Confidence Baby Care

Confidence Baby Care পড়ালেখায় কিসের ভয়, খেলতে খেলতে শিখা হয়।
*
৩ থেকে ৫ বছরের শিশুদের অক্ষর ও হাতের লেখা শেখানো হয়।

৪–৫ বছরের বাচ্চার চিন্তাশক্তি ও যুক্তিবোধ বাড়াতে ৫০টি প্রশ্ন!বাচ্চাকে শুধু মুখস্থ শেখাবেন না—তাকে ভাবতে শেখান! ❤️প্রতিদি...
29/09/2026

৪–৫ বছরের বাচ্চার চিন্তাশক্তি ও যুক্তিবোধ বাড়াতে ৫০টি প্রশ্ন!

বাচ্চাকে শুধু মুখস্থ শেখাবেন না—তাকে ভাবতে শেখান! ❤️
প্রতিদিন খেলতে খেলতে ৫–১০টি প্রশ্ন করুন এবং উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করুন, “কেন?”

🔹 কেন ও কীভাবে
১. বৃষ্টি হলে ছাতা কেন ব্যবহার করি?
২. রাতে অন্ধকার হয় কেন?
৩. গাছে পানি না দিলে কী হবে?
৪. বরফ বাইরে রাখলে কী হবে?
৫. আইসক্রিম রোদে রাখলে কী হবে?
৬. পাখি উড়তে পারে, মানুষ কেন পারে না?
৭. মাছ পানিতে থাকে কেন?
৮. গরমে পাতলা জামা পরি কেন?
৯. সাবান দিয়ে হাত ধুই কেন?
১০. ঘুমানো কেন দরকার?

🔹 সমস্যা সমাধান
১১. খেলনা বিছানার নিচে পড়লে কী করবে?
১২. গ্লাসের পানি পড়ে গেলে কী করবে?
১৩. জুতার ফিতা খুলে গেলে কী করবে?
১৪. খেলনা ঘরের ভেতর আটকে গেলে কী করবে?
১৫. বন্ধু পড়ে গেলে কী করবে?
১৬. পেন্সিল হারিয়ে গেলে কোথায় খুঁজবে?
১৭. বাইরে বৃষ্টি হলে কীভাবে খেলবে?
১৮. দুই বন্ধু একই খেলনা চাইলে কী করবে?
১৯. পথ হারিয়ে ফেললে কার সাহায্য চাইবে?
২০. খেলনা ভেঙে গেলে কীভাবে ঠিক করার চেষ্টা করবে?

🔹 তুলনা ও পার্থক্য
২১. আপেল আর কলার মধ্যে কী পার্থক্য?
২২. বিড়াল আর কুকুরের মধ্যে কী মিল?
২৩. গাড়ি আর সাইকেলের মধ্যে কী পার্থক্য?
২৪. বড় বল আর ছোট বল—কোনটি বেশি জায়গা নেয়?
২৫. হাতি আর পিঁপড়ার মধ্যে কী পার্থক্য?
২৬. দিন আর রাতের মধ্যে কী পার্থক্য?
২৭. গরম ও ঠান্ডা পানির মধ্যে কী পার্থক্য?
২৮. জুতা ও মোজার কাজ কী?
২৯. চামচ ও কাঁটার কাজ কী?
৩০. বই ও খেলনার মধ্যে কী পার্থক্য?

🔹 পর্যবেক্ষণ ও যুক্তি
৩১. কোনটি আলাদা—🍎 আপেল, 🍌 কলা, 🚗 গাড়ি? কেন?
৩২. কোনটি আগে আসে—সকাল না রাত?
৩৩. বীজ থেকে কী হতে পারে?
৩৪. ডিম থেকে কী বের হতে পারে?
৩৫. আকাশে কালো মেঘ থাকলে কী হতে পারে?
৩৬. লাল সিগন্যাল জ্বললে গাড়ির কী করা উচিত?
৩৭. গাছের পাতা শুকিয়ে গেলে কারণ কী হতে পারে?
৩৮. খাবার খুব গরম হলে কী করবে?
৩৯. জুতা না পরে বাইরে হাঁটলে কী হতে পারে?
৪০. পানি না থাকলে আমরা কী কী করতে পারব না?

