Al MaHadul Islami Boys & Girls Madrasha.Bhujpur

Al MaHadul Islami Boys & Girls Madrasha.Bhujpur আল মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসা ভূজপুর।
(প্রকাশ : মুফতি মাহমূদ হাসান সাহেব হুজুরের মাদ্রাসা)
https://maps.app.goo.gl/1qX17aB2TLzqdSSLA

📢  #নিয়োগ_বিজ্ঞপ্তি 📢ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান *আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা ...
14/04/2026

📢 #নিয়োগ_বিজ্ঞপ্তি 📢
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান *আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসা (মুফতি সাহেবের মাদ্রাসা)'র* জন্য একজন সুদক্ষ ও অভিজ্ঞ *হাফেজে কুরআন (হিফজ শিক্ষক)* নিয়োগ দেওয়া হবে।
🔹 *পদের নাম: হাফেজে কুরআন*
🔹 পদসংখ্যা: ০১ জন।
🎓 যোগ্যতা:
১। প্রার্থীকে অবশ্যই শুদ্ধ তাজবীদ সহকারে তেলাওয়াতে পারদর্শী হতে হবে।
২। প্রার্থীকে অবশ্যই হুফফাজ ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।
৩। প্রার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়া'ল জামায়াত মতাদর্শে বিশ্বাসী হতে হবে। (পোশাক পরিচ্ছদ, চাল চলন ইত্যাদি)
৪। নাজেরা ও হিফজ বিভাগে শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
৫। প্রার্থীকে অবশ্যই দ্বীনি মানসিকতা, আমানতদারিতা ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
📝 দায়িত্বসমূহ:
১। শিক্ষার্থীদের হিফজ/নাজেরা শিক্ষা প্রদান।
২। নিয়মিত সবক পাঠ করানো / সবক শ্রবণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান করা।
৩। শিক্ষার্থীদের *আদব-আখলাক* গঠনে ভূমিকা রাখা।
৪। মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখা।
৫। মাদ্রাসার স্বার্থে যে কোন মুহূর্তে ভূমিকা পালনে সচেষ্ট থাকা।
💰 বেতন ও সুবিধাসমূহ:
১। মাসিক বেতন: [আলোচনা সাপেক্ষে] তবে যোগ্যতা
২। বিবেচনায় আকর্ষণীয় হবে। ইন-শা-আল্লাহ।
২। থাকা-খাওয়া:- মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষকবৃন্দের জন্য রুচিসম্মতভাবে থাকা-খাওয়ার সুব্যবস্থা বিদ্যমান আছে।
৩। অন্যান্য সুবিধা: অতিরিক্ত কাজের জন্য আলাদা ভাতা প্রদান করা হয়।
📍 কর্মস্থল:
পশ্চিম ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
📩 আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীগণকে অনুরোধ করা যাচ্ছে নিম্নোক্ত তথ্যসমূহ প্রেরণ করার জন্য—
✔️ তেলাওয়াতের সংক্ষিপ্ত ডেমো ভিডিও (নিজস্ব কণ্ঠে)
✔️ হুফফাজ সনদের কপি
✔️ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন (যদি থাকে)
✔️ পূর্ব অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ
✔️ বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর
📲 01815404036 (নির্বাহী পরিচালক)
📲 হোয়াটসঅ্যাপ: 01829323036 / 01889490494 (দপ্তর)
🗓 আবেদনের শেষ তারিখ: [৩০ শাওয়াল-১৪৪৭ হিজরী মোতাবেক ১৯ এপ্রিল-২০২৬ ঈসায়ী]
🧪 নির্বাচন প্রক্রিয়া:
হোয়াটসএ্যাপে প্রাপ্ত তথ্য সমূহ প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রয়োজন অনুযায়ী সরাসরি ক্লাস ডেমো নেওয়া হতে পারে।
📌 ঠিকানা:
আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসা
ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
👉 যোগ্য, আমানতদার ও দায়িত্বশীল প্রার্থীদের নিকট থেকে আবেদন প্রত্যাশা করা হচ্ছে। দ্বীনি পরিবেশে খেদমত করার এ মহৎ সুযোগ গ্রহণের জন্য আগ্রহীদের দ্রুত আবেদন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

আহ্বানে:-
মাওলানা হাফেজ এমদাদ হাসান সাহেব
নির্বাহী পরিচালক: অত্র মাদ্রাসা।

#এডমিন_পোষ্ট.

