Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

Share

২৪ ঘন্টা ক্যাম্পাসের যে কোনো নিউজ পেতে পেইজে লাইক কমেন্ট করে সাথে থাকুন।

23/06/2026

গতকাল ২ নং গেইট, কাজির দেউরিতেও খেলা দেখানো হয়েছে বড় পর্দায়। আমি বাইকে করে ২ নং গেইট দিয়ে আসার সময় না থেমে ক্যাম্পাসে খেলা দেখব মনে করে শহীদ মিনারে এসে দেখি খেলা দেখার কোনো সুযোগই নেই৷ মানুষ বেশি সেজন্য নয়, পর্দাটা অনেক নিচে৷ দূর থেকে দাঁড়িয়ে থাকা মানুষদের ব্যারিয়ারের জন্য ভিজিবিলিটি থাকে না।

২নং গেইট, কাজির দেউরিতে পর্দাগুলো অনেক উপরে হওয়ার কারনে অনেক দূর থেকেও খুব চমৎকার খেলা উপভোগ করা যায়৷

কতৃপক্ষ স্ক্রিন্টাকে কোনোভাবে উপরে তুললে (অন্তত ১০ ফিট) সবাই অনেক দূর থেকেও খেলাটাকে দেখতে পারে।

22/06/2026

শহীদ মিনার ❤️

22/06/2026

Deleted scene from my campus life

22/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলে ছাত্রলীগের ‘শোডাউন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলে শোডাউন করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। সোমবার সকালে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, ভিডিওটি আজ ভোরে ধারণ করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩ মিনিট ৪ সেকেন্ডের। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় সাত থেকে আটটি মোটরসাইকেল নিয়ে মিছিল করছেন ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় তাঁরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে ভিডিওতে আশপাশে তেমন কোনো মানুষের উপস্থিতি দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে ভোরে এ ঘটনা ঘটেছে।

22/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার কারণে ভবিষ্যতে সেমিস্টারভিত্তিক শিক্ষার্থী ভর্তির পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায়, আটটি সেমিস্টারের মধ্যে চারটি সেমিস্টারে কোনো শিক্ষার্থী থাকবে না।

© ড. আব্দুল কাদের

21/06/2026

আন্ত বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় আজকে ফাইনাল ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে নামে।
খেলা যশোরে হওয়ায় শুরু থেকে রেফারি চট্টগ্রামের বিপক্ষে বাঁশি বাজায়। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা মাঠ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে অনুরোধ করে আবার তাদেরকে মাঠে ফেরানো হয়।

তারপরেও রেফারি বাঁশি দেয়ার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় লালরিনকম ভাইকে বিপক্ষ দলের খেলোয়াড় খুব বাজেভাবে আহত করে।

ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না।

এখন অবধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১০ - ০৮ গোলে এগিয়ে আছে। এ অবস্থায় মনে হয়না আর মাঠে নামবে আমাদের প্লেয়ার। দেখা যাক কী করে যশোর।

আগের দিন কাবাডিতেও যশোর স্থানীয় ছেলেপেলে দিয়ে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাথে ঝামেলা করে যার ফলে তারাও মাঠ ছেড়ে চলে যেতে চায়। পরবর্তীতে অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেয়া হয়।

19/06/2026

রাত তখন ১টা ৩০ মিনিট!

চারদিক নিঝুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে হঠাৎ চোখে পড়ল ৭/৮ বছর বয়সী একটা ছেলে শুয়ে আছে। ক্যাম্পাসে কমবেশি অনেকের কাছেই ও পরিচিত, নাম তার রাজু।

এই মাঝরাতে খোলা রাস্তায় ওভাবে ঘুমাতে দেখে স্বাভাবিকভাবেই ভীষণ আশ্চর্য হলাম। এগিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করলাম—
"কিরে রাজা, ওঠ! এখানে শুয়ে আছিস কেন? বাসায় যা।"

প্রথমে ভেবেছিলাম হয়তো দুষ্টুমি করে ঘুমের ভং ধরে আছে। কিন্তু কয়েকবার ডাকার পরও যখন কোনো সাড়াশব্দ মিলল না, তখন বুঝলাম ও আসলে ক্লান্ত শরীরে গভীর ঘুমে তলিয়ে গেছে। তাই আর ওর ঘুমের ব্যাঘাত ঘটালাম না, যেভাবে ছিল ওভাবেই থাকতে দিলাম।

সেখান থেকে আসার সময় ওর নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে একটা চিরন্তন সত্য দোলা দিয়ে গেল— "যার কিছু নাই, তার তো হারানোর ভয় নাই, সে তো সুখে-শান্তিতেই ঘুমায়...!"

