16/07/2026
অদ্য ১৬/০৭/২০২৬ ইং বৃহস্পতিবার আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সাথে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রবিউল হাছান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাফর আহমদ, প্রতিষ্ঠাতা, অত্র বিদ্যালয়; সদস্য , চট্টগ্রাম মহানগর বিএনপি ও কারা পরিদর্শক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব মোহাম্মদ শেখ রাসেল ও শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লোটন দাশ ও সহকারী শিক্ষক জনাব নছিবা বেগম। এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ অলি উল্লাহ, সিনিয়র শিক্ষিকা সেলিনা পারভীন,ছাদুর রশীদ চৌধুরী, তুষার কান্তি মল্লিক, আবদুল মাবুদ সহ সকল শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন আবদুল হামিদ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ প্রানেশ বড়ুয়া ও সহকারী শিক্ষকমণ্ডলী। পরবর্তীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ছাদুর রশিদ চৌধুরী।