Genuine Academic Care

Genuine Academic Care Nature is the best teacher if you are self-learner

05/06/2020

চট্টগ্রামের কোন্ কলেজে ভর্তিতে কত পয়েন্ট লাগছে?

এইচএসসি বা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জিপিএ। আবেদনকারীরা চাইলেই যেকোনো কলেজে আবেদন করতে পারছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের ঠিক করা প্রতিটি কলেজের জন্য নির্ধারিত জিপিএ থাকলেই একজন আবেদনকারী কাঙ্ক্ষিত কলেজে আবেদন করতে পারবেন অনলাইন বা এসএসএসের মাধ্যমে।

কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তা জানা খুবই জরুরি। নিচে চট্টগ্রামের কোন্ কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তার তালিকা ও যোগ্যতা দেওয়া হলো।

সরকারি কলেজ
°°°°°°°°°°°°°°°°°°
=> চট্টগ্রাম কলেজে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা
বিজ্ঞানে ৫.০০ ও মানবিকে ৩.৫০,
=> সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞানে ৫.০০, বাণিজ্যে ৪.৫০ ও মানবিকে ৩.৫০,
=> দুই শিফটের চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বিজ্ঞানে ৫.০০, বাণিজ্যে ৪.০০ ও মানবিকে ৩.০০,
=> চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে বাণিজ্যে ৪.৫৬, => নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে বিজ্ঞানে ৫.০০, বাণিজ্যে ৪.০০ ও মানবিকে ৩.০০,
=> সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞানে ৫.০০, বাণিজ্যে ৪.০০ ও মানবিকে ৩.০০,
=> বাকলিয়া সরকারি কলেজে বিজ্ঞানে ৫.০০, বাণিজ্যে ৪.২৫ ও মানবিকে ৩.৫০,
=> চিটাগাং কলেজিয়েট কলেজে বিজ্ঞানে ৪.২২ ও বাণিজ্যে ৩.৭২

সিটি কর্পোরেশন কলেজ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
=> কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে বিজ্ঞানে ৪.৫০, বাণিজ্যে ৩.০০ ও মানবিকে ২.৫০,
=> চিটাগাং সিটি কর্পোরেশন কমার্স কলেজে বাণিজ্যে ২.০০,
=> দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে বিজ্ঞানে ৩.৫০, বাণিজ্যে ২.৫০ ও মানবিকে ২.০০,
=> পোস্তারপাড় সিটি কর্পোরেশন কলেজে বিজ্ঞানে ৩.০০, বাণিজ্যে ৩.০০ ও মানবিকে ২.০০,
=> পতেঙ্গা সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞানে ২.৫০, বাণিজ্যে ২.৩০ ও মানবিকে ২.০০,
=> সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজে বিজ্ঞানে ৩.০০, বাণিজ্যে ২.০০ ও মানবিকে ১.৫০,
=> সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞানে ৩.৫০, বাণিজ্যে ৩.০০ ও মানবিকে ২.০০।
=> কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে বিজ্ঞানে ৩.৫০, বাণিজ্যে ৩.০০ ও মানবিকে ২.০০,
=> পাঁচলাইশ এসএম মহিউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে বিজ্ঞানে ৩.০০, বাণিজ্যে ৩.০০ ও মানবিকে ২.০০,
=> কাট্টলী সিটি কর্পোরেশন কলেজে বাণিজ্যে ১.৫০ ও মানবিকে ১.৫০,
=> অর্পণাচরণ সিটি কর্পোরেশন গার্লস কলেজে বিজ্ঞানে ২.৫০, বাণিজ্যে ২.০০ ও মানবিকে ১.৫০,
=> চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজে বিজ্ঞানে ৩.০০, বাণিজ্যে ৩.০০ ও মানবিকে ২.৫০,
=> হোসেন আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন কলেজে বিজ্ঞানে ২.৫০, বাণিজ্যে ২.০০ ও মানবিকে ১.৫০,
=> পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন গার্লস কলেজে বিজ্ঞানে ৩.৫০, বাণিজ্যে ২.০০ ও মানবিকে ২.০০।

বেসরকারি কলেজ
°°°°°°°°°°°°°°°°°°°°°
=> ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞানে ৫.০০, বাণিজ্যে ৪.০০ ও মানবিকে ৩.০০
=> বিএএফ শাহীন কলেজে বিজ্ঞানে ৪.৭৫ (বাংলা) ৪.৫০ (ইংরেজি), বাণিজ্যে ৪.০০ ও মানবিকে ৩.০০।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা'২০ এ কৃতকার্য সকল ছাত্র-ছাত্রীদের "জেনুইন একাডেমিক কেয়ার" পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ...
31/05/2020