 #ভর্তি_বিজ্ঞপ্তি!   #ভর্তি_বিজ্ঞপ্তি!!  #ভর্তি_বিজ্ঞপ্তি!!!এতদ্বারা আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসার (প্রকাশ : ...
26/03/2026

#ভর্তি_বিজ্ঞপ্তি! #ভর্তি_বিজ্ঞপ্তি!! #ভর্তি_বিজ্ঞপ্তি!!!
এতদ্বারা আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসার (প্রকাশ : মুফতি মাহমুদ হাসান সাহেব হুজুরের মাদ্রাসার) সকল শিক্ষার্থী, সম্মানীত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী (০৮ শাওয়াল- ১৪৪৭ হিজরী মোতাবেক ২৮ মার্চ-২০২৬ ঈসায়ী) রোজ:- শনিবার হতে প্রত্যহ সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত অত্র মাদ্রাসার
#নূরানী_বিভাগ:-(শিশু শ্রেণি হতে তৃতীয় শ্রেণি),
#বালক_বিভাগ:- (চতুর্থ (ইয়াজদাহুম) শ্রেণি হতে মেশকাত)
#বালিকা_বিভাগ: (চতুর্থ শ্রেণি হতে দাওরায়ে হাদিস),
হেফজ, নাজেরা ও মোতাফাররেকা সহ (শর্ট কোর্স)
১৪৪৭/৪৮ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আরম্ভ হবে, ইন-শা-আল্লাহ।

#ভর্তির_নিয়মাবলী :-
১। বিগত শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ (পুরাতন) শিক্ষার্থীরা সরাসরি নির্ধারিত ফি প্রদান করে জন্ম সনদের ফটোকপি সহ পূরণকৃত ভর্তি ফরম শিক্ষা দপ্তরে জমাদান পূর্বক ভর্তি হতে পারবে।
২। অন্য প্রতিষ্ঠান হতে আগত (নতুন) শিক্ষার্থীদের ক্ষেত্রে বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র/বার্ষিক পরীক্ষার ফলাফলপত্রসহ (প্রয়োজনে) শিক্ষা পরিচালক বরাবর ভর্তি পরীক্ষা প্রদান পূর্বক (উত্তীর্ণ হলে) জন্ম সনদ সহ পূরণকৃত ভর্তি ফরম জমাদান পূর্বক ভর্তি হওয়া যাবে।

#বিঃ_দ্রঃ- হাটহাজারী মাদ্রাসার সহিত ইলহাক হওয়াতে অত্র মাদ্রাসার #মেশকাত_ফারেগীন_ছাত্ররা সরাসরি জামিয়া আহলিয়া হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে তাকমিল শ্রেণিতে ভর্তির অগ্রাধিকার পাচ্ছে। তাছাড়া পাঠকালীন সময়ে #মেশকাত_শ্রেণির_ছাত্রদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়।

#তাছাড়া, কিতাব বিভাগের সকল শিক্ষার্থীদেরকে হেদায়াতুন্নাহু'র জামাত হতে মেশকাত/দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠ্য কিতাব এবং চতুর্থ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই সমূহ ফ্রী'তে/বিনামূল্যে বিতরণ করা হয়।
তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন!

#বিঃ_দ্রঃ- অত্র মাদ্রাসার মেশকাত ফারেগীন ছাত্ররা মাদ্রাসার দপ্তর হতে হাটহাজারী মাদ্রাসার ইলহাক্ব নামা সহ অত্র মাদ্রাসার ছাড়পত্র সংগ্রহ পূর্বক সরাসরি হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

#তাছাড়া, অত্র মাদ্রাসার চতুর্থ(ইয়াজদাহুম), ষষ্ঠ (নাহুম) ও অষ্টম (হাপ্তুম) শ্রেণির এবং হেফজ বিভাগের কৃতি ছাত্ররা হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা বোর্ড "রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ্ আল-মারকাযিয়্যাহ বাংলাদেশ" (রাবেতা বোর্ড) এর অধীনে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

নিবেদক:-
মাওলানা হাফেজ এমদাদ হাসান সাহেব,
নির্বাহী পরিচালক, অত্র মাদ্রাসা।
বিস্তারিত জানতে কল করুন:-
01815-404036 (নির্বাহী পরিচালক)
01815-083165 (শিক্ষা পরিচালক)
01829-323036 (অফিস) হোয়াটসঅ্যাপ এন্ড ইমো.
01811-997145 (অফিস)
01824-419689 (শিক্ষা দপ্তর)

আলহামদুলিল্লাহ! দারুল উলূম হাটহাজারী'র তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা বোর্ড  #রাবেতাতুল_মাদারিসিদ_দ্বীনিয়্যাহ_আল_মারকাযিয়্...
03/03/2026

আলহামদুলিল্লাহ!
দারুল উলূম হাটহাজারী'র তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা বোর্ড #রাবেতাতুল_মাদারিসিদ_দ্বীনিয়্যাহ_আল_মারকাযিয়্যাহ_বাংলাদেশ {রাবেতা বোর্ড}-এর অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিক্ষায় অংশ গ্রহণ করে "আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসা ভূজপুর ফটিকছড়ি চট্টগ্রাম" এক অভূতপূর্ব ও গৌরবময় সাফল্য অর্জন করেছে—যা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও গৌরবের বিষয়।

আমাদের মাদ্রাসা হতে মোট ২১ জন শিক্ষার্থী কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে আল্লাহর মেহেরবানিতে ও শিক্ষক ও ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টা ও মেহনতের বদৌলতে নিম্নোক্ত ফলাফল অর্জন করেছে—
#মুমতাজ = ৩ জন।
#জায়্যিদ জিদ্দান = ৫ জন।
#জায়্যিদ = ১১ জন।
#মাকবুল = ২ জন।
#অংশগ্রহণ = ২১ জন, #উত্তীর্ণ = ২১ জন
#পাশের হার =১০০% (শতভাগ)

আল-মা'হাদ এর প্রিয় ছাত্র ভায়েরা এই প্রথম কোন বোর্ড পরিক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা অর্জন পূর্বক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে৷ আলহামদুলিল্লাহ।

মহান রবের দরবারে একটাই ফরিয়াদ, তিনি যেন আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই সাফল্য কবুল করেন,তাদের ইলম, আমল ও আখলাকে বরকত দান করেন।
সর্বপরি, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত ধারাবাহিক মেহনতকে আরও কবুলিয়াত দান করেন। আমিন।

আলহামদুলিল্লাহ!  হাটহাজারী মাদ্রাসার সাথে অত্র মাদ্রাসার এলহাক (দ্বী-পাক্ষিক চুক্তি) সম্পন্ন হয়েছে বিগত শিক্ষাবর্ষের শুর...
24/02/2026

আলহামদুলিল্লাহ! হাটহাজারী মাদ্রাসার সাথে অত্র মাদ্রাসার এলহাক (দ্বী-পাক্ষিক চুক্তি) সম্পন্ন হয়েছে
বিগত শিক্ষাবর্ষের শুরুতে।

একজন শিক্ষার্থী জামাআতে মিশকাত সমাপ্ত করে সরাসরি দারুল উলুম হাটহাজারীর দাওরায়ে হাদীস তথা তাকমিল জামাআতে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করবে। ইনশাআল্লাহ !

উম্মুল মাদারিস ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় যারা নতুন ভর্তির স্বপ্ন দেখছেন, তাদের ভর্তিপ্রক্রিয়া সহজ করতে নিচের নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. ভর্তি ও টিসি সংক্রান্ত নিয়মাবলী
(ভর্তি পরীক্ষা ছাড়া) সরাসরি ভর্তি: হাটহাজারীর তত্ত্বাবধানে পরিচালিত (মুলহাক) কোনো মাদ্রাসা থেকে টিসি (ছাড়পত্র) নিয়ে আসলে সরাসরি ভর্তি হওয়া সম্ভব। ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি: টিসি না থাকলে অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা: যারা ভর্তি পরীক্ষা না দিয়ে আগামী বছর সরাসরি ভর্তি হতে চান, তারা হাটহাজারীর তত্ত্বাবধানে পরিচালিত কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারেন, যেন পরবর্তী বছর টিসি নিয়ে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া যায়।

বিশেষ দ্রষ্টব্য: কোন ক্লাসে ভর্তির জন্য কোন কিতাবের পরীক্ষা নেয়া হয় সেটা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।

