𝙸𝚜𝚕𝚊𝚖𝚒𝚌 𝚃𝚘𝚑𝚏𝚊

𝙸𝚜𝚕𝚊𝚖𝚒𝚌 𝚃𝚘𝚑𝚏𝚊

Share

“আমি তো জন্মেছিলাম ফুলের ন্যায় পবিত্র একটি অন্তর নিয়ে; সে অন্তর আজ বহুমাত্রায় দূষিত নফসের ধোঁকায়”

26/12/2025

Skip the dirty politics.
Grow your skills.
Serve your family, community, even your country!

25/12/2025

দেশের রাজনীতিতে নতুন যাত্রা শুরু হোক! বাংলাদেশ নিরাপদ হোক🙂

03/12/2025

মানুষদের মধ্যে সর্বাধিক মন্দ ব্যক্তি:

নবীজি ﷺ এরশাদ করেন, আমি কি তোমাদেরকে সর্বাধিক মন্দ ব্যক্তি সম্পর্কে বলবো? সাহাবায়ে কেরাম আরজ করলেন হে আল্লাহর রাসুল বলুন। নবীজি ﷺ এরশাদ করলেন,

১. সর্বাধিক মন্দ ব্যক্তি হলো সে, যে একাকী খায়, দান করে না, এবং অধিনস্তদেরকে প্রহার করে।
২. এরচেয়ে বেশি মন্দ ব্যক্তি হলো সে, যে মানুষকে ঘৃনা করে এবং মানুষও তাকে ঘৃনা করে।
৩. এরচেয়ে বেশি মন্দ ব্যক্তি হলো সে, যে মানুষের ওজর গ্রহন করে না এবং ভুল ক্ষমা করে না।
৪. এরচেয়ে বেশি মন্দ ব্যক্তি হলো সে, যার থেকে ভালো ও কল্যানকর কিছুর আশা করা হয় না এবং যার মন্দ থেকে নিরাপদ থাকা যায় না।*

লক্ষ্য করুন, সর্বাধিক মন্দ ব্যক্তি হিসেবে নবীজি যাদের কথা বলেছেন তাদের কেও আল্লাহর হক্ব নষ্ট করেছে তথা নামাজ রোযা কাযা করেছে এমন ব্যক্তি নয়। অথবা যে ব্যক্তি তার নিজের হক্ব নষ্ট করেছে তথা মদ পান করেছে বা অন্য কোন গুনাহ করেছে তাদের কথাও বলা হয়নি। বরং এমন কিছু বৈশিষ্ট তুলে ধরা হয়েছে যা আল্লাহ বা তার নিজের সাথে সম্পর্কিত বিষয় নয়, বরং অন্যের সাথে সম্পর্কিত বিষয়।

মানুষ সামাজিক জীব হিসেবে কেউ চাইলেও সমাজ ছাড়া চলতে পারে না। সেই সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যাদের অনিষ্ট থেকে বাঁচতে মানুষের যাওয়ারও কোন জায়গা থাকে না, বাধ্য হয়েই খোঁচা মারা কথার দ্বারাই হোক কিংবা ভিন্ন কোন উপায়ে বিভিন্ন ধরনের অনিষ্টতা তাকে সহ্য করে যেতে হয়। আর যারা এভাবে অন্যের জীবনকে বিভীষিকাময় করে তুলে, তাদের লেবাস কিংবা আমল যত সুন্দরই হোক তারা সব মন্দ লোক থেকেও আরো বেশি মন্দ। তাই কেউ ভালো কথা বলতে না পারলে উচিত মন্দ কথা না বলা বা চুপ থাকা, মানুষের উপকার করতে না পারলে উচিত অন্তত কারো ক্ষতি না করা।

* সুনানে আবি দাউদ, হাদিস নং-১৪৮৫ সুনানে ইবনে মাজাহ, হাদিস- ১১৮১

21/11/2025

ভুমিকম্প 😪

02/11/2025

আল্লাহ তায়ালা সবাইকে হেফাজতে রাখুক 😪

03/10/2025

ভা/র/তে "আই লাভ মুহাম্মদ" প্রোগ্রামে হা/ম/লা এবং ই/স/রা/ই/ল কর্তৃক গ্লো/বা/ল সু/মু/দ ফ্লো/টি/লা বহরে বাঁ/ধা একই সূত্রে গাঁথা ই/স/লা/ম বি/রো/ধী অপতৎপরতা! নি/ন্দা জানাই।

01/10/2025



01/10/2025

বুকে আবু সাঈদের ছবি নিয়ে ইস*রাই*লের মিডিয়া ব্লা'কআ'উট ভা*ঙতে গা*জা'র উদ্দেশ্যে রওনা হওয়া মিডিয়া ফ্লো*টিলায় যোগ দিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।