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা'২০ এ কৃতকার্য সকল ছাত্র-ছাত্রীদের "জেনুইন একাডেমিক কেয়ার" পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌷

ঈদ মুবারক।ঘরে থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন। বেঁচে থাকলে ঈদ বার বার আসবে। ☺
25/05/2020

ঈদ মুবারক।
ঘরে থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন।
বেঁচে থাকলে ঈদ বার বার আসবে। ☺

একই দিনে দুই নক্ষত্র হারালো বায়তুশ শরফ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমহান আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেব হুজুর ...
20/05/2020

একই দিনে দুই নক্ষত্র হারালো বায়তুশ শরফ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মহান আল্লাহ রাব্বুল আলামিন
পীর সাহেব হুজুর মাওলানা কুতুব উদ্দীন মাদ্দাজিল্লুহুল আলী
এবং
কেন্দ্রীয় বায়তুশ শরীফের খতীব নুরুল ইসলাম সাহেব কে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমীন।

সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৮৩।অর্থঃ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের প...
24/04/2020

সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৮৩।

অর্থঃ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।

সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৮৪।

অর্থঃ গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে অসুখে থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার।

সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৮৫।

অর্থঃ রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।

আজকে নতুন অাক্রান্ত ৪১ জনমৃতের সংখ্যা ৫ জনমোট অাক্রান্ত ১৬৪মোট মৃতের সংখ্যা ১৭জনসূত্রঃস্বাস্থ্য অধিদপ্তর।আল্লাহ রহম করুন...
07/04/2020

আজকে নতুন অাক্রান্ত ৪১ জন
মৃতের সংখ্যা ৫ জন
মোট অাক্রান্ত ১৬৪
মোট মৃতের সংখ্যা ১৭জন

সূত্রঃস্বাস্থ্য অধিদপ্তর।

আল্লাহ রহম করুন।

যেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি থাকবে সেখানেই এই লেখাটা থাকার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। বাধ্যতামূলক করা হোক।....
28/03/2020

যেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি থাকবে সেখানেই এই লেখাটা থাকার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। বাধ্যতামূলক করা হোক।................................................
"সরকারী কর্মচারীদের বলি, মনে রেখো, এটা স্বাধীন দেশ। এটা ব্রিটিশের কলোনী নয়। পাকিস্তানের কলোনী নয়। যে লোককে দেখবে, তার চেহারাটা তোমার বাবার মত, তোমার ভাইয়ের মত। ওরই পরিশ্রমের পয়সায় তুমি মাইনে পাও। ওরাই সম্মান বেশী পাবে। কারণ, ওরা নিজেরা কামাই করে খায়।"

"আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ঐ গরীব কৃষক। আপনার মাইনে দেয় ঐ গরীব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। আমরা গাড়ি চড়ি ঐ টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন। ওরাই মালিক। ওদের দ্বারাই আপনার সংসার চলে।"

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

22/03/2020

Breaking:
HSC exam has been postponed.
New routine will be published soon.

Stay Home, Stay Safe

Share it
20/03/2020

Share it

20/03/2020
18/03/2020

ের_যত_ফ্লু.....

বিংশ ও একবিংশ শতাব্দীতে আমাদের এই ধরিত্রী সাক্ষী হয়েছে বেশ কয়েকটি মরণঘাতী ফ্লু বা ভাইরাসের। তার কয়েকটি নিচে দেয়া হলো:-

১) ১৯১৬ সালের #পোলিও। পোলিওমাইলিটিজ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। ১৯১৬ সালে পোলিও রোগ প্রথম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সে বছর নিউইয়র্কে ৯ হাজার মানুষ পোলিওতে আক্রান্ত হয় যার মধ্যে ৬ হাজার মানুষই মৃত্যুবরণ করে! নিউইয়র্ক শহর থেকে ক্রমে পোলিওর প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রতি বছর বিশ্বে কত শত মানুষ পোলিওতে আক্রান্ত হয়ে মারা যায় তার কোনো সঠিক তথ্যও পাওয়া যায় না। অবশেষে ১৯৫০ সালে জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন।