২. যোগাযোগ ও সঙ্গ-
মাদ্রাসায় আসার আগে পরিচিত কোনো পুরাতন ছাত্র ভাইয়ের সাথে যোগাযোগ রক্ষা করুন। সেখানে পৌঁছানোর পর তার পরামর্শ ও সাহচর্যে থাকলে অনেক জটিল কাজ সহজ হয়ে যাবে। তাই আগে খোঁজ নিয়ে দেখবেন, নিজের পরিচিত কেউ আছে কিনা।

৩. বড় মসজিদের গুরুত্ব (সবচেয়ে গুরুত্বপূর্ণ)-
মাদ্রাসা খোলার দিন থেকে ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ বড় মসজিদে আদায় করা অপরিহার্য। কারণ ভর্তি, সিট বরাদ্দ, খানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা নামাজের পরপরই বড় মসজিদে দেয়া হয়।

৪. প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইল-
ভর্তির সময় সাথে করে নিচের জিনিসগুলো অবশ্যই আনবেন:
* পাসপোর্ট সাইজ ছবি: ৪-৬ কপি।
* স্ট্যাম্প সাইজ ছবি: ২-৪ কপি।
* জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধনের ৩-৪টি ফটোকপি।
* আরবিতে লিখিত ভর্তির দরখাস্ত।
* সাদা A4 সাইজের কাগজ: ৮-১০টি।
* সকল কাগজপত্র সংরক্ষণের জন্য একটি মজবুত ফাইল।

৫. ভর্তি পরীক্ষা ও ফলাফল-
শরহে বেকায়াহ থেকে তাখাসসুস পর্যন্ত ৪-৫টি মৌলিক কিতাবের ওপর লিখিত পরীক্ষা হয়।
পাস নম্বর: সর্বনিম্ন ৩৩ পেতে হবে। তবে ৩৩ থেকে ৪৫-এর মধ্যে নম্বর পেলে ভর্তির সুযোগ থাকলেও খাবার (খানা) ফ্রি হওয়ার সুযোগ থাকে না। ৪৫-এর বেশি নম্বর পেলে মাদ্রাসার পক্ষ থেকে বিনামূল্যে খাবারের সুযোগ পাওয়ার সুযোগ থাকে।

৬. আবাসন ও সিট সংক্রান্ত তথ্য-
নতুন ছাত্রদের সিট পেতে কিছুটা সময় লাগে। ভর্তির আগে কোনো সিট বরাদ্দ দেয়া হয় না। সিট না পাওয়া পর্যন্ত বড় মসজিদে থাকার ব্যবস্থা থাকে।
সতর্কতা: মসজিদে থাকাকালীন নিজের মালামাল সাবধানে রাখুন। অন্তত ২-৩ জন সাথী মিলে থাকলে একে অন্যের জিনিস পাহারা দেওয়া সহজ হয়।

৭. খাবার (খানা) ব্যবস্থাপনা-
সিট ও খানা কার্ড না হওয়া পর্যন্ত মাদ্রাসার খাবার কিনে খেতে হবে। খরচ: ১৫ দিনের জন্য ৬০০ টাকা এবং ১ মাসের জন্য ১২০০ টাকা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, রশিদ ছাড়া খাবার পাওয়া যাবে না।
বাইরে খেতে চাইলে অবশ্যই আগে দামাদামি করে খাবেন।

৮. উচ্চতর শিক্ষা (তাখাসসুস)
খাসসুসে ভর্তির জন্য বর্তমানে হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেগ হওয়া (দাওরা পাস) জরুরি করা হয়েছে (২০২৫ সালের নিয়ম অনুযায়ী)। তাই তাখাসসুসে ভর্তির আগে সংশ্লিষ্ট বিভাগ বা পরিচিত কারো মাধ্যমে বর্তমান নিয়ম জেনে আসা বুদ্ধিমানের কাজ হবে। অন্যথায় ফিরে যেতে হতে পারে।

৯. ভর্তি কি নিশ্চিত?
হাটহাজারীতে গেলেই ভর্তি নিশ্চিত- এমন ধারণা ভুল। পরীক্ষা দেওয়ার পরও অনেক সময় ভালো ছাত্ররা সুযোগ পায় না। তাই প্রস্তুতির পাশাপাশি আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতে থাকুন।

১০. ধৈর্য ও মানসিক প্রস্তুতি-
বিশাল এই ছাত্রসমুদ্রে প্রতিটি কাজে দীর্ঘ লাইন থাকবে। থাকা, খাওয়া ও ঘুমের ক্ষেত্রে সাময়িক কষ্ট হতে পারে। ধৈর্য ও সহনশীল মানসিকতা নিয়ে আসলে এই সফর আপনার জন্য সহজ হবে।

