01/03/2025
Dept. of Statistics, Chittagong University
Producing quality statisticians Try to update departmental notice board.
01/03/2025
চবির ৫ম সমাবর্তন আগামী ১৪ মে ২০২৫
-------------------
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আগামী ১৪ মে, ২০২৫ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চ, ২০২৫ তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ৫ম সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১১টি উপ-কমিটি ও কোর-কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই ৫ম সমাবর্তন অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। অংগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফিস ও অন্যান্য তথ্যাবলী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের এক সভা চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও অন্যান্য দায়িত্বশীল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
স্বাক্ষরিত/
ড. মোঃ শহীদুল হক
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
04/09/2024
জীবন কতটা অনিশ্চিত আমাদের 🙂
এইতো নোয়াখালী তৃতীয় ধাপে ত্রাণ দিতে যাওয়ার সময় আমরা মোট ১২ জন ছিলাম, এর মধ্যে মোস্ট সিনিয়র দুজন ( পলাশ ভাই,সাদমান ভাই ) বাকি ১০ জন আমরা ওনাদের জুনিয়র ছিলাম।
রাতের জার্নি, তাই ওনাদের দুজনকে সামনে বসতে দিলাম আর আমরা বাকি ১০ জন পিছনেই ত্রাণের পাশে যে টুকু জায়গা ছিলো ওইটুকুতে বসলাম,
সীতাকুণ্ডে পেট্রোল পাম্পে গাড়ি থামালে ভাই সামনের সিট থেকে বের হয়ে আমাদের এখানে আসে,কিছুক্ষণ হাসিতামাশা হয় আমাদের সাথে ভাইয়ের,ওনি ওনার ফোন দিয়ে সেলফি তুলেন সবার সাথে,তখন বলতেছিলো কারো বেশি ঘুম পেলে সামনে চলে যাওয়ার জন্য,ওনি পিছনে আসবে,যেহেতু সিনিয়র আর সাদমান ভাইও সামনে আছেন,ওনাকেই আমরা সামনে পাঠায়...
এর কিছুক্ষণ পরেই তো যা হওয়ার হলো,আমাদের সবার চোখেই ঘুম ঘুম ভাব, হালকা করে সবাই ঝিমুচ্ছিলাম,হঠাৎই বড় এক ধাক্কা 🙂
দেখলাম আমাদের পিছন থেকে কাইকোবাদ (৫৩ ব্যাচ) ও নাই গাড়িতে,হঠাৎ কে জানি বলে উঠলো কাইকোবাদ কোথায়.?
উঠে বামে তাকাই দেখি ও রাস্তার মাঝে পরে আছে,যে যে পারছি লাফ দিয়ে নিছে নেমে ওকে রাস্তার মাঝে থেকে নিয়ে আসি,এই কয়েক সেকেন্ডেও আমার মাথায় আসেনি যে সামনে এতো বড় এক্সিডেন্ট হয়ে গেছে🙂
এর কয়েক সেকেন্ড পরে সামনের দিকে তাকাই দেখি গাড়ির এই অবস্থা আর পলাশ ভাইয়ের চিৎকার 🙂
দৌড়ে গেলাম,দেখি কোমরের নিচের পুরোটা আটকানো আর চিৎকার করে বলতেছিলো বার বার যে ওনাকে বের করতে তারাতারি,ওনি আর পারতেছেনাহ, আরো কত কিছু🙂(আহারে আর্তনাদ আহাজারি ভাই ওই কথা গুলো কখনোই ভুলবো নাহ )
