মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন

Share

একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন।

;ভূমিকা
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন।

;অবস্থান
এটির কার্যালয় মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অবস্থিত।

;ইতিহাস
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন। এটি ১৯৯২ সালের ০৭ই এপ্রিল মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া

27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
মাদর্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

ঈদ মোবারক।

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 08/04/2026

মাহফিল পরবর্তী ফ্রেমবন্দী...

07/04/2026

৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা!

আজ আপনাদের প্রিয় সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দীর্ঘ পথচলায় সংগঠনের সঙ্গে জড়িত সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

একটি লক্ষ্য, একটি আদর্শ, এবং অগণিত মানুষের ভালোবাসা ও পরিশ্রমে আজ আমরা এই অবস্থানে। আগামীর পথ আরও সুদূর, আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ়—সকলের সহযোগিতায় এগিয়ে যাবো আরও অনেক দূর।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী!
প্রাণে প্রাণ মেলাবো, পথচলা হোক আরও দৃপ্ত!

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 05/04/2026

২৬তম ওয়াজ মাহফিলের স্থিরচিত্র...

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 04/04/2026

২৬তম ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, এমপি কে বরণ করে নিচ্ছেন সংগঠনের ক্রীড়া সম্পাদকবৃন্দ।
পাশাপাশি, আলহাজ্ব শাহজাহান চৌধুরী তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 02/04/2026

২৬ তম ওয়াজ মাহফিলের প্রধান আলোচক মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিমকে বরণ করে নিচ্ছেন মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়াও মাহফিল পরবর্তী প্রধান আলোচকের সাথে ফ্রেম বন্দি সংগঠনের সাবেক, বর্তমান সদস্য ও উপদেষ্টাগণ।

01/04/2026

২৬তম ওয়াজ মাহফিল ২০২৬ এর মনোমুগ্ধকর দৃশ্য

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 30/03/2026

২৬ তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়দের বরণের মুহুর্ত...

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 29/03/2026

বিশেষ অতিথিদের বরণ করে নিচ্ছেন সদস্যবৃন্দ

আলহামদুলিল্লাহ, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের আয়োজিত ২৬তম ওয়াজ মাহফিল, বার্ষিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে আগত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দ।

অতিথিদের আগমনে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ। উষ্ণ অভ্যর্থনা ও সম্মান প্রদানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই ধরনের আয়োজনে সম্মানিত অতিথিদের উপস্থিতি আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করে এবং ভবিষ্যতে অনুপ্রেরণা জোগায়।

ধন্যবাদ আগত অতিথিবৃন্দদের।

Photos from মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন's post 28/03/2026

আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ২৬তম ওয়াজ মাহফিল, বার্ষিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৫ মার্চ ২০২৬, বুধবার চেয়ারম্যান পাড়ায় অনুষ্ঠিত এ আয়োজনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জনতা ও সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত প্রাণবন্ত।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, এমপি। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় সংগঠনের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দের মূল্যবান আলোচনা এবং ক্বারীর হৃদয়গ্রাহী তেলাওয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে সম্মানিত অতিথিবৃন্দ, সদস্য, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আল্লাহ তাআলা আমাদের এ আয়োজন কবুল করুন এবং ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক দান করুন।

ছবিতে: বিশেষ আলোচকবৃন্দ ও তাদের বরণ করে নিচ্ছেন সংগঠনের সদস্যবৃন্দ

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Madarsha Fotonta Fol Unnayan Songoton
Chittagong
4386