Sadarang

Sadarang Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadarang, Music Lessons & Instruction School, Abedin Colony, Chattogram, Chittagong.

সদারঙ্গের পথ চলা ১৯৯৮ সালে। আমরা প্রথম থেকেই, আলোর দিশাহীন এই সমাজ পরিমন্ডলে নিজের জীবনের কথা না ভেবে অনেকটা পাগলের মতো জড়িয়েছেন যাঁরা আমাদের উচ্চাঙ্গ সংগীতের সাথে তাঁদের উৎসাহিত করা এবং সম্মানিত করবার প্রচেষ্টা শুরু করি। এটা বলবার কারণ এই যে, সদারঙ্গের বিগত ১৮টি বাৎসরিক জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলনে স্পন্সরশীপ বলতে যা বোঝায় সেটি ছাড়াই সম্মেলন গুলো অনুষ্ঠিত হয়ে আসছে।
শুধুমাত্র পরিষদ সদস্যদের অদম্

য ইচ্ছার জোরেই বাৎসরিক জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন থেকে শুরু করে সারা বছরব্যাপী নতুন শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আলাদা অনুষ্ঠান আয়োজন, উপযুক্ত শ্রোতা-দর্শক তৈরীর জন্য বিশেষ আয়োজন। প্রয়াত সংগীত মনীষিদেরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার প্রয়াসে ধারণকৃত ভিডিও চিত্র প্রদর্শন ও জীবনী আলোচনা, উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন আঙ্গিক নিয়ে উন্মুক্ত আলোচনা, সেমিনার, সঙ্গীত বান্ধব সমাজব্যবস্থা ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলবার লক্ষ্যে গোল টেবিল আলোচনা, বিভিন্ন জেলা শহরে উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ও সঙ্গীত শিক্ষা কর্মশালা আয়োজন, বিভিন্ন সময়ে আগত বরেণ্য সংগীত গুণীদের মাধ্যমে প্রশিক্ষন কর্মশালার আয়োজন এবং উচ্চাঙ্গ সংগীত বিষয়ে বাংলাদেশের একমাত্র প্রকাশনা ‘সুর শৃঙ্গার’ প্রকাশ ইত্যাদি চলে আসছে। আমরা চেষ্টা করি দেশের শিল্পীদের পাশাপাশি দেশের বাইরের শিল্পীদেরও এতে সম্পৃক্ত করতে। এর ফলে দেশের এবং দেশের বাইরের সংগীতের সংবাদ সম্পর্কে অবগত হওয়ার সুযোগ তৈরী হবে। সর্বোপরি একটি সুসম্পর্ক তৈরী হবে। যার মাধ্যমে নিজেদের সংগীতেরও উৎকর্ষ সাধিত হবে। শিল্পী নিজে থেকেই উদ্বুদ্ধ হবেন সঙ্গীতের মান বৃদ্ধি করতে। এই চিন্তা ভাবনা এবং তার বাস্তবায়ন বাংলাদেশে এখনও পর্যন্ত একমাত্র ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’-ই করে আসছে। বিগত ১৮ বছর ধরে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা নতুন প্রজন্মের শ্রোতা-দর্শক কুল। যার পরিমান ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

১৪ জুন '২৬ দৈনিক সমকাল-
15/06/2026

১৪ জুন '২৬ দৈনিক সমকাল-

12/06/2026
25/05/2026

জাতীয় কবির জন্মদিনে বিনম্র শ্রদ্ধা -

//শোক সংবাদ//উচ্চাঙ্গ সংগীত জগতে ফারুখাবাদ ঘরানার প্রবাদ প্রতিম তবলা শিল্পী ও গুরু উস্তাদ সাব্বির খান সাহেবের পরলোক গমন ...
14/05/2026

//শোক সংবাদ//

উচ্চাঙ্গ সংগীত জগতে ফারুখাবাদ ঘরানার প্রবাদ প্রতিম তবলা শিল্পী ও গুরু উস্তাদ সাব্বির খান সাহেবের পরলোক গমন এক অপূরণীয় ক্ষতি। 'সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ, এর পক্ষ থেকে মহান শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা 🙏🙏🙏

08/05/2026

The inaugural session of the "29th National Classical Music Conference-2026" on the 29th anniversary of the Sadarang Uchchanga Sangeet Parishad Bangladesh. A...

Address

Abedin Colony, Chattogram
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadarang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sadarang:

Shortcuts

Share