আমরা যে কয়েকজন দাঁড়ানো ছিলাম ট্রাই করতেছিলাম কিন্তু কোনো ভাবেই পারতেছিলাম নাহ, ভাইকে যে কতো ধরনের স্বান্তনা দিয়েছিলাম ওই সময় টুকুতে,ভাই শুধু বলতেছিলো ওনাকে বের করে হাসপাতাল নিয়ে যেতে,পরে আরো দুইটা গাড়ি থামে ওনারাও ট্রায় করতে থাকে,প্রায় ১৫ মিনিট পরে ওনাকে বের করতে পারি। পরে সাকিব আর অপি মিলে ভাইকে ওখানের সদর হসপিটালে নিয়ে যায় ওখানে থেকে Ambulance এ করে CMC তে আর আমি বাকি সিরিয়াস ইনজিওরড ৪ জনকে নিয়ে আরেকটা এম্বুলেন্স করে CMC তে আসি আর ওখানে ৫৩ ব্যাচের কয়েকটা ছোটা ভাই এর বন্ধু সাইফুর কে রেখে আসি ত্রাণ + পুলিশ এর ব্যাপার গুলো ঠিকঠাক ভাবে কম্পিট করে আসার জন্য।
নিয়ে আসার সময়ও একটাবার মনে হয়নি এমন কিছু হয়ে যাবে,একদম শুরু থেকেই ভাইকে দেখে কোনো ভাবেই মনে হয়নাই মাথায় এমন আঘাত পাইছে,ওনার ব্রেইন একদম নরমালই মনে হয়েছিলো আর কপাল একটু কেটে গেছিলো তা ছাড়া কিছুই চোখে পরেনি ইভেন সারা রাস্তায় কথাবার্তা, চিৎকার করতে করতে CMC তে আসছিলো।
CMC তে যে যার মতো আহতদের নিয়ে ছুটাছুটি শুরু করি, পলাশ ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিলো অপারেশন এ যাওয়ার আগে,২ নং ওয়ার্ডে 🙂
ভাই এর চিৎকার শুনে কপালে হাত দিয়ে বলতেছিলাম ভাই কিচ্ছু হবেনাহ,২-৩ মাস লাগবে প্লাসটার করে দেবে,পরেই ভালো হয়ে যাবে🙂
ভাই বার বার বলছিলো যে ওনি আর হাটতে পারবেনাহ আর ওনাকে বুঝাচ্ছিলাম🙂
একটা সময় বলে বাসায় কথা বলবে,সাফিন ভাইয়ের ফোন টা আমাত হাতে তখন,আমাকে পলাশ ভাই আন্টির নাম্বারটা বললে আমি ওই ফোন দিয়ে ওনার কানে ধরি আর ওনি সুন্দর ভাবেই আন্টির সাথে কথা বলে 🙂
কিছুক্ষণ কথা বলার পরে আমাকে বলে যে এভাবে শুয়ে থাকতে থাকতে পিঠেও ব্যাথা লাগছে,পিঠের নিচে কিছু একটা দিয়ে পারলে,আমার কাদে পাভনের একটা গামছা ছিলো, ওইটা দিয়ে দিলাম আমাদের ওইটুকুতে ধন্যবাদ ও জানাইসিলো 🙂🙂
এখানেই ছিলো আমার ভাইয়ের সাথে লাস্ট ভালো করে দেখা আর কথা বলা 🙂
অপারেশন হলো,বিকেলে আবার গিয়ে দেখি তখনো কথা বলতে পারছে,ব্যাথায় কাতরাচ্ছে বার বার,কিন্তু সন্ধ্যার পর থেকেই আবার অবস্থার অবনতি, রাতেই ICU তে নিয়ে যায়,প্রতিটাবার যখন হাসপাতালে যেতাম, গেইট দিয়ে ঢুকার সময় ভাবতাম এখন গিয়ে যদি ভাইয়ে পজিটিভ কোনো নিউজ পেতাম 🙂
দিন দিন অবস্থার অবনতি,গতরাতের আগের রাতে CMH (Dhaka) নিয়ে যায় 🙂
ICU তে নেয়ার পরথেকে এতো দিন মৃত্যুর সাথে লড়াই করে আজকে ভোরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পলাশ ভাই 🙂
ডেপ্টের টিচার,সিনিয়র, ব্যাচমেট, জুনিয়র সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে এই কয়েটা দিন রাত দিন ২৪ ঘন্টাই মিনিমাম ৩-৪ জন করে আমাদের কেউ না কেউ থাকতোই হাসপাতালে,কেউ হয়তো ভাবেই নাই এমন কিছু হয়ে যাবে 🙂
কেনো জানি কোনো ভাবেই নিজের মনকে মানাতে পারছিনাহ যে এতো বড় কিছু হয়ে গেছে, এখনো কানে ভাসছে ভাইয়ের কথা গুলো,ওনার হাসিটা ভাসছে চোখে 🙂
আংকেল, আন্টি আর ওনার ছোট ভাইটাকে কতো মিথ্যা সান্ত্বনা যে দিতেছি,কতো করে বলেছি যে ভাইয়ের কিচ্ছু হবে নাহ,ওনি ঠিক আছে অনেকটা 🙂