🔹 কল্পনা ও সৃজনশীলতা
৪১. পাখির মতো উড়তে পারলে কোথায় যেতে?
৪২. একদিনের জন্য শিক্ষক হলে কী শেখাতে?
৪৩. খেলনা কথা বলতে পারলে কী বলত?
৪৪. নিজের একটি খেলনা বানালে সেটি কেমন হতো?
৪৫. চাঁদে যেতে পারলে সঙ্গে কী নিতে?
৪৬. জাদুর বাক্স থাকলে তার ভেতরে কী রাখতে?
৪৭. একটি গাছ হতে পারলে কোথায় দাঁড়াতে চাইতে?
৪৮. বৃষ্টির সঙ্গে কথা বলতে পারলে কী বলতে?
৪৯. নিজের বাড়ি বানালে সেখানে কী কী রাখতে?
৫০. একদিনের জন্য মা/বাবা হলে কী নিয়ম বানাতে?
💡 মনে রাখবেন:
বাচ্চা উত্তর দেওয়ার পর শুধু “ঠিক” বা “ভুল” বলবেন না। জিজ্ঞেস করুন—
👉 “তুমি এমনটা কেন ভাবছ?”
👉 “আরেকভাবে করা যায়?”
👉 “তারপর কী হতে পারে?”
এভাবেই খেলতে খেলতে শিশুর চিন্তাশক্তি, যুক্তিবোধ, পর্যবেক্ষণ ও সমস্যা সমাধানের দক্ষতা অনুশীলন করানো যায়। ❤️🧠

🧠 ৪–৫ বছরের বাচ্চার জন্য ১০টি Math Logic Questions🍎 তোমার কাছে ৩টি আপেল আছে। মা আরও ২টি দিলেন। এখন মোট কয়টি আপেল?🐰 ৫টি ...
18/09/2026

🧠 ৪–৫ বছরের বাচ্চার জন্য ১০টি Math Logic Questions
🍎 তোমার কাছে ৩টি আপেল আছে। মা আরও ২টি দিলেন। এখন মোট কয়টি আপেল?

🐰 ৫টি খরগোশের মধ্যে ২টি চলে গেল। বাকি রইল কয়টি?

🔢 ২, ৪, ৬, __ — এরপর কোন সংখ্যা আসবে?

🧸 রিমার কাছে ৪টি পুতুল, মিতার কাছে ২টি পুতুল। কার কাছে বেশি পুতুল? কতটি বেশি?

🍪 একটি প্লেটে ৬টি বিস্কুট ছিল। তুমি ১টি খেলে। এখন কয়টি আছে?

🟡🔵 হলুদ, নীল, হলুদ, নীল, হলুদ, __ — পরের রং কী হবে?

🐟 একটি মাছের ২টি চোখ। ৩টি মাছের মোট কয়টি চোখ?

👧 মৌ-এর কাছে ৫টি ফুল। সে ২টি ফুল বন্ধুকে দিল। তার কাছে কয়টি ফুল রইল?

🔺 একটি ত্রিভুজের ৩টি বাহু। ২টি ত্রিভুজে মোট কয়টি বাহু?

🧠 একটি ঝুড়িতে ৩টি লাল বল ও ৩টি নীল বল আছে। লাল ও নীল বল মিলিয়ে মোট কয়টি বল?

৬-৭ বছরের বাচ্চাদের চিন্তাশক্তি বৃদ্ধির জন্য ২৬ টি প্রশ্ন১. তোমার কাছে ৩টি আপেল আছে, মা আরও ২টি দিলেন। এখন তোমার কাছে মো...
17/09/2026

৬-৭ বছরের বাচ্চাদের চিন্তাশক্তি বৃদ্ধির জন্য ২৬ টি প্রশ্ন

১. তোমার কাছে ৩টি আপেল আছে, মা আরও ২টি দিলেন। এখন তোমার কাছে মোট কতটি আপেল হলো?

২. একটি বিড়াল গাছে উঠতে পারে, কিন্তু একটি হাতি কি গাছে উঠতে পারবে? কেন?

৩. সকালে সূর্য ওঠে, তাহলে রাতে আকাশে কী দেখা যায়?

৪. তোমার কাছে একটি লাল বল আর একটি নীল বল আছে। কোন বলটি ভারী—এটা তুমি কীভাবে বুঝবে?

৫. যদি আজ বৃষ্টি হয়, তাহলে বাইরে খেলতে গেলে কী কী দরকার হতে পারে?

৬. একটি ঘরে ৪টি চেয়ার আছে। ৫ জন মানুষ বসতে চাইলে কী করা যায়?

৭. তোমার খেলনাটি যদি হারিয়ে যায়, তাহলে তুমি প্রথমে কোথায় খুঁজবে? কেন?

৮. একটি পাখির ২টি ডানা আছে। ৩টি পাখির মোট কয়টি ডানা হবে?

৯. তুমি যদি দেখো তোমার বন্ধু একা বসে আছে, তাহলে তুমি কী করতে পারো?

১০. গরম দুধ ফ্রিজে রাখলে কী হবে? আর ঠান্ডা দুধ রোদে রাখলে কী হতে পারে?

১১. একটি গাছে ৫টি পাখি বসে ছিল। ২টি উড়ে গেল। গাছে কয়টি পাখি থাকল?

১২. যদি তোমার কাছে ঘড়ি না থাকে, তাহলে কীভাবে বুঝবে সকাল হয়েছে?

১৩. একটি কলা হলুদ, একটি আপেল লাল। তাহলে কমলা ফলটির রং কী হতে পারে?

১৪. তুমি যদি দরজার চাবি না পাও, তাহলে কী কী জায়গায় খুঁজতে পারো?

১৫. কোনটি পানিতে ভাসবে—কাঠের টুকরা নাকি পাথর? তোমার কী মনে হয়? কেন?

১৬. যদি তোমার খেলনা গাড়ির একটি চাকা খুলে যায়, তাহলে গাড়িটি কি ঠিকমতো চলবে? কেন?

১৭. ১টি হাতিতে ৪টি পা হলে ২টি হাতিতে মোট কয়টি পা হবে?

১৮. তুমি যদি একটি বাক্সে ২টি লাল বল ও ৩টি নীল বল রাখো, তাহলে মোট কয়টি বল থাকবে?

১৯. তোমার ভাই তোমার চেয়ে ছোট। তুমি বড় হলে কি সব সময় বেশি লম্বা থাকবে? কেন?

২০. একটি পিঁপড়া খুব ছোট, আর একটি হাতি অনেক বড়। দুজনের মধ্যে কে বেশি খাবার খেতে পারে বলে তুমি মনে করো? কেন?

২১. যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে ঘর আলোকিত করার জন্য কী করা যেতে পারে?

২২. তুমি যদি দেখো রাস্তার মাঝখানে একটি খেলনা পড়ে আছে, তাহলে কী করবে?

২৩. একটি গাছের পাতা সবুজ। শরৎ বা শীতকালে পাতার রং কি বদলাতে পারে? তোমার কী মনে হয়?

২৪. তোমার কাছে ৬টি চকলেট আছে। তুমি ২টি বন্ধুকে দিলে তোমার কাছে কয়টি থাকবে?

২৫. যদি একটি জিনিস খুব উঁচুতে রাখা থাকে এবং তুমি পৌঁছাতে না পারো, তাহলে কীভাবে সেটা নামাবে?

২৬. একটি মাছ পানিতে থাকে। একটি পাখি কোথায় থাকে? আর একটি গরু কোথায় থাকে?

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩০টি শিক্ষামূলক স্লোগান শিশুদের সুন্দর চরিত্র গঠন, পরিচ্ছন্নতা, নৈতিকতা ও শিক্ষা...
04/07/2026

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩০টি শিক্ষামূলক স্লোগান

শিশুদের সুন্দর চরিত্র গঠন, পরিচ্ছন্নতা, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে নিচের স্লোগানগুলো খুবই কার্যকর—