আমরা জানি প্রায় ৪৫ এরও বেশি দেশের প্রতিনিধিসহ "গা'*'জা ফ্লো*টিলা" রওনা হয়েছিলো বার্সেলোনা থেকে, ইতিমধ্যে উক্ত বহরে ইজ*রায়েল দু'বার হামলা করলেও থামেনি তাদের গাঁ'*'জার উদ্দেশ্যে যাত্রা।

বাংলাদেশ থেকে প্রথম কেউ এই ফ্লো*টিলার অংশ হয়েছেন, ইতালী হয়ে শহিদুল আলম সেখানে যুক্ত হয়েছেন।

মানবতার এই বৈশ্বিক মিছিলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আমাদের জন্য ও গর্বের।

আসুন আমরা সকলে শহিদুল আলম ভাইসহ "গা'*'জা ফ্লোটিলা" সফলতার জন্য দুআ করি।
আল্লাহ তায়ালা তার সফরকে কামিয়াব করুক। 🙂

24/09/2025

রাসূলুল্লাহ ﷺ ফাতিমা رضي الله عنها এর জন্য পাত্র খুঁজছিলেন তখন।

একদিন আবু বকর (রা) আর উমার (রা) আলী (রা) এর সঙ্গে গল্প করছিলেন। দেখলেন, আলী (রা) কেমন যেন চুপচাপ। আবু বকর (রা) বলে উঠলেন, “আলী, তুমি ফাতিমার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছ না কেন?” উমার (রা) মাথা নেড়ে বললেন, “হ্যাঁ, আলী, তুমিই তো সবচেয়ে উপযুক্ত!”

আলী (রা) একটু লজ্জা পেলেন। বললেন, “আমার তো হাতে তো তেমন কিছুই নেই বিয়ে করার মত।” আবু বকর (রা) হেসে বললেন, “তুমি শুধু প্রস্তাব দাও। বাকিটা দেখা যাবে।”

আলী (রা) সাহস করে রাসূলুল্লাহ ﷺ এর কাছে গেলেন। কিন্তু চুপচাপ থাকলেন। রাসূল ﷺ বললেন, “আলী, তুমি কি কিছু বলতে চাও?” তখন আলী (রা) খুব রয়ে সয়ে বললেন, “আমি আপনার ফাতিমাকে বিয়ে করতে চাই।” রাসূল ﷺ মুচকি হেসে বললেন, “আচ্ছা! মাহর হিসেবে কী দিতে পারবে?”

আলী (রা) বললেন, “আমার তো শুধু সেই ঢালটাই আছে।” রাসূল ﷺ বললেন, “ঠিক আছে। ঢালটা বিক্রি করে মাহরের অর্থ জোগাড় করো।” আর বললেন, “যাও, আবু বকর, উমার, উসমানদের খবরটা দাও।”

আলী (রা) গিয়ে উসমান (রা) কে ঘটনা জানালেন। উসমান (রা) নিজেই সেই ঢালটা কিনে নিলেন। আবার যাবার সময় সেই ঢালটাকেই উপহার হিসেবে দিলেন। তারপর আবার আরো কিছু উপহার দিলেন। এভাবে একে একে আবু বকর (রা) এবং উমার (রা) এর কাছে যাবার পর, তারাও খুব খুশি হয়ে উপহার দিলেন। তারপর উপহার এবং ঢাল বিক্রি করা অর্থ নিয়ে আলী (রা) রাসূল ﷺ এর কাছে আসলেন।

রাসূল (সা) বললেন, “এই উপহারের অর্থ দিয়ে ওয়ালিমার আয়োজন করো।”

বুখারী (৫১৫০) ও মুসলিম (১৪২৪)

16/09/2025

রাসুল (সা:) শুয়ে আছেন যেখানে। সেই মসজিদে নবুবীতে যখন আজান হয়, "আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ" "আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ"

বিশ্বাস করেন, তখন ভিতরে বসে মনে হয়, আকাশ বাতাস সবকিছু দুলতে থাকে।

জীবনে একবার হলেও যাবেন।

আল্লাহপাক কবুল করুন সবাইকে।

09/07/2025

#মানুষে বলেন সন্তানের সাথে মায়ের নাড়ির সম্পর্ক। আজ তা স্বচক্ষে দেখলাম । সন্তান জন্মবার পরে ডাক্তার যখন তার আত কেটে দেয় বাবুটির তখন শক্ত হাতে আত টেনে ধরে ডাক্তারকে বুঝিয়ে দিচ্ছেন ,আমার মা হতে আমাকে বিচ্ছিন্ন করছো কেন ? কিন্তু জীবনের পরতে পরতে আমরা সে মাকেই ভুলে যাই !

08/07/2025

দাওয়াত ❤️

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Haji Chand Mian Road, Panchlaish, Chattogram
Chittagong
0000