Mufti SM Yasin Ahmed Al Uwaysi

Mufti SM Yasin Ahmed Al Uwaysi

Share

Welcome To Mufti SM Yasin Ahmad Al Uwaysi Official Page We Are Share All Kinds of Islamic song, Islamic Waz etc.

আসসালামু আলাইকুম...
আমি এস.এম ইয়াসিন আহমাদ আল উয়েসী, ঘাটিয়ারা,ব্রাহ্মণবাড়িয়া।

ইসলামী আলোচকঃ বাংলাদেশ টেলিভিশন ঢাকা।

সদস্যঃ নেদায়ে ইসলাম 'আশিক শিল্পীগোষ্ঠী, মতলব উত্তর,চাঁদপুর।

আমার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। পেজটি ক্রিয়েট করার উদ্দেশ্য ইসলামের প্রচার করা এবং নতুন নতুন ওয়াজ গজল ও ইসলামিক ভাল ভাল ভিডিও আপলোড করা ।

আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমার চলার পথকে আরও বেশি সুগম করবে। আমিও মহান আল্লাহ্ পাকের নিকট দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা।

07/06/2026

মুসা নাবী ও আমাদের নাবীর অবাক করা ঘটনা
আল্লাহ্ পাক ক্বোরআনে তুলে ধরেছেন।

06/06/2026

ইশক্বে রাসূল (দঃ)- কাকে বলে দেখুন। মাত্র ২ মিনিটে আপনার কান্না চলে আসবে। শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে একবার শুনুন!!

04/06/2026

ইবলিশ ৯ লক্ষ বছর ইবাদত বন্দেগী করেও জান্নাতের ঘ্রাণ পাইনি একমাত্র বেয়াদবীর কারণে। আমি সব পছন্দ করি কিন্তু বেয়াদবী একদম না। বেয়াদবের সিজদার কোন দাম নেই। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত।

03/06/2026

দুনিয়ার মানুষের প্রতি সকল মায়া অন্তর থেকে বের করে দাও
শুধু হাবীব প্রেম দিয়ে সীনা ভরিয়ে দাও।।

02/06/2026

ইজ্জত সম্মান আসে আল্লাহ ও তাঁর হাবীবের পক্ষ থেকে। কেউ চক্রান্ত করে কারো ইজ্জত সম্মান কমাতে পারে না। যেমন রব্বে কারীম বলেন।

وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ﴾
অর্থ: সম্মান তো আল্লাহরই ও তাঁর রাসূলের এবং মুমিনদের; কিন্তু মুনাফিকরা তা জানে না।”
— সূরা আল-মুনাফিকূন, ৬৩:৮।

02/06/2026

কলিজায় টাচ করা শান😭😭

24/05/2026

সাহাবীদের আদব।

13/05/2026

📌 কুরবানীর জরুরি ৬৬ টি মাসয়ালা 🌙
১. কার উপর ওয়াজিব? জিলহজ্জ মাসের ১০ তারিখ সুবহে সাদিক থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ (৭.৫ ভরি স্বর্ণ / ৫২.৫ ভরি রুপা বা সমমূল্যের নগদ টাকা) থাকলে কুরবানী ওয়াজিব।
২. নিসাবের মেয়াদ: মাত্র ৩ দিন (১০, ১১ ও ১২ জিলহজ্জ)।
৩. উত্তম দিন: ১০ তারিখে করা সবচেয়ে উত্তম।
৪. নাবালক: নাবালকের সম্পদ থাকলেও কুরবানী ওয়াজিব নয়।
৫. অসুস্থ মস্তিষ্ক: বালেগ কিন্তু মানসিকভাবে সুস্থ নয়, এমন ব্যক্তির উপর ওয়াজিব নয়।
৬. নাবালকের পক্ষে: অভিভাবকের পক্ষ থেকে দেওয়া মুস্তাহাব।
৭. দরিদ্রের কুরবানী: ওয়াজিব নয়, তবে কুরবানীর নিয়তে পশু কিনলে তা জবাই করা ওয়াজিব।
৮. সময় পার হলে: কেউ সময়মতো দিতে না পারলে একটি ছাগলের মূল্য সদকা করতে হবে। পশু কেনা থাকলে সেটিই সদকা করতে হবে।
৯. শুরুর সময়: ঈদের নামাজের আগে কুরবানী জায়েজ নেই। তবে জরুরি কারণে নামাজ না হলে সূর্য ঢলার পর করা যাবে।
১০. রাতে কুরবানী: ১০ ও ১১ তারিখ রাতে জায়েজ, ১২ তারিখ রাতে জায়েজ নেই।
১১. জায়েজ পশু: গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল ও ভেড়া।
১২. লিঙ্গ: পুরুষ বা মহিলা (নর/মাদী) উভয় দিয়ে হবে।
১৩. বয়স: উট ৫ বছর; গরু/মহিষ ২ বছর; ভেড়া/ছাগল/দুম্বা ১ বছর। (ভেড়া/দুম্বা দেখতে ১ বছরের মতো হলে ৬ মাস হলেও চলে)।
১৪. শরীক: গরু/মহিষ/উটে সর্বোচ্চ ৭ জন। ছাগল/ভেড়াতে ১ জন।
১৫. বন্টন: ভাগে কম-বেশি হলে কারো কুরবানী হবে না (পাল্লা দিয়ে মাপতে হবে)।
১৬. শুধু গোশত খাওয়ার নিয়ত: কারো যদি শুধু খাওয়ার নিয়ত থাকে, তবে কারো কুরবানী হবে না।
১৭. আকিকা: বড় পশুতে আকিকা দেওয়া জায়েজ।
১৮. হারাম টাকা: কারো টাকা সম্পূর্ণ হারাম হলে কারো কুরবানী হবে না।
১৯. একা কিনে শরীক নেওয়া: ধনী ব্যক্তি চাইলে পারবেন, তবে দরিদ্র ব্যক্তি একা করার নিয়তে কিনলে পরে শরীক নিতে পারবেন না।
২০. উত্তম পশু: রিষ্টপুষ্ট ও সুন্দর পশু সুন্নত।
২১. তিন পায়ে চলা: তিন পায়ে ভর করে চললে (এক পা অকেজো হলে) হবে না।
২২. রুগ্ন পশু: অতি দুর্বল পশু দিয়ে হবে না।
২৩. দাঁতহীন: দাঁত না থাকলে বা ঘাস খেতে না পারলে হবে না।
২৪. শিং: জন্মগত না থাকলে হবে, কিন্তু ভেঙে মগজ ক্ষতিগ্রস্ত হলে হবে না।
২৫. লেজ/কান: অর্ধেক বা তার বেশি কাটা থাকলে হবে না।
২৬. অন্ধ: অন্ধ পশু দিয়ে কুরবানী হবে না।
২৭. হারিয়ে গেলে: ধনী হলে আবার কিনতে হবে। দরিদ্রের জন্য পাওয়া গেলে দুটিই দেওয়া ওয়াজিব।
২৮. গর্ভবতী পশু: কুরবানী জায়েজ।
২৯. পেটের বাচ্চা: জীবিত পাওয়া গেলে সেটিও জবাই করতে হবে।
৩০. প্রসব অবস্থা: জবাই করা জায়েজ তবে মাকরূহ।
৩১. কেনার পর খুঁত: ধনীর জন্য নতুন কিনতে হবে, দরিদ্রের জন্য সেটিই জায়েজ।
৩২. ভুল বয়স: বিশ্বাস করে কেনার পর বয়স কম বের হলে কুরবানী হয়ে যাবে, তবে বিক্রেতা গুনাহগার হবে।
৩৩. স্থান: পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় জবাই করা উত্তম।
৩৪. কে জবাই করবে? নিজে করা উত্তম।
৩৫. বন্ধ্যা পশু: কুরবানী হবে।
৩৬. একাধিক ব্যক্তির ছুরি চালানো: সবাইকে 'বিসমিল্লাহ' বলতে হবে।
৩৭. উপকৃত হওয়া: পশুর দ্বারা কাজ করানো বা হালচাষ নাজায়েজ।
৩৮. হালচাষ করলে: সমপরিমাণ টাকা সদকা করতে হবে।
৩৯. পশুর দুধ: পান করা যাবে না।
৪০. দুধ দোহন করলে: সদকা করতে হবে।
৪১. শরীক মারা গেলে: ওয়ারিশদের অনুমতি নিয়ে কুরবানী করা যাবে।
৪২. বাচ্চা দিলে: বাচ্চা জীবিত সদকা করতে হবে।
৪৩. মৃতের পক্ষ থেকে: ওসিয়ত না করলে গোশত খাওয়া যাবে।
৪৪. কতদিন রাখা যাবে: যতদিন ইচ্ছে রাখা যায়।
৪৫. অনুমান করে ভাগ: নাজায়েজ, ওজন করতে হবে।
৪৬. গরিবের অংশ: না দিলে কুরবানী হবে তবে কৃপণতা হবে।
৪৭. গোশত বিক্রি: নাজায়েজ।
৪৮. কসাইয়ের পারিশ্রমিক: গোশত দিয়ে দেওয়া যাবে না, নগদ টাকা দিতে হবে।
৪৯. অস্ত্র: ধারালো হতে হবে।
৫০. চামড়া ছাড়ানো: পশু নিস্তেজ হওয়ার আগে নয়।
৫১. সামনে জবাই: এক পশুর সামনে অন্য পশু জবাই করা নিষেধ।
৫২. অমুসলিমকে গোশত: দেওয়া যাবে।
৫৩. মারা গেলে বা ছিনতাই হলে: ধনী হলে আবার কিনতে হবে।
৫৪. মুসাফির: কুরবানী ওয়াজিব নয়।
৫৫. অনুমতি: অন্যের পক্ষ থেকে দিলে অনুমতি লাগবে।
৫৬. গোশত খাওয়া: মুস্তাহাব।
৫৭. ঋণ নিয়ে কুরবানী: জায়েজ (সুদ ছাড়া)।
৫৮. হাজী: মুসাফির থাকলে ওয়াজিব নয়।
৫৯. পাগল পশু: ঘাস না খেলে না।
৬০. নবীর (সা.) পক্ষ থেকে: উত্তম আমল।
৬১. খাসি পশু: জায়েজ ও উত্তম।
৬২. বিদেশে অবস্থান: দেশে আপনার নামে কুরবানী দিলেও হবে।
৬৩. চামড়া: নিজে ব্যবহার করা যায়, বিক্রি করলে টাকা সদকা করা ওয়াজিব।
৬৪. জবাইকারীর হাদিয়া: পারিশ্রমিকের বাইরে হাদিয়া দেওয়া উত্তম।
৬৫. হাঁস-মুরগি: কুরবানীর নিয়তে জবাই করা যাবে না।
৬৬. জীবিত ব্যক্তির পক্ষ থেকে: সওয়াব পৌঁছাতে কুরবানী করা জায়েজ।

আল্লাহ আমাদের সবার কুরবানী কবুল করুন। আমিন। 🤲
#কুরবানী২০২৬ #ইসলামিক_মাসয়ালা

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


S. M Yasin Ahmad Al Uwaysi
Chittagong