিলের মাধ্যমে পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন মোঃ মাহফুজুল করিম আজাদ, অধ্যক্ষ, স্কলার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। আরো বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ওয়াহেদ উল্লাহ চৌধুরীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মোওলানা মো: ইলিয়াছ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক নিলুফা সুলতানা।