07/04/2026
নতুন দিনের অঙ্গীকার স্কাউটিং হোক সবার ⚜️
আজ ৮ই এপ্রিল, 'বাংলাদেশ স্কাউট দিবস-২০২৬'। এই বিশেষ দিনটি উদযাপন করতে গাছবাড়ীয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ আয়োজন করেছে এক বর্ণাঢ্য র্যালি ও কুইজ প্রতিযোগিতা।
📌 প্রতিপাদ্য: নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার।
আমাদের এই পথচলায় শামিল হোন আপনিও। সবাইকে স্কাউট দিবসের শুভেচ্ছাGachbaria gov't College Rover Unit
fans
26/03/2026
সেবা, শৃঙ্খলা ও দেশপ্রেম—এই তিন নিয়ে আমাদের পথচলা।আমরা রোভার, আমরা দেশের অতন্দ্র প্রহরী। স্বাধীনতার লাল সূর্যকে সাক্ষী রেখে দেশ গড়ার অঙ্গীকার।পতাকার তলে, সেবার কৌশলে; আমরা এগিয়ে চলি দেশ গড়ার প্রত্যয়ে।
মহান স্বাধীনতা দিবসে সবুজের বুকে লাল পতাকাকে করি অভিবাদন।🇧🇩⚜️
Gachbaria gov't College Rover Unit
26/03/2026
২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতির গৌরবময় সূচনা; চেতনা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
যে স্বাধীনতা পেতে খালি হয়েছে হাজারো মায়ের কোল, কত মা সহ্য করেছেন অসহ্য নির্যাতন। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে, সকল অশুভ শক্তির পতন ঘটিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। নিজ মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচার স্বাধীনতা। তাইতো, স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীর শহিদের এবং সেই সকল মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ।
Gachbaria gov't College Rover Unit পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
22/03/2026
শোক সংবাদ:
গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক Gachbaria gov't College Rover Unit এর সাবেক আর এস এল প্রফেসর মো: ফজলুল কাদের চৌধুরীর মমতাময়ী মা, ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইলাইহে রাজেউন। গাছবাড়িয়া সরকারি কলেজ রোভার তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
21/03/2026
,﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
🌙𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊🌙
🌙تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ🌙
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
🌙 ঈদ মোবারক🌙Gachbaria gov't College Rover Unit
15/03/2026
একই টেবিলে ইফতার, একই হৃদয়ে সম্প্রীতি! 🌙⚜️✨
দিনশেষে আমরা সবাই এক একটি পরিচয়— আমরা স্কাউট। সেই পরিচয়ের টানেই আগামী সোমবার গাছবাড়ীয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আঙিনায় বসবে 'ইফতার মাহফিল ও স্কাউটস ওন'-এর আসর।
স্কাউটিংয়ের ভ্রাতৃত্ববোধ আর ধর্মীয় সম্প্রীতির এই মাহেন্দ্রক্ষণে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করবে।Gachbaria gov't College Rover Unit
fans
08/03/2026
নারী শুধু একটি শব্দ নয়, নারী হলো শক্তি, সাহস, মমতা আর ভালোবাসার প্রতীক। পৃথিবীর সকল নারীর প্রতি রইলো গভীর শ্রদ্ধা।Gachbaria gov't College Rover Unit
03/03/2026
রঙের ছোঁয়ায় বন্ধুত্বের বন্ধন, আনন্দে ভরে উঠুক দোলের এই ক্ষণ!
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা।
দোলযাত্রা বা হোলি একটি সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব। যার শুরু হয় পূর্ণিমার সন্ধ্যায়, এটি মূলত পালিত হয় হিন্দু বর্ষপঞ্জির ফাল্গুন মাসে। হোলির দিনে, সকাল শুরু হয় রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলনায় বসিয়ে নগর কীর্তনের মাধ্যমে; রাধা-কৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষ্যে আবীর ও রঙ খেলার মাধ্যমে পুরো এক দিন ও এক রাত জুড়ে পালিত হয় এই মহা আনন্দ উৎসব।Gachbaria gov't College Rover Unit
28/02/2026
শুভ জন্মদিন আমাদের সদস্য Sp Sakib তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
Gachbaria gov't College Rover Unit
21/02/2026
"একবার স্কাউট মানেই চিরকাল স্কাউট।"
স্কাউট আন্দোলনের পথিকৃৎ লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনে শুভেচ্ছা। তাঁর দেখানো পথে আমরা এগিয়ে চলছি নিঃস্বার্থ সেবার প্রত্যয়ে।
গাছবাড়ীয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সবাইকে বিপি দিবসের শুভেচ্ছা।
শুভ স্কাউটিং ✨⚜️
Gachbaria gov't College Rover Unit
fans
Bangladesh Scouts, Chattogram District Rover
21/02/2026
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষাশহীদদের প্রতি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল-এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। রক্তে কেনা এই বাংলা ভাষার সম্মান অক্ষয় থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে।Gachbaria gov't College Rover Unit
19/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ইং উপলক্ষে মঞ্চ সাজসজ্জা ও অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমে Gachbaria gov't College Rover Unit এর সদস্যদের অংশগ্রহনের স্থিরচিত্র 💖
দিকনির্দেশনা প্রদান করেন শ্রদ্ধেয় আরএসএল উজ্জ্বল বড়ুয়া Sir