Shah Amanat Ideal School

Shah Amanat Ideal School একটি প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা

Happy Victory Day 🇧🇩রক্তস্নাত ভোরে এলো যে বিজয়, তা অমর হয়ে থাকুক বিশ্বময়।
16/12/2025

Happy Victory Day 🇧🇩
রক্তস্নাত ভোরে এলো যে বিজয়, তা অমর হয়ে থাকুক বিশ্বময়।

ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যে সকল কোমলমতি ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন তাদের জন্য গভীর শোকাহত। সৃষ্টিকর্...
21/07/2025

ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যে সকল কোমলমতি ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন তাদের জন্য গভীর শোকাহত। সৃষ্টিকর্তা তাদের পরিবারকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য প্রদান করুক। আর যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ ও আরোগ্য লাভ করেন সেজন্যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে গভীর প্রার্থনা।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আযহা।সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।  “ঈদ মোবারক” 🌙
06/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আযহা।

সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।
“ঈদ মোবারক” 🌙

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা: ১. পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশপত্রের সাথে রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে।...
09/04/2025

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশপত্রের সাথে রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে।

২. পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রতিটি বিষয়ের উপস্থিতি পত্রে স্বাক্ষর করতে হবে, অন্যথায় পরীক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ে অনুপস্থিত বলে বিবেচিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নিয়ম

১. পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক নির্ধারিত তারিখ এবং সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে তাদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

৩. পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে, একটি সতর্কতামূলক ঘণ্টা বাজানো হবে এবং পরীক্ষার্থীর আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের হল এবং আশেপাশের কক্ষ ত্যাগ করতে হবে তাৎক্ষণিকভাবে।

৪. পরীক্ষার সময় শেষ হওয়ার পর পরিদর্শক কর্তৃক সমস্ত উত্তরপত্র সংগ্রহের আগে কোনও শিক্ষার্থী তাদের আসন ত্যাগ করবে না। ২ ঘন্টা অতিক্রম না হলে কোনও শিক্ষার্থীকে তাদের উত্তরপত্র জমা দিতে দেওয়া হবে না।

৫. কোনও শিক্ষার্থীকে নোট, কাগজপত্র, বই এবং মোবাইল ফোন সাথে আনতে দেওয়া হবে না।

৬. পরীক্ষার্থীদের নিজস্ব কলম, পেন্সিল, কালি এবং বলপয়েন্ট কলম আনতে হবে এবং তাদের নিজস্ব ক্যালকুলেটর এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা থাকতে হবে।
৭.পরীক্ষার্থীদের উত্তরপত্রের কভার পৃষ্ঠায় যথাযথভাবে কালো বলপয়েন্ট কলম দিয়ে তাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পরীক্ষার নাম, বোর্ডের নাম এবং সাবজেক্ট কোড সহ প্রদত্ত বাক্সগুলির বৃত্ত পূরণ করতে হবে।

৮. পরীক্ষার্থীদের উত্তরপত্রে লেখা শুরু করতে হবে চিহ্নিত স্থান থেকে। কভার পৃষ্ঠা ব্যতীত উত্তরপত্রের উভয় পাশে লিখতে হবে। উত্তরপত্রের যে অংশগুলি কালো বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে বলা হয়েছে সেগুলি অবশ্যই করতে হবে তবে লাল বা নীল কলমের কালির সাহায্যে নয়।

৯. পরীক্ষার্থীদের প্রদত্ত বাক্সগুলিতে বৃত্তগুলি ছাড়া কভার পৃষ্ঠায় নম্বর দেওয়া বা অন্য কোনও ধরণের লেখা নিষিদ্ধ।

১০. উত্তরপত্র কোনওভাবেই ভাঁজ করা উচিত নয়।

১১. যদি কেউ আপত্তিকর/অপ্রীতিকর কিছু লিখে/পরীক্ষা হল থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, স্ক্রিপ্ট জমা না দিয়ে, পরীক্ষার সাথে জড়িত কোনও ব্যক্তির সাথে অসদাচরণ করে, নকল করে বা অসদাচরণের আশ্রয় নেয়, পরীক্ষায় কোনও ধরণের বাধা সৃষ্টি করে, তাহলে আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেমন পরীক্ষা বাতিল করা।

১২. কোনও পরীক্ষার্থী উত্তরপত্রের ভেতরে এবং কোথাও নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল/টেলিফোন নম্বর, স্কুলের নাম, কেন্দ্রের নাম লিখতে পারবে না। যদি তা করা হয়, তাহলে পরীক্ষা বাতিল করা হবে।

১৩. মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক ডিভাইস কঠোরভাবে নিষিদ্ধ।

শাহ আমানত আইডিয়াল স্কুল পরিবারের পক্ষ থেকে রইল সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া আর শুভ কামনা।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!!ঈদ মোবারক ✨🌙"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।" ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْআল্ল...
30/03/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!!

