26/02/2026
আলহামদুলিল্লাহ! ১৭ জনের মধ্যে ১০ জনই বৃত্তি পেয়েছেন! এর মধ্যে ৩ জন আবার ট্যলেন্টপুলে!! সুম্মা আলহামদুলিল্লাহ!
এটা আল হুমাইরা রাদিআল্লাহু আনহা মহিলা মাদ্রাসার অস্টম শ্রেণির খবর। কিন্ত খবর আরো বাকী আছে!
অস্টম শ্রেণিতে পুরো চান্দগাঁও থানায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৩ জনই আবার আল হুমাইরার!!
এবার আসি পঞ্চমে। ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ৩৯ জনের মধ্যে বৃত্তি পেয়েছে ১৮ জন শিক্ষার্থী! সুম্মা আলহামদুলিল্লাহ!
এর মধ্যে ৪ জন আবার ট্যালেন্টপুলে!
সুম্মা আলহামদুলিল্লাহ!
Alhaj Shamsul Hoque Foundation পরিচালিত আল হুমাইরা রাদিআল্লাহু আনহা মহিলা ফাজিল মাদ্রাসার এই দারুণ কৃতিত্ত্বের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গভর্ণিং বড়ির সভাপতি প্রকৌশলী Muhammed Nasir Uddin স্নেহের বৃত্তি পরীক্ষার্থী, নিরলস পরিশ্রম করে যাওয়া সম্মানিত শিক্ষক মন্ডলী ও মাদ্রাসার প্রতি আস্থা রাখা সম্মানিত অভিভাবকগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সভাপতি মহোদয় একইসাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, মহান আল্লাহ যেনো আমাদের এ কৃতি শিক্ষার্থীদের মা-বাবার চোখের স্থায়ী প্রশান্তি বানিয়ে দেন এবং আগামীর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে যথোপযুক্ত যোগ্যতা দান করেন।
আপনারাও দয়াকরে আমাদের শিক্ষার্থীদের নিজ নিজ দোয়ায় শরীক রাখুন।