১১. ভর্তি প্রক্রিয়ার ধারাবাহিক ধাপ-
১. নির্ধারিত দিনে আবেদনপত্র জমা দিয়ে এবং ফি পরিশোধ করে রশিদ ও ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
২. ফরমের সাথে পাওয়া প্রবেশপত্রটি যত্ন করে রাখতে হবে।
৩. পরীক্ষার ২-৩ দিন পর রেজাল্ট দিলে নিজের নাম চেক করুন নাম না আসলে কিছু করার নেই। (নাম না আসলে ভর্তির ব্যাপারে কোনো সুপারিশ কাজে আসে না)।
৪. নাম আসলে বড় মসজিদের ঘোষণা অনুযায়ী পরবর্তী ধাপ সম্পন্ন করতে হবে।
৫. ভর্তির পর বায়োমেট্রিক (ফেস হাজিরা) সম্পন্ন হলে আপনি একজন নিয়মিত ছাত্র হিসেবে গণ্য হবেন।

১২. অতি সতর্কতা-
মাদ্রাসা থেকে দেওয়া প্রতিটি রশিদ ও কাগজ ফাইলের মধ্যে সযত্নে সংরক্ষণ করুন। যেকোনো দাপ্তরিক প্রয়োজনে এগুলো তাৎক্ষণিক দেখাতে হতে পারে।
আল্লাহ তায়ালা আপনাদের ইলম অন্বেষণের এই সফরকে কবুল ও সহজ করে দিন। আমীন।
কোন বিষয়ে সমস্যা হলে, ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

 #নাহু_সরফ_কোর্সে_ভর্তি_বিজ্ঞপ্তি*মাহে রমজানের নূরানী প্রভায় জ্ঞানার্জনের সুবর্ণ সুযোগ*পবিত্র মাহে রমজানের বরকতময় দিনগুল...
18/02/2026

#নাহু_সরফ_কোর্সে_ভর্তি_বিজ্ঞপ্তি

*মাহে রমজানের নূরানী প্রভায় জ্ঞানার্জনের সুবর্ণ সুযোগ*
পবিত্র মাহে রমজানের বরকতময় দিনগুলোকে অর্থবহ ও ফলপ্রসূ করে তুলতে আল-মা‘হাদুল ইসলামী বালক-বালিকা মাদরাসায় প্রতি বছরের ন্যায় এ বছরও
শুরু হচ্ছে নাহু-সরফের *বিশেষ প্রশিক্ষণ কোর্স*
যেখানে সহজ, হৃদয়গ্রাহী ও ইজহারভিত্তিক পদ্ধতিতে
মাত্র ২০ দিনের স্বল্প সময়ে আরবি ইবারত পাঠে স্বচ্ছন্দতা, বাক্যগঠন ও বিশ্লেষণে দক্ষতা এবং শব্দরূপ আলোচনা, অধ্যায়ভিত্তিক ধরণ, মূলধাতু, ধাতুর উপাদান ও ধাতুমূল-সহ প্রয়োজনীয় সকল বিষয়ে
মজবুত ভিত্তি গড়ে তোলার সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে, ইনশা-আল্লাহ।
*সময়কাল*: ১লা রমজান হতে ২০ রমজান পর্যন্ত
*বিশেষ ব্যবস্থাপনা*: মিযান জামাতের শিক্ষার্থীদের জন্য
নিবিড় তত্ত্বাবধান, আন্তরিক মেহনত ও বাস্তবভিত্তিক অনুশীলন।
*প্রশিক্ষক*: হাফেজ মাওলানা জুহাইর
শিক্ষক:- অত্র মাদরাসা।
সাবেক শিক্ষক, মারকাযুল হুদা আল-ইসলামী, ঢাকা।

*যারা রমজানের পবিত্র সময়কে ইলমের আলোয় আলোকিত করতে চান, যারা স্বল্প সময়ে নাহু-সরফে দৃঢ় ও সুদৃঢ় ভিত্তি গড়তে আগ্রহী জন্যই এই বিশেষ আয়োজন*।
আসন সীমিত—অতএব আজই ভর্তি নিশ্চিত করুন।
📞 যোগাযোগ: 01881-124631

আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা ইব্রাহীম ভূজপুরী সাহেবের  #মমতাময়ী_আম্মাজান_ইন্তেকাল_...
10/02/2026

