20/03/2026
আলহামদুলিল্লাহ
সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আমাদের প্রিয় বিদ্যালয়ের গ্র্যান্ড ইফতার মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ ও আনন্দিত।
এই আয়োজনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি গভীরভাবে ধন্যবাদ জানাই সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা,বড় ভাই এবং সকল স্বেচ্ছাসেবীদের যাদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও নিঃস্বার্থ সহযোগিতার ফলে এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছিল। অনেকেই আড়ালে থেকে যেভাবে দায়িত্ব পালন করেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ।
তবুও মানুষের আয়োজন, তাই অজান্তে কিছু ভুল-ত্রুটি বা সীমাবদ্ধতা থেকে যেতেই পারে। সে জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আশা করি, আপনারা বিষয়গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমাদের আরও ভালো কিছু করার জন্য উৎসাহ দেবেন।
সবার প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন এবং আমাদের সবাইকে কল্যাণের পথে রাখুন। 🤲
ধন্যবাদ🤍
Mohammad Asaf Navil
SSC Batch 2020