📖 শিক্ষামূলক স্লোগানঃ

১️ বিদ্যালয় আমার ঘর, রাখবো সদা পরিষ্কার।
২️লেখাপড়া শিখব, দেশটাকে গড়ব।
৩️নারী-পুরুষ সবাই সমান, শিক্ষা দিয়ে করবো প্রমাণ।
৪️একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা।
৫️ধূমপানে বিষপান, করবো না—করবো না।
৬️ শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি।
৭️সদা সত্য কথা বলব, সুখী জীবন গড়ব।
৮️নতুন বছর, নতুন দিন—নতুন বইয়ে হোক রঙিন।
৯️বিদ্যালয়ে আসবে যারা, সুন্দর জীবন গড়বে তারা।
১০যদি চাও দেশের উন্নতি, শিক্ষা ছাড়া নেই গতি।১️১️দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।
১️২️ সৎ পথে চলব, সুন্দর জীবন গড়ব।
১️৩️ শিক্ষা, শিক্ষা, শিক্ষা চাই—শিক্ষা ছাড়া উপায় নাই।
১️৪️ পড়ার সময় পড়ব, খেলার সময় খেলব।১️৫️ শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল।১️৬️ শিশুর বয়স হলে ছয়, ভর্তি কর বিদ্যালয়।১️৭️নিয়মিত নখ কাটো, রোগজীবাণু দূরে রাখো।১️৮️কনুই তুলে মারবো হাঁচি, অন্যকে বাঁচাই—নিজে বাঁচি।
১️৯️ কৃষক বলে, শ্রমিক ভাই—শিক্ষা ছাড়া উপায় নাই।
২০ নখ কাটি, চুল ছাঁটি—থাকবো মোরা পরিপাটি।
২️১ লাল ফুল, নীল ফুল—শিশু হলো বিদ্যালয়ের ফুল।
২️২️ ছেলে-মেয়ে বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই।
২️৩️ শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো।
২️৪️ এসো বোন, এসো ভাই—চলো সবাই স্কুলে যাই।
২️৫️ লেখাপড়া শিখে মোরা, উঠবো হয়ে দেশের সেরা।
২️৬️ হিন্দু-মুসলিম ভাই ভাই, সুস্থ সুন্দর মন চাই।২️৭️ সুস্থ যদি থাকতে চাও, পুষ্টিকর খাবার খাও।২️৮️ যেখানে-সেখানে ময়লা ফেলব না, পরিবেশ নষ্ট করবো না।
২️৯️ শতভাগ ভর্তির হার, জাতির জন্য অহংকার।
৩️০️ বাংলাদেশ, বাংলাদেশ—চিরজীবী হোক, চিরজীবী হোক। 🇧🇩

🌿 শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আসুন, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলি একটি সুন্দর বাংলাদেশ।

🎒 আর মাত্র কয়েক মাস পরই স্কুলে ভর্তি?নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন পরিবেশ—আপনার সোনামণি কি প্রস্তুত?🌟 CBC Pre School শিশু...
25/06/2026

🎒 আর মাত্র কয়েক মাস পরই স্কুলে ভর্তি?

নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন পরিবেশ—আপনার সোনামণি কি প্রস্তুত?

🌟 CBC Pre School শিশুকে আত্মবিশ্বাসী, সামাজিক ও স্কুল-প্রস্তুত করে তুলতে সাহায্য করে।

👉 আপনার শিশুর বয়স কত? কমেন্টে জানান।
👉 আরও তথ্য পেতে আমাদের পেজ Follow করুন।

📍 বাসা নং - ১৪৬, রোড নং- ০৭, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম।
📞 01815185949 | 01631722116 | ☎️

স্বল্প আয়ের অভিভাবকদের জন্য সুবর্ণ সুযোগ। শিক্ষার মত মৌলিক অধিকার সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দিচ্ছি ১ম থেকে ৫ম শ্রেণি...
17/06/2026

স্বল্প আয়ের অভিভাবকদের জন্য সুবর্ণ সুযোগ। শিক্ষার মত মৌলিক অধিকার সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দিচ্ছি ১ম থেকে ৫ম শ্রেণির রেগুলার কোচিং (সব বিষয়) মাত্র ১০০০/- টাকায়।
যে সকল সুবিধা পাবেন-
✅ সপ্তাহে ৫ দিন ক্লাস
✅ প্রতিদিন ক্লাস টেস্ট
✅ অধ্যায় ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা
✅ সিলেবাস ভিত্তিক চূড়ান্ত পরীক্ষা।
✅ স্কুল ও মাদরাসা (উভয় ব্যাচ)
✅ সব বিষয়ে স্পেশাল গাইডলাইন

যা আপনার সন্তানকে গড়ে তুলবে একজন মনযোগী ও আদর্শ শিক্ষার্থী হিসেবে।

তাহলে আর দেরি কেন?
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন- 01815186949

🏠বাসা - ১৪৬, রোড - ৭, ব্লক- বি, চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম।

🎨 ৫০টি রঙের নাম (Colors Name)লাল — Red (রেড)নীল — Blue (ব্লু)সবুজ — Green (গ্রিন)হলুদ — Yellow (ইয়েলো)সাদা — White (হোয়া...
13/06/2026

