হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা

হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা এটি একটি দ্বীনি শিক্ষামূলক প্রতিষ্টান।

হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানাদুর্যোগ-পরবর্তী জরুরি বিজ্ঞপ্তিতারিখ: ১৬/০৭/২০২৬সকল ছাত্র-ছাত্রী, সম্...
16/07/2026

হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা

দুর্যোগ-পরবর্তী জরুরি বিজ্ঞপ্তি

তারিখ: ১৬/০৭/২০২৬

সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ১৮/০৭/২০২৬ (শনিবার) থেকে মাদ্রাসার সকল পাঠদান ও নিয়মিত কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাকে, প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা উপকরণসহ মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সম্মানিত অভিভাবকদেরও অনুরোধ করা যাচ্ছে, শিক্ষার্থীদের যথাসময়ে মাদ্রাসায় পাঠিয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য সহযোগিতা করবেন।
আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পুনরায় আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন, সুস্থতা দান করুন এবং দ্বীনি শিক্ষা অর্জনের তাওফীক দান করুন। আমীন।

আদেশক্রমে
কর্তৃপক্ষ
হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) নূরানী মাদ্রাসা

জরুরি বিজ্ঞপ্তিতারিখ: ০৮/০৭/২০২৬সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টানা ভারী বর্ষণ, জল...
08/07/2026

জরুরি বিজ্ঞপ্তি

তারিখ: ০৮/০৭/২০২৬

সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার কারণে আজ (০৮/০৭/২০২৬) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাদ্রাসার সকল পাঠদান ও নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

মাদ্রাসা পুনরায় খোলার তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আদেশক্রমে
কর্তৃপক্ষ
হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা

31/03/2026

আলহামদুলিল্লাহ! ঈদের আনন্দ শেষে আবার শুরু ইলমের পথচলা—আগামীকাল
(বুধবার) থেকে মাদ্রাসা কার্যক্রম শুরু ইনশাআল্লাহ।

🌸 আলহামদুলিল্লাহ 🌸৩০৯২ টি কেন্দ্র, ১০,৩১২ টি প্রতিষ্ঠান ও ৭,২৯,৭৩৯ জন শিক্ষার্থীর মধ্য থেকে আমাদের প্রতিষ্ঠানের ৩৪ জন শি...
23/03/2026

🌸 আলহামদুলিল্লাহ 🌸

৩০৯২ টি কেন্দ্র, ১০,৩১২ টি প্রতিষ্ঠান ও ৭,২৯,৭৩৯ জন শিক্ষার্থীর মধ্য থেকে আমাদের প্রতিষ্ঠানের ৩৪ জন শিক্ষার্থী নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত
📖 কেন্দ্রীয় সনদ পরীক্ষা–২০২৫ ইং (শিক্ষাবর্ষ)-এ
অংশগ্রহণ করে

📊 যার মধ্যে—
✨ A+ : ২১ জন
✨ A : ১২ জন
✨ B : ১ জন

🎯 শতভাগ সাফল্যের এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ আজ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়েছে এক আনন্দঘন ও স্মরণীয় পরিবেশে।

গর্ব, আনন্দ ও সম্মানের সহিত জানানো যাচ্ছে যে, A+ প্রাপ্ত ২১ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন শিক্ষার্থী আদিবা বিনতে বোরহান ও রুফাইদা সোলতানা সারা বাংলাদেশের মধ্যে মেধাক্রমে ৮ম ও ১২তম স্থান অর্জন করেছে।

মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া।শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতিজানাই আন্তরিক কৃতজ্ঞতা।

🌺 আল্লাহ তায়ালা এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখুন—আমিন।

আয়োজনে
মাদ্রাসা পরিচালনা কমিটি
হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা

✨ সম্মাননা পর্ব ✨
22/03/2026

✨ সম্মাননা পর্ব ✨

গর্ব, আনন্দ ও সম্মানের এক স্মরণীয় মুহূর্ত..হযরত আবু বকর ছিদ্দিক (রা) নূরানী মাদ্রাসা-এরদুইজন কৃতি শিক্ষার্থী সাম্প্রতিক ...
22/03/2026

গর্ব, আনন্দ ও সম্মানের এক স্মরণীয় মুহূর্ত..

হযরত আবু বকর ছিদ্দিক (রা) নূরানী মাদ্রাসা-এর
দুইজন কৃতি শিক্ষার্থী সাম্প্রতিক অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায়
সারা বাংলাদেশের মধ্যে মেধাক্রমে ৮ম ও ১২তম স্থান অর্জন করেছে।
উক্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণের
একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে উপস্থাপিত হলো—

🏅 ৮ম স্থান — আদিবা বিনতে বোরহান
🏅 ১২তম স্থান — রুফাইদা সোলতানা

তাদের এই অসাধারণ সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত।
সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকমণ্ডলীকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন।

আল্লাহ তাআলা তাদের ভবিষ্যৎ জীবন আরও সফল ও সমৃদ্ধ করুন—আমিন। 🤲

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ🎉 অবশেষে সেই গৌরবের সংবাদ! 🎉অপেক্ষার অবসান…অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,হ...
22/03/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
🎉 অবশেষে সেই গৌরবের সংবাদ! 🎉
অপেক্ষার অবসান…

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,
হযরত আবু বকর ছিদ্দিক (রা) নূরানী মাদ্রাসা-এর
দুইজন কৃতি শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায়
সারা বাংলাদেশের মধ্যে মেধাক্রমে
৮ম ও ১২তম স্থান অর্জন করেছে 🏆

🏅 ৮ম স্থান — আদিবা বিনতে বোরহান
🏅 ১২তম স্থান — রুফাইদা সোলতানা

এই অর্জন আমাদের সবার জন্য গর্বের 💫
সকলের নিকট দোয়া প্রার্থী 🤲

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ🌟 অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে...যে অর্জন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে,সেই সুখবর প...
22/03/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

🌟 অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে...
যে অর্জন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে,
সেই সুখবর প্রকাশিত হবে খুব শীঘ্রই!
আর মাত্র কিছুক্ষণ... ⏳

অদ্য ২২ মার্চ ২০২৬ হযরত আবু বকর ছিদ্দিক রা: নুরানী মাদ্রাসা ও হেফজখানার ৫ম বার্ষিক সভা সবার উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা ...
22/03/2026

অদ্য ২২ মার্চ ২০২৬ হযরত আবু বকর ছিদ্দিক রা: নুরানী মাদ্রাসা ও হেফজখানার ৫ম বার্ষিক সভা সবার উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা কামনা করছি।
নিবেদক
মাদ্রাসা পরিচালনা পরিষদ

🌙 সুসংবাদ আসছে… 🌙بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআলহামদুলিল্লাহ!মাদ্রাসার জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক ও গর্বের খুশ...
31/01/2026

🌙 সুসংবাদ আসছে… 🌙
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আলহামদুলিল্লাহ!
মাদ্রাসার জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক ও গর্বের খুশির সংবাদ খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে কেন্দ্রীয় সনদ পরীক্ষার বিস্তারিত ফলাফল নিয়ে, ইনশাআল্লাহ।
এটি মহান আল্লাহর অনুগ্রহ ও সবার দোয়া–পরিশ্রমের বরকতময় ফল।
সবার নিকট দোয়া কামনা করছি।
আল্লাহ তা‘আলা যেন এই প্রতিষ্ঠানকে আরও উন্নতির পথে পরিচালিত করেন—আমিন।

Address

Satkania
Chittagong
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share