কিন্তু পরক্ষণেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই রাজুদের মতো পরিচর্যাহীন মানবজীবন দিনশেষে আমাদের দেশের জন্য কেবলই 'আবর্জনা' হিসেবে গণ্য হতে থাকে। মানুষকে মানুষ করার মূল দায়িত্বটা আসলে রাষ্ট্রের। কিন্তু সেই দায়িত্ব পালনে অবহেলার ফসল কেবল আগাছার মতোই বিষাক্ত হয়। রাষ্ট্রের সঠিক পরিচর্যা আর ভালোবাসার অভাবে এই পথশিশুরাই একসময় বড় হয়ে অপরাধপ্রবণ হয়ে ওঠে, মাদকাসক্ত হয়, আর রাতের নির্জন রাস্তায় সাধারণ মানুষের ভয়ের প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়।

তবে সব দোষ কি কেবল একা রাষ্ট্রেরই? সচেতন নাগরিক হিসেবে আপনার কিংবা আমার কি আরেকটু মানবিক, পরহিতৈষী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল না..?

© শেখ সুজাত রায়হান

18/06/2026

ছাত্রীর ইনবক্সে শিক্ষক : ‘বন্ধু হবা, কফি খাব আর মজা করব’, ‘বন্ধুর সঙ্গে হাগ করলে ডিপ্রেশন থাকে না’, ‘আমি তোমাকে ছাড়া থাকতে পারব না, তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল’–

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে এ ধরনের অশালীন আচরণ ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর লিখিত অভিযোগের পর অন্য ভুক্তভোগী ছাত্রীরাও শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের বিভিন্ন বার্তা প্রকাশ করেছেন।

“এক্সট্রা ক্লাস লাগলে বলো’; ‘শাড়ি পরতে পারো? কেউ পরিয়ে দিয়েছে নাকি নিজেই পরেছো? কতক্ষণ লেগেছে পরতে? কুচি দিয়েও পরতে পারো?’; ‘শাড়ি পরে আসো নাই কেন? কত সুন্দর লাগত!’; ‘আমাকে ভালোবাসো?’; ‘তোমার হাসি আমার ভাল লাগে’; ‘তোমার প্রোফাইল পিকচারটা সুন্দর’; ‘তোমার ছেলে বন্ধু আছে নাকি?’

এই কথাগুলোও কোনো বন্ধু বা বয়ফ্রেন্ড তার বান্ধবী বা গার্লফ্রেন্ডকে বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ তার নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন সময়ে এসব কথা বলেছেন।

কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে ঘিরে আরেকটি মর্মান্তিক ঘটনা দেশকে নাড়া দিয়েছিল। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক ছাত্রীর আ*ত্মহ*ত্যার ঘটনায় সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শ্রেণিকক্ষে ওই শিক্ষককে অন্য এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

এগুলো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা মাত্র। বাস্তবে এমন অসংখ্য অভিযোগ, গুঞ্জন ও ঘটনার কথা বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের পর বছর ধরে শোনা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো প্রকাশ্যে আসে না, বিচারও হয় না।

অথচ আমাদের শেখানো হয়, শিক্ষক বাবার মতো, আর শিক্ষার্থীরা সন্তানের মতো!

17/06/2026

চবি কেন্দ্রীয় গ্রন্থাগারের স্বয়ংক্রিয় ইমেইল নোটিফিকেশন সেবা চালু!

আনন্দের সাথে জানাচ্ছি যে, কোনো বাহ্যিক কারিগরি সহায়তা ছাড়াই, সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার (Koha )-এর ব্যাকএন্ড কনফিগারেশন, ডাটাবেজ অপ্টিমাইজেশন ও অটোমেশন স্ক্রিপ্ট সফলভাবে সম্পন্ন করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইমেইল অ্যালার্ট সেবা চালু করতে সক্ষম হয়েছি।

এখন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের আপনার নিন্মোক্ত লেনদেনের তথ্য আপনার ব্যক্তিগত ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে:

📖 ১. বই ইস্যু নোটিশ (Item Checkout): লাইব্রেরি থেকে কোনো বই ধার নেওয়ার পর আপনার ইমেইলে একটি নিশ্চিতকরণ বার্তা চলে যাবে, যেখানে বইটির নাম এবং তা ফেরত দেওয়ার শেষ তারিখ (Due Date) উল্লেখ থাকবে।

✅ ২. বই জমা নোটিশ (Item Check-in): কাউন্টারে বই ফেরত দেওয়ার পর বইটি সঠিকভাবে সিস্টেমে জমা হয়েছে কিনা তা ইমেইল নোটিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা হবে।

⏳ ৩. ওভারডিউ রিমাইন্ডার (Overdue Notice): কোনো কারণে বই জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেইলে রিমাইন্ডার চলে যাবে, যেন আপনি দ্রুত বই ফেরত দিতে পারেন ও জরিমানা এড়াতে পারেন।

💡 আমাদের অনুরোধ:

বই নেওয়ার সময় আপনার অ্যাকাউন্ট প্রোফাইলে সঠিক ও সচল ইমেইল ঠিকানা যুক্ত আছে কিনা তা নিশ্চিত করুন।

নিয়মিত আপনার ইমেইলের ইনবক্স (এবং প্রয়োজনে Spam/Junk ফোল্ডার) চেক করুন।

ডিজিটাল চবি গ্রন্থাগার গঠনে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chittagong