আল-মা'হাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা ইব্রাহীম ভূজপুরী সাহেবের #মমতাময়ী_আম্মাজান_ইন্তেকাল_করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রাত ৮:৩০ ঘটিকায় ফকিরাবাম ইসলামিক সেন্টার প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় আপনারা স্ব-বান্ধবে শরিক হয়ে মরহুমার রুহে মাগফেরাত কামনা করুন।

উনার মৃত্যুতে আল-মাহাদ পরিবার এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং মাওলানা ইব্রাহীম সহ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং মরহুমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন! ইয়া রাব্বাল আ'লামিন।

06/02/2026

"বিদায় বিদায় ফারিগীনে আল-মা'হাদ"

“কোনো কোনো বিদায় আসলে জীবনের শ্রেষ্ঠ উপহার"।

“বিদায় কখনোই চিরতরে হয় না, যদি সম্পর্কটা হৃদয়ের হয়।"

আল-মা'হাদুল ইসলামী বালক বালিকা মাদ্রাসার ১৪৪৬-৪৭ হিজরী মোতাবেক ২০২৫-২৬ ইং শিক্ষা বর্ষের দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনকারী ছাত্রী এবং অত্র মাদ্রাসার মেশকাত সম্পন্ন কারী ছাত্রদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মাহমূদ হাসান (হাফি.)।

এবং আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফেজ মাও. এমদাদ হাসান সাহেব ও সকল শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণ ও সকল বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।


অনুষ্ঠান সূচী ছিলঃ--

১. পবিত্র কুরআন মাজীদ হতে তিলাওয়াত।

২. সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে " মুফতি আব্দুল হালীম বুখারী রহ. রচিত "ফাজেলানে জামিয়া" পরিবেশন।

৩. বালক বিভাগের মিশকাত জামাআত সম্পন্নকারী ৷ ছাত্রদের পক্ষে হতে "উর্দূ ভাষায় কাসিদা" পরিবেশ।

৪. দাওয়ারে হাদীস সম্পন্নকারী ছাত্রী ও জামাআতে মিশকাত সম্পন্নকারী ছাত্রদেরকে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান।

৫. বালক বিভাগের মিশকাত জামাআত সম্পন্নকারী ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান।

৬. হাফেজ মাও. এমদাদ হাসান সাহেব (হাফি.) এর দিক নির্দেশনা মূলক নসিহা।

৭. আল্লামা মুফতি মাহমূদ হাসান (হাফি.) এর শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-"বিদায় বিদায় ফারিগীনে আল-মা'হাদ"

“কোনো কোনো বিদায় আসলে জীবনের শ্রেষ্ঠ উপহার।

“বিদায় কখনোই চিরতরে হয় না, যদি সম্পর্কটা হৃদয়ের হয়।"

আল-মা'হাদুল ইসলামী বালক বালিকা মাদ্রাসার
১৪৪৬-৪৭ হিজরী মোতাবেক ২০২৫-২৬ ইং শিক্ষা বর্ষের দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনকারী ছাত্রী
এবং অত্র মাদ্রাসার মেশকাত সম্পন্ন কারী ছাত্রদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মাহমূদ হাসান (হাফি.) এবং অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফেজ মাও. এমদাদ হাসান সাহেব ও সকল শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণ ও সকল বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।


অনুষ্ঠান সূচী ছিলঃ--

১. পবিত্র কুরআন মাজীদ হতে তিলাওয়াত।

২. সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে " মুফতি আব্দুল হালীম বুখারী রহ. রচিত "ফাজেলানে জামিয়া" পরিবেশন।

৩. বালক বিভাগের মিশকাত জামাআত সম্পন্নকারী ছাত্রদের পক্ষে হতে "উর্দূ ভাষায় কাসিদা" পরিবেশ।

৪. দাওয়ারে হাদীস সম্পন্নকারী ছাত্রী ও জামাআতে মিশকাত সম্পন্নকারী ছাত্রদেরকে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান।
৫. বালক বিভাগের মিশকাত জামাআত সম্পন্নকারী ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান।
৬. হাফেজ মাও. এমদাদ হাসান সাহেব (হাফি.) এর দিক নির্দেশনা মূলক নসিহা।
৭. আল্লামা মুফতি মাহমূদ হাসান (হাফি.) এর শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক নসিহা ও আখেরী মুনাজাত।

পরিশেষেঃ-

ক্ষমা করি, ক্ষমা চাই।
দো'য়া করি,দো'য়া চাই

১৬ শাবান-১৪৪৭ হি.
০৫ ফেব্রুয়ারী-২০২৬ঈ. প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক নসিহা ও আখেরী মুনাজাত।

পরিশেষেঃ-

ক্ষমা করি, ক্ষমা চাই।
দো'য়া করি,দো'য়া চাই

১৬ শাবান-১৪৪৭ হি.
০৫ ফেব্রুয়ারী-২০২৬ঈ.