ভাইয়ের পরিবারের সবাইকে ধৈর্য্য ধারন করার ক্ষমতা দান করোক আর ভাইকে জান্নাত দান করোক আল্লাহ,
সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য 🤲
- MD Mishel
04/09/2024
পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহিম আহম্মেদ পলাশ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ভোরে নোয়াখালিতে ত্রাণ দিতে যাওয়ার পথে বিভাগের একটি টিম দুর্ঘটনার শিকার হয়। এতে পলাশসহ আরও ১১ জন দুর্ঘটনার শিকার হোন। আজ সকাল ৬ টা ২০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল(CMH) এ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পলাশ ইন্তিকাল করেন। বিদেহীর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
08/04/2024
প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
শুভেচ্ছা রইল। মাননীয় উপাচার্য মহোদয়ের বিশেষ আগ্রহ ও আদেশক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ডাটাবেস তৈরি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি Ranking এর জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এতে আমাদের গত তিন বছরে (2020-2024) মাস্টার্স/ ইঞ্জিনিয়ারিং এ অনার্স বা মাস্টার্স/ এমবিএ/ এমবিবিএস সম্পন্ন করেছে এমন অন্ততঃ ৪০০০ হাজার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর বর্তমান অবস্থা জানা প্রয়োজন।
আপনি বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন তা জানা বিশ্ববিদ্যালয়ের ট্র্যাক রেকর্ডের জন্য যেমন দরকার, তেমনি QS ranking এর জন্যও প্রয়োজন।
আগামী ১০ এপ্রিলের মধ্যে নিম্নের লিঙ্কে গিয়ে ফরম টি পুরনের অনুরোধ রইল।
https://shorturl.at/fuLMU
বি.দ্র.:
১) এই জরিপ থেকে প্রাপ্ত তথ্য গোপনীয়তা বজায় রেখে শুধুমাত্র উপরোল্লিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
২) আপাতত QS কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বিগত তিন বছরের "Graduate Employability" ডেটা চাওয়া হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ডেটাবেস এর জন্য পর্যায়ক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য চাওয়া হবে।
CU- QS employability survey of Chittagong University graduates
15/10/2023
Eligible Candidates May Apply For the Following Posts:
27/09/2023
First Year Exam Routine
27/09/2023
Second Year Exam Routine
27/09/2023
Third Year Exam Routine
04/09/2023
★
কারো কাছে এইচএসসি পরিসংখ্যান ২য় পত্র বইয়ের পিডিএফ কপি থাকলে সরবরাহ করার অনুরোধ রইলো।
ইংরেজি ভার্সন হলে সুবিধা হয়।
একইসাথে পরিসংখ্যান ১ম পত্র বইয়ের ইংরেজি ভার্সন থাকলেও সরবরাহ করার অনুরোধ রইলো।
[email protected]
অগ্রিম ধন্যবাদ।
21/07/2023
Our debaters.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chittagong
4331
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |