Success+ teaching center

Success+ teaching center A harbour of learning where students grow up academically to face future challenges practically.

31/10/2020

এতদ্বারা বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাউশি এর নির্দেশনা মোতাবেক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। শ্রেণিভিত্তিক এসাইনমেন্ট বা নির্ধারিত কাজের বিষয়
যথাসময়ে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে। উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে ( আত্মীয়- স্বজনের বাড়িতে) কোনক্রমেই যাওয়া যাবে না। মুল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন না করলে ২০২১ সালে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে না। মূল্যায়ন পরীক্ষা( এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে। তা হলো
১। A4 সাইজের কাগজের খাতা
২। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
৩। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
৪। খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
৫। সব গুলো খাতা একই সাইজের হতে হবে।
৬। হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
৭। অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
৮। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিখন ফল প্রতিফলিত হয়।
৯। শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
১০। জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
★ সবাই ঘরে থাক, নিরাপদে থাক। স্বাস্থ্যবিধি মেনে চল।
★ নিজে নিরাপদ থাক এবং অন্যকে নিরাপদে থাকার জন্য সহযোগিতা কর।

আদেশ ক্রমেঃ----
প্রধান শিক্ষক
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

02/10/2020

১লা অক্টোবর ২০২০ ইং

বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারনে কওমী মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এম এ খায়ের
পি আর ও
শিক্ষা মন্ত্রনালয়

27/08/2020

২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে কিভাবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে এবং বৃত্তি প্রদানের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

20/08/2020

ব্রেকিং
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পরীক্ষা নেয়ার মত অনুকুল পরিবেশ তৈরি হলে ১৫ দিন সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষনা করা হবে।

- শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

08/08/2020

সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট শিক্ষা মন্ত্রণালয়ে ৩৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে যা সুপারিশ করা হয় তা হলো -
১। সেপ্টেম্বরে স্কুল খুললে সীমিত আকারে হবে প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা ।
২। অক্টোবরে স্কুল খুললে প্রতি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ৫০ নম্বরের পরীক্ষা।
৩। নভেম্বরে স্কুল খোলা না হলে কোনো পরীক্ষা ছাড়াই পরের শ্রেণিতে তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। এক্ষেত্রে আগের বছরের মৌলিক পাঠ্যক্রম নতুন বছর অন্তর্ভুক্ত হবে; অর্থাৎ পরবর্তী ক্লাসে তা যুক্ত হবে ।
৩। এই প্রস্তাবগুলো বিবেচনায় নিচ্ছে শিক্ষা মন্ত্রনালয় যেহেতু শিক্ষা বর্ষ শেষের দিকে।
৪। JSC ও JDC এর পরীক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
৫। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে কমপক্ষে ১ মাস সময় নেওয়া হবে শিক্ষা মন্ত্রনালয়ের তরফ থেকে।
এই হলো স্কুল-কলেজ খোলা ও পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। শুভ কামনা। ❤️

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া-২০২০
03/08/2020

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া-২০২০

বিষয়ঃ  #হিসাববিজ্ঞানটপিকঃ জাবেদা/JournalYouTube:
21/06/2020

বিষয়ঃ #হিসাববিজ্ঞান
টপিকঃ জাবেদা/Journal

YouTube:

⭕ আসুন জেনে নিই একাদশ শ্রেণীতে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:১।প্রথমে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন...
07/06/2020

⭕ আসুন জেনে নিই একাদশ শ্রেণীতে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:

১।প্রথমে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২।এর আগে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ব্যবহার করে এসএমএস করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে।
৩।এক্ষেত্রে টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার রোল স্পেস পরীক্ষা পাসের সন লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
৪।ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম ও আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড দেয়া হবে। ফি দিতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CAD স্পেস YES স্পেস PIN স্পেস CONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
৫। ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID SMS যাবে।
৬।এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা চার্জ করবে।

🔴 মোবাইলে আবেদন করার প্রক্রিয়াঃ
১।এসএমএমের মাধ্যমে আবেদন শুধু টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
২।মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে- CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের সাল, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর, ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সন/কোটার নাম (যদি থাকে)।
CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIINভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সনকোটার নাম (যদি থাকে)
⭕ উদাহরনঃ CAD 696954 SC DHA
123456 2019 1212665968 M B FQ
i.এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
ii.SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
iii.DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর

iv.123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
v.2019-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
vi.1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
vi.M- শিফটের নামের প্রথম অক্ষর
vii.B-ভার্সন এর প্রথম অক্ষর
viii.FQ- মুক্তিযোদ্ধা কোটা।
৩।এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নম্বরে।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
1.সাধারন বোর্ডঃ
🔻 Science এর জন্য SC
🔻Humanities এর জন্য HU
🔻Business Studies এর জন্য BS
◾Home Science এর জন্য HS
◾Islamic Studies এর জন্য IS
◾ Music এর জন্য MU
2.মাদরাসা বোর্ডঃ
Science এর জন্য SC
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে
Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে
3.শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M
Day এর জন D
ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
4.ভার্সনের ক্ষেত্রেঃ
* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
5.কোটার ক্ষেত্রেঃ
* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।
কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-
CADYESPINCONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিতকৃত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
একাদশ শ্রেণির ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র
একাদশ শ্রেনীতে ভর্তির প্রয়োজোনীয় কাগজপত্র নিচে দেওয়া হলোঃ
১।এসএসসির মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
২।প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল
৩।রেজিস্ট্রেশন কার্ডের ফটোকোপি-২টা কপি।
৪।এসএসসি পরীক্ষার এডমিট কার্ড এর ফটোকপি।
৫। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি -(৪-৬ কপি) এবং স্টাম্প সাইজের ছবি (২-৪) কপি।
৬।শিক্ষাবিরতি সনদপত্র(যদি গ্যাপ থাকে)
৭।কোটার সনদপত্র( যদি থাকে)
(সর্বশেষ আপডেট!)
১। এই মাসে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না।
২। জুলাই মাসের ২য় সপ্তাহে ভর্তি কার্যক্রম শুরু হবে (আবেদন নেওয়া শুরু হবে) । তবে তা এখনো চূড়ান্ত নয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। এ ব্যাপারে সিদ্ধান্ত ১৫ জুনের আগে হবে।
৩। যেহেতু এই বছর অনলাইনে সকল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে (বিশেষায়িত ৪টি কলেজ - নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগারি কলেজ বাদে - এই কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে সব সম্পন্ন করতে ১৫ দিনের সময় দেওয়া হবে) সেহেতু অনেককে দোকানে আবেদন ফরম পূরণ করতে যেতে হবে। আবার ভর্তির ফলপ্রকাশের পর বোর্ডে দৈনিক ৪-৫ হাজার শিক্ষার্থীর আসা-যাওয়ার ঘটনা ঘটেছে অতীতে। এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে না; তাই এটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
৪। শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
৫। ৯৫ শতাংশ আসনে মেধায় ভর্তি করা হবে। শুধু ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। প্রতিবন্ধী, প্রবাসী ও বিকেএসপি শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় কিছু ভর্তি সুবিধা পাবে।
৬। এবার থাকছে না শিক্ষা বিভাগীয়, প্রবাসী ও বিকেএসপি এবং বিভাগীয় বা জেলা কোটা।
৭। ১ সেপ্টেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা আছে, তবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে।

🔴গুরুত্বপূর্ণ পোস্ট টি সবার উপকারের স্বার্থে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ

06/06/2020

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Success+ teaching center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category