২) ১৯১৮ সালের #স্প্যানিশ_ফ্লু। ধারণা করা হয়, এর উৎপত্তি স্পেনে। পুরো পৃথিবীতে এই ফ্লুর আক্রমণে প্রায় ৫ কোটি মানুষ মৃত্যু বরণ করে। অধিকাংশ আক্রান্ত ব্যক্তিদের বয়স ছিলো ১৫ থেকে ৩৪ বছর পর্যন্ত।

৩) ১৯৫৭ সালের #এশিয়ান_ফ্লু। সিঙ্গাপুরে এর উৎপত্তি। এই ফ্লুতে মারা যায় প্রায় ১১ লক্ষ মানুষ।

৪) ১৯৬৮ সালের #হংকং_ফ্লু। এর উৎপত্তিস্থল হংকং। এতেও অগণিত মানুষ মারা যায়। শুধু এক আমেরিকাতেই মারা যায় হাজার হাজার মানুষ।

৫) ১৯৭৬ সালের #ইবোলা_ভাইরাস। এটি প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ সুদানে। কঙ্গোর 'ইবোলা নদীর' নামানুসারেই এর এমন নাম। ১৯৭৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ভাইরাস সর্বমোট ২১ বার আক্রমণ করে। প্রথম ২০বার শুধুমাত্র আফ্রিকায় আক্রমণ করলেও ২১তম বারে এর ম্যাসিভ এটাক হয়। সারাবিশ্বে জারি করা হয় রেড এলার্ট। প্রথম ২০ বারে এর আক্রমণে মৃতের সংখ্যা ছিলো #১৬০০রও কম। সম্ভবত এজন্য চিকিৎসাবিদ বা বিজ্ঞানীরা এই ভাইরাস নিয়ে তত চিন্তিত ছিলেন না। তবে শেষ বারের আক্রমণে এই ভাইরাস ১১ হাজার লোকের প্রাণ কেড়ে নেয়। আক্রান্ত হয় ৩০ হাজার লোক।

৬) াইরাস এদের থেকেও মারাত্মক। এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ১৯৮১ সালে সর্বপ্রথম HIV ভাইরাস পাওয়া যায় আমেরিকায়। পরবর্তীতে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের পরিমাণ সাড়ে ৭ কোটি। মৃতের সংখ্যা ৩ কোটির ২০ লাখেরও অধিক।

৭)মানুষ থেকে মানুষে ভাইরাস ছড়িয়েছে #সার্স_ও_মার্স। সার্স অর্থাৎ সিভিয়ার একিউট রেসপিরেটরি ভাইরাসের উৎপত্তি চীনে। বিজ্ঞানীরা বলছেন খাটাশ জাতীয় বিড়াল থেকে ভাইরাসটি এসেছে। তবে এটি বাদুড়ের দেহেও পাওয়া গেছে। ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে দুবার এর প্রাদুর্ভাব দেখা দেয়। আট হাজারের বেশি আক্রান্তের মধ্যে ৭৭৪ জনের মৃত্যু হয়। ভাইরাসটিতে আক্রান্ত হলে ভয়াবহ শ্বাসকষ্ট দেখা দেয়।

৮) এরপর ২০০৯ সালে আসে #সোয়াইন_ফ্লু। এটি শুরু হয় মেক্সিকোতে। তারপর এটি পুরো বিশ্বে ২ লাখ লোকের মৃত্যুর কারণ হয়।

৯) আরেকটি ভাইরাস হচ্ছে #মার্স। এটি সার্সের একই গোত্রীয় একটি ভাইরাস। ২০১২ সালে প্রথম সৌদি আরবে এই ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয় এবং সেখানে আক্রান্তদের ৩৫ শতাংশ মারা গেছেন। এই রোগের নাম দেওয়া হয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা সংক্ষেপে মার্স। করোনা ভাইরাস গোত্রীয় বলে ভাইরাসটির নাম মার্স করোনাভাইরাস। সৌদি আরব ছাড়াও এর উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন দেশে।

১০) সর্বশেষ ২০১৯ সালের শেষের দিকে চীনে আবিষ্কৃত হয় #কোভিড_19 বা #নোভেল_করোনা_ভাইরাস। এখন পর্যন্ত এটি পৃথিবীর ১৫২টির মতন দেশে ছড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১,৮৪,০০০+। সর্বশেষ হিসাবানুযায়ী এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৫২৯ জনের। (১৮ মার্চ, ২০২০ এর সকাল পর্যন্ত)

তথ্যসূত্রঃ BBC বাংলা, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ও উইকিপিডিয়া।

Address

2nd& 3rd Floor, 1NO . SUPARIWALA PARA LINE Circle, DOUBLE MOORING, CHITTAGONG
Chittagong

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genuine Academic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category