12/01/2026

আলহামদুলিল্লাহ!
#নওমুসলিমের_পাশে_আল_মাহাদ
আজ আল-মা'হাদুল ইসালামী বালক-বালিকা মাদ্রাসার মসজিদ মিলনায়তনে এমন এক বিরল দৃশ্যের অবতারণা হয়েছে, যা দুচোখ ভিজিয়ে হৃদয় নরম করে দেয়। দীর্ঘ ভাবনা, অনুসন্ধান ও আত্মিক টান থেকে একটি হিন্দু ছেলে (পূর্বনাম- কৃষ্ণ দাশ, বর্তমান নাম- জুবাইর আহমদ) বিগত ২৬ ডিসেম্বর-২০২৫ ইংরেজি ইসলামী সম্মেলন সংস্থা ভূজপুর কর্তৃক অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে জামিয়া বাবু নগর এর স্বনামধন্য শায়খুল হাদিস ও প্রধান মুফতি, #আল্লামা_মুফতি_মাহমূদ_হাসান_সাহেবের সান্নিধ্যে (হাতে হাত রেখে) সত্যের আহ্বানে সাড়া দিয়ে ইসলামের পবিত্র ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজ সে শুধু ধর্ম পরিবর্তন করেনি—সে বেছে নিয়েছে একটি নতুন জীবন, একটি নতুন পরিচয়, একটি নতুন পথচলা।
নিজ পরিবার, সমাজ ও অতীতের অনেক কিছু পেছনে রেখে সে আজ “লা ইলাহা ইল্লাল্লাহ”-এর সাক্ষ্যে নিজের হৃদয় সঁপে দিয়েছে। এমন সিদ্ধান্ত নিতে যে কতটা সাহস, ত্যাগ আর দৃঢ় বিশ্বাস লাগে—তা অনুভব না করলে বোঝা যায় না।
এই নতুন যাত্রার শুরুতে তার পাশে দাঁড়াতে মাওলানা হাফেজ এমদাদ হাসান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা কর্তৃপক্ষ, অত্র এলাকার মুসুল্লিয়ানে কেরাম এবং আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীগণ আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে। সবার সম্মিলিত সহযোগিতায় তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যেন জীবনের এই নতুন অধ্যায়ে সে একা অনুভব না করে।
আজকের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়—ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অনন্য বন্ধন।
আল্লাহ তায়ালা তাকে ঈমানের ওপর অটল রাখুন, তার প্রতিটি পদক্ষেপ সহজ করে দিন এবং তাকে দ্বীনের একজন দৃঢ় সৈনিক হিসেবে কবুল করুন।
আমাদের সবাইকে এমন নীরব, নিঃস্বার্থ খেদমতের কাজে শরিক হওয়ার তাওফিক দান করুন।
আমিন 🤲

07/01/2026

কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,
আল-মা'হাদুল ইসলামী বালক বালিকা মাদ্রাসার
সম্মানীত হিতাকাঙ্খী, জনাব বেলাল সওদাগর, মূসা সওদাগর এবং কাতার প্রবাসী মুহাম্মদ জিয়া, জয়নাল ও সেকান্দরের প্রমূখ এর #শ্রদ্ধেয়_আব্বাজান
পূর্ব ভূজপুর মিরেরখীলের নিবাসি
#জনাব_মুহাম্মদ_আবদুস_সামাদ_ইন্তেকাল_করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমিন।

শোকাবহ পরিবারকে সবরে জামিল দান করুক।
আজ দুপুর ২টায় ফকিরহাট জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

Address

Bhujpur. Fatikchhari
Chittagong

Telephone

008801829323036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al MaHadul Islami Boys & Girls Madrasha.Bhujpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al MaHadul Islami Boys & Girls Madrasha.Bhujpur:

Shortcuts

Share