ঈদ মোবারক ✨🌙

"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"
ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْ
আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।বাঙালির মুক্তি সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তানদে...
26/03/2025

২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।
বাঙালির মুক্তি সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।

#মহান_স্বাধীনতা_দিবস

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন।
20/03/2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন।

রমজান মোবারক 🌙 সকলকে মাহে রমজানের বরকতময় মাসের শুভেচ্ছা। এই পবিত্র রমজান মাস সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর অস...
01/03/2025

রমজান মোবারক 🌙
সকলকে মাহে রমজানের বরকতময় মাসের শুভেচ্ছা। এই পবিত্র রমজান মাস সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর অসীম রহমত বয়ে আনুক।

21/02/2025

বার্ষিক শিক্ষা সফর-২০২৫ 🎒✨

স্কুলের পাঠ পরিক্রমায় পড়াশোনার পাশাপাশি থাকে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
তেমনই এক আয়োজন "শিক্ষা সফর"। যা শিক্ষার্থীদের আনন্দ দানের পাশাপাশি নতুন নতুন অভিজ্ঞতা ও বাস্তবিক জ্ঞান অর্জনে সহায়তা করে।আজ ২০ ফেব্রুয়ারি,২০২৫ রোজ বৃস্পতিবার । শাহ আমানত আইডিয়াল স্কুল ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন । শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে আনন্দময়তার মধ্য দিয়ে সবাই মিলে ঘুরে আসি আমরা রাঙ্গামাটি (ঝুলন্ত ব্রিজ , শিশু পার্ক, পলওয়েল পার্ক, আরণ্যক পার্ক ) থেকে। সারাদিন ব্যাপী বিভিন্ন রাইডে চড়া,ঘোরাঘুরি, গান,নাচ ও খেলাধুলার মাধ্যমে উদযাপন করা হয় আজকের দিন।গতানুগতিক নিয়মের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ভিন্ন রকমের একটা দিন কেটেছে । আমাদের আজকের আয়োজনের বিভিন্ন সময়ের আনন্দময় মূহুর্তগুলো সকলের সাথে ভাগাভাগি করে নিলাম।

ছাত্রছাত্রী, অভিভাবক- অভিভাবিকা, প্রধান শিক্ষক ও অন্যন্য শিক্ষক শিক্ষিকা সবার সর্বাত্মক সহযোগিতায় আজকের শিক্ষা সফর ২০২৫ সফল ও সার্থক হওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,

শিক্ষা সফর ২০২৫
আয়োজকের প্রধান,
রুবেল স্যার।

ভিডিও ক্রেডিট:
সাইফ আলী খান
সাবেক শিক্ষার্থী,শাহ আমানত আইডিয়াল স্কুল

অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসযাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার অধিকার পেয়েছি, সেই সকল বীর...
21/02/2025

অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার অধিকার পেয়েছি, সেই সকল বীর ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।


"প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও ছাত্র-ছাত্রীদের প্রাণশক্তি সংগ্রহ করার জন্য হলেও শিক্ষা সফর করা প্রয়োজন। যেখানে তারা বইয়...
13/02/2025

"প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও ছাত্র-ছাত্রীদের প্রাণশক্তি সংগ্রহ করার জন্য হলেও শিক্ষা সফর করা প্রয়োজন। যেখানে তারা বইয়ের বাইরের আরেক জগতের সন্ধান পায়"

বার্ষিক শিক্ষা সফর --২০২৫
স্থান: রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক ও শিশু পার্ক।

🔖ইভেন্ট ডেট : ২০ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার।

শাহ আমানত আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ক্রীড়ায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে যারা ১ম,২য় ও ৩য় স্থা...
04/02/2025

শাহ আমানত আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫
ক্রীড়ায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে যারা ১ম,২য় ও ৩য় স্থান প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার নেওয়ার স্থির চিত্র।

Address

Fateyabad, Battati, Hathazari, Chattogram
Chittagong
FATEYABAD

Opening Hours

Monday 08:30 - 02:30
Tuesday 08:30 - 14:30
Wednesday 08:30 - 14:30
Thursday 08:30 - 14:30
Sunday 08:30 - 14:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Amanat Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category