Patiya Govt. College Students Community

Patiya Govt. College Students Community

Share

Patiya Govt. College Unofficial Page

30/06/2025

গজল🤍💙
পাঠিয়েছেন: ফখরুল ইসলাম,
ম্যাথ ডিপার্টমেন্ট।

29/06/2025

নাম :- সাদিয়া কবির হিমু
বিভাগ:- রসায়ন

স্বরচিত কবিতা আবৃত্তি ও এনিমেশন।

কবিতা :- এই আমি

28/06/2025

কবিতা আবৃত্তি ☘️
পাঠিয়েছেন এইসএসসি ২৬ ব্যাচের একজন শিক্ষার্থী।

Patiya Govt. College Students Community Notice Board- (PGCSCNB) join our official group❤️🤍

25/06/2025

আমি পটিয়া সরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষার্থী ছিলাম। চার বছর ধরে এই প্রতিষ্ঠানে কাটানো সময় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমি আমার এই চার বছরের অভিজ্ঞতা এবং অনুভূতিগুলো শেয়ার করতেছি।পটিয়া সরকারি কলেজের সবুজ-শ্যামল ক্যাম্পাস, খোলামেলা পরিবেশ আর বন্ধুসুলভ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি সবসময় মন ছুঁয়ে গেছে। এখানে ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে আড্ডা, লাইব্রেরিতে সময় কাটানো—সবই ছিল স্বপ্নের মতো। "শিক্ষকরা সবসময় সহানুভূতিশীল ছিলেন। ক্লাসে পড়াশোনার পাশাপাশি আমাদের ভাবতে, বিশ্লেষণ করতে এবং প্রশ্ন করতে শেখানো হতো। পরীক্ষার সময় সবাই একসঙ্গে প্রস্তুতি নিতাম, যা আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছিল।কলেজে নানা ধরনের প্রোগ্রাম যেমন বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সেমিনার ইত্যাদি হতো। এসব অনুষ্ঠানে অংশগ্রহনে আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি নিজের প্রতিভা প্রকাশের সুযোগও পেয়েছি।বন্ধুরা ছিল আমার এই যাত্রার সবচেয়ে বড় সঙ্গী। ক্লাস, গ্রুপ স্টাডি,আড্ডা করা,ঘুরাঘুরি—সবকিছুই ছিল উপভোগ্য। কিছু বন্ধুত্ব আজীবনের জন্য গড়ে উঠেছে।পটিয়া সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমার বেড়ে ওঠার একটি মঞ্চ। এখানকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মানুষ আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে। এই চার বছর আমার হৃদয়ে আজীবন গাঁথা থাকবে।

রুমা চৌধুরী
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

19/06/2025

প্রিয় পটিয়া সরকারি কলেজ স্টুডেন্ট কমিউনিটি,

আমরা আনন্দের সাথে ঘোষণা করছি, আমাদের কলেজে একটি বিশেষ ফেস্ট আয়োজন করা হবে, যেখানে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে! এই উৎসবের অংশ হিসেবে আমরা বিভিন্ন কন্টেন্ট, ছবি, শর্ট ভিডিও, গল্প, ছড়া-কবিতা, গান, নৃত্য, নাত পরিবেশনসহ ইত্যাদি প্রদর্শন করতে চাই।

আপনার সৃজনশীলতা এবং প্রতিভাকে প্রকাশ করার একটি দারুণ সুযোগ এটি। আপনি যেকোনো ধরনের কন্টেন্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এ ছাড়া, আপনাদের প্রিয় গান বা নৃত্যও ফেস্টে প্রদর্শন করতে পারবেন। এই উৎসবের মাধ্যমে আমরা একে অপরের প্রতিভা উদযাপন করতে চাই।

কীভাবে অংশগ্রহণ করবেন:

1. ছবি, ভিডিও, গান, গল্প বা নৃত্য প্রস্তুত করুন।

2. ইভেন্টে অংশগ্রহণের জন্য [৩০-০৬-২০২৫ ইং] এর মধ্যে জমা দিন।

3. পরবর্তী বিস্তারিত তথ্য আমাদের অফিসিয়াল গ্রুপে বা পেজে দেওয়া হবে।

আমাদের এই ইভেন্টে সক্রিয় অংশগ্রহণ করুন এবং একে অপরকে অনুপ্রাণিত করুন। এটি হবে একটি অসাধারণ অভিজ্ঞতা, এবং আমরা আপনার সৃজনশীলতার অপেক্ষায় আছি।

আসুন, একসাথে আনন্দমুখর একটি ফেস্ট তৈরি করি!

জমা দেওয়ার জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুন:
https://wa.me/qr/6GRJXCGSRNN4L1

ধন্যবাদ।
পটিয়া সরকারি কলেজ স্টুডেন্ট কমিউনিটি🤍💙

31/05/2025

Another Masterclass performance droop from HSC 1st year student.

Patiya Govt. College Students Community Notice Board- (PGCSCNB)

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chittagong
4370