🎨 ৫০টি রঙের নাম (Colors Name)
লাল — Red (রেড)
নীল — Blue (ব্লু)
সবুজ — Green (গ্রিন)
হলুদ — Yellow (ইয়েলো)
সাদা — White (হোয়াইট)
কালো — Black (ব্ল্যাক)
ধূসর — Gray (গ্রে)
কমলা — Orange (অরেঞ্জ)
গোলাপি — Pink (পিঙ্ক)
বেগুনি — Purple (পার্পল)
বাদামি — Brown (ব্রাউন)
আকাশী — Sky Blue (স্কাই ব্লু)
সোনালী — Golden (গোল্ডেন)
রূপালি — Silver (সিলভার)
ক্রিম — Cream (ক্রিম)
ফিরোজা — Turquoise (টারকোয়েজ)
জলপাই — Olive (অলিভ)
মেরুন — Maroon (মেরুন)
নেভি নীল — Navy Blue (নেভি ব্লু)
আসমানী — Azure (আজুর)
হালকা সবুজ — Light Green (লাইট গ্রিন)
গাঢ় সবুজ — Dark Green (ডার্ক গ্রিন)
হালকা নীল — Light Blue (লাইট ব্লু)
গাঢ় নীল — Dark Blue (ডার্ক ব্লু)
হালকা লাল — Light Red (লাইট রেড)
গাঢ় লাল — Dark Red (ডার্ক রেড)
গোল্ড — Gold (গোল্ড)
সি গ্রিন — Sea Green (সি গ্রিন)
স্কারলেট — Scarlet (স্কারলেট)
মেজেন্টা — Magenta (ম্যাজেন্টা)
লেমন — Lemon (লেমন)
মিন্ট — Mint (মিন্ট)
পিচ — Peach (পিচ)
ব্রোঞ্জ — Bronze (ব্রোঞ্জ)
চকলেট — Chocolate (চকলেট)
স্টিল — Steel (স্টিল)
চারকোল — Charcoal (চারকোল)
ল্যাভেন্ডার — Lavender (ল্যাভেন্ডার)
আইভরি — Ivory (আইভরি)
কফি — Coffee (কফি)
রোজ — Rose (রোজ)
করাল — Coral (করাল)
টিল — Teal (টিল)
লিলাক — Lilac (লাইলাক)
অ্যাম্বার — Amber (অ্যাম্বার)
স্যাফায়ার — Sapphire (স্যাফায়ার)
এমেরাল্ড — Emerald (এমেরাল্ড)
রুবি — Ruby (রুবি)
জেড — Jade (জেড)
পার্ল — Pearl (পার্ল)
📌 পড়া শেষে লিখতে ভুলবেন না। সেভ করে রাখুন!

🔥 ''ঘরে বসে English Grammar '' কোর্স এখন মাত্র 1690 টাকায়!


👉কোর্সটি করে যা শিখবেন
🌻সঠিকভাবে ইংরেজি লিখতে প্রয়োজনীয় গ্রামারের সকল নিয়ম ও ব্যাখ্যা
🌻একই গ্রামারের বিভিন্ন রকম বাস্তব উদাহরণ ও ব্যাখ্যা
🌻প্রতিটি গ্রামারের নিয়ম শিখে তার যথাযথ ব্যবহার প্রয়োগ করার উপায়
🌻স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী প্রাসঙ্গিক English Grammar-এর নিয়ম ও উদাহরণ
🌻বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে ইংরেজি গ্রামার মনে রাখার উপায়
🌻চর্চার মাধ্যমে English Grammar-এর সহজ থেকে জটিল বিষয়গুলো আত্মস্থ ও প্রয়োগ করা

তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

04/06/2026

৩০০ টাকা ফি-তে আর্ট কোর্স ভাবা যায়! হ্যাঁ আমাদের বেসিক আর্ট কোর্সের মাসিক ফি এখন থেকে ৩০০ টাকা মাত্র
বিস্তারিত-01815185949

16/05/2026

স্কুল নিবন্ধনের অনলাইনে আবেদন সংক্রান্ত বিষয়।

Address

Chandgaon R/A, Block#B, Road# 7
Chittagong
4212

Opening Hours

Monday 10:00 - 13:00
Tuesday 10:00 - 13:00
Wednesday 10:00 - 13:00
Thursday 10:00 - 13:00
Friday 10:00 - 12:00
Saturday 10:00 - 12:00
Sunday 10:00 - 13:00

Telephone

008801815185949

Alerts

Be the first to know and let us send you an email when Confidence Baby Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Confidence Baby Care:

Shortcuts

Share