08/05/2024
(আমাদের ভার্সিটির ইইই ডিপার্টমেন্ট এর বড় ভাই)। আপনাদের সহযোগীতা কামনা করছি
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
আশা করি সবাই ভালো আছেন। সবার কাছে ছোট একটা আবেদন জানাব।
আমাদের পরিচিত একজন এলাম্নাই "ইমতিয়াজ হাসান শাওন", ৯ম ব্যাচ-ইইই, আই আই উ সি। ভাই এর সহধর্মিণী "তাহসিন জান্নাত" (২৫) বিগত ২০২২ সালে ৮ মাস গর্ভকালীন সময়ে হজকিন্স লিম্ফোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারে (স্টেজ-২) আক্রান্ত হন। এতদিন যাবত দেশে বিদেশে বিভিন্ন কেমো, স্ক্যান এবং যাবতীয় চিকিৎসার ভার বহন করতে ভাইয়ের উভয় পরিবারের প্রায় ৪০ লক্ষের মত খরচ হয়েছে। এমতাবস্থায় ক্যান্সার স্টেজ -৪ এ ভাই চিকিৎসার ভার বহন করতে অপারগ। ভাইয়ের আকুল আবেদন 'উনার দুই-বছরের ছেলে সন্তানের সুন্দর বেড়ে ওঠা বা ভবিষ্যতের জন্য মায়ের বেঁচে থাকাটা খুবই জরুরি'।
অন্তত ছোট বাচ্চাটির কথা ভেবে আপনার পাশে দাঁড়ানোর অপেক্ষায়। সবাই নিজ নিজ যায়গা থেকে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে পরিবারটিকে বাঁচানোর আকুল নিবেদন রইল।
নিচে ভাইয়ের আর্জি আপনাদের সামনে তুলে ধরা হইল:
"আমি ইমতিয়াজ হাসান, একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত আছি৷ আমার ওয়াইফ তাহসিন জান্নাত (২৫) বিগত ২০২২ সালে ৮ মাস গর্ভকালীন সময়ে হজকিন্স লিম্ফোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারে (স্টেজ-২) আক্রান্ত হন। পরবর্তীতে ২ বছর দেশে ও চেন্নাই অ্যাপোলো ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ২০২৩ এর মে মাসে ক্যান্সার মুক্ত হন। এরপর গত ডিসেম্বর ২০২৩ এ তার শরীরে আবার ক্যান্সারের লক্ষ্মণ প্রকাশ পায়। চেন্নাইয়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ২০২৪ এর এপ্রিলে আবার ফলো-আপ করলে PET CT Scan রিপোর্টে দেখা যায় ক্যান্সারটি স্টেজ-৪ এ আছে এবং তার বোনম্যারো-সহ আক্রান্ত হয়েছে। এই অবস্থায় আবার নতুন করে স্যালভেজ কেমোথেরাপি শুরু হয়েছে। ডাক্তারের পরামর্শ মত আমরা একটি কেমো সাইকেল চেন্নাইতে শেষ করে বাকী তিনটি সাইকেল দেশে শেষ করবো। তারপর জুলাই ২০২৪ এ আবার চেন্নাইতে PET CT Scan করে যদি শরীরে আর কোন ক্যান্সারের জীবাণু না পাওয়া যায় তাহলে পরবর্তী ধাপের চিকিৎসা হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে। আর যদি আবারো ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায় তাহলে কেমোথেরাপি সংখ্যা বাড়িয়ে এরপর বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নেওয়া হবে।
ডাক্তারের ভাষ্যমতে এই রোগটিতে সময়মত উপযুক্ত চিকিৎসা করে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু গত ২ বছরের টানা চিকিৎসায় আমি ও আমাদের উভয় পরিবার আর্থিকভাবে অনেকটা দূর্বল হয়ে যাই। গত ২ বছরে চিকিৎসায় প্রায় ৪০ লক্ষ টাকার মত লাগে যা আমরা নিজেরা বহন করি। সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে আরো আনুমানিক ৩৫-৪৫ লক্ষ টাকা প্রয়োজন যা জোগাড় করা এই মূহুর্তে আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হচ্ছে। আমাদের ২ বছর বয়সীএকটি পুত্র সন্তান আছে- তার সুুন্দর একটা ভবিষ্যতের জন্য, তার মায়ের বেঁচে থাকার জন্য এই মুহূর্তে আপনাদের আর্থিক সহায়তা আমাদের নিতান্ত প্রয়োজন। চিকিৎসা সংক্রান্ত যেকোন ডকুমেন্ট দেখতে চাইলে তা আমি দেখাতে প্রস্তুত।"
আমার ব্যাংক অ্যাকাউন্ট নং-
Acc holder-IMTIYAZ HASSAN
Bank name- IFIC BANK LTD
ACC- 0210114934812
ROUTING- 120150522
BRANCH- Anowara (Jaldi Uposhakha)
বিকাশ (পারসোনাল